SSC Economics Model Test 01

SSC Economics Model Test 01 (PDF)

SSC পরীক্ষার প্রস্তুতির জন্য অর্থনীতি বিষয়ে অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের জন্য SSC Economics Model Test 01 (2026) দেওয়া হয়েছে। এটি নতুন কারিকুলাম অনুযায়ী তৈরি। PDF ডাউনলোড করে অনুশীলন করলে প্রশ্নের ধরণ বুঝতে পারবে এবং নিজের প্রস্তুতি যাচাই করে ভালো ফলাফলের জন্য আত্মবিশ্বাস বাড়াতে পারবে।


SSC Economics Model Test 01

বহুনির্বাচনী প্রশ্ন

১. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?

(ক) এরিস্টটল

(খ) প্লেটো

(গ) কৌটিল্য

(ঘ) অমর্ত্য সেন

২. মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ কী হয়?

(ক) শূন্য হয়

(খ) ধনাত্মক

(গ) ঋণাত্মক

(ঘ) পরিবর্তনশীল

৩. চাহিদাবিধি অনুসারে কিসের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন ঘটে?

(ক) আয়ের পরিবর্তনের ফলে

(খ) পছন্দের পরিবর্তনের ফলে

(গ) অভ্যাস পরিবর্তনের ফলে

(ঘ) দামের পরিবর্তনের ফলে

৪. চাহিদাবিধি কার্যকর হওয়ার জন্য অপরিবর্তনীয় থাকা প্রয়োজন—

i. ক্রেতার আয়

ii. ক্রেতার রুচি

iii. সংশ্লিষ্ট দ্রব্যের দাম

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) ii ও iii

(গ) i ও iii

(ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:

আরিফ সাহেব ইউরোপ মহাদেশের একটি দেশে বাস করেন। তিনি যে দেশে বাস করেন সেই দেশে উৎপাদন, বণ্টন ও ভোগ সংক্রান্ত কার্যাবলি সরকারি উদ্যোগে পরিচালিত হয়।

৫. আরিফ সাহেবের বসবাসরত দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান?

(ক) ধনতান্ত্রিক অর্থব্যবস্থা

(খ) সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা

(গ) মিশ্র অর্থব্যবস্থা

(ঘ) ইসলামিক অর্থব্যবস্থা

৬. আরিফ সাহেবের বসবাসরত দেশে সরকারিভাবে উৎপাদন, বণ্টন ও ভোগ সংক্রান্ত কার্যাবলি পরিচালিত হওয়ার ফলে—

i. জনগণের ভোগকে নিয়ন্ত্রণ করা হয়

ii. উৎপাদনক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে

iii. সামাজিক কল্যাণ অগ্রাধিকার পায়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

৭. মারুফ অসাধারণ গিটার বাজায়। তার এই বিশেষ যোগ্যতাকে কেন অর্থনীতিতে সম্পদ বলা যাবে না?

(ক) প্রাচুর্যতা আছে

(খ) হস্তান্তরযোগ্যতা আছে

(গ) উপযোগ নেই

(ঘ) বাহ্যিকতা নেই

৮. বাংলাদেশে পানির উৎস প্রধানত কয়টি?

(ক) ২টি

(খ) ৩টি

(গ) ৪টি

(ঘ) ৫টি

৯. অবস্তুগত সম্পদ বলতে বোঝায়—

i. নার্সের সেবা

ii. উকিলের আইনি পরামর্শ

iii. মাতৃস্নেহ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১০. অর্থনীতিতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে কী বলে?

(ক) ভূমি

(খ) শ্রম

(গ) মূলধন

(ঘ) সংগঠন

১১. ৭ জন শ্রমিকের মোট উৎপাদন ৩৫ কেজি। ৮ জন শ্রমিকের মোট উৎপাদন ৪২ কেজি। এখানে প্রান্তিক উৎপাদন কত?

(ক) ৪২ কেজি

(খ) ৩৫ কেজি

(গ) ১৫ কেজি

(ঘ) ৭ কেজি

১২. রহিম সাহেব তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য ২ লক্ষ টাকা বাড়ি ভাড়া পরিশোধ করেন। এটা কোন ধরনের ব্যয়?

(ক) প্রকাশ্য ব্যয়

(খ) অপ্রকাশ্য ব্যয়

(গ) স্বনিয়োজিত সম্পদের খরচ

(ঘ) প্রকৃত উৎপাদন ব্যয়

১৩. অঞ্চলভেদে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়?

(ক) ৩

(খ) ৪

(গ) ৫

(ঘ) ৬

উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:

জনাব কবির বাজার থেকে মাছ, মুরগি কিনে সকাল ৯টার সময় বাসায় আসলে ওনার স্ত্রী সবজি আনতে বললেন। জবাবে তিনি বললেন এখন তো আর পাওয়া যাবে না।

১৪. জনাব কবির কোন ধরনের বাজার থেকে মাছ, মুরগি ক্রয় করেন?

(ক) অতি স্বল্পকালীন

(খ) দীর্ঘকালীন

(গ) অতি দীর্ঘকালীন

(ঘ) স্বল্পকালীন

১৫. উক্ত বাজারের বৈশিষ্ট্য হলো—

i. দ্রব্য কেনাবেচার অনেক ক্রেতা থাকেন

ii. দ্রব্যগুলোর গুণাগুণ ও গঠন প্রভৃতি একই ধরনের

iii. একই ব্যক্তি বাজারে দ্রব্যের জোগান নিয়ন্ত্রণ করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১৬. GNP-এর পূর্ণরূপ কোনটি?

(ক) Gross National Product

(খ) Grooss National Product

(গ) Grosse Net Product

(ঘ) National Gross Product

১৭. মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণের ব্যয়কে কী বলা হয়?

(ক) NNI

(খ) CCA

(গ) CNI

(ঘ) NNP

১৮. সপ্তাহে দুইবার ওঠানো যায় কোন আমানতের টাকা?

(ক) চলতি আমানত

(খ) স্থায়ী আমানত

(গ) সঞ্চয়ী আমানত

(ঘ) ডিপিএস

উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:

আলেয়া বেগম একজন গৃহিণী। গত বছর সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা যায়। নিরুপায় আলেয়া ব্যাংক থেকে ঋণ নিয়ে হাঁস-মুরগি পালন শুরু করে। ডিম বিক্রি করে সে পরিবারের অভাব পূরণ করে।

১৯. আলেয়া বেগম কোন প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়?

(ক) কেন্দ্রীয় ব্যাংক

(খ) সোনালী ব্যাংক

(গ) গ্রামীণ ব্যাংক

(ঘ) সমবায় ব্যাংক

২০. আলেয়া বেগম যে ব্যাংক থেকে ঋণ নেয় তা—

i. মুদ্রার জোগান নিয়ন্ত্রণ করে

ii. দারিদ্র্য বিমোচনে কাজ করে

iii. বেকারত্ব দূরীকরণে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) ii ও iii

(গ) i ও iii

(ঘ) i, ii ও iii

২১. EPZ-এর পূর্ণরূপ কোনটি?

(ক) Export Promotion Zone

(খ) Export Processing Zone

(গ) Export Production Zone

(ঘ) Export Privilege Zone

২২. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

২৩. আমাদের দেশের অধিকাংশ শিল্পের ভিত্তি কোনটি?

(ক) কৃষি

(খ) শিল্প

(গ) সেবা

(ঘ) বাণিজ্য

২৪. কোন ধরনের দেশ ভূমি ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও সুষ্ঠু সংরক্ষণ করে?

(ক) উন্নত

(খ) অনুন্নত

(গ) স্বল্পোন্নত

(ঘ) উন্নয়নশীল

২৫. দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির প্রবক্তা কে?

(ক) র‍্যাগনার নার্কস

(খ) অ্যাডাম স্মিথ

(গ) ডেভিড রিকার্ডো

(ঘ) জে. এম. কেইনস

২৬. কোন সাল হতে প্রাশিকা তাদের কার্যক্রম চালু করে?

(ক) ১৯৭২

(খ) ১৯৭৫

(গ) ১৯৮০

(ঘ) ১৯৯২

২৭. জনাব ‘X’ যত টাকা বেতন পান তা থেকে একটি নির্দিষ্ট অংশ কর দেন। জনাব ‘X’ এর দেওয়া কর কোন ধরনের কর?

(ক) আয়কর

(খ) আমদানি কর

(গ) যানবাহন কর

(ঘ) মূল্য সংযোজন কর

২৮. দান ও অনুদান কোন ধরনের রাজস্বের অন্তর্ভুক্ত?

(ক) কর রাজস্ব

(খ) কর বহির্ভূত রাজস্ব

(গ) সম্পূরক শুল্ক

(ঘ) মূল্য সংযোজন কর

২৯. Excise Duties কী?

(ক) আমদানি শুল্ক

(খ) মাদক শুল্ক

(গ) বাড়তি শুল্ক

(ঘ) আবগারি শুল্ক

৩০. চলতি বাজেটের মধ্যে পড়ে—

i. পুলিশ প্রশাসনের ব্যয়

ii. বিচার বিভাগের জন্য ব্যয়

iii. মহিলা ও যুব উন্নয়নের জন্য ব্যয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) ii ও iii

(গ) i ও iii

(ঘ) i, ii ও iii

সৃজনশীল অংশ

ক-বিভাগ: সৃজনশীল রচনামূলক প্রশ্ন

১. আবুল কালাম লেখাপড়া শেষ করে ব্যবসা করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু ব্যবসা শুরু করতে চাইলে জানতে পারেন তার দেশে নিজ উদ্যোগে ব্যবসা করার সুযোগ নেই। তাই তিনি ‘Y’ নামক দেশে গিয়ে ব্যবসা শুরু করলেন। যেখানে সরকারি মালিকানার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা করার সুযোগ রয়েছে। তবে একচেটিয়া অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ নেই।

(ক) অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থটির নাম লেখো। (১)

(খ) মানুষকে অভাব বাছাই করতে হয় কেন? (২)

(গ) আবুল কালামের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো। (৩)

(ঘ) ‘Y’ দেশের অর্থব্যবস্থা বাংলাদেশের অর্থব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ—উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। (৪)

২. মি. ‘M’ একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে বেশ ভালোভাবেই তার জীবন জীবিকা নির্বাহ করেন। অন্যদিকে মিসেস ‘N’ একজন গৃহিণী। তিনি সংসারের যাবতীয় কাজ সম্পাদনের পাশাপাশি তার বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করেন।

(ক) উৎপাদিত সম্পদ কাকে বলে? (১)

(খ) কোনো দ্রব্যের শুধু উপযোগ থাকলে তাকে সম্পদ বলা যায় না কেন? ব্যাখ্যা করো। (২)

(গ) মি. ‘M’-এর কাজ/পেশা অর্থনীতির কোন ধরনের কার্যাবলি হিসেবে বিবেচিত হবে? ব্যাখ্যা করো। (৩)

(ঘ) মি. ‘M’-এর কাজ এবং মিসেস ‘N’-এর কাজ কি অর্থনৈতিক ক্ষেত্রে একই ধরনের? বিশ্লেষণ করো। (৪)

৩.

দাম (টাকায়)চাহিদার পরিমাণ (কেজি)জোগানের পরিমাণ (কেজি)
১০৭০৬০
২০৬৫৬৫
৩০৬০৭০

(ক) উপযোগ কী? (১)

(খ) চাহিদাবিধিতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত বিবেচনা করা হয় কেন? ব্যাখ্যা করো। (২)

(গ) ওপরের সূচি হতে চাহিদারেখা অঙ্কন করো। (৩)

(ঘ) উদ্দীপকের সূচির তথ্য ব্যবহার করে চিত্রের সাহায্যে বাজার ভারসাম্য বিশ্লেষণ করো। (৪)

৪. রফিক সাহেব একজন কৃষক। সে তার ৫ বিঘা জমিতে এক ঋতুতে ধান উৎপাদন করেন। অন্য ঋতুতে গম উৎপাদন করেন। মাঝখানে সে সবজি উৎপাদন করেন। তার প্রতিষ্ঠানটি বহুমুখী খামার সেখানে মাছ ও গবাদিপশুও পালন করা হয়।

(ক) সংগঠন বলতে কী বোঝায়? (১)

(খ) রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও। (২)

(গ) রফিক সাহেবের উৎপাদন উপযোগের দিক থেকে কোন ধরনের? ব্যাখ্যা করো। (৩)

(ঘ) রফিক সাহেব একজন উৎপাদক না সংগঠক? যুক্তি দিয়ে নিরূপণ করো। (৪)

৫. রায়হান সাহেব বাজারে আম কিনতে গিয়ে দেখেন যে, অসংখ্য ক্রেতা ও বিক্রেতা আম ক্রয়-বিক্রয় করছেন। তিনি আমের সাথে কিছু জাম ক্রয় করতে গিয়ে দেখলেন যে, একজন মাত্র বিক্রেতা থাকায় তিনি ইচ্ছামতো দামে জাম বিক্রি করছেন।

(ক) জাতীয় বাজার কাকে বলে? (১)

(খ) সকালের কাঁচাবাজারে জোগানের পরিবর্তন করা যায় না কেন? (২)

(গ) উদ্দীপকে আমের বাজারটি কোন ধরনের বাজার? ব্যাখ্যা করো। (৩)

(ঘ) উদ্দীপকে উল্লিখিত আম ও জামের বাজার কি একই ধরনের? যুক্তি সহকারে তোমার মতামত উল্লেখ করো। (৪)

৬. উদ্দীপক-১: ২০২১-২০২২ অর্থবছরে ‘ক’ দেশের মোট জিডিপির পরিমাণ ১৪০ হাজার কোটি মার্কিন ডলার এবং জনসংখ্যা ১৪ কোটি।

উদ্দীপক-২: আনিছ সাহেব একটি বন্ধ কারখানা ক্রয় করে প্রথমে সেটাকে সংস্কার করলেন। কিছুদিন পর তিনি কারখানাটিতে উৎপাদন কাজ শুরু করলেন। বর্তমানে কারখানাটি একটি লাভজনক প্রতিষ্ঠান।

(ক) নিট জাতীয় আয় কাকে বলে? (১)

(খ) জিডিপি গণনার ক্ষেত্রে মূলধনি লাভ-ক্ষতি হিসাব করা হয় না কেন? ব্যাখ্যা করো। (২)

(গ) উদ্দীপক-১ এ উল্লিখিত ‘ক’ দেশের মাথাপিছু জিডিপি সূত্রের সাহায্যে নির্ণয় করো। (৩)

(ঘ) উদ্দীপক-২ এ উল্লিখিত আনিছ সাহেবের ক্রয়কৃত কারখানাটির মূল্য জিডিপিতে অন্তর্ভুক্ত হবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। (৪)

৭. সোহাগের সাথে তার মালিকের বনিবনা না হওয়ার কারণে গত দুই মাস আগে যে চাকরিটি ছেড়ে দেয়। গত দুই মাস ধরে সে চাকরি খুঁজছে কিন্তু মনের মতো চাকরি না পাবার কারণে যোগদান করেনি। সোহাগের ভাই সৌদি আরবে চাকরি নিয়ে যায় কিন্তু কর্মদক্ষতা না থাকার কারণে তার বেতন কম।

(ক) স্বনির্ভর বাংলাদেশ কত সালে আত্মপ্রকাশ করে? (১)

(খ) দারিদ্র্যের দুষ্টচক্র ব্যাখ্যা করো। (২)

(গ) সোহাগের বেকারত্বের প্রকৃতি ব্যাখ্যা করো। (৩)

(ঘ) সোহাগের ভাই এর মতো মানুষদের কর্মদক্ষতা উন্নয়নে কী ধরনের ব্যবস্থা নিতে হবে বলে তুমি মনে করো? (৪)

৮. ‘B’ দেশের সরকার তার দেশের বিভিন্ন খাত থেকে আগামী অর্থবছরের জন্য আয়ের পরিমাণ ধরেছে ৩,০০,০০০ কোটি টাকা এবং বিভিন্ন খাতে মোট ব্যয় ধরেছে ২,০০,০০০ কোটি টাকা। সরকার ঐ দেশে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করছে; নাগরিকদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য অনেক অর্থ ব্যয় করছে এবং শিক্ষকদের মানোন্নয়নে সাধারণ প্রশিক্ষণসহ তথ্য ও প্রযুক্তিগত প্রশিক্ষণে অর্থ ব্যয় করছে।

(ক) সরকারি অর্থব্যবস্থা কাকে বলে? (১)

(খ) আবগারি শুল্কের লক্ষ্য হলো সমাজে ক্ষতিকর উৎপাদন কমানো— ব্যাখ্যা করো। (২)

(গ) আয়-ব্যয়ের ভারসাম্যের দিক থেকে ‘B’ দেশের বাজেটটি কোন ধরনের বাজেট? ব্যাখ্যা করো। (৩)

(ঘ) ‘B’ দেশের ব্যয়ের খাতটি চিহ্নিত করো এবং এ খাতের উন্নয়নের মাধ্যমে কি ঐ দেশের অন্যান্য খাতের উন্নয়ন সম্ভব? উত্তরের পক্ষে যুক্তি বিশ্লেষণ করো। (৪)

খ-বিভাগ: সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন

১. বাণিজ্যবাদের ধারণা দাও। (২)

২. কী কারণে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়? (২)

৩. কোনো দ্রব্য সম্পদ কি না তা কীভাবে বোঝা যায়? (২)

৪. জোগানবিধিটির ধারণা দাও। (২)

৫. এক ব্যক্তির বাড়ির চাহিদা আছে এক্ষেত্রে চাহিদার কোন কোন শর্ত পূরণ করতে হয়? (২)

৬. প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয় কেন এক নয়? (২)

৭. পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্মকে দামগ্রহীতা বলা হয় কেন? (২)

৮. নিট জাতীয় আয় কীভাবে নির্ণয় করা হয়? (২)

৯. দুই টাকা’র নোটকে সসীম বিহিত মুদ্রা বলা হয় কেন? (২)

১০. কৃষিখাত কীভাবে গঠিত হয়? (২)

১১. কীভাবে দ্বৈত গণনা সমস্যার সৃষ্টি হয়? (২)

১২. কেন্দ্রীয় ব্যাংককে কেন মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়? (২)

১৩. জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে পরিণত করা যায়? (২)

১৪. প্রাশিকা কী কী কাজ পরিচালনা করে থাকে? (২)

১৫. মূল্য সংযোজন করের ধারণা উদাহরণসহ লেখো। (২)


Read More: SSC পৌরনীতি ও নাগরিকতা মডেল টেস্ট ০১

Read More: SSC Accounting Model Test 01


SSC Economics Model Test 01 PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top