একতরফা দাখিলা পদ্ধতি MCQ

হিসাববিজ্ঞান ১ম পত্র একতরফা দাখিলা পদ্ধতি MCQ (PDF)

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্রের ১০ম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি MCQ প্রশ্নের উত্তর পিডিএফ ডাউনলোড করুন। সকল বোর্ড পরিক্ষা ও ভর্তি পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন।


একতরফা দাখিলা পদ্ধতি MCQ

১. নিচের কোনটি একতরফা দাখিলা পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ?

(ক) বৈজ্ঞানিক পদ্ধতি

(খ) আধুনিক পদ্ধতি

(গ) অপূর্ণাঙ্গ ও ত্রুটিপূর্ণ

(ঘ) নির্ভরশীল পদ্ধতি

সঠিক উত্তর: (গ)

২. কোন পদ্ধতিতে মিশ্র হিসাব রাখা সম্ভব?

(ক) আধুনিক পদ্ধতি

(খ) একতরফা পদ্ধতি

(গ) দুতরফা দাখিলা পদ্ধতি

(ঘ) সমীকরণ পদ্ধতি

সঠিক উত্তর: (খ)

৩. একতরফা দাখিলা পদ্ধতির সর্বাধিক প্রয়োগক্ষেত্র নিচের কোনটি?

(ক) অংশীদারি ব্যবসায়

(খ) সমবায় ব্যবসায়

(গ) একমালিকানা ব্যবসায়

(ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়

সঠিক উত্তর: (গ)

৪. একতরফা দাখিলা পদ্ধতিতে কোন কোন হিসাব সংরক্ষণ করা হয়?

(ক) নামিক হিসাব

(খ) সম্পত্তি হিসাব

(গ) নামিক ও সম্পত্তিবাচক হিসাব

(ঘ) নগদান ও ব্যক্তিবাচক হিসাব

সঠিক উত্তর: (ঘ)

৫. একতরফা দাখিলা পদ্ধতিতে নিচের কোন হিসাবটি রাখা হয় না?

(ক) ব্যক্তিবাচক হিসাব

(খ) নগদান বই

(গ) সম্পত্তিবাচক হিসাব

(ঘ) নামিক হিসাব

সঠিক উত্তর: (ঘ)

৬. কোন পদ্ধতিতে হিসাব রাখলে প্রকৃত আর্থিক অবস্থা জানা যায় না?

(ক) একতরফা দাখিলা পদ্ধতি

(খ) দুতরফা দাখিলা পদ্ধতি

(গ) সমীকরণ পদ্ধতি

(ঘ) আধুনিক হিসাব পদ্ধতি

সঠিক উত্তর: (ক)

৭. কোন পদ্ধতিতে সর্বজনস্বীকৃত নীতিমালা অনুসরণ করা হয় না?

(ক) বৈজ্ঞানিক হিসাব পদ্ধতি

(খ) দুতরফা দাখিলা পদ্ধতি

(গ) একতরফা দাখিলা পদ্ধতি

(ঘ) আধুনিক হিসাব পদ্ধতি

সঠিক উত্তর: (গ)

৮. কোন হিসাবরক্ষণ পদ্ধতি দ্বৈত সত্তার মূলনীতি বহির্ভূত?

(ক) একতরফা দাখিলা পদ্ধতিতে

(খ) দুতরফা দাখিলা পদ্ধতিতে

(গ) আধুনিক পদ্ধতিতে

(ঘ) বৈজ্ঞানিক হিসাব পদ্ধতিতে

সঠিক উত্তর: (ক)

৯. একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবরক্ষণকারী প্রতিষ্ঠানে কোন ধরনের লেনদেন বেশি সংঘটিত হয়?

(ক) ধারে ক্রয়

(খ) ধারে বিক্রয়

(গ) নগদ লেনদেন

(ঘ) মূলধন জাতীয় লেনদেন

সঠিক উত্তর: (গ)

১০. কোন পদ্ধতিতে হিসাব সংরক্ষণে কোন সুনির্দিষ্ট নীতি অনুসৃত হয় না?

(ক) আধুনিক পদ্ধতি

(খ) দুতরফা দাখিলা পদ্ধতি

(গ) বৈজ্ঞানিক পদ্ধতি

(ঘ) একতরফা দাখিলা পদ্ধতি

সঠিক উত্তর: (ঘ)

১১. একতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র কোথায়?

(ক) ক্ষুদ্রায়তনের একমালিকানা কারবারে

(খ) যৌথ মূলধনী কারবারে

(গ) অংশীদারি কারবারে

(ঘ) রাষ্ট্রীয় কারবারে

সঠিক উত্তর: (ক)

১২। কোনটি প্রারম্ভিক সম্পত্তি ও প্রারম্ভিক দায়ের পার্থক্য?

(ক) প্রারম্ভিক মূলধন

(খ) মোট দায়

(গ) মোট মূলধন

(ঘ) নিট মূলধন

সঠিক উত্তর: (ক)

১৩। কীভাবে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ-ক্ষতি নির্ধারণ করা হয়?

(ক) লাভ-ক্ষতি বিবরণীর মাধ্যমে

(খ) মালিকানা স্বত্ব বিবরণীর মাধ্যমে

(গ) বৈষয়িক বিবরণীর মাধ্যমে

(ঘ) লাভ-লোকসান আবন্টন বিবরণীর মাধ্যমে

সঠিক উত্তর: (ক)

১৪। সমাপনী মূলধন কীভাবে নির্ণয় করা হয়?

(ক) সমাপনী সম্পত্তি — চলতি সম্পদ

(খ) সমাপনী সম্পত্তি — সমাপনী দায়

(গ) সমাপনী সম্পত্তি — প্রারম্ভিক সম্পত্তি

(ঘ) সমাপনী সম্পত্তি + সমাপনী দায়

সঠিক উত্তর: (খ)

১৫। একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ-ক্ষতি নির্ণয় করা হয় কিসের ভিত্তিতে?

(ক) আয়-ব্যয়ের ভিত্তিতে

(খ) মূলধনের ভিত্তিতে

(গ) সম্পত্তির ভিত্তিতে

(ঘ) দায়ের ভিত্তিতে

সঠিক উত্তর: (খ)

১৬। লাভ-ক্ষতি বিবরণীর প্রথমে কোনটি থাকে?

(ক) প্রারম্ভিক মূলধন

(খ) সমাপনী মূলধন

(গ) উত্তোলন

(ঘ) প্রারম্ভিক সম্পত্তি

সঠিক উত্তর: (খ)

১৭। কোনটি লাভ-লোকসান বিবরণীতে সমাপনী মূলধনের সাথে যোগ করতে হয়?

(ক) অতিরিক্ত মূলধন

(খ) অগ্রিম আয়

(গ) বকেয়া খরচ

(ঘ) পণ্য উত্তোলন

সঠিক উত্তর: (ঘ)

১৮। কোনটি লাভ-ক্ষতি বিবরণীতে প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করতে হয়?

(ক) অনাদায়ি আয়

(খ) অতিরিক্ত মূলধন

(গ) অগ্রিম খরচ

(ঘ) উত্তোলন

সঠিক উত্তর: (খ)

১৯। পণ্য উত্তোলনের ওপর কী হারে সুদ ধরা হয়?

(ক) ৬ মাসের

(খ) কোন সুদ ধরা হয় না

(গ) ৬.৫০ মাসের

(ঘ) ৫.৫ মাসের

সঠিক উত্তর: (খ)

২০। প্রতি মাসের শেষ তারিখে মালিক কারবার হতে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করলে কয় মাসের উত্তোলনের সুদ ধার্য করা হয়?

(ক) ৫ মাস

(খ) ৫.৫ মাস

(গ) ৬ মাস

(ঘ) ৬.৫ মাস

সঠিক উত্তর: (খ)

২১। ৫% সুদে বছরের মাঝামাঝি মোট উত্তোলন ১০,০০০ টাকা হলে উত্তোলনের সুদ কত মাসের হবে?

(ক) ৬.৫ মাসের

(খ) ৬ মাসের

(গ) ৫.৫ মাসের

(ঘ) ৫ মাসের

সঠিক উত্তর: (খ)

২২। কোন মূলধনের ওপর সুদ ধরা হয়?

(ক) বিনিয়োগিত মূলধন

(খ) সমাপনী মূলধন

(গ) প্রারম্ভিক মূলধন

(ঘ) কার্যকরী মূলধন

সঠিক উত্তর: (গ)

২৩। একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ-লোকসান নির্ণয়ের সূত্র কোনটি?

(ক) প্রারম্ভিক মূলধন – সমাপনী মূলধন

(খ) (প্রারম্ভিক মূলধন + উত্তোলন) – সমাপনী মূলধন

(গ) (সমাপনী মূলধন + উত্তোলন) – (প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন)

(ঘ) (প্রারম্ভিক মূলধন + উত্তোলন) – (সমাপনী মূলধন + পরিচালনা ব্যয়)

সঠিক উত্তর: (গ)

২৪। কখন বৈষয়িক বিবরণী প্রস্তুত করা হয়?

(ক) হিসাব কালের শুরুতে

(খ) ৩১ ডিসেম্বর তারিখে

(গ) নির্দিষ্ট সময়বিন্দুতে

(ঘ) বছরের শুরুতে

সঠিক উত্তর: (গ)

২৫। কোন হিসাব থেকে দেনাদার ও পাওনাদারের পরিমাণ জানা যায়?

(ক) সম্পত্তিবাচক হিসাব

(খ) নামিক হিসাব

(গ) আয় ও ব্যয়বাচক হিসাব

(ঘ) ব্যক্তিবাচক হিসাব

সঠিক উত্তর: (ঘ)

২৬। কোন বিবরণীতে সম্পদ, দায় ও মূলধনের পরিমাণ দেখানো হয়?

(ক) লাভ-ক্ষতি বিবরণী

(খ) বৈষয়িক বিবরণী

(গ) প্রাপ্তি ও প্রদান বিবরণী

(ঘ) বিশদ আয় বিবরণী

সঠিক উত্তর: (খ)

২৭। সম্পত্তি ও দায় বাদ পড়লে কোনটি থেকে সহজে উদ্ঘাটন করা যায় না?

(ক) বৈষয়িক বিবরণী

(খ) আর্থিক অবস্থার বিবরণী

(গ) বিশদ আয় বিবরণী

(ঘ) লাভ-ক্ষতি বিবরণী

সঠিক উত্তর: (ক)

২৮। কোন বিবরণীটি একতরফা দাখিলা পদ্ধতিতে আর্থিক প্রতিচ্ছবি তুলে ধরে?

(ক) লাভ-ক্ষতি বিবরণী

(খ) বৈষয়িক বিবরণী

(গ) মূলধন তহবিল

(ঘ) আর্থিক অবস্থার বিবরণী

সঠিক উত্তর: (খ)

২৯। কিসের ওপর ভিত্তি করে বৈষয়িক বিবরণী প্রস্তুত করা হয়?

(ক) অনুমান বা স্মৃতিশক্তি

(খ) লাভ-ক্ষতি বিবরণী

(গ) খতিয়ান

(ঘ) আয়-ব্যয় বিবরণী

সঠিক উত্তর: (ক)

৩০। একতরফা দাখিলা পদ্ধতিতে ব্যবসায়িক আর্থিক অবস্থা জানতে নিচের কোনটি প্রস্তুত করা হয়?

(ক) লাভ-ক্ষতি হিসাব

(খ) আয় বিবরণী

(গ) বিষয় বিবরণী

(ঘ) উদ্বর্তপত্র

সঠিক উত্তর: (গ)

৩১। বকেয়া খরচের জন্য নিচের কোন হিসাবগুলো প্রভাবিত হবে?

(ক) আয় ও দায়

(খ) ব্যয় ও দায়

(গ) ব্যয় ও সম্পদ

(ঘ) সম্পদ ও দায়

সঠিক উত্তর: (খ)

৩২। প্রতি মাসের শুরুতে উত্তোলনের পরিমাণ ১,০০০ টাকা হলে ৫% হার সুদে উত্তোলনের ওপর বার্ষিক সুদের পরিমাণ কত?

(ক) ২৭৫ টাকা

(খ) ৩০০ টাকা

(গ) ৩২৫ টাকা

(ঘ) ৬০০ টাকা

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: উত্তোলনের সুদ = $1,000 \times 5\% \times 6.5 = 325$ টাকা।

৩৩। সনি ট্রেডার্স-এর প্রারম্ভিক কলকবজার পরিমাণ ৭০,০০০ টাকা। বছরের মাঝামাঝি সময়ে আরও ২৫,০০০ টাকার কলকবজা ক্রয় করা হয়। সমাপনী মূলধন নির্ণয়ে কলকবজার পরিমাণ কত হবে?

(ক) ৯৫,০০০ টাকা

(খ) ৭০,০০০ টাকা

(গ) ৪৫,০০০ টাকা

(ঘ) ২৫,০০০ টাকা

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: বছর শেষে কলকবজার পরিমাণ = $(70,000 + 25,000) = 95,000$ টাকা।

৩৪। মি. শিপনের সমাপনী মূলধন ৩০,০০০ টাকা প্রারম্ভিক মূলধনের চেয়ে ২০% কম। মূলধনের সুদ ৫% হলে সুদের পরিমাণ কত?

(ক) ১,২০০ টাকা

(খ) ১,৫০০ টাকা

(গ) ১,৮০০ টাকা

(ঘ) ১,৮৭৫ টাকা

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: প্রারম্ভিক মূলধন = $30,000 + (30,000 \times \frac{20}{100-20}) = 37,500$ টাকা।

সুদ = $37,500 \times 5\% = 1,875$ টাকা।

৩৫। উত্তোলনের ওপর সুদ ধার্য করা না হলে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে?

(ক) নিট আয় হ্রাস পাবে

(খ) মূলধন বৃদ্ধি পাবে

(গ) দায় বৃদ্ধি পাবে

(ঘ) নিট ক্ষতি হ্রাস পাবে

সঠিক উত্তর: (ক)

৩৬। বৈষয়িক বিবরণী প্রস্তুত করা হয়—

i. মূলধনের পরিমাণ জানতে

ii. আর্থিক ফলাফল জানতে

iii. আর্থিক অবস্থা জানতে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৩৭। একতরফা দাখিলা পদ্ধতি অনুসারে ব্যক্তিগত সম্পদ বিক্রি করে ব্যবসায় অর্থ সরবরাহ করলে ব্যবসায় কী প্রভাব পড়বে?

i. আয়কর কম দিতে হবে

ii. আয়কর বেশি দিতে হবে

iii. বৈষয়িক বিবৃতি পরিবর্তন হবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৩৮। একতরফা দাখিলায় অগ্রিম প্রদত্ত খরচ কোন বই হতে জানা যায়?

(ক) ক্রয় বই

(খ) বিক্রয় বই

(গ) নগদান বই

(ঘ) খরচ বই

সঠিক উত্তর: (গ)

৩৯। অসমাপ্ত হিসাবকে পূর্ণাঙ্গ করার শেষ ধাপ কোনটি?

(ক) প্রারম্ভিক দাখিলা

(খ) সমাপনী দাখিলা

(গ) বিপরীত দাখিলা

(ঘ) সমন্বয় দাখিলা

সঠিক উত্তর: (গ)

৪০। কোন পদ্ধতিতে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়?

(ক) একতরফা দাখিলা পদ্ধতিতে

(খ) দু’তরফা দাখিলা পদ্ধতিতে

(গ) মিশ্র পদ্ধতিতে

(ঘ) অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পদ্ধতিতে

সঠিক উত্তর: (খ)

৪১। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় কোন পদ্ধতিতে?

(ক) এক তরফা দাখিলা পদ্ধতি

(খ) দুতরফা দাখিলা পদ্ধতি

(গ) মিশ্র পদ্ধতি

(ঘ) অপূর্ণাঙ্গ পদ্ধতি

সঠিক উত্তর: (খ)

৪২। প্রদেয় হিসাবের প্রারম্ভিক ও সমাপনী জের যথাক্রমে ২০,০০০ টাকা ও ২২,০০০ টাকা। ধারে ক্রয়ের পরিমাণ ৭০,০০০ টাকা। প্রদেয় হিসাবকে নগদ পরিশোধের পরিমাণ কত টাকা?

(ক) ২৬,০০০

(খ) ৬৮,০০০

(গ) ৯২,০০০

(ঘ) ১,১২,০০০

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: নগদ পরিশোধ = (প্রারম্ভিক প্রদেয় + ধারে ক্রয়) – সমাপনী প্রদেয় = $(20,000 + 70,000) – 22,000 = 68,000$ টাকা।

৪৩। জনাব প্রবাল-এর ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে ১,৫০,০০০ টাকার সম্পদ ও ৩০,০০০ টাকা দায় ছিল। উক্ত বছরে তার নিট মুনাফা ২০,০০০ টাকা এবং উত্তোলন ১০,০০০ টাকা ছিল। জনাব প্রবালের সমাপনী মূলধন কত?

(ক) ১,১০,০০০ টাকা

(খ) ১,২০,০০০ টাকা

(গ) ১,৩০,০০০ টাকা

(ঘ) ১,৪০,০০০ টাকা

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: প্রারম্ভিক মূলধন = $(1,50,000 – 30,000) = 1,20,000$ টাকা।

সমাপনী মূলধন = প্রারম্ভিক মূলধন + নিট মুনাফা – উত্তোলন = $(1,20,000 + 20,000) – 10,000 = 1,30,000$ টাকা।

৪৪। ১/১/২০১৩ তারিখে প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা; ৩১/১২/২০১৩ তারিখে প্রাপ্য হিসাব ৪০,০০০ টাকা; ৩১/১২/২০১৩ সালে প্রাপ্য হিসাব থেকে আদায় ৩৫,০০০। ২০১৩ সালের বাকিতে বিক্রয়ের পরিমাণ কত?

(ক) ১০,০০০

(খ) ৩৫,০০০

(গ) ৪০,০০০

(ঘ) ৪৫,০০০

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: ধারে বিক্রয় = (সমাপনী প্রাপ্য + আদায়) – প্রারম্ভিক প্রাপ্য = $(40,000 + 35,000) – 30,000 = 45,000$ টাকা।

৪৫। ব্যক্তিবাচক হিসাব হতে পাওয়া যায়—

i. মোট প্রাপ্য হিসাবের পরিমাণ

ii. মোট নগদের পরিমাণ

iii. মোট প্রদেয় হিসাবের পরিমাণ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৪৬। একতরফা দাখিলা পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তরের সময় প্রদেয় বিল হিসাব ও পাওনাদার হিসাব হতে নিরূপণ করা হয়—

i. নগদ ক্রয়ের পরিমাণ

ii. প্রদেয় বিলে স্বীকৃতির পরিমাণ

iii. ধারে ক্রয়ের পরিমাণ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

মি. সোহেল তার ব্যবসায় একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখেন। ২০২২ সালে তার প্রারম্ভিক ও সমাপনী মূলধন ছিল যথাক্রমে ৩,০০,০০০ টাকা ও ৫,০০,০০০ টাকা। উক্ত বছরে তিনি নগদ ২০,০০০ টাকা এবং ১০,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। ঐ বছরে সে অতিরিক্ত মূলধন বাবদ ৬০,০০০ টাকা আনয়ন করেন।

৪৭। ২০২২ সালে মি. সোহেলের নিট লাভ কত?

(ক) ৯০,০০০ টাকা

(খ) ১,৪০,০০০ টাকা

(গ) ১,৭০,০০০ টাকা

(ঘ) ২,৩০,০০০ টাকা

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: নিট লাভ = (সমাপনী মূলধন + মোট উত্তোলন) – (প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন)

= (5,00,000 + 30,000) – (3,00,000 + 60,000) = 1,70,000 টাকা।

৪৮। বছরের শেষে কত টাকার সাথে নিট লাভ ও উত্তোলন সমন্বয় করতে হবে?

(ক) ৩,০০,০০০ টাকা

(খ) ৩,৩০,০০০ টাকা

(গ) ৫,০০,০০০ টাকা

(ঘ) ৫,৩০,০০০ টাকা

সঠিক উত্তর: (ক)

(নোট: সাধারণত প্রারম্ভিক মূলধনের সাথেই এগুলো সমন্বয় করা হয়)

৪৯. প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করলে কত মাসের সুদ ধরতে হবে?

(ক) ২.৫

(খ) ৫.৫

(গ) ৬

(ঘ) ৬.৫

সঠিক উত্তর: (ঘ)

৫০. একতরফা দাখিলা পদ্ধতিতে নিট লাভ নির্ণয় করার জন্য প্রস্তুত করা হয়—

(ক) আয় বিবরণী

(খ) লাভ-লোকসান বিবরণী

(গ) লাভ-লোকসান হিসাব

(ঘ) বিষয় বিবরণী

সঠিক উত্তর: (খ)

৫১. একতরফা দাখিলা পদ্ধতিতে কীভাবে লাভ-ক্ষতি নির্ণয় করা হয়?

(ক) মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়া হলে

(খ) নিট আয় থেকে নিট ব্যয় বাদ দেওয়া হয়

(গ) সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দেওয়া হয়

(ঘ) মোট সম্পদ থেকে মোট দায় বাদ দেওয়া হয়

সঠিক উত্তর: (গ)

(নোট: তবে এতে উত্তোলন ও অতিরিক্ত মূলধনও সমন্বয় করতে হয়)

৫২. প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা, সমাপনী মূলধন ৯০,০০০ টাকা হলে লাভ-ক্ষতির পরিমাণ কত টাকা?

(ক) লাভ ২০,০০০ টাকা

(খ) ক্ষতি ২০,০০০ টাকা

(গ) ক্ষতি ৭০,০০০ টাকা

(ঘ) লাভ ৭০,০০০ টাকা

সঠিক উত্তর: (ক)

৫৩. মালিক ব্যবসায় হতে প্রত্যেক মাসে নগদ ১,০০০ টাকা এবং বছরে মোট ১,০০০ টাকার পণ্য উত্তোলন করে থাকলে ১০% হারে উত্তোলনের সুদ কত?

(ক) ৫৫০ টাকা

(খ) ৬০০ টাকা

(গ) ৬৫০ টাকা

(ঘ) ১,২০০ টাকা

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: উত্তোলনের সুদ = $\{(1,000 \times 12) \times 10\% \times 6/12\} = 600$ টাকা। (পণ্য উত্তোলনের ওপর সুদ হয় না)।

৫৪. প্রত্যেক মাসের শেষ তারিখে ৪০০ টাকা করে উত্তোলন করা হলো। উত্তোলনের ওপর সুদের হার ১০%, উত্তোলনের সুদের পরিমাণ কত হবে?

(ক) ২০০ টাকা

(খ) ২২০ টাকা

(গ) ২৪০ টাকা

(ঘ) ৪৪০ টাকা

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: সুদ = $400 \times 10\% \times 5.5 = 220$ টাকা।

৫৫. জনাব বিশ্বাস সাহেবের প্রারম্ভিক মূলধন ২০,০০০ টাকা, সমাপনী মূলধন ২৬,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ৪,০০০ টাকা, উত্তোলনের পরিমাণ ১,০০০ টাকা হলে ঐ বছরে লাভ বা ক্ষতির পরিমাণ কত হয়েছিল?

(ক) ৩,০০০ টাকা লাভ

(খ) ৩,০০০ টাকা ক্ষতি

(গ) ৭,০০০ টাকা লাভ

(ঘ) ৭,০০০ টাকা ক্ষতি

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: লাভ = (সমাপনী মূলধন + উত্তোলন) – (প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন)

= (26,000 + 1,000) – (20,000 + 4,000) = 3,000 টাকা।

৫৬. ব্যবসায় প্রারম্ভিক মূলধন ১০,০০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ৫০,০০০ টাকা, সমাপনী মূলধন ১৫,০০,০০০ টাকা এবং উত্তোলন ৩০,০০০ টাকা হলে নিট মুনাফা কত?

(ক) ৪,৮০,০০০ টাকা

(খ) ৫,০০,০০০ টাকা

(গ) ৫,২০,০০০ টাকা

(ঘ) ৫,৫০,০০০ টাকা

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: নিট মুনাফা = (15,00,000 + 30,000) – (10,00,000 + 50,000) = 4,80,000 টাকা।

৫৭. মি. সাকুরের সমাপনী মূলধন ৩০,০০০ টাকা, যা প্রারম্ভিক মূলধন অপেক্ষা ২০% কম। মূলধনের ৫% সুদ ধরলে সুদের পরিমাণ কত?

(ক) ১,২৫০ টাকা

(খ) ১,৫০০ টাকা

(গ) ১,৮৭৫ টাকা

(ঘ) ২,০০০ টাকা

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: প্রারম্ভিক মূলধন = $30,000 \div (1 – 0.20) = 37,500$ টাকা।

সুদ = $37,500 \times 5\% = 1,875$ টাকা।

৫৮. জনাব শাহিন প্রত্যেক মাসের ১৫ তারিখে মাসিক ২,০০০ টাকা করে ব্যবসায় থেকে উত্তোলন করেন। উত্তোলনের সুদ বার্ষিক ৫% হলে সুদ কত?

(ক) ৩০০ টাকা

(খ) ৩২৫ টাকা

(গ) ৩৩৫ টাকা

(ঘ) ৬০০ টাকা

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: সুদ = $(2,000 \times 12) \times 5\% \times 6/12 = 600$ টাকা। (মাসের মাঝামাঝি বা ১৫ তারিখে হলে ৬ মাসের সুদ হয়)।

৫৯. প্রতি তিন মাস অন্তর অন্তর উত্তোলন করলে কত মাসের সুদ ধরতে হয়?

(ক) ১.৫

(খ) ২.৫

(গ) ৪.৫

(ঘ) ৬.৫

সঠিক উত্তর: (গ)

৬০. লাভ-লোকসান বিবরণীতে সমন্বয় করতে হয়—

i. অতিরিক্ত মূলধন আনয়ন

ii. পণ্য উত্তোলন

iii. কুঋণ সঞ্চিতি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


আরো পড়ুন: হিসাববিজ্ঞান ১ম পত্র: ৭ম অধ্যায় MCQ

আরো পড়ুন: হিসাববিজ্ঞান ১ম পত্র: ৫ম অধ্যায় MCQ

আরো পড়ুন: হিসাববিজ্ঞান ১ম পত্র: ৪র্থ অধ্যায় MCQ


এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্রের ১০ম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি MCQ প্রশ্নের উত্তর পিডিএফ ডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top