২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা নিয়ে এসেছি SSC Higher Math Test Paper PDF (উত্তরসহ), যেখানে পাবেন বোর্ডভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিস্তারিত সমাধান এবং সাজেশন একসাথে। এই SSC Higher Math Test Paper PDF–এ অন্তর্ভুক্ত রয়েছে পূর্ববর্তী বছরের প্রশ্ন, অধ্যায়ভিত্তিক অনুশীলনী, মডেল টেস্ট এবং নির্ভুল উত্তরপত্র। এখনই ডাউনলোড করে শুরু করুন আপনার স্মার্ট প্রস্তুতি।
SSC Higher Math Test Paper PDF
১। A(x, y) B(1, 2) C(2,1) এবং D(- x, – y) কার্তেসীয় তলে অবস্থিত চারটি বিন্দু।
ক. 5x + 4y = 20 রেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় কর।
খ. AB || CD হলে, প্রমাণ কর যে, x – y + 1 = 0
গ. Delta*ABC এর ক্ষেত্রফল 6 বর্গ একক হলে, দেখাও যে, x + y = 15 এবং x + y + 9 = 0
২। y = x + 6 y = – x + 6 y = – x – 6 এবং y = x – 6 একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে।
ক. y = – x – 7 রেখাটি x-অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় কর।
খ. ১ম দুটি সরলরেখা এবং x-অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর।
গ. চতুর্ভুজটির কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় কর।
৩। কোনো একটি লটারিতে 300টি টিকেট বিক্রি হয়েছে। লাবণ্য 20টি, ফারিয়া 30টি এবং দ্বীনা 25টি টিকেট কিনেছে। টিকেটগুলো ভালোভাবে মিলিয়ে একটি টিকেট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো।
ক. একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় কর।
খ. লাবণ্য অথবা দ্বীনার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা নির্ণয় কর।
গ. যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর তিনটি টিকেট তুলে নেওয়া হয়, তবে সবগুলো টিকেট ফারিয়ার হওয়ার সম্ভাবনা নির্ণয় কর। SSC Higher Math Test Paper PDF
৪। ঘটনা-ক: একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো।
ঘটনা-খ : একটি ঝুড়িতে 15টি লাল, 17টি সাদা এবং 18টি কালো বল আছে। দৈবক্রমে একটি বল নেওয়া হলো।
ক. ঘটনা-ক এর probability tree অঙ্কন কর।
খ. ঘটনা-খ হতে বলটি-
(i) কালো হওয়া এবং
(ii) লাল না হওয়ার সম্ভাবনা নির্ণয় কর।
গ. যদি প্রতিস্থাপন না করে 4টি বল তুলে নেওয়া হয়, তবে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় কর।
আরো পড়ুন: এসএসসি সাধারণ গণিত টেস্ট পেপার উত্তরসহ
৫। ABCD চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু A(6, 3), B(-6, 4), C(-4, – 3) এবং D(5, k), যেখানে, k < 0 এবং ০ মূলবিন্দু। –
ক. দেখাও যে, AC রেখা x-অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে।
খ. AB রেখা y-অক্ষকে P বিন্দুতে ছেদ করলে CP এর মান নির্ণয় কর।
গ. ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল △ AOB এর ক্ষেত্রফলের চারগুণ হলে k-এর মান নির্ণয় কর।
৬। P(4, 4), Q(5, – 3), R(-4, 6) এবং S(- 5, 3) বিন্দুগুলো একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু।
ক. R বিন্দুগামী এবং 3 ঢালবিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় কর।
খ. PR এবং QS কর্ণদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
গ. PQRS চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় কর।
৭। (i) একটি থলেতে 10টি নীল, 12টি হলুদ এবং ৪টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো।
(ii) একটি মুদ্রাকে চারবার নিক্ষেপ করা হলো। SSC Higher Math Test Paper PDF
ক. একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে, মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় কর।
খ. (ii) নং এর আলোকে Probability tree অঙ্কন করে নমুনাক্ষেত্রটি লেখ।
গ. যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটি মার্বেল তুলে নেওয়া হয়, তবে সবগুলো মার্বেল হলুদ হওয়ার সম্ভাবনা নির্ণয় কর।
৮। (i) y = 3x + 4 এবং
(ii) y = – 3x + 4 হলো দুইটি সরলরেখার সমীকরণ।
ক. (4, 5) এবং (2, 3) বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় কর।
খ. (i) নং রেখাটি x-অক্ষকে A এবং y-অক্ষকে B বিন্দুতে ছেদ করলে AB এর মান নির্ণয় কর।
গ. সরলরেখা দুইটির ছেদ বিন্দুগামী এবং 4 ঢালবিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় কর।
আরো পড়ুন: SSC English 2nd Paper Test Paper with Answer
৯। একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু হলো A(4, 3), B(- 3, 3), C(-3,-2) এবং D(4, – 2).
ক. A ও C বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় কর।
খ. ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।
গ. P(x, y) বিন্দু থেকে A ও C বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে, প্রমাণ কর যে, 7x + 5y = 6.
১০। তিনটি সরলরেখার সমীকরণ (i) y = 3x – 10, (ii) 2x – y = 4 এবং (iii) 7x – y = 14.
ক. (ii) নং সরলরেখাটি x-অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে নির্ণয় কর। SSC Higher Math Test Paper PDF
খ. (iii) নং সরলরেখাটি দ্বারা x ও y-অক্ষের ছেদ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।
গ. সরলরেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।
১১। (i) একটি মুদ্রা এবং একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলো।
(ii) 22টি টিকেট 31 হতে 52 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। একটি টিকেট দৈবভাবে নেওয়া হলো।
ক. সেপ্টেম্বর মাসে কোনো শহরে 12 দিন বৃষ্টি হয়েছে। তাহলে 5 সেপ্টেম্বর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা নির্ণয় কর।
খ. (i) নং এর আলোকে সম্ভাব্য ঘটনার Probability tree অঙ্কন করে নমুনাক্ষেত্রটি লেখ।
গ. নির্বাচিত টিকেটের নম্বরটি জোড় অথবা 9 এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় কর।
১২। A(-4, 4), B(6, 4), C(6, 7) এবং D(4, – 7) বিন্দু চারটি একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু।
ক. দেখাও যে, (3, – 5) এবং (6, 4) বিন্দুগামী সরলরেখা x-অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে।
খ. দেখাও যে, ABCD চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম।
গ. ABCD চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় কর।
১৩। P(-6, 5), Q(-11, – 6), R(7, – 2), S(8, h) বিন্দুগুলো একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু যেখানে h > 0.
ক. (-5, – 3) বিন্দুগামী এবং 3 ঢালবিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় কর।
খ. T(x, y) বিন্দুটি P ও Q বিন্দু হতে সমদূরবর্তী হলে, প্রমাণ কর যে, 5x + 11y + 48 = 0
গ. PQRS চতুর্ভুজের ক্ষেত্রফল, △ PQR এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে, h এর মান নির্ণয় কর।
১৪। A(2, 5), B(5, 9) এবং D(6, 8) বিন্দু তিনটি ABCD রম্বসের তিনটি শীর্ষবিন্দু।
ক. (৪, 4) এবং (-4, 6) বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় কর।
খ. △ ABD এর ক্ষেত্রফল নির্ণয় কর।
গ. C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
SSC Higher Math Test Paper PDF Question Download.
SSC Higher Math Test Paper PDF Question & Answer Download.






