SSC General Math Test Paper PDF

এসএসসি সাধারণ গণিত টেস্ট পেপার উত্তরসহ (PDF)

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা নিয়ে এসেছি SSC General Math Test Paper PDF (উত্তরসহ), যেখানে পাবেন বোর্ডভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিস্তারিত সমাধান এবং সাজেশন একসাথে। এই SSC General Math Test Paper PDF–এ অন্তর্ভুক্ত রয়েছে পূর্ববর্তী বছরের প্রশ্ন, অধ্যায়ভিত্তিক অনুশীলনী, মডেল টেস্ট এবং নির্ভুল উত্তরপত্র। এখনই ডাউনলোড করে শুরু করুন আপনার স্মার্ট প্রস্তুতি।


SSC General Math Test Paper PDF Download

১। কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ৯ম শ্রেণির 30 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ :
75, 70, 55, 52, 37, 61, 42, 70, 95, 82, 45, 66, 53, 70, 47, 62, 70, 55, 85, 72, 63, 78, 60, 65, 57, 73, 87, 50, 64, 74.

ক. প্রদত্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় কর।
খ. শ্রেণিব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা সারণি তৈরি করে মধ্যক নির্ণয় কর।
গ. প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর। (বিবরণসহ)

২। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত যথাক্রমে 12:4:3 এবং কর্ণের দৈর্ঘ্য 26 মিটার। একটি রম্বস আকৃতির বাগানের একটি কর্ণের দৈর্ঘ্য ঘনবস্তুটির কর্ণের সমান এবং বাগানের একটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার।

ক. কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. ও 10 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30° হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর।
খ. ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর।
গ. প্রতি বর্গমিটার 5 টাকা হিসেবে বাগানটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?

আরো পড়ুন: SSC English 2nd Paper Test Paper with Answer


৩। 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া হলো:
60, 51, 61, 58, 53, 48, 52, 73, 51, 57, 64, 52, 49, 56, 48, 67, 70, 59, 68, 54, 46, 67, 56, 54, 45, 50, 72, 69, 63, 55.

ক. শ্রেণিব্যাপ্তি 5 ধরে শ্রেণিসংখ্যা নির্ণয় কর।

খ. সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
গ. সারণি হতে বিবরণসহ অজিভ রেখা অঙ্কন কর।

৪। সমকোণী ত্রিভুজ BCD এর BC = 5 সে.মি. এবং BC ও CD বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45°।

ক. 16 সে.মি. পরিসীমাবিশিষ্ট একটি বর্গ অঙ্কন কর।
খ. BC ব্যাসবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 7 সে.মি. দূরে বহিঃস্থ বিন্দু F হতে দুইটি স্পর্শক অঙ্কন কর। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
গ. △ BCD এর অন্তঃবৃত্ত অঙ্কন কর। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)

৫। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সে.মি.। একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের আয়তন 150 ঘন সে.মি. এবং সিলিন্ডারটির ভূমির ব্যাসার্ধ ঐ বৃত্তটির ব্যাসার্ধের সমান। SSC General Math Test Paper PDF

ক. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সে.মি. হলে, এর ক্ষেত্রফল নির্ণয় কর।
খ. সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর।
গ. উল্লিখিত বৃত্তটির ক্ষেত্রফল ও ঐ বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় কর।

আরো পড়ুন: SSC English 1st Paper Test Paper with Answer


৬। a = 4 সে.মি., b = 4.5 সে.মি. ও c = 5.5 সে.মি.। a ও b ব্যাসার্ধবিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র যথাক্রমে M ও N.

ক. DEF একটি বৃত্তচাপ হলে, এর কেন্দ্র নির্ণয় কর।
খ. M ও N কেন্দ্রবিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পরকে P বিন্দুতে বহিঃস্পর্শ করলে, প্রমাণ কর যে, M, P ও N বিন্দু তিনটি একটি সরলরেখায় অবস্থিত।
গ. অঙ্কনের চিহ্ন ও বিবরণসহ a, b ও c বাহুবিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কর।

৭। একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 সে.মি. ও 15 সে.মি. এবং ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য 16 সে.মি.। আবার, একটি লোহার পাইপের বাইরের ব্যাস ৪ সে.মি. এবং ভিতরের ব্যাস 6 সে.মি. এবং পাইপটির উচ্চতা 10 মিটার। 1 ঘন সে.মি. পাইপের লোহার ওজন 7.2 গ্রাম। SSC General Math Test Paper PDF
ক. একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 25 সে.মি. হলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় কর।
খ. সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।
গ. পাইপটির লোহার ওজন নির্ণয় কর।

৮। DEFG চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক।

ক. প্রমাণ কর যে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ।
খ. প্রমাণ কর যে, D, E, F ও G বিন্দু চারটি সমবৃত্ত।
গ. DF রেখা যদি ∠EDG এর সমদ্বিখণ্ডক হয়, তবে প্রমাণ কর যে, EF = FG.

৮। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = b = 5 সে.মি., c = 6 সে.মি. এবং একটি বৃত্তের ব্যাসার্ধ 4.5 সে.মি.।

ক. 3.5 সে.মি. দৈর্ঘ্যবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন কর।
খ. উদ্দীপকের আলোকে ত্রিভুজটি আঁক এবং ত্রিভুজটির অন্তঃবৃত্ত অঙ্কন কর। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
গ. উদ্দীপকের তথ্য অনুসারে বৃত্তটি অঙ্কন কর এবং উক্ত বৃত্তে এমন দুইটি স্পর্শক অঙ্কন কর যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 50° হয়। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)

আরো পড়ুন: HSC Antonym & Synonym Exercise with Answer


৯। তোমার বিদ্যালয়ের আয়তাকার হলরুম এবং বর্গাকার ক্লাশরুমের পরিসীমা সমান। হলরুমের ভিতরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এবং হলরুমটিতে টাইলস করতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে মোট 45,000 টাকা খরচ হয়। রুম দুইটিতে 50 সে.মি. বর্গাকার টাইলস্ লাগানো হলো।

ক. হলরুমের ক্ষেত্রফল নির্ণয় কর।
খ. হলরুমের ভিতরের পরিসীমা নির্ণয় কর।
গ. রুম দুইটি টাইলস করতে কতটি টাইলস লাগবে? নির্ণয় কর।

১০। ত্রিভুজের ভূমি b = 4cm ভূমি সংলগ্ন কোণ angle x = 60 deg এবং অপর দুই বাহুর সমষ্টি a = 7 cm.

ক. রম্বসের একবাহু ৮ এবং একটি কোণ ∠x, রম্বসটি আঁক। (অঙ্কনের বিবরণের প্রয়োজন নেই)
খ. ত্রিভুজটি আঁক। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
গ. a এবং (b + 1) সামান্তরিকের দুইটি কর্ণ এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ∠x হলে, সামান্তরিকটি আঁক। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)

১১। ABC সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ০ এবং পরিবৃত্তের বহিঃস্থ বিন্দু P হতে বৃত্তটিতে PM ও PN দুইটি স্পর্শক।

ক. ∠AOB এর মান নির্ণয় কর।
খ. পরিবৃত্তটি অঙ্কন কর। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
গ. প্রমাণ কর যে, PM = PN.

১২। (i) একটি বৃত্তের পরিধি 340 সে.মি.।
(ii) একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 সে.মি. ও 25 সে.মি.।

ক. একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।
খ. উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।
গ. ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সে.মি. ও 14 সে.মি. হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় কর।


SSC General Math Test Paper PDF Question Download.

SSC General Math Test Paper PDF Question & Answer Download.

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top