সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

এসএসসি বাংলা ১ম পত্রের সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। সাহিত্য বহু বৈচিত্র্যের সমষ্টি। যেমন একটি বাগান নানা ধরনের উদ্ভিদে সমৃদ্ধ, তেমনি সাহিত্যও বিভিন্ন সৃষ্টিকর্মে সমৃদ্ধ। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধে সংক্ষেপে সাহিত্যের বিভিন্ন ধারা ও বৈশিষ্ট্যের পরিচয় তুলে ধরা হয়েছে। কবিতা, নাটক, গল্প, উপন্যাস ও প্রবন্ধসহ নানা সাহিত্যরীতির মাধ্যমে সাহিত্যের জগৎ গড়ে উঠেছে। এই প্রবন্ধটি বাংলা ও বিশ্বসাহিত্যের আলোকে সাহিত্যের রূপ, রীতি ও বৈচিত্র্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এবং সাহিত্য পাঠে আমাদের আগ্রহ বাড়ায়।


সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। গীতিকবিতা সম্পর্কিত বঙ্কিমচন্দ্রের দেওয়া সংজ্ঞাটি লেখ।

উত্তর: গীতিকবিতা সম্পর্কে বঙ্কিমচন্দ্রের দেওয়া সংজ্ঞাটি হলো- ‘বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য।’

প্রশ্ন ২। মহাকাব্য কোন কাহিনি অবলম্বনে রচিত হয়?

উত্তর: মহাকাব্য যুদ্ধবিগ্রহের কাহিনি অবলম্বনে রচিত হয়।

প্রশ্ন ৩। সাহিত্যের প্রধান ধারা কয়টি?

উত্তর: সাহিত্যের প্রধান ধারা পাঁচটি।

প্রশ্ন ৪। বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ কোনটি?

উত্তর: বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ নাটক।

প্রশ্ন ৫। ‘কালাপাহাড়’ কার রচিত নাটক?

উত্তর: ‘কালাপাহাড়’ নাটকটির রচয়িতা হলেন গিরিশচন্দ্র ঘোষ।

প্রশ্ন ৬। ‘প্রফুল্ল’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: ‘প্রফুল্ল’ (নাটক) গ্রন্থটির রচয়িতা গিরিশচন্দ্র ঘোষ।

প্রশ্ন ৭। বনফুল কার ছদ্মনাম?

উত্তর: ‘বনফুল’ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম।

প্রশ্ন ৮। পাঠক সমাজে বহুল পঠিত ও জনপ্রিয় সাহিত্য শাখা কোনটি?

উত্তর: পাঠক সমাজে বহুল পঠিত ও জনপ্রিয় সাহিত্য শাখাটির নাম- উপন্যাস।

প্রশ্ন ৯। ‘ডাকঘর’ কোন ধরনের রচনা?

উত্তর: ‘ডাকঘর’ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক।

আরো পড়ুন: মানুষ ও মুহম্মদ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১০। ‘বন্দে মাতরম’ কী ধরনের গীতিকবিতা?

উত্তর: স্বদেশপ্রীতিমূলক গীতিকবিতা।

প্রশ্ন ১১ ‘নীলদর্পণ’ কার লেখা?

উত্তর: ‘নীলদর্পণ’ নাটকটির লেখক দীনবন্ধু মিত্র।

প্রশ্ন ১২। সাহিত্যের শাখাগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কে?

উত্তর: সাহিত্যের শাখাগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ হচ্ছে ছোটগল্প।

প্রশ্ন ১৩। ‘নীলদর্পণ’ কোন ধরনের নাটকের শ্রেষ্ঠ উদাহরণ?

উত্তর: ‘নীলদর্পণ’ সামাজিক নাটকের শ্রেষ্ঠ উদাহরণ।

প্রশ্ন ১৪। কবিতার প্রধান রূপভেদ কয়টি?

উত্তর: কবিতার প্রধান রূপভেদ দুটি।

সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১৫। হায়াৎ মামুদ কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: হায়াৎ মামুদ ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ১৬। বাংলা ভাষায় সার্থক ছোটগল্পকারের অনন্য দৃষ্টান্ত কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন ১৭। সাহিত্যের রীতি কী?

উত্তর: সাহিত্যের রীতি বলতে সাহিত্য কীভাবে লিখিত হয়েছে তা বোঝায়।

প্রশ্ন ১৮। ‘মেঘনাদ বধ’ কাব্যের রচয়িতা কে?

উত্তর: ‘মেঘনা-বধ’ কাবের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন ১৯। লঙ্কা দ্বীপের রাজার নাম কী?

উত্তর: লঙ্কা দ্বীপের রাজার নাম রাবণ।

প্রশ্ন ২০। কোন কবিতা সাধারণত দীর্ঘ হয় না?

উত্তর: গীতিকবিতা সাধারণত দীর্ঘ হয় না।

আরো পড়ুন: এসএসসি মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ২১। বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন কী?

উত্তর: বৈষ্ণব কবিতাবলি।

প্রশ্ন ২২। ট্র্যাজেডির ভিতর কয়টি অংশ ক্রিয়াশীল?

উত্তর: ট্র্যাজেডির ভিতর দুটি অংশ ক্রিয়াশীল।

প্রশ্ন ২৩। কে বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন।

প্রশ্ন ২৪। মঙ্গলকাব্য কখন রচিত হয়েছে?

উত্তর: মঙ্গলকাব্য মধ্যযুগে রচিত হয়েছে।

প্রশ্ন ২৫। উপন্যাসের প্রধান উপজীব্য কী?

উত্তর: উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট বা আখ্যান।

প্রশ্ন ২৬। প্রবন্ধের উদ্দেশ্য কী?

উত্তর: প্রবন্ধের উদ্দেশ্য পাঠকের জ্ঞানতৃষ্ণা নিবারণ করা।

প্রশ্ন ২৭। প্রবন্ধ কত প্রকার?

উত্তর: প্রবন্ধ দুই প্রকার।

প্রশ্ন ২৮। belle letre অর্থ কী?

উত্তর: চারুকথন।


এসএসসি বাংলা ১ম পত্রের সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top