এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট ০১ (2026) PDF ডাউনলোড করুন। পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করতে এই মডেল টেস্ট অনুশীলন করুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন ও বোর্ডভিত্তিক ফরম্যাটে নিজেকে যাচাই করে আত্মবিশ্বাস বাড়ান।
এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট ০১
বহুনির্বাচনী প্রশ্ন
১. শিল্পকে কয়ভাগে ভাগ করা হয়?
(ক) তিন
(খ) চার
(গ) পাঁচ
(ঘ) ছয়
২. বেকার সমস্যা একটি—
(ক) ব্যক্তিগত সমস্যা
(খ) জাতীয় সমস্যা
(গ) প্রাতিষ্ঠানিক সমস্যা
(ঘ) পারিবারিক সমস্যা
৩. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাগুলোর পর্যায়—
i. প্রাচীন যুগ
ii. মধ্যযুগ
iii. আধুনিক যুগ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৪. একজন উদ্যোক্তার প্রধান গুণ কোনটি?
(ক) কর্মউদ্যোগ
(খ) ব্যবসায় পরিচালনা
(গ) সংবেদনশীলতা
(ঘ) ঝুঁকি নিতে সহায়তা
৫. প্রত্যেক ব্যবসায়ীর পরিকল্পনায় সুনির্দিষ্ট কী থাকে?
(ক) লক্ষ্য
(খ) দিক-নির্দেশনা
(গ) ব্যবস্থাপনা
(ঘ) মুনাফা
৬. নতুন ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজন—
i. সঠিক পরিকল্পনা
ii. প্রশিক্ষণ
iii. শিক্ষাগত যোগ্যতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৭. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার?
(ক) পাঁচ
(খ) ছয়
(গ) সাত
(ঘ) আট
■ উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
রুমি রহমান তার আঁকা ছবির জন্য সরকারের কাছ থেকে আইনগত স্বত্বের অধিকারী হন। ফলে তার ছবির অনুলিপি অন্য কেউ করতে পারবে না।
৮. রুমি রহমানের চুক্তিটি কোন ধরনের?
(ক) কপিরাইট
(খ) অংশীদারি
(গ) ট্রেডমার্ক
(ঘ) পেটেন্ট
৯. উক্ত চুক্তির ফলে রুমি রহমানের—
i. সাফল্য আনয়নে সহায়তা করবে
ii. সৃষ্ট মেধা সম্পদের একচ্ছত্র অধিকারী হবেন
iii. অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হলে প্রতিকার পাবেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১০. রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
(ক) জনকল্যাণ
(খ) মুনাফা অর্জন
(গ) কর আদায়
(ঘ) বিদেশি সাহায্য আদায়
১১. বিশ্ব মেধা দিবস পালিত হয় প্রতিবছর কোন তারিখে?
(ক) ২৩ এপ্রিল
(খ) ২৪ এপ্রিল
(গ) ২৫ এপ্রিল
(ঘ) ২৬ এপ্রিল
১২. রেজিস্টার্ড ট্রেডমার্ক ব্যবহারে একচ্ছত্র অধিকার সংরক্ষণ করেন কে?
(ক) পরিচালক
(খ) ব্যবস্থাপক
(গ) রেজিস্টার্ড মালিক
(ঘ) জনগণ
১৩. ‘চূড়ান্ত সদ্বিশ্বাস’ কথাটি কোন ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) একমালিকানা
(খ) অংশীদারি
(গ) যৌথ মূলধনী
(ঘ) রাষ্ট্রীয় কারবার
১৪. সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত হয়—
i. উত্তর আমেরিকায়
ii. পশ্চিম ইউরোপে
iii. পূর্ব ইউরোপে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১৫. প্রযুক্তি নির্ধারণ মাইক্রোস্ক্রিনিং এর কোন উপাদানের অন্তর্ভুক্ত?
(ক) বাজার চাহিদা
(খ) কারিগরি দিক
(গ) বাণিজ্যিক দিক
(ঘ) আর্থিক দিক
১৬. সেবামূলক মাঝারি শিল্পে সর্বোচ্চ শ্রমিক সংখ্যা কতজন?
(ক) ১০০ জন
(খ) ১১০ জন
(গ) ১২০ জন
(ঘ) ১৩০ জন
১৭. ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি?
(ক) কেন্দ্রীয় ব্যাংক
(খ) বাণিজ্যিক ব্যাংক
(গ) কৃষি ব্যাংক
(ঘ) সমবায় ব্যাংক
১৮. “জেন্ডার সচেতনতা” বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি?
(ক) শারীরিক
(খ) মানসিক
(গ) নৈতিক
(ঘ) অন্যান্য
■ উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
মি. মজিদ একজন সবজি উৎপাদনকারী। তিনি প্রত্যহ ভোরে সবজি তুলে, মান অনুযায়ী সাজিয়ে স্থানীয় বাজারে বিক্রয় করেন। এতে তার সংসারে সচ্ছলতা ফিরে আসে।
১৯. মি. মজিদ বাজারজাতকরণের কোন কাজটি করেন?
(ক) গুদামজাতকরণ
(খ) প্রমিতকরণ
(গ) মোড়কীকরণ
(ঘ) পর্যায়িতকরণ
২০. মি. মজিদের ক্ষেত্রে কোন বণ্টনপ্রণালি প্রযোজ্য?
(ক) উৎপাদক → পাইকার → ভোক্তা
(খ) উৎপাদক → ভোক্তা
(গ) উৎপাদক → খুচরা ব্যবসায়ী → ভোক্তা
(ঘ) উৎপাদক → পাইকার → খুচরা ব্যবসায়ী → ভোক্তা
২১. বাংলাদেশ তথা পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা কোনটি?
(ক) গ্রামীণ ব্যাংক
(খ) ব্র্যাক
(গ) প্রশিকা
(ঘ) মাইডাস
২২. সমর্থনমূলক সহায়তা কোনটি?
(ক) তথ্য সরবরাহ
(খ) ব্যবসায় আধুনিকায়ন
(গ) পরামর্শ দান
(ঘ) পুঁজির সংস্থান
২৩. “Ethos” শব্দটি কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে?
(ক) গ্রিক
(খ) ফারসি
(গ) তুর্কি
(ঘ) জার্মানি
২৪. পরিবেশ দূষণের কারণে কোনটি মারাত্মক হুমকির সম্মুখীন?
(ক) স্বাস্থ্য
(খ) জীবন-জীবিকা
(গ) আবাসন সংকট
(ঘ) জীববৈচিত্র্য
২৫. ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য কোনটি?
(ক) দায় অসীম
(খ) দায় সসীম
(গ) ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ
(ঘ) তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা
■ উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:
ব্যস্ততম শহর বরিশালের অনিন্দ্য বুটিক হাউজের মালিক আরিফা এসএসসি পরীক্ষা দেওয়ার সময় সংসারের প্রয়োজনে পার্ট টাইম চাকরি নিয়েছিল। সামান্য পুঁজি নিয়ে ব্যবসায় করে তিনি আজ সফল উদ্যোক্তার তালিকায় নাম লিখিয়েছেন। তার প্রতিষ্ঠানে ৪০ জন লোকের কর্মের সংস্থান হয়েছে।
২৬. দেশকে এগিয়ে নিতে আরিফার মতো উদ্যোক্তারা ভূমিকা রাখেন—
i. কর্মসংস্থান তৈরির মাধ্যমে
ii. গ্রামীণ অবকাঠামো উন্নয়নে
iii. জীবনযাত্রার মান উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৭. আরিফার মধ্যে সফল উদ্যোক্তার যে গুণ পরিলক্ষিত হয়—
(ক) পরিবারের সচ্ছলতা
(খ) শিক্ষাগত যোগ্যতা
(গ) কঠোর পরিশ্রম করার ক্ষমতা
(ঘ) জানার আগ্রহ
২৮. “আখিতারা ফার্নিচার্স”-এর বর্তমান শাখা কয়টি?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
২৯. বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কতভাগ নারী?
(ক) ৪৮
(খ) ৪৯
(গ) ৫০
(ঘ) ৫১
৩০. জহুরুল ইসলাম কত সালে প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে পরিচিতি পান?
(ক) ১৯৫২
(খ) ১৯৫৩
(গ) ১৯৫৪
(ঘ) ১৯৫৫
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)
যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও:
১। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা কয়টি পর্যায়ে বিভক্ত করা যায় ও কী কী?
২। অর্থনৈতিক পরিবেশ কী? ব্যাখ্যা কর।
৩। ব্যবসায় উদ্যোক্তা বলতে কী বোঝ?
৪। শিক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ গ্রহণের অভ্যাস গড়ে না ওঠার কারণ কী?
৫। গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৬। অংশীদারিত্ব বলতে কী বোঝানো হয়?
৭। একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো লেখ।
৮। পণ্য প্রতীক বা ট্রেডমার্ক বলতে কী বোঝ?
৯। প্রকল্পের কারিগরি দিক যাচাই বলতে কী বোঝ?
১০। সেবা শিল্প বলতে কী বোঝায়?
১১। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কী? ব্যাখ্যা কর।
১২। পণ্যের বিজ্ঞাপন কেন দেওয়া হয়? ব্যাখ্যা করো।
১৩। বিসিক-এর পূর্ণরূপ কী? ব্যাখ্যা কর।
১৪। পরিবেশ দূষণ বলতে কী বোঝায়?
১৫। জহুরুল ইসলামের প্রতিষ্ঠিত ব্যবসায়গুলো চিহ্নিত কর।
সৃজনশীল প্রশ্ন
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :
১। জনাব মামুন জাপান থেকে মোবাইল ক্রয় করে সিলেটে নিজস্ব শো-রুমে বিক্রয়ের ব্যবস্থা করেন। পণ্য ক্রয়ের অর্থ তিনি একটি ব্যাংক থেকে সংগ্রহ করেন। শো-রুমের পাশেই একটা গোডাউন ভাড়া নেন। বিদেশ থেকে পণ্য আনার ঝুঁকি নিরসনে তিনি পদক্ষেপ নেন। ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন।
ক. শিল্প কী? ১
খ. ব্যবসায়ের আইনগত পরিবেশ বলতে কী বোঝায়? ২
গ. জনাব মামুনের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? বর্ণনা কর। ৩
ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব মামুনের ভূমিকা মূল্যায়ন কর। ৪
২। রুনা ও রিনা দুইবোন। উভয়ে বাটিক ও বুটিকের কাজে পারদর্শী। রুনা নিজের পরিবারের চাহিদা মিটানোর জন্য বাটিক ও বুটিকের কাজ বাসায় করার উদ্যোগ নিল। কিন্তু রিনা মুনাফা অর্জনের লক্ষ্যে তার উৎপাদিত বাটিক ও বুটিকের পণ্য মার্কেটে শো-রুমের সাহায্যে বিক্রয় করে। রিনার প্রতিষ্ঠান লাভজনক হওয়ায় সে ব্যবসায় সম্প্রসারণ করার চিন্তাভাবনা করছে।
ক. ব্যবসায় উদ্যোগ কী? ১
খ. উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য তুলে ধর। ২
গ. উদ্দীপকের আলোকে উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের পার্থক্য নির্ণয় কর। ৩
ঘ. “ব্যবসায় প্রতিষ্ঠানকে লাভজনক করার ক্ষেত্রে উদ্যোক্তার ভূমিকাই মুখ্য”—উক্তিটি মূল্যায়ন কর। ৪
৩। জনাব রাজা যুব উন্নয়ন কেন্দ্র থেকে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি কিছু জমি লিজ নিয়ে নিজস্ব অর্থায়নে সরিষা চাষ শুরু করেন। বাজারে সরিষার চাহিদা থাকায় তিনি লাভবান হলেন। তিনি সরিষা চাষের পাশাপাশি মৌ চাষ শুরু করেন। এতেও তিনি লাভবান হলেন। তার প্রতিবেশীরা উৎসাহিত হয়ে তারাও মৌ চাষ শুরু করেন। তাদের উৎপাদিত সরিষা ও মধু দেশের চাহিদা মেটাতে অনেকাংশে সক্ষম হন।
ক. ‘নট্রামস’ কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত? ১
খ. দরিদ্র ও জমি নেই এমন নারী-পুরুষের কর্মসংস্থানে সাহায্যকারী সংস্থার বর্ণনা দাও। ২
গ. রাজার কাজটি কোন ধরনের? ব্যাখ্যা কর। ৩
ঘ. মি. রাজা দেশের অর্থনীতিতে কী অবদান রাখছে তার সপক্ষে যুক্তি দাও। ৪
৪। মনা, বাবু ও হাবু তিন বন্ধু মিলে ঢাকার মৌচাক মার্কেটে একটি ফাস্ট ফুড-এর দোকান প্রতিষ্ঠা করে। তাদের মধ্যে আলোচনা হয় তিন বছরের জন্য প্রত্যেকে সমানভাবে মূলধন সরবরাহ করবে এবং লাভের অংশ সমহারে বণ্টন করবে। ব্যবসায় আরম্ভের এক বছর পর তারা কক্সবাজার বেড়াতে যায়। কিন্তু ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মনা, বাবু আহত হলেও হাবু নিহত হয়।
ক. ব্যবসায় কী? ১
খ. অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ফাস্ট ফুড ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ফাস্ট ফুড ব্যবসায় সংগঠনটির বিলোপসাধনের কারণ বিশ্লেষণ কর। ৪
৫। হুমায়ূন আহমেদ বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক। তিনি তার জনপ্রিয় উপন্যাস ‘হিমু’ বাজারজাতকরণের জন্য ‘অন্য প্রকাশ’-এর সাথে চুক্তি সম্পাদন করলেন। চুক্তি অনুযায়ী ‘অন্য প্রকাশ’ নির্দিষ্ট সময়ের জন্য ‘হিমু’ বইটি মুদ্রণ ও বাজারজাত করতে পারবে। তাই বিশেষ সুবিধা পাওয়ার জন্য হুমায়ূন আহমেদ চুক্তি সম্পাদন করলেন।
ক. পণ্যের প্রতীককে কী বলে? ১
খ. ফ্রাঞ্চাইজর কীভাবে পণ্য বিক্রয়ের অধিকার পান? ব্যাখ্যা কর। ২
গ. হুমায়ূন আহমেদ ও অন্য প্রকাশ-এর মধ্যবর্তী চুক্তির নাম কী? বর্ণনা কর। ৩
ঘ. হুমায়ূন আহমেদ চুক্তিপত্রটি রেজিস্ট্রেশন করে কতটা উপকৃত হতে পারবেন বলে তুমি মনে কর? ৪
৬। রাশিক ১১ কোটি টাকা ব্যয়ে পাটচাষের জন্য বিখ্যাত ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামে একটি পাট ও পাটজাতশিল্প স্থাপন করেন। তার বন্ধু রাফি সমপরিমাণ বিনিয়োগ করে একই ধরনের শিল্প স্থাপন করলেন রাজশাহী অঞ্চলে যেখানে আখ চাষ বেশি হয়। নির্দিষ্ট সময় পরে রাশিকের শিল্পপ্রতিষ্ঠানটি রাফির প্রতিষ্ঠানের চেয়ে বেশি মুনাফা করে।
ক. ব্যাপক অর্থে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ১
খ. সেবা শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। ২
গ. বিনিয়োগের মাপকাঠিতে রাশিকের ব্যবসায়টি কোন ধরনের? বর্ণনা কর। ৩
ঘ. রাশিকের শিল্পপ্রতিষ্ঠানটিতে অধিক মুনাফা হওয়ার কারণ বিশ্লেষণ কর। ৪
৭। মি. ইমন তাঁতপল্লী থেকে কাপড় ক্রয় করে ব্যবহারকারীদের নিকট সুলভ মূল্যে বিক্রয় করেন। তিনি তার সুমিষ্ট হাসি দ্বারা ক্রেতাদের মন জয় করেন। অনেক ক্রেতা তাকে অগ্রিম অর্থ পরিশোধ করে থাকেন। সেক্ষেত্রে তিনি আত্মবিশ্বাসের সাথে যথাসময়ে কাপড় উক্ত ক্রেতার কাছে পৌঁছে দেন।
ক. বিজ্ঞাপন কী? ১
খ. ভোক্তা বিশ্লেষণ কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। ২
গ. মি. ইমনের ক্ষেত্রে কোন বণ্টনপ্রণালি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. মি. ইমনকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মূল্যায়ন কর। ৪
৮। জনাব নাবিলের কুষ্টিয়ায় কাপড় তৈরির একটি কারখানা রয়েছে। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের সময়মতো বেতন ও মজুরি প্রদান করেন। তিনি ন্যায্য ও সঠিক মূল্যে কাপড় বিক্রি করেন। এতে তার ব্যবসায় প্রচুর মুনাফা অর্জিত হয়। কিন্তু তিনি নিয়মিত আয়কর পরিশোধ করেন না। তাছাড়া প্রতিষ্ঠানের বর্জ্য নির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে সেখানে ফেলেন। এ কারণে স্থানীয় লোকজন তার উপর ক্ষুব্ধ।
ক. ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কী? ১
খ. মূল্যবোধ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। ২
গ. জনাব নাবিলের ব্যবসায়টি পরিবেশে কোন ধরনের দূষণ করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. জনাব নাবিলের ব্যবসায়টি বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা কতটুকু পালন করেছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর। ৪
Read More: SSC ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট ০১
Read More: SSC Economics Model Test 01
এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট ০১ PDF Download






