এসএসসি বাংলা ১ম পত্রের মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। মানিক বন্দ্যোপাধ্যায়–এর ‘মমতাদি’ গল্পটি তাঁর ১৯৩৯ সালে প্রকাশিত সরীসৃপ গ্রন্থের অন্তর্ভুক্ত একটি হৃদয়স্পর্শী রচনা। গল্পটিতে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ ও সম্মানের বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। একটি স্কুলপড়ুয়া ছেলে যখন তাদের বাড়িতে ‘মমতাদি’ নামে এক গৃহকর্মীকে দেখে, তখন সে তাকে আপনজনের মতোই গ্রহণ করে। এই গল্প আমাদের শেখায়— সামাজিক শ্রেণিভেদ কখনোই প্রকৃত মানবিক সম্পর্কের বাধা হতে পারে না। যে কোনো পেশার মানুষকে সম্মান ও মর্যাদার দৃষ্টিতে দেখাই মানবতার প্রকৃত শিক্ষা।
মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। ‘পর্দা ঠেলে উপার্জন’ কী?
উত্তর: ‘পর্দা ঠেলে উপার্জন’ হলো নারীদের অন্তঃপুরে থাকার প্রথা ভেঙে বাইরে এসে আয়-রোজগার করা।
প্রশ্ন ২। মমতাদি তার মাইনে কত আশা করেছিলেন?
উত্তর: মমতাদি তার মাইনে বারো টাকা আশা করেছিল।
প্রশ্ন ৩। মমতাদির কপালের ক্ষত চিহ্নটি কেমন?
উত্তর: মমতাদির কপালের ক্ষত চিহ্নটি আন্দাজে পরা টিপের মতো।
প্রশ্ন ৪। ‘অপ্রতিভ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অপ্রতিভ’ শব্দের অপ্রস্তুত।
প্রশ্ন ৫। মমতাদির ঘরে কিসের দীনতা ছিল?
উত্তর: মমতাদির ঘরে আলো ও বাতাসের দীনতা ছিল।
প্রশ্ন ৬। খোকা পুলকিত মনে মাকে কোন সংবাদটি শুনিয়েছিল?
উত্তর: খোকা পুলকিত মনে মাকে মমতাদির স্বামীর চাকরি হওয়ার সংবাদটি শুনিয়েছিল।
প্রশ্ন ৭। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী? (মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন ৮। ‘মমতাদি’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘মমতাদি’ গল্পটি ‘সরীসৃপ’ গ্রন্থের অন্তর্ভুক্ত।
প্রশ্ন ৯। গৃহকর্মে মমতাদির মাইনে কত টাকা ঠিক হয়েছিল?
উত্তর: গৃহকর্মে মমতাদির মাইনে পনেরো টাকা ঠিক হয়েছিল।
আরো পড়ুন: এসএসসি বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১০। মমতাদি জীবনময়ের গলিতে কত নম্বর বাড়িতে থাকতেন?
উত্তর: মমতাদি জীবনময়ের গলিতে সাতাশ নম্বর বাড়িতে থাকতেন।
প্রশ্ন ১১। মমতাদির ছেলের বয়স কত?
উত্তর: মমতাদির ছেলের বয়স পাঁচ বছর।
মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১২। ‘মমতাদি’ গল্পে কী দেখে খোকার মন খারাপ হয়েছিল?
উত্তর: ‘মমতাদি’ গল্পে মমতাদির বিবর্ণ গালে তিনটি রক্তবর্ণ দাগ দেখে খোকার মন খারাপ হয়েছিল।
প্রশ্ন ১৩। বাড়িতে কুটুমরা কী নিয়ে এসেছিল?
উত্তর: বাড়িতে কুটুমরা একগাদা রসগোল্লা আর সন্দেশ নিয়ে এসেছিল।
প্রশ্ন ১৪। ‘সরীসৃপ’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘সরীসৃপ’ গ্রন্থটির লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন ১৫। স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদিকে প্রথমে কী বলে ডেকেছিল?
উত্তর: স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদিকে প্রথমে বামুনদি বলে ডেকেছিল।
প্রশ্ন ১৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক গ্রামের নাম কী?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক গ্রামের নাম মালবদিয়া।
প্রশ্ন ১৭। মমতাদি লেখককে কী বলে ডাকতে নিষেধ করেছিল?
উত্তর: মমতাদি লেখককে ‘বামুনদি’ বলে ডাকতে নিষেধ করেছিল।
প্রশ্ন ১৮। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালে জন্মগ্রহণ করেন।
আরো পড়ুন: এইচএসসি বাংলা সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১৯। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় ১৯৫৬ সালে মারা যান।
প্রশ্ন ২০। মমতাদি রান্না ছাড়াও কী করবে?
উত্তর: মমতাদি রান্না ছাড়াও ছোট ছেলেমেয়েদের দেখাশুনার কাজ করবে।
প্রশ্ন ২১। মমতাদি কোথায় থাকে?
উত্তর: মমতাদি জীবনময়ের গলির সাতাশ নম্বর বাড়ির এক তলায় থকে।
প্রশ্ন ২২। মমতাদি কত টাকা মাইনে (বেতন) আশা করেছিল?
উত্তর: মমতাদি বারো টাকা মাইনে আশা করেছিল।
প্রশ্ন ২৩। কে কাজগুলোকে আপনার করে নিল?
উত্তর: মমতাদি কাজগুলোকে আপনার করে নিল।
প্রশ্ন ২৪। স্কুলপড়ুয়া ছেলেটির কপালে কে চুম্বন করেছিল?
উত্তর: স্কুলপড়ুয়া ছেলেটির কপালে মমতাদি চুম্বন করেছিল।
প্রশ্ন ২৫। কে সম্মানে চোখের জল ফেলল?
উত্তর: মমতাদি সম্মানে চোখের জল ফেলল।
আরো পড়ুন: এসএসসি বাংলা সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ২৬। কাকে আশারা দিলে জ্বালিয়ে মারবে?
উত্তর: স্কুলপড়ুয়া ছেলেটিকে আশারা দিলে জ্বালিয়ে মারবে।
প্রশ্ন ২৭। মমতাদির গালে ছেলেটি কয়টি দাগ দেখতে পেল?
উত্তর: মমতাদির গালে ছেলেটি তিনটি দাগ দেখতে পেল।
প্রশ্ন ২৮। লেখক কার চুল নিয়ে বেণি পাকানোর চেষ্টা করল?
উত্তর: লেখক মমতাদির চুল নিয়ে বেণি পাকানোর চেষ্টা করল।
প্রশ্ন ২৯। স্বামীর চাকরি নেই বলে কে কষ্টে পড়েছে?
উত্তর: স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে।
প্রশ্ন ৩০। কবে থেকে মমতাদির স্বামীর চাকরি হয়েছে?
উত্তর: ইংরেজি মাসের পয়লা তারিখ থেকে।
প্রশ্ন ৩১। কার ওপর লেখকের মায়ের মায়া বসেছে?
উত্তর: মমতাদির ওপর লেখকের মায়ের মায়া বসেছে।
প্রশ্ন ৩২। জীবনময় লেনের পরিবেশ কী রকম?
উত্তর: জীবনময় লেনের পরিবেশ বিশ্রী এবং নোংরা।
এসএসসি বাংলা ১ম পত্রের মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন।






