এসএসসি পরীক্ষা ২০২৬ সামনে রেখে শিক্ষার্থীদের জন্য নিয়ে আসা হলো এসএসসি রসায়ন সাজেশন, যেখানে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও সৃজনশীল প্রশ্নের টপিকগুলো একসাথে সাজানো হয়েছে। এই সাজেশন পড়লে কম সময়ে সহজে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রিভিশন করা সম্ভব এবং পরীক্ষায় ভালো ফলাফল করার প্রস্তুতি নেওয়া যায়।
এসএসসি রসায়ন সাজেশন ২০২৬
তৃতীয় অধ্যায়: পদার্থের গঠন
জ্ঞানমূলক প্রশ্ন
১. অণু কাকে বলে? ***
২. পরমাণু কী? *
৩. প্রতীক কাকে বলে? ***
৪. সিলভারের ল্যাটিন নাম কী?
৫. পরমাণুর ভরসংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? ***
৬. অরবিটাল কী? **
৭. আইসোটোপ কাকে বলে? ***
৮. পারমাণবিক সংখ্যা কাকে বলে? ***
৯. আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? **
১০. তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? *
অনুধাবনমূলক প্রশ্ন
১. ‘সোডিয়ামের ভরসংখ্যা ২৩’—ব্যাখ্যা করো। *
২. “পরমাণু তড়িৎ নিরপেক্ষ”—উক্তিটি বুঝিয়ে দাও। ***
৩. পরমাণুতে কীভাবে বর্ণালি সৃষ্টি হয়? *
৪. দ্বিতীয় প্রধান শক্তিস্তরে ‘d’ অরবিটাল থাকে না কেন?/ 2d অরবিটাল সম্ভব কিনা? ***
৫. তৃতীয় শক্তিস্তরে ‘1’ অরবিটাল থাকে না কেন? ব্যাখ্যা করো। ***
৬. কপার (Cu)-এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না কেন? ***
৭. আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন? ব্যাখ্যা করো। ***
৮. রোগ নিরাময়ে আইসোটোপের ভূমিকা ব্যাখ্যা করো। **
৯. 4d ও 6s এর মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? ব্যাখ্যা করো। **
১০. Fe²⁺ ও Fe³⁺ আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত? ব্যাখ্যা করো। **
চতুর্থ অধ্যায়: পর্যায় সারণি
জ্ঞানমূলক প্রশ্ন
১. মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখ। ***
২. ত্রয়ী সূত্রটি লেখ। ***
৩. পর্যায় সারণি কী? **
৪. আয়নিকরণ শক্তি কী? **
৫. তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? **
৬. ইলেকট্রন আসক্তি কী? ***
৭. মুদ্রা ধাতু কাকে বলে? ***
৮. অপধাতু কাকে বলে? **
৯. অবস্থান্তর মৌল কাকে বলে? **
১০. হ্যালোজেন কাকে বলে? ***
অনুধাবনমূলক প্রশ্ন
১. ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণির মূল ভিত্তি—ব্যাখ্যা করো। **
২. He-কে গ্রুপ–2 এ রাখা হয়নি কেন? ব্যাখ্যা করো। ***
৩. হিলিয়াম (He)-কে ১৮ নং গ্রুপে রাখা হয় কেন? ব্যাখ্যা করো। **
৪. H-কে গ্রুপ–1 এ স্থান দেওয়া হয়েছে কেন? **
৫. অক্সিজেন ও ফ্লোরিনের মধ্যে কোনটির আকার বড়? ব্যাখ্যা করো। **
৬. সিলিকন (Si) একটি অপধাতু—ব্যাখ্যা করো। ***
৭. Cl অপেক্ষা P-এর তড়িৎ ঋণাত্মকতা কম—ব্যাখ্যা করো। **
৮. ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন অপেক্ষা বেশি কেন? ব্যাখ্যা করো। **
৯. স্ট্রোনসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? *
১০. Mg-কে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? * (এসএসসি রসায়ন সাজেশন)
১১. আয়রন (Fe) একটি অবস্থান্তর মৌল—ব্যাখ্যা করো। ***
১২. Na একটি ক্ষার ধাতু—ব্যাখ্যা করো। **
১৩. Ag-কে মুদ্রা ধাতু বলা হয় কেন? ব্যাখ্যা করো। **
১৪. ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? ব্যাখ্যা করো। ***
১৫. রুবিডিয়াম (Rb)-কে ক্ষার ধাতু বলা হয় কেন? ব্যাখ্যা করো। **
১৬. “ক্লোরিন একটি হ্যালোজেন মৌল”—ব্যাখ্যা করো। **
১৭. Ar-কে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? ***
১৮. পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? ***
১৯. হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস—ব্যাখ্যা করো। **
২০. F₂ ও Cl₂ একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে—ব্যাখ্যা করো। ***
আরো পড়ুন: এসএসসি ভূগোল ও পরিবেশ ফাইনাল সাজেশন
পঞ্চম অধ্যায়: রাসায়নিক বন্ধন
জ্ঞানমূলক প্রশ্ন
১. যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? ***
২. সুপ্ত যোজনী কাকে বলে? ***
৩. যৌগমূলক কাকে বলে? ***
৪. রাসায়নিক বন্ধন কাকে বলে? **
৫. অ্যানায়ন কাকে বলে? *
৬. পোলারিটি কী? **
৭. কেলাস পানি কী? **
৮. গঠনিক সংকেত কাকে বলে? ***
৯. ক্যাটায়ন কী? * (এসএসসি রসায়ন সাজেশন)
১০. আয়নিক বন্ধন কাকে বলে? ***
অনুধাবনমূলক প্রশ্ন
১. অক্সিজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সমান নয়—ব্যাখ্যা করো। ***
২. CO যৌগে কার্বনের সুপ্ত যোজনী—ব্যাখ্যা করো। ***
৩. N-এর যোজ্যতা ইলেকট্রন ও যোজনী ভিন্নতার কারণ কী? ***
৪. Mg-এর যোজনী ২—ব্যাখ্যা করো। ***
৫. পানি একটি পোলার অণু—ব্যাখ্যা করো। ***
৬. ইথানল একটি পোলার যৌগ—ব্যাখ্যা করো। **
৭. HCl পোলার যৌগ—ব্যাখ্যা করো। **
৮. HF একটি পোলার যৌগ—ব্যাখ্যা করো। **
৯. ফসফরাস (P) পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন? ***
১০. ফ্লোরিনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন কেন ভিন্ন? ***
১১. জারণ সংখ্যা ও যোজনী এক নয়—ব্যাখ্যা করো। **
১২. SO₃ যৌগে সালফারের সুপ্ত যোজনী—ব্যাখ্যা করো। *
১৩. Na ও Cl-এর যোজনী একই কেন? *
১৪. PH₄⁺ একটি যৌগমূলক—ব্যাখ্যা করো। *
১৫. দুইয়ের নিয়ম ব্যাখ্যা করো। ** (এসএসসি রসায়ন সাজেশন)
১৬. ধাতু কীভাবে ক্যাটায়ন সৃষ্টি করে? *
১৭. সঞ্চরণশীল ইলেকট্রন বলতে কী বোঝায়? **
১৮. CO₂ অণুতে মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন উল্লেখ করো। **
১৯. মুক্তজোড় ইলেকট্রন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ***
২০. বিশুদ্ধ হাইড্রোক্লোরিক এসিড তড়িৎ পরিবাহী নয় কেন? **
আরো পড়ুন: এসএসসি সাধারণ বিজ্ঞান সাজেশন
ষষ্ঠ অধ্যায়: মোলের ধারণা ও রাসায়নিক গণনা
জ্ঞানমূলক প্রশ্ন
১. মোল কাকে বলে? ***
২. মোলারিটি কাকে বলে? ***
৩. মোলার আয়তন কাকে বলে? ***
৪. ডেসিমোলার দ্রবণ কাকে বলে? **
৫. মোলার দ্রবণ কাকে বলে? **
৬. শতকরা সংযুতি কী? *
৭. ভুল সংকেত কী? ***
৮. স্টয়কিওমিতি কী? **
৯. লিমিটিং বিক্রিয়ক কী? ***
১০. অ্যানালার গ্রেড কী? **
অনুধাবনমূলক প্রশ্ন
১. অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন ব্যাখ্যা করো। ***
২. প্রমাণ অবস্থায় Cl₂ গ্যাসের মোলার আয়তন ব্যাখ্যা করো। *
৩. STP তে মিথেনের মোলার আয়তন ব্যাখ্যা করো। **
৪. 0.01 M HCl দ্রবণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ***
৫. হাইড্রোজেন সালফাইডের মোলার আয়তন ব্যাখ্যা করো। **
৬. মোলারিটি তাপমাত্রা নির্ভর কেন? ব্যাখ্যা করো। **
৭. প্রমাণ অবস্থায় মিথেন গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। ***
৮. বেনজিন ও ইথাইনের ভুল সংকেত একই—ব্যাখ্যা করো। ***
৯. কোনো যৌগের আণবিক সংকেত ও ভুল সংকেত একই হতে পারে কি? ব্যাখ্যা করো। ***
১০. দুটি ভিন্ন যৌগের ভুল সংকেত একই হতে পারে কি? ব্যাখ্যা করো। **
১১. ইথিন ও বিউটিনের ভুল সংকেত একই—ব্যাখ্যা করো। **
১২. খাদ্য লবণে ক্লোরিনের শতকরা সংযুতি নির্ণয় করো। *
১৩. আণবিক সংকেত ভুল সংকেতের সমান বা গুণিতক—ব্যাখ্যা করো। *
১৪. আণবিক সংকেত জানার জন্য ভুল সংকেত প্রয়োজন—ব্যাখ্যা করো। **
১৫. উৎপাদের শতকরা পরিমাণ বলতে কী বোঝ? ***
আরো পড়ুন: এসএসসি পৌরনীতি ও নাগরিকতা চূড়ান্ত সাজেশন
সপ্তম অধ্যায়: রাসায়নিক বিক্রিয়া
জ্ঞানমূলক প্রশ্ন
১. বিক্রিয়ার হার কাকে বলে? ***
২. জারণ সংখ্যা কাকে বলে? ***
৩. উভমুখী বিক্রিয়া কাকে বলে? ***
৪. প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? **
৫. জারক কী? *
৬. পানিযোজন বিক্রিয়া কাকে বলে? **
৭. সমাণুকরণ বিক্রিয়া কাকে বলে? **
৮. মরিচার সংকেত লেখ। **
৯. রাসায়নিক সাম্যাবস্থা কী? *
১০. লা-শাতেলিয়ার নীতি কী? *
অনুধাবনমূলক প্রশ্ন
১. CaCO₃-এর তাপীয় বিয়োজন একটি তাপহারী বিক্রিয়া—ব্যাখ্যা করো। *
২. উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায় কি? কীভাবে একমুখী করবে? ***
৩. যোজনী ও জারণ সংখ্যার পার্থক্য লেখ। ***
৪. প্রশমন বিক্রিয়া নন-রেডক্স বিক্রিয়া—ব্যাখ্যা করো। *
৫. আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলতে কী বোঝ? ব্যাখ্যা করো। **
৬. পলিমারকরণ বিক্রিয়া বলতে কী বোঝ? ** (এসএসসি রসায়ন সাজেশন)
৭. পিঁপড়ার কামড়ের ক্ষত স্থানে চুন লাগানো হয় কেন? **
৮. “লোহায় মরিচা ধরা”—এতে রসায়নের উপস্থিতি আছে কি? ব্যাখ্যা করো। ***
একাদশ অধ্যায়: খনিজ সম্পদ (জীবাশ্ম)
জ্ঞানমূলক প্রশ্ন
১. সমগোত্রীয় শ্রেণি কাকে বলে? ***
২. হাইড্রোকার্বন কাকে বলে? **
৩. অ্যারোমেটিক হাইড্রোকার্বন কী? **
৪. সমাণু কাকে বলে? **
৫. মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? *
৬. অ্যালিসাইক্লিক যৌগ কী? **
৭. প্যারাফিন কী? **
৮. অ্যালকাইল মূলক কাকে বলে? **
৯. অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত লেখ। *
১০. সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? **
১১. অ্যালকাইন কাকে বলে? **
১২. অলিফিন কাকে বলে? **
১৩. অ্যালকোহল কাকে বলে? ***
১৪. রেকটিফাইড স্পিরিট কাকে বলে? ***
১৫. মেথিলেটেড স্পিরিট কাকে বলে? **
১৬. অ্যালডিহাইড কাকে বলে? *
১৭. জৈব এসিড বা ফ্যাটি এসিড কী? ***
১৮. ফরমালিন কী? **
১৯. ভিনেগার কী? **
২০. গ্লাসহোল কী? ***
অনুধাবনমূলক প্রশ্ন
১. বেনজিন (C₆H₆) কে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন? **
২. ন্যাপথলিন (C₁₀H₈) কে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন? ***
৩. ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন?
৪. সমগোত্রীয় শ্রেণি বলতে কী বোঝ? * (এসএসসি রসায়ন সাজেশন)
৫. মিথানল ও ইথানল একই সমগোত্রীয় শ্রেণিভুক্ত—ব্যাখ্যা করো। **
৬. অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? ***
৭. C₃H₇ মূলকের নামকরণ ব্যাখ্যা করো। *
৮. প্রোপিনকে অ্যালকিন বলা হয় কেন? ***
৯. প্রোপিনকে অলিফিন বলা হয় কেন? **
১০. ইথিনকে অলিফিন বলা হয় কেন? **
১১. অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন? ***
১২. ইথেন অপেক্ষা ইথিন অধিক সক্রিয় কেন? **
১৩. ফেনল অ্যালকোহল নয় কেন? **
১৪. “ফরমালিন একটি অ্যালডিহাইড”—ব্যাখ্যা করো। ***
১৫. “ইথানয়িক এসিড একটি দুর্বল এসিড”—ব্যাখ্যা করো। **
১৬. “প্রোপানয়িক এসিড দুর্বল এসিড”—ব্যাখ্যা করো। *
১৭. “মিথান্যাল পানিতে দ্রবণীয়”—ব্যাখ্যা করো। **
১৮. “ইথানল একটি পরিবেশবান্ধব জ্বালানি”—ব্যাখ্যা করো। ***
১৯. CH₃OH একটি পোলার যৌগ—ব্যাখ্যা করো। ***
২০. জৈব ও অজৈব যৌগের মধ্যে ২টি পার্থক্য লেখ। ***
এসএসসি রসায়ন সাজেশন pdf download






