প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ MCQ

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্রের ৬ষ্ঠ অধ্যায় MCQ (PDF)

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্রের ৬ষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ MCQ প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ পিডিএফ ডাউনলোড করুন। সকল বোর্ড ও ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন।


প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ MCQ

১. ব্যবসায় প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম থেকে কোনটি সৃষ্টি হয়?

(ক) ব্যবসায়ী প্রাপ্যসমূহ

(খ) অব্যবসায়ী প্রাপ্যসমূহ

(গ) প্রাপ্য নোটসমূহ

(ঘ) ডেবিট নোট বা ক্রেডিট নোট

সঠিক উত্তর: ক

২. ব্যবসায়িক প্রাপ্য হিসাবসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) দুই ভাগে

(খ) তিন ভাগে

(গ) চার ভাগে

(ঘ) পাঁচ ভাগে

সঠিক উত্তর: ক

৩. কোনটি ব্যবসায়ী প্রাপ্য হিসাবের অন্তর্ভুক্ত?

(ক) প্রাপ্য নোট

(খ) প্রদেয় নোট

(গ) ডেবিট নোট

(ঘ) ক্রেডিট নোট

সঠিক উত্তর: ক

৪. দেনাদার, ব্যবসায়িক পাওনা ও পুস্তক ঋণকে কী বলা হয়?

(ক) প্রদেয় হিসাব

(খ) প্রাপ্য হিসাব

(গ) প্রাপ্য নোট

(ঘ) ডেবিট নোট

সঠিক উত্তর: খ

৫. মৌখিক সম্মতির মাধ্যমে সৃষ্টি হয়?

(ক) প্রাপ্য নোট

(খ) প্রাপ্য হিসাব

(গ) প্রদেয় নোট

(ঘ) ডেবিট নোট

সঠিক উত্তর: খ

৬. অব্যবসায়িক প্রাপ্য হিসাব বহির্ভূত কোনটি?

(ক) প্রাপ্য নোট

(খ) আয়কর ফেরত

(গ) প্রাপ্য সুদ

(ঘ) বিমা দাবি

সঠিক উত্তর: ক

৭. লিখিত প্রতিশ্রুতির মাধ্যমে সৃষ্টি হয়?

(ক) প্রাপ্য নোট

(খ) প্রাপ্য হিসাব

(গ) প্রদেয় হিসাব

(ঘ) ডেবিট নোট

সঠিক উত্তর: ক

৮. কোনটি কার্যকরী মূলধনের গুরুত্বপূর্ণ অংশ?

(ক) প্রাপ্য হিসাব

(খ) দেনা হিসাব

(গ) প্রদেয় হিসাব

(ঘ) অগ্রিম আয় হিসাব

সঠিক উত্তর: ক

৯. অর্থ ধার দেয়ার ফলে কোন হিসাবের সৃষ্টি হয়?

(ক) প্রাপ্য হিসাব

(খ) প্রদেয় হিসাব

(গ) বিনিয়োগ হিসাব

(ঘ) গৃহীত ঋণ হিসাব

সঠিক উত্তর: ক

১০. প্রাপ্য বলতে কী বোঝায়?

(ক) পাওনাদারের দাবি

(খ) পাওনা বাবদ দাবি

(গ) দেনা বাবদ দাবি

(ঘ) কর্মচারীদের দাবি

সঠিক উত্তর: খ

১১. কোনটি ব্যবসায়ী ঋণ হিসেবে পরিচিত?

(ক) প্রদেয় হিসাব

(খ) দেনা হিসাব

(গ) পাওনাদার হিসাব

(ঘ) দেনাদার হিসাব

সঠিক উত্তর: ঘ

১২. সাধারণত কয় দিনের মধ্যে প্রাপ্য হিসাবের টাকা আদায় করতে হয়?

(ক) ২০-৫০ দিন

(খ) ৩০-৬০ দিন

(গ) ৪০-৭০ দিন

(ঘ) ৫০-৮০ দিন

সঠিক উত্তর: খ

১৩. প্রাপ্য নোটের সুদ কখন আদায় করা হয়?

(ক) মাসের শুরুতে

(খ) মাসের শেষে

(গ) নোটের সাথে

(ঘ) নোট বাট্টাকরণের সময়

সঠিক উত্তর: গ

১৪. কোনটির আইনগত ভিত্তি আছে?

(ক) প্রদেয় হিসাব

(খ) পুস্তক ঋণ

(গ) প্রাপ্য হিসাব

(ঘ) প্রাপ্য নোট

সঠিক উত্তর: ঘ

১৫. কোনটি নিয়ন্ত্রণ হিসাব?

(ক) প্রাপ্য হিসাব

(খ) বিক্রয়

(গ) মূলধন

(ঘ) বিনিয়োগ

সঠিক উত্তর: ক

১৬. কোনটি অব্যবসায়ী প্রাপ্যের প্রমাণস্বরূপ কাজ করে?

(ক) অঙ্গীকারপত্র

(খ) রসিদ বই

(গ) দেনালিপি

(ঘ) পাওনালিপি

সঠিক উত্তর: ক

১৭। প্রাপ্য হিসাব সৃষ্টি হয়—

i. ধারে পণ্য বিক্রয় হতে

ii. বাকিতে সেবা প্রদানের মাধ্যমে

iii. প্রাপ্য সুদ হতে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: ক (i ও ii)

ব্যাখ্যা: প্রতিষ্ঠানের প্রধান বা স্বাভাবিক কার্যক্রম (পণ্য বা সেবা বিক্রি) থেকে যা পাওনা হয়, তাকেই ব্যবসায়ী প্রাপ্য বা প্রাপ্য হিসাব বলে। প্রাপ্য সুদ একটি অব্যবসায়িক প্রাপ্য, যা বিনিয়োগ থেকে আসে, পণ্য বিক্রয় থেকে নয়।

১৮। দেনাদারের বিকল্প নামসমূহ হচ্ছে—

i. পুস্তক ঋণ

ii. বিক্রয় খতিয়ান জের

iii. প্রদেয় হিসাব

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: ক (i ও ii)

ব্যাখ্যা: দেনাদারকে ‘পুস্তক ঋণ’ (Book Debt) বলা হয়। আবার যেহেতু দেনাদারদের হিসাব ‘বিক্রয় খতিয়ানে’ রাখা হয়, তাই এর উদ্বৃত্তকে ‘বিক্রয় খতিয়ানের জের’ও বলা হয়। অন্যদিকে ‘প্রদেয় হিসাব’ মানে পাওনাদার, যা একটি দায়।

প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ MCQ

উদ্দীপক: সমাপনী প্রাপ্য হিসাব ৮০,০০০ টাকা, অলিখিত অনাদায়ী পাওনা ২,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ৫% সঞ্চিতি রাখতে হবে।

১৯। নতুন অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির পরিমাণ কত?

(ক) ২,৪০০ টাকা

(খ) ২,৫০০ টাকা

(গ) ৩,৯০০ টাকা

(ঘ) ৪,০০০ টাকা

সঠিক উত্তর: গ (৩,৯০০ টাকা)

ব্যাখ্যা:

সঞ্চিতি সবসময় নিট দেনাদারের ওপর ধরতে হয়।

সূত্র: $$(\text{সমাপনী প্রাপ্য হিসাব} – \text{অলিখিত অনাদায়ী পাওনা}) \times \text{সঞ্চিতির %}$$

$= (৮০,০০০ – ২,০০০) \times ৫\% = ৭৮,০০০ \times ৫\% = ৩,৯০০$ টাকা।

১৯। বছর শেষে নিট প্রাপ্য হিসাব কত?

(ক) ৭৪,১০০ টাকা

(খ) ৯৪,০০০ টাকা

(গ) ৪৫,৬০০ টাকা

(ঘ) ৪৫,৫০০ টাকা

সঠিক উত্তর: ক (৭৪,১০০ টাকা)

ব্যাখ্যা:

নিট প্রাপ্য হিসাব = (অবশিষ্ট প্রাপ্য হিসাব – নতুন সঞ্চিতি)

$= ৭৮,০০০ – ৩,৯০০ = ৭৪,১০০$ টাকা।

উদ্দীপকঃশুরুতে প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা। বছরে ধারে বিক্রয় ৯০,০০০ টাকা এবং আদায় ৬০,০০০ টাকা। সঞ্চিতি ১০%। (প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ MCQ)

২০। বছর শেষে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত?

(ক) ১৫,০০০ টাকা

(খ) ১১,০০০ টাকা

(গ) ৮,০০০ টাকা

(ঘ) ৪,৪০০ টাকা

সঠিক উত্তর: গ (৮,০০০ টাকা)

ব্যাখ্যা: আগে বছর শেষের প্রাপ্য হিসাব বের করতে হবে:

সমাপনী প্রাপ্য হিসাব = (শুরু + ধারে বিক্রয় – আদায়)

$= (৫০,০০০ + ৯০,০০০ – ৬০,০০০) = ৮০,০০০$ টাকা।

নতুন সঞ্চিতি $= ৮০,০০০ \times ১০\% = ৮,০০০$ টাকা।

২১। আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত নিট প্রাপ্য হিসাবের পরিমাণ কত?

(ক) ৭২,০০০ টাকা

(খ) ৯৪,০০০ টাকা

(গ) ৮০,০০০ টাকা

(ঘ) ১,৫০,০০০ টাকা

সঠিক উত্তর: ক (৭২,০০০ টাকা)

ব্যাখ্যা: নিট প্রাপ্য হিসাব = (সমাপনী প্রাপ্য হিসাব – নতুন সঞ্চিতি)

$= ৮০,০০০ – ৮,০০০ = ৭২,০০০$ টাকা।

উদ্দীপক: ২০১৪ শেষে প্রাপ্য হিসাব ৭০,০০০ টাকা। ২০১৫ সালে অনাদায়ী পাওনা ১,৮০০ টাকা। ধারে বিক্রয় ৩,০০,০০০ টাকা এবং আদায় ২,৮০,০০০ টাকা।

২২। ২০১৫ সালের শেষে প্রাপ্য হিসাবের জের কত?

(ক) ২০,০০০ টাকা

(খ) ৫০,০০০ টাকা

(গ) ৮৮,২০০ টাকা

(ঘ) ৯০,০০০ টাকা

সঠিক উত্তর: গ (৮৮,২০০ টাকা)

ব্যাখ্যা:

সমাপনী জের = (পূর্বের জের + ধারে বিক্রয় – আদায় – অনাদায়ী পাওনা)

$= (৭০,০০০ + ৩,০০,০০০ – ২,৮০,০০০ – ১,৮০০) = ৮৮,২০০$ টাকা।

২৩। ২০১৫ সালের শেষে প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখলে নতুন সঞ্চিতির পরিমাণ কত হবে?

(ক) ২,৫০০ টাকা

(খ) ৪,৪১০ টাকা

(গ) ৪,৫০০ টাকা

(ঘ) ৬,২১০ টাকা

সঠিক উত্তর: খ (৪,৪১০ টাকা)

ব্যাখ্যা:

নতুন সঞ্চিতি $$= \text{সমাপনী জের} \times \text{৫%}$$

$= ৮৮,২০০ \times ৫\% = ৪,৪১০$ টাকা।

২৪। যদি প্রাপ্য হিসাবের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হয় তাহলে চলতি বছরের অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে?

(ক) ১৬,৮০০

(খ) ১৮,০০০

(গ) ১৮,৩০০

(ঘ) ১৯,৮০০

সঠিক উত্তর: ঘ (১৯,৮০০ টাকা)

সমাধান:

অলিখিত অনাদায়ী পাওনা = (মোট অনাদায়ী পাওনা ১৭,০০০ – লিখিত অনাদায়ী পাওনা ১৫,০০০) = ২,০০০ টাকা।

নিট প্রাপ্য হিসাব = (প্রাপ্য হিসাব ১,২০,০০০ + অলিখিত বিক্রয় ৮০,০০০ – অলিখিত অনাদায়ী পাওনা ২,০০০) = ১,৯৮,০০০ টাকা।

নতুন সঞ্চিতি = ($১,৯৮,০০০ \times ১০\%$) = ১৯,৮০০ টাকা

২৫। যদি অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% বাট্টা সঞ্চিতি রাখা হয়, তাহলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত হবে?

(ক) ৮,৯১০

(খ) ৮,৩২৫

(গ) ৮,২৩৫

(ঘ) ৫,৩১০

সঠিক উত্তর: ক (৮,৯১০ টাকা)

সমাধান:

বাট্টা সঞ্চিতি = {(নিট প্রাপ্য হিসাব ১,৯৮,০০০ – নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ১৯,৮০০) $\times ৫\%$}

বাট্টা সঞ্চিতি = ($১,৭৮,২০০ \times ৫\%$) = ৮,৯১০ টাকা

২৬। চলতি বছর অনাদায়ী পাওনা খরচ বাবদ আয় বিবরণীতে কত টাকা দেখাতে হবে?

(ক) ৩৯,০০০

(খ) ৩৬,৮০০

(গ) ৩২,০০০

(ঘ) ২৪,৮০০

সঠিক উত্তর: ঘ (২৪,৮০০ টাকা)

সমাধান:

 অনাদায়ী পাওনা খরচ = (অনাদায়ী পাওনা + অলিখিত অনাদায়ী পাওনা + নতুন সঞ্চিতি – পুরাতন সঞ্চিতি)

$= (১৫,০০০ + ২,০০০ + ১৯,৮০০ – ১২,০০০)$ = ২৪,৮০০ টাকা

উদ্দীপক: ২০১৫ সালে ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাব ছিল ৪,০০,০০০ টাকা। অলিখিত অনাদায়ী পাওনা ৪০,০০০ টাকা। (প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ MCQ)

২৭। প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে?

(ক) ৬০,০০০

(খ) ৫৮,০০০

(গ) ৪০,০০০

(ঘ) ১৮,০০০

সঠিক উত্তর: ঘ (১৮,০০০ টাকা)

সমাধান:

নতুন সঞ্চিতি = $\{(৪,০০,০০০ – ৪০,০০০) \times ৫\%\} = (৩,৬০,০০০ \times ৫\%) =$ ১৮,০০০ টাকা

২৮। উদ্দীপকের ভিত্তিতে—

i. সম্পদ কমবে ৫৮,০০০ টাকা

ii. নিট মুনাফা বাড়বে ৫৮,০০০ টাকা

iii. নিট মুনাফা কমবে ৫৮,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: খ (i ও iii)

ব্যাখ্যা: অনাদায়ী পাওনা (৪০,০০০) এবং নতুন সঞ্চিতি (১৮,০০০) মিলে মোট ৫৮,০০০ টাকা। এটি একদিকে সম্পদ (প্রাপ্য হিসাব) কমায় এবং অন্যদিকে খরচ হিসেবে নিট মুনাফা কমায়।

২৯। অনাদায়ী পাওনা লিপিবদ্ধ হলে কোনটি ঘটে?

(ক) খরচ কমে

(খ) প্রাপ্য হিসাব বাড়ে

(গ) প্রাপ্য হিসাব কমে

(ঘ) মুনাফা বাড়ে

সঠিক উত্তর: গ

৩০। অনাদায়ী পাওনাকে অন্য কী নামে অভিহিত করা হয়?

(ক) কুঋণ

(খ) সঞ্চিতি

(গ) কারণ

(ঘ) মুনাফা

সঠিক উত্তর: ক

৩১। নিম্নের কোনটি আর্থিক অবস্থায় বিবরণীতে প্রদর্শিত হয় না?

(ক) প্রাপ্য হিসাব

(খ) প্রদেয় হিসাব

(গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি

(ঘ) অনাদায়ী পাওনা

সঠিক উত্তর: ঘ

৩২। ব্যবসায় এর মুনাফা হ্রাসকারী উপাদান কোনটি?

(ক) প্রাপ্ত বাট্টা

(খ) অনাদায়ী পাওনা

(গ) প্রাপ্ত কমিশন

(ঘ) উত্তোলনের সুদ

সঠিক উত্তর: খ

৩৩। অনাদায়ী পাওনা কোন ধরনের ব্যয়?

(ক) প্রত্যক্ষ ব্যয়

(খ) পরিচালন ব্যয়

(গ) মূলধন জাতীয় ব্যয়

(ঘ) অপরিচালন ব্যয়

সঠিক উত্তর: খ

৩৪। নিম্নের কোনটির সাথে কুঋণ সম্পর্কিত?

(ক) বিক্রয় হিসাবের জের

(খ) ক্রয় হিসাবের জের

(গ) প্রাপ্য হিসাবের জের

(ঘ) প্রদেয় হিসাবের জের

সঠিক উত্তর: গ

৩৫।রেওয়ামিলের ডেবিট দিকে বসে?

(ক) অনাদায়ী পাওনা

(খ) দেনাদার বাট্টা সঞ্চিতি

(গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি

(ঘ) সম্ভাব্য ক্ষতি

সঠিক উত্তর: ক

৩৬। ভবিষ্যতে সন্দেহজনক পাওনাজনিত ক্ষতিপূরণের জন্য লাভের যে অংশে পৃথকভাবে সংরক্ষণ করা হয় তাকে কী বলে?

(ক) অনাদায়ী পাওনা সঞ্চিতি

(খ) অনাদায়ী পাওনা

(গ) কুঋণ

(ঘ) সাধারণ সঞ্চিতি

সঠিক উত্তর: ক

৩৭।কিসের ভিত্তিতে কুঋণ সঞ্চিতি সৃষ্টি করা হয়?

(ক) ক্রয়ের ভিত্তিতে

(খ) মোট বিক্রয়ের ভিত্তিতে

(গ) সরাসরি

(ঘ) অনুমানভিত্তিক

সঠিক উত্তর: ঘ

প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ MCQ

৩৮। ভবিষ্যতের সম্ভাব্য ক্ষতিকে মোকাবিলা করার জন্য কোনটি সৃষ্টি করা হয়?

(ক) অনাদায়ী পাওনা

(খ) অনাদায়ী পাওনা সঞ্চিতি

(গ) পাওনাদার বাট্টা সঞ্চিতি

(ঘ) অনিশ্চিত প্রাপ্য হিসাব

সঠিক উত্তর: খ

৩৯। কোনটি থেকে অনাদায়ী পাওনার সৃষ্টি হয়?

(ক) ধারে ক্রয়

(খ) ধারে বিক্রয়

(গ) নগদে ক্রয়

(ঘ) নগদে বিক্রয়

সঠিক উত্তর: খ

৪০। মুনাফার অংশ হতে কিছু টাকা ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য পৃথক করে রাখা হলে তাকে কী বলে?

(ক) গোপন সঞ্চিতি

(খ) সঞ্চিতি

(গ) মূলধন বৃদ্ধি

(ঘ) মূলধন তহবিল

সঠিক উত্তর: খ

৪১। মুনাফার অংশ হতে কোনো সুনির্দিষ্ট দায় বা ক্ষতি মেটানোর জন্য কোন তহবিল সৃষ্টি করা হয়?

(ক) ভবিষ্যৎ ব্যবস্থা

(খ) সাধারণ সঞ্চিতি

(গ) বিনিয়োগ তহবিল

(ঘ) অপচয় তহবিল

সঠিক উত্তর: ক

৪২। অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবসায়ের জন্য কী?

(ক) স্বল্পমেয়াদী দায়

(খ) দীর্ঘমেয়াদী দায়

(গ) চলতি দায়

(ঘ) অন্তর্দায়

সঠিক উত্তর: ঘ

৪৩। অনাদায়ী পাওনা সঞ্চিতি মূলত কোনটি থেকে সৃষ্টি হয়?

(ক) সম্পদ

(খ) মুনাফা

(গ) দায়

(ঘ) ব্যয়

সঠিক উত্তর: খ

৪৪। অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন ধরনের খরচ?

(ক) পরিমাণভিত্তিক

(খ) হিসাবভিত্তিক

(গ) অনুমানভিত্তিক

(ঘ) অনিয়মিত

সঠিক উত্তর: গ

৪৫। দেনাদারদের নগদ বাট্টা দেওয়া হয় কেন?

(ক) ধারে বিক্রয় বৃদ্ধির জন্য

(খ) দ্রুত টাকা পরিশোধের জন্য

(গ) সম্পর্কের উন্নতির জন্য

(ঘ) দেনাদারদের স্বার্থ রক্ষার জন্য

সঠিক উত্তর: খ

৪৬। কোন নীতি অনুযায়ী অনাদায়ী পাওনা সঞ্চিতিকে চলতি বছরের লোকসান হিসেবে লিপিবদ্ধ করা হয়?

(ক) হিসাবকাল নীতি

(খ) রক্ষণশীলতার নীতি

(গ) সমতাকরণ নীতি

(ঘ) মিলকরণ নীতি

সঠিক উত্তর: ঘ

৪৭। সন্দেহজনক পাওনা সঞ্চিতির প্রকৃতি কী?

(ক) মুনাফার বণ্টন

(খ) সাধারণ সঞ্চিতি

(গ) বিপরীত সম্পত্তি

(ঘ) নিট ক্ষতি

সঠিক উত্তর: গ

৪৮। প্রাপ্য হিসাবের যে অর্থ আদায় হওয়ার সম্ভাবনা নয়, তাকে কী বলে?

(ক) অনাদায়ী পাওনা

(খ) অনাদায়ী পাওনা সঞ্চিতি

(গ) বাট্টা সঞ্চিতি

(ঘ) বিক্রয় বাট্টা

সঠিক উত্তর: ক

৪৯। একটি কারবারে নিট বিক্রয় ৮,০০,০০০ টাকা এবং ইহা অনুমান করা হল যে, নিট বিক্রয়ের ১.৫% অনাদায়ী হতে পারে। যদি সমন্বয় পূর্ববর্তী অনাদায়ী পাওনা সঞ্চিতির জের ১৫,০০০ টাকা হলে, সমন্বয় পরবর্তী জের কত?

(ক) ৩,০০০ টাকা

(খ) ১২,০০০ টাকা

(গ) ১৫,০০০ টাকা

(ঘ) ২৭,০০০ টাকা

সঠিক উত্তর: ঘ (২৭,০০০ টাকা)

সমাধান: নতুন অনাদায়ী পাওনা = ($৮,০০,০০০ \times ১.৫\%$) = ১২,০০০ টাকা।

সমন্বয় পরবর্তী জের = (পুরাতন সঞ্চিতি ১৫,০০০ + নতুন অনাদায়ী পাওনা ১২,০০০) = ২৭,০০০ টাকা।

৫০। অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। রেওয়ামিলে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ৮,০০০ টাকা হলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা?

(ক) ৩,০০০ টাকা

(খ) ৫,০০০ টাকা

(গ) ৮,০০০ টাকা

(ঘ) ১৩,০০০ টাকা

সঠিক উত্তর: ঘ (১৩,০০০ টাকা)

সমাধান: নতুন সঞ্চিতি = (বিদ্যমান সঞ্চিতি ৮,০০০ + বৃদ্ধিকৃত ৫,০০০) = ১৩,০০০ টাকা।

৫১। কুঋণ সঞ্চিতির পরিমাণ ২,০০০ টাকা কমাতে হবে। রেওয়ামিলে কুঋণ সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে ৬,০০০ টাকা। নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণ কত টাকা?

(ক) ২,০০০ টাকা

(খ) ৪,০০০ টাকা

(গ) ৬,০০০ টাকা

(ঘ) ৮,০০০ টাকা

সঠিক উত্তর: খ (৪,০০০ টাকা)

সমাধান: নতুন কুঋণ সঞ্চিতি = (পুরাতন ৬,০০০ – হ্রাসকৃত ২,০০০) = ৪,০০০ টাকা।

৫২। প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত? (রেওয়ামিলে অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা)

(ক) ২,০০০ টাকা

(খ) ২,৪০০ টাকা

(গ) ২,৮০০ টাকা

(ঘ) ৩,০০০ টাকা

সঠিক উত্তর: খ (২,৪০০ টাকা)

সমাধান: অলিখিত অনাদায়ী পাওনা = (মোট অনাদায়ী ৬,০০০ – রেওয়ামিলের ৪,০০০) = ২,০০০ টাকা।

নিট প্রাপ্য হিসাব = (প্রাপ্য হিসাব ৩০,০০০ – অলিখিত ২,০০০) = ২৮,০০০ টাকা।

কিন্তু প্রশ্নে নতুন সঞ্চিতির কথা বলা নেই, তাই সরাসরি অনাদায়ী পাওনা বাদ দিয়ে বাট্টা সঞ্চিতি হবে:

বাট্টা সঞ্চিতি = (২৮,০০০ – নতুন সঞ্চিতি ) … উদ্দীপক অনুযায়ী নতুন সঞ্চিতি না থাকলে অবশিষ্ট ২৪,০০০ এর ১০% = ২,৪০০ টাকা।

৫৩। কোন প্রকার কুঋণ সমন্বয় করার পূর্বে প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে ২০,৮০০ টাকা। মোট কুঋণ খরচ ৮০০ টাকা। পুরাতন কুঋণ ৩০০ টাকা। পুরাতন কুঋণ সঞ্চিতি ৫৫০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ১০% কুঋণ সঞ্চিতি এবং ৫% বাট্টা সঞ্চিতি হিসাবে ধার্য করা হয়। বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

(ক) ৮৭৮ টাকা

(খ) ৯০০ টাকা

(গ) ৯১৪ টাকা

(ঘ) ৯৪৫ টাকা

সঠিক উত্তর: গ (৯১৪ টাকা)

সমাধান: অলিখিত কুঋণ = (মোট ৮০০ – পুরাতন ৩০০) = ৫০০ টাকা।

কুঋণ পরবর্তী প্রাপ্য হিসাব = (২০,৮০০ – ৫০০) = ২০,৩০০ টাকা।

নতুন কুঋণ সঞ্চিতি = ($২০,৩০০ \times ১০\%$) = ২,০৩০ টাকা।

বাট্টা সঞ্চিতির ভিত্তি = (২০,৩০০ – ২,০৩০) = ১৮,২৭০ টাকা।

বাট্টা সঞ্চিতি = ($১৮,২৭০ \times ৫\%$) = ৯১৩.৫ বা ৯১৪ টাকা (প্রায়)।

৫৪। মোট অনাদায়ী পাওনা ২০,০০০ টাকায় উন্নীত করতে হবে। রেওয়ামিলে অনাদায়ী পাওনা আছে ১৬,০০০ টাকা। দেনাদার হতে কত টাকা বাদ যাবে?

(ক) ৪,০০০ টাকা

(খ) ১৬,০০০ টাকা

(গ) ১৮,০০০ টাকা

(ঘ) ২০,০০০ টাকা

সঠিক উত্তর: ক (৪,০০০ টাকা)

সমাধান: দেনাদার থেকে শুধু অলিখিত অংশ বাদ যায়।

অলিখিত অনাদায়ী পাওনা = (উন্নীত লক্ষ্য ২০,০০০ – বিদ্যমান ১৬,০০০) = ৪,০০০ টাকা

উদ্দীপক: ২০১৬ সালের ১ জানুয়ারি অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট উদ্বৃত্ত ৫,০০০ টাকা। চলতি বছর অনাদায়ী পাওনা ২,০০০ টাকা এবং প্রাপ্য হিসাব ৮২,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা আদায়যোগ্য নয় এবং ৫% সঞ্চিতি রাখতে হবে।

৫৫। অনাদায়ী পাওনা প্রভিশন হিসাবভুক্ত করার পূর্ববর্তী প্রাপ্য হিসাবের পরিমাণ কত?

(ক) ৭৫,৫২৫

(খ) ৭৯,৫০০

(গ) ৮০,০০০

(ঘ) ৮২,০০০

সঠিক উত্তর: খ (৭৯,৫০০ টাকা)

সমাধান:

প্রভিশন বা সঞ্চিতি ধার্য করার আগে অলিখিত অনাদায়ী পাওনা বাদ দিতে হয়।

∴ প্রাপ্য হিসাবের পরিমাণ = $(৮২,০০০ – ২,৫০০) = ৭৯,৫০০$ টাকা।

৫৬। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত?

(ক) ৪,১০০

(খ) ৪,০০০

(গ) ৩,৯৭৫

(ঘ) ৩,৮৭৫

সঠিক উত্তর: গ (৩,৯৭৫ টাকা)

সমাধান:

নতুন সঞ্চিতি = $(৭৯,৫০০ \times ৫\%) = ৩,৯৭৫$ টাকা।

উদ্দীপক: ২০১৫ সালে শাপলা ট্রেডার্সের প্রাপ্য হিসাব ৬০,০০০ টাকা। ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্টের ওপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ও ২% বাট্টা সঞ্চিতি রাখতে হবে।

৫৭। শাপলা ট্রেডার্সের অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত?

(ক) ৩,১০০ টাকা

(খ) ৩,০০০ টাকা

(গ) ২,৯০০ টাকা

(ঘ) ২,৮০০ টাকা

সঠিক উত্তর: গ (২,৯০০ টাকা)

সমাধান:

নতুন সঞ্চিতি = $(৬০,০০০ – ২,০০০) \times ৫\% = ২,৯০০$ টাকা।

৫৮। যদি অনাদায়ী পাওনার পরিমাণ ৪,০০০ টাকা হয় তবে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

(ক) ১,২০০ টাকা

(খ) ১,১৬০ টাকা

(গ) ১,০৮০ টাকা

(ঘ) ১,০২৬ টাকা

সঠিক উত্তর: ১,০৬৪ টাকা

সঠিক সমাধান:

১. নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি = $(৬০,০০০ – ৪,০০০) \times ৫\% = ২,৮০০$ টাকা।

২. বাট্টা সঞ্চিতির ভিত্তি = $(৫৬,০০০ – ২,৮০০) = ৫৩,২০০$ টাকা।

৩. বাট্টা সঞ্চিতি = $(৫৩,২০০ \times ২\%) = ১,০৬৪$ টাকা

উদ্দীপক: অনাদায়ী পাওনা সঞ্চিতি বৃদ্ধি করতে হবে ২,০০০ টাকা। হিসাবভুক্ত অনাদায়ী পাওনা ৫,০০০ টাকা এবং বছরের শুরুতে সঞ্চিতি ৪,০০০ টাকা।

৫৯। হিসাব বছরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত টাকা?

(ক) ২,০০০

(খ) ৩,০০০

(গ) ৬,০০০

(ঘ) ৭,০০০

সঠিক উত্তর: গ (৬,০০০ টাকা)

সমাধান:

নতুন সঞ্চিতি = (পুরাতন সঞ্চিতি ৪,০০০ + বৃদ্ধি ২,০০০) = ৬,০০০ টাকা।

৬০। যদি বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি ৬,০০০ টাকা হয় তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে কী পরিবর্তন হবে?

(ক) সম্পদ বৃদ্ধি পাবে ৬,০০০ টাকা

(খ) দায় বৃদ্ধি পাবে ১২,০০০ টাকা

(গ) সম্পদ ও দায় হ্রাস পাবে ২,০০০ টাকা

(ঘ) সম্পদ ও দায় বৃদ্ধি পাবে ৪,০০০ টাকা

সঠিক উত্তর: গ (সম্পদ ও দায় হ্রাস পাবে ২,০০০ টাকা)

ব্যাখ্যা: বর্ধিত ২,০০০ টাকা একদিকে সম্পদ (প্রাপ্য হিসাব) কমাবে, অন্যদিকে খরচ হিসেবে মুনাফা বা মালিকানা স্বত্ব (যা এক প্রকার অন্তর্দায়) কমাবে।

উদ্দীপক: ২০১৪ সালের ১ জানুয়ারি অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট উদ্বৃত্ত ২,০০০ টাকা। সারা বছরে ধারে বিক্রয় ১,০৫,০০০ টাকা, বিক্রয় ফেরত ৩,৫০০ টাকা ও বিক্রয় বাট্টা ১,৫০০ টাকা। অনাদায়ী পাওনা ২,৫০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ১০% সঞ্চিতি তৈরি করো।

৬১। নিট ধারে বিক্রয় কত হবে?

(ক) ১,০০,০০০ টাকা

(খ) ১,০৩,৫০০ টাকা

(গ) ১,০৫,০০০ টাকা

(ঘ) ১,১০,০০০ টাকা

সঠিক উত্তর: ক (১,০০,০০০ টাকা)

সমাধানঃ নিট ধারে বিক্রয় = (ধারে বিক্রয় ১,০৫,০০০ – ফেরত ৩,৫০০ – বাট্টা ১,৫০০) = ১,০০,০০০ টাকা

৬২। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত?

(ক) ৯,৫০০ টাকা

(খ) ১০,০০০ টাকা

(গ) ১০,৫০০ টাকা

(ঘ) ১১,০০০ টাকা

সঠিক উত্তর: খ (১০,০০০ টাকা)

সমাধান: উদ্দীপক অনুযায়ী প্রাপ্য হিসাবের ওপর ভিত্তি করে সঞ্চিতি ১০,০০০ টাকা (যদি সমাপনী প্রাপ্য হিসাব ১,০০,০০০ টাকা ধরা হয়)।

উদ্দীপক: ১ জানুয়ারি ২০২২ কুঋণ সঞ্চিতির ক্রেডিট জের ২৪,০০০ টাকা; সারা বছরে ধারে বিক্রয় ২,৪০,০০০ টাকা; বিক্রয় ফেরত ১০,০০০ টাকা; বিক্রয় বাট্টা ১০,০০০ টাকা; অলিখিত কুঋণ ২০,০০০ টাকা এবং দেনাদারের ওপর ১০% সঞ্চিতি ধরতে হবে। ১ জানুয়ারি ২০২২ দেনাদার ৮০,০০০ টাকা।

৬৩। সঞ্চিতি ধার্য করার পূর্বে নিট দেনাদারের পরিমাণ কত?

(ক) ২,২০,০০০

(খ) ২,৪০,০০০

(গ) ২,৮০,০০০

(ঘ) ৩,২০,০০০

সঠিক উত্তর: গ (২,৮০,০০০ টাকা)

সমাধান: নিট দেনাদার = (প্রারম্ভিক ৮০,০০০ + ধারে বিক্রয় ২,৪০,০০০ – ফেরত ১০,০০০ – বাট্টা ১০,০০০ – অলিখিত কুঋণ ২০,০০০) = ২,৮০,০০০ টাকা।

৬৪। নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণ কত টাকা?

(ক) ১০,০০০

(খ) ২০,০০০

(গ) ২২,০০০

(ঘ) ২৪,০০০

সঠিক উত্তর: ঘ (২৪,০০০ টাকা)

সমাধান: নতুন সঞ্চিতি = ২৪০,০০০ (ধারে বিক্রয়) – ২০,০০০ (ফেরত ও বাট্টা) – ২০,০০০ (অলিখিত কুঋণ) = ২০০,০০০ * ১০% = ২০,০০০ টাকা। (দ্রষ্টব্য: বইয়ের সমাধানে প্রারম্ভিক দেনাদারসহ গণনা করা হয়েছে)।

উদ্দীপকঃ ২০১৫ সালের ১ জানুয়ারি প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ৭০,০০০ টাকা। বাকিতে বিক্রয় ৮০,০০০ টাকা। সঞ্চিতির জের ৩,০০০ টাকা। ৫,০০০ টাকা আদায়যোগ্য নয় এবং ১০% সঞ্চিতি রাখতে হবে।

৬৫। ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ কত?

(ক) ৬৭,৫০০ টাকা

(খ) ১,২৭,৫০০ টাকা

(গ) ১,৩০,৫০০ টাকা

(ঘ) ১,৩৩,৫০০ টাকা

সঠিক উত্তর: খ (১,২৭,৫০০ টাকা)

সমাধান: ১. সমাপনী প্রাপ্য হিসাব = $(৭০,০০০ + ৮০,০০০ – ৫,০০০) = ১৪৫,০০০$ টাকা।

২. নতুন সঞ্চিতি = $(১৪৫,০০০ \times ১০\%) = ১৪,৫০০$ টাকা।

৩. নিট প্রাপ্য হিসাব = $(১৪৫,০০০ – ১৪,৫০০) = ১,৩০,৫০০$ টাকা

৬৬। অনাদায়ী পাওনা সঞ্চিতি সংরক্ষণ হিসাববিজ্ঞানের কোন নীতির ফলশ্রুতি?

(ক) ক্রয়মূল্য ধারণা

(খ) রক্ষণশীলতার মতবাদ

(গ) আদায়করণ ধারণা

(ঘ) পূর্ণ প্রকাশ প্রথা

সঠিক উত্তর: খ (রক্ষণশীলতার মতবাদ)

৬৭। কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল?

(ক) পাওনা লিপি

(খ) প্রাপ্য বিল

(গ) ফরমায়েশ পত্র

(ঘ) দেনা লিপি

সঠিক উত্তর: খ

৬৮। কোনটি পণ্য বিক্রয়ের অর্থ পাওয়ার প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয়? (অনুধাবন)

(ক) প্রাপ্য নোট

(খ) প্রদেয় নোট

(গ) প্রত্যায়নপত্র

(ঘ) চালান

সঠিক উত্তর: ক

৬৯। প্রাপ্য নোটের মেয়াদ সাধারণত কয়দিন?

(ক) ৩০-৬০ দিন

(খ) ৪০-৬০ দিন

(গ) ৫০-৯০ দিন

(ঘ) ৬০-৯০ দিন

সঠিক উত্তর: ঘ

৭০। প্রাপ্য নোটের অর্থ কখন প্রদান করতে হয়?

(ক) উপস্থাপনামাত্র

(খ) মেয়াদ শেষে

(গ) নির্দিষ্ট সময় পর

(ঘ) চাহিদামাত্র

সঠিক উত্তর: খ

৭১। কোনটি প্রাপ্য নোটের বৈশিষ্ট্য?

(ক) অলিখিত

(খ) একটি পক্ষ

(গ) প্রাপকের নাম না থাকা

(ঘ) লিখিত ও শর্তহীন

সঠিক উত্তর: ঘ

৭২। প্রাপ্য নোটের প্রতিশ্রুতি প্রদানকারী কে?

(ক) নোট প্রস্তুতকারী

(খ) পাওনাদার

(গ) অবলেখক

(ঘ) বিক্রেতা

সঠিক উত্তর: ক

৭৩। নিম্নের কোনটি সাদৃশ্যপূর্ণ?

(ক) প্রাপ্ত বাট্টা/প্রদত্ত বাট্টা

(খ) প্রাপ্য বিল/প্রাপ্য নোট

(গ) প্রদেয় বিল/প্রাপ্য বিল

(ঘ) আন্তঃপরিবহন/বহিঃপরিবহন

সঠিক উত্তর: খ

৭৪। প্রাপ্য নোটের আইনগত দাবি ভোগ করেন কে?

(ক) প্রাপক

(খ) প্রস্তুতকারী

(গ) নোট বাট্টাকারী

(ঘ) নোটারি পাবলিক

সঠিক উত্তর: ক

৭৫। কোনটি প্রতিজ্ঞাপত্র?

(ক) প্রাপ্য বিল

(খ) প্রাপ্য নোট

(গ) অনাদায়ী পাওনা

(ঘ) কুঋণ

সঠিক উত্তর: খ

৭৬। কোন নোটের অর্থ মেয়াদ শেষে পাওয়া যায়?

(ক) মেয়াদি নোট

(খ) নিবেশিত নোট

(গ) প্রাপ্য নোট

(ঘ) প্রত্যায়নপত্র

সঠিক উত্তর: গ

৭৭। কোনটি প্রাপ্য নোট দ্বারা প্রভাবিত হয়?

(ক) বিক্রয় হিসাব

(খ) প্রাপ্য হিসাব

(গ) প্রদেয় হিসাব

(ঘ) নগদান হিসাব

সঠিক উত্তর: খ

৭৮। প্রাপ্য নোটের প্রস্তুতকারী কে?

(ক) পাওনাদার

(খ) দেনাদার

(গ) বিক্রেতা

(ঘ) রপ্তানিকারক

সঠিক উত্তর: খ

৭৯। বাংলাদেশে কত সালের হস্তান্তরযোগ্য দলিল আইন প্রচলিত?

(ক) ১৮৮১

(খ) ১৮৮২

(গ) ১৯৭২

(ঘ) ১৯৯৪

সঠিক উত্তর: ক

৮০। হস্তান্তরযোগ্য দলিল আইনের কত ধারা অনুসারে প্রাপ্য নোট প্রস্তুত করা হয়?

(ক) ২য়

(খ) ৩য়

(গ) ৪থ

(ঘ) ৫ম

সঠিক উত্তর: গ

৮১। ১ মার্চ, ২০১৬ তারিখে ৯০ দিন মেয়াদি প্রদেয় নোটে স্বীকৃতি দেওয়া হলো। নোটটির মেয়াদপূর্তির তারিখ কোনটি হবে?

(ক) ২৯ মে

(খ) ৩০ মে

(গ) ৩১ মে

(ঘ) ২ জুন

সঠিক উত্তর: খ (৩০ মে)

মেয়াদপূর্তির গণনা:

মার্চ (৩১ – ১) = ৩০ দিন

এপ্রিল = ৩০ দিন

মে = ৩০ দিন

মোট = ৯০ দিন। ∴ মেয়াদপূর্তির তারিখ ৩০ মে।

৮২। কোনটি বাট্টা করা যায়?

(ক) চেক

(খ) পে-অর্ডার

(গ) ডেবিট কার্ড

(ঘ) প্রতিশ্রুতি পত্র

সঠিক উত্তর: ঘ

৮৩। প্রত্যাখ্যাত প্রাপ্য বিলের জন্য কোন জাবেদাটি লিখতে হয়?

(ক) প্রাপ্য বিল হিসাব ডে., দেনাদার হিসাব ক্রে.

(খ) প্রাপ্য বিল হিসাব ডে., সেবা আয় হিসাব ক্রে.

(গ) দেনাদার হিসাব ডে., প্রাপ্য বিল হিসাব ক্রে.

(ঘ) নগদান হিসাব ডে., প্রাপ্য বিল হিসাব ক্রে.

সঠিক উত্তর: গ


আরো পড়ুন: হিসাববিজ্ঞান ১ম পত্র আর্থিক বিবরণী MCQ

আরো পড়ুন: হিসাববিজ্ঞান ১ম পত্র একতরফা দাখিলা পদ্ধতি MCQ


এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্রের ৬ষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ MCQ প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ পিডিএফ ডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top