SSC Biology Model Test 01 PDF Download করুন। ২০২৬ সালের বোর্ড পরীক্ষার জন্য স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিয়ে নিজেকে একধাপ এগিয়ে নিয়ে যান।
SSC Biology Model Test 01
বহুনির্বাচনী প্রশ্ন
১. লেট ব্লাইট স্থানান্তরের মাধ্যমে কোনটির নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে?
ক) ধান
খ) কার্প
গ) টমেটো
ঘ) গোলআলু
২. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কোনটির পরিবর্তন ঘটে?
ক) GMO
খ) RNA
গ) DNA
ঘ) GPT
৩. অ্যাজমার ক্ষেত্রে প্রযোজ্য—
i. বুকের ভিতর আওয়াজ হয়
ii. গলার শিরা ফুলে যায়
iii. জ্বর থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪. পেঁচা গাছের কোটরে বাস করে। এটি কী ধরনের আন্তঃক্রিয়া?
ক) মিউচুয়ালিজম
খ) কমেনসেলিজম
গ) প্রতিযোগিতা
ঘ) অ্যান্টিবায়োসিস
৫. ‘Origin of species by means of natural selection’ বইটি কত সালে প্রকাশিত হয়?
ক) ১৮২০
খ) ১৮৪০
গ) ১৮৫৯
ঘ) ১৮৭০
৬. খাদ্য শিকলের প্রতিটি স্তরকে কী বলে?
ক) ট্রফিক লেভেল
খ) ট্রফিক লেয়ার
গ) খাদ্য পিরামিড
ঘ) খাদ্য জালক
৭. কোষরস উদ্ভিদের পাতায় পৌঁছে—
i. প্রস্বেদনের টানে
ii. মূলজ চাপে
iii. অভিস্রবণ প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮. ইভোলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক) অ্যারিস্টটল
খ) হার্বার্ট স্পেন্সার
গ) জেনোফেন
ঘ) ডারউইন
৯. নিষেক এর কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়?
ক) ৬
খ) ৮
গ) ১০
ঘ) ১২
১০. ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর কতদিনের মধ্যে সংস্থাপন সম্পন্ন হয়?
ক) ১ – ৩ দিন
খ) ৪ – ৫ দিন
গ) ১০ – ১৫ দিন
ঘ) ১৮ – ২২ দিন
নিচের উদ্দীপকের আলোকে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
(চিত্র: 2n —Q—> n)
১১. Q প্রক্রিয়ায় কতটি অপত্য কোষ সৃষ্টি হয়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
১২. Q প্রক্রিয়া সম্পর্কে তথ্য—
i. নিউক্লিয়াস একবার বিভাজিত হয়
ii. জনন কোষ এ প্রক্রিয়ায় উৎপন্ন হয়
iii. হ্যাপ্লয়েড জীবের জাইগোট কোষে সংগঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
SSC Biology Model Test 01
১৩. নিকোটিন গ্রহণে কোনটির কার্যকারিতা নষ্ট হয়?
ক) স্নায়ু
খ) ফুসফুস
গ) কিডনি
ঘ) গলবিল
১৪. কোনটির অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়?
ক) থাইরক্সিন
খ) ইনসুলিন
গ) আয়োডিন
ঘ) পেপসিন
১৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন $O_2$ এর কিছু অংশ কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
ক) প্রস্বেদন
খ) ব্যাপন
গ) শ্বসন
ঘ) অভিস্রবণ
১৬. পিত্তরস—
i. যকৃতের লোবিউল কোষ হতে তৈরি
ii. তিক্ত স্বাদ ও ক্ষারীয় গুণসম্পন্ন
iii. গাঢ় সবুজ বর্ণের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭. নিচের কোন অংশটি বেশ শক্ত?
ক) লিগামেন্ট
খ) তরুণাস্থি
গ) টেনডন
ঘ) ফাইব্রোব্লাস্ট
১৮. নিচের কোনটি পেশি বন্ধনী?
ক) টেনডন
খ) লিগামেন্ট
গ) কঙ্কাল
ঘ) তরুণাস্থি
১৯. কিডনি বিকলের কারণ কী?
ক) ক্যান্সার
খ) এইডস
গ) ডায়াবেটিস
ঘ) হাঁপানি
২০. সালোকসংশ্লেষণে—
i. সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়
ii. সকল জীবই তার নিজের খাদ্য তৈরি করতে পারে
iii. সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১. ফুলের রেণুর কারণে কোন রোগটি হতে পারে?
ক) নিউমোনিয়া
খ) অ্যাজমা
গ) ব্রংকাইটিস
ঘ) যক্ষ্মা
SSC Biology Model Test 01
২২. দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি?
ক) যকৃত
খ) পাকস্থলী
গ) ক্ষুদ্রান্ত্র
ঘ) বৃক্ক
২৩. নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ?
ক) ইলিয়াম
খ) ইউরেটার
গ) ট্রাকিয়া
ঘ) ইউরেথ্রা
নিচের উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
রিমন P থার্মোফ্লাস্কে সামান্য পানিসহ অঙ্কুরিত ছোলাবীজ নিল। Q থার্মোফ্লাস্কে সে যে অঙ্কুরিত ছোলাবীজ নিল তা পূর্বেই ফুটন্ত মারকিউরিক ক্লোরাইড দ্রবণে নির্বীজ করা হয়েছিল। থার্মোফ্লাস্কের মুখে রাবারের কর্কের ছিদ্রে থার্মোমিটার প্রবেশ করানো হলো।
২৪. ফ্লাস্কের অভ্যন্তরে নিচের কোনটি ঘটবে?
ক) P ফ্লাস্কে $CO_2$ নির্গত হবে
খ) Q ফ্লাস্কে $O_2$ নির্গত হবে
গ) P ফ্লাস্কে তাপমাত্রা কমে যাবে
ঘ) Q ফ্লাস্কে তাপমাত্রা বেড়ে যাবে
২৫. কয়েক ঘণ্টা পর রিমন পর্যবেক্ষণ করল—
i. P ফ্লাস্কের থার্মোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে
ii. Q ফ্লাস্কের থার্মোমিটারে পারদের উচ্চতার পরিবর্তন হয়নি
iii. Q ফ্লাস্কের বীজের অঙ্কুরোদগম বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সৃজনশীল অংশ
সংক্ষিপ্ত প্রশ্ন
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :
১। স্ক্লেরাইডের গঠন ব্যাখ্যা কর।
২। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ বলতে কী বুঝায়?
৩। অ্যান্টিজেন বলতে কী বুঝায়?
৪। ডায়ালাইসিস কত ধরনের এবং এগুলো কীভাবে কাজ করে?
৫। প্রতিবর্তী ক্রিয়া বলতে কী বুঝায়?
৬। ডিএনএ টেস্ট করা হয় কেন? ব্যাখ্যা কর।
৭। ToMV, TMV, TMGMV, PRSV, BT কী?
সৃজনশীল প্রশ্ন
যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :
১। রফিক সাহেব ইদানীং প্রায়ই ক্লান্তি বোধ করেন। তিনি লক্ষ করলেন তার ক্ষুধা, পিপাসা দুই-ই বেড়ে গেছে। ক্ষতস্থান সহজে শুকাতে চায় না। শরীরের ত্বক রুক্ষ হচ্ছে। এ অবস্থায় ডাক্তারের পরামর্শে তিনি রক্ত পরীক্ষা করান এবং এতে একটি রোগ ধরা পড়ে। ডাক্তার বলেন, ভয়ের কিছু নেই। নিয়মতান্ত্রিক জীবনযাপনেই এ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
ক. এপিলেপসি কী?
খ. প্রতিবর্তী ক্রিয়া বলতে কী বুঝায়?
গ. রফিক সাহেবের রোগটি হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. ডাক্তারের শেষোক্ত কথাটির যথার্থতা মূল্যায়ন কর।
২। দশম শ্রেণির ছাত্র হাসান নার্সারিতে গিয়ে জানতে পারে বর্তমানে উদ্ভিদ বিজ্ঞানীরা এক বিশেষ পদ্ধতিতে অল্প জায়গায় অল্প সময়ে যৌন প্রজননে অক্ষম উদ্ভিদের রোগমুক্ত অধিক সংখ্যক চারা উৎপাদন করতে সক্ষম হয়েছে। যার ফলে এসব উদ্ভিদের চাষের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব হয়েছে।
ক. GMO কী?
খ. জীবে প্রজাতিগত বৈচিত্র্য বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রক্রিয়াটি বর্ণনা কর।
ঘ. অর্থনৈতিক উন্নয়নে উক্ত প্রক্রিয়াটি কী ধরনের প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ কর।
৩। A- পেট ফাঁপা, পেটের উপরের দিকে ব্যথা, বুক জ্বালা, বমিবমি ভাব
B- পেটে অস্বস্তিকর অবস্থা, পেট ব্যথা ও নানা রকম আনুষঙ্গিক অসুবিধা।
ক. খাদ্যাআঁশ কী?
খ. ফরমালিন দেওয়া মাছ খাওয়া উচিত নয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত A এর সমস্যাগুলো কীভাবে প্রতিকার করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. “বিশেষজ্ঞদের মতে উদ্দীপক B এর সমস্যাগুলো কোনো বিশেষ রোগের কারণ নয়”— বাক্যটির যথার্থতা মূল্যায়ন কর।
৪। জামাল ঢাকা শহরে একটি যাত্রীবাহী বাসের হেলপার। ইদানীং সে শ্বাস নেওয়ার সময় দম বন্ধ হয়ে যাবার মত অবস্থা সৃষ্টি হয়েছে। তার ঠোঁট নীল হয়ে যায়, শ্বাস নেওয়ার সময় তার বুকের ভিতর সাঁই সাঁই আওয়াজ হয়। অন্যদিকে কামাল একটি রাসায়নিক শিল্প কারখানায় চাকরি করে। সে রাফেজ জাতীয় খাবার কম খায়। দীর্ঘদিন ধরে তার খুসখুসে কাশি ও বুকে ব্যথা। তার ঘন ঘন জ্বর হচ্ছে ও ওজন হ্রাস পাচ্ছে। SSC Biology Model Test 01
ক. শ্বসন কী?
খ. “দিবা দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি উদ্ভিদের ফুল-ফল ধারণকে প্রভাবিত করে”— ব্যাখ্যা কর।
গ. জামাল কোন রোগে আক্রান্ত হয়েছে? রোগটির কারণ ও প্রতিকারের উপায়সমূহ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত ঘটনার আলোকে জামাল ও কামালের মধ্যে কে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে? মতামত দাও।
৫। বিপ্লব ক্রিকেট খেলতে গিয়ে ডান পায়ের হাঁটুতে প্রচণ্ড আঘাত পেল। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বললেন, তার হাঁটুর সংযোগস্থলের বন্ধনী ছিঁড়ে গিয়েছে।
ক. তরুণাস্থি কী?
খ. অস্টিওপোরেসিস বলতে কী বোঝায়?
গ. বিপ্লবের আঘাতপ্রাপ্ত স্থানের গঠন বর্ণনা কর।
ঘ. বিপ্লবের উক্ত অঙ্গের কার্যক্রমটি সম্পাদনের জন্য বন্ধনীটির সাথে দেহের অন্যান্য অংশের কাজের সমন্বয় — বিশ্লেষণ কর।
৬। নিচের উদ্দীপকটি লক্ষ কর—
| X | ভ্রূণ ও মাতৃ জরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপনকারী অঙ্গ |
| Y | নালিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ |
ক. ভিন্নবাসী উদ্ভিদ কী?
খ. এইডস আক্রান্তে মৃত্যু অনিবার্য— ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ‘X’ ভ্রূণের গঠনে ওতপ্রোতভাবে জড়িত— ব্যাখ্যা কর।
ঘ. মানব প্রজননে ‘Y’ এর ভূমিকা বিশ্লেষণ কর।
৭। সালমার একটি ফলের বাগান আছে। সে লক্ষ করল নানারকম কীটপতঙ্গ বাগানে ঘুরে বেড়াচ্ছে। তার কৌতূহল দেখে তার বাবা বললেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জীবের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক. ফলনোরীতি কী?
খ. বহিঃনিষেধ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের কীটপতঙ্গের সাথে বাগানের উদ্ভিদের সম্পর্ক কী? ব্যাখ্যা কর।
ঘ. সালমার বাবার উক্তিটি কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি মনে কর?
৮। সন্তানের পিতামাতা শনাক্তকরণের ক্ষেত্রে আদালতে বিচারক একটি বিশেষ পরীক্ষা করার নির্দেশ দেন এবং বলেন— “পরীক্ষাটির গুরুত্ব ও ব্যবহার অপরিসীম”।
ক. অটোজোম কী?
খ. থ্যালাসেমিয়া রোগীদের আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হয় না কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত পরীক্ষার উপাদানটির গঠন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শেষ কথাটি বিশ্লেষণ কর।
আরো পড়ুন: এসএসসি গণিত মডেল টেস্ট ০১
আরো পড়ুন: SSC English 2nd Paper Model Test 01
আরো পড়ুন: এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১
SSC Biology Model Test 01 PDF Download। SSC Biology Model Test 01






