আম আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন

এসএসসি আম-আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

২০২৬ সালের জন্য আমরা নিয়ে এসেছি আম আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সম্বলিত একটি পূর্ণাঙ্গ গাইড, যা তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। আজকের পোস্টে তোমরা পেতে চলেছেন বিগত সালের প্রশ্নগুলোর বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন, এবং পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন প্রশ্নগুলোর তালিকা। এছাড়াও, আম আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্নগুলো PDFআকারে ডাউনলোড করে তুমি অফলাইনেও পড়তে পারবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি!


আম আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১। ‘কালমেঘ’ কী?

উত্তর: ‘কালমেঘ’ হলো যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ।

২। ‘পিজরাপোলের আসামি’ কী?

উত্তর: ‘পিজরাপোলের আসামি’ হলো কাঠের ঘোড়া।

৩। দুর্গার বয়স কত?

উত্তর: দুর্গার বয়স দশ-এগারো বছর।

৪। অপুর দিদির নাম কী?

উত্তর: অপুর দিদির নাম দুর্গা।

৫। ‘আম-আঁটির ভেঁপু’ শীর্ষক গল্পটির রচয়িতা কে?

উত্তর: ‘আম-আঁটির ভেঁপু’ শীর্ষক গল্পটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

৬। আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে?

উত্তর: আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা পড়েছে।

৭। হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল?

উত্তর: হরিহর কাজ সেরে দুপুরের কিছু পর বাড়ি ফিরল।

৮। অপুর টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশিটির দাম কত? [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]

উত্তর: অপুর টোল্, খাওয়া টিনের ভেঁপু-বাঁশিটির দাম চার পয়সা।

৯। অপুর কাছে কত টাকা দামের পিস্তল ছিল?

উত্তর: অপুর কাছে দুই পয়সা দামের পিস্তল ছিল।

১০। অপুর খেলনা পিস্তলের দাম কত ছিল?

উত্তর: অপুর খেলনা পিস্তলের দাম ছিল দু’পয়সা।

১১। অপুর পিঠে কে কিল দিল?

উত্তর: অপুর পিঠে দুর্গা কিল দিল।

১২। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পটি কোন উপন্যাসের অন্তর্গত?

উত্তর: ‘আম-আঁটির ভেঁপু’ গল্পটি ‘পথের পাঁচালী’ উপন্যাসের অন্তর্গত।

১৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯৫০ সালে মৃত্যুবরণ করেন।

১৪। কোন খেলায় খাপরাগুলোর লক্ষ্য অব্যর্থ?

উত্তর: গঙ্গা-যমুনা খেলায়।

১৫। নাটাফল কী? ( আম আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন)

উত্তর: নাটাফল হচ্ছে করঞ্জা ফল।

১৬। ‘জারান’ বা ‘জারা’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘জারান’ বা ‘জারা’ শব্দের অর্থ হলো জীর্ণ করা, কুচি কুচি করা।

১৭। হরিহরের পুত্রের নাম কী?

উত্তর: হরিহরের পুত্রের নাম অপু।

১৮। খাপরা দিয়ে কী খেলা হয়?

উত্তর: খাপরা দিয়ে গঙ্গা-যমুনা খেলা হয়।

১৯। হরিহরের স্ত্রীর নাম কী?

উত্তর: হরিহরের স্ত্রীর নাম সর্বজয়া।

২০। অপুর চোখগুলো কেমন?

উত্তর: অপুর চোখগুলো বেশ ডাগর ডাগর।

২১। দুর্গার হাতের নারিকেল মালায় কী ছিল?

উত্তর: দুর্গার হাতের নারিকেল মালায় কচি আম কাটা ছিল।

২২। কাদের বাড়ির চারদিকে জঙ্গল?

উত্তর: দুর্গাদের বাড়ির চারদিকে জঙ্গল।

২৩। রান্নাঘরের দাওয়ায় সর্বজয়া কী কাটতে বসল?

উত্তর: রান্নাঘরের দাওয়ায় সর্বজয়া শসা কাটতে বসল।

২৪। কী খেয়ে দাঁত টক হয়ে গেছে?

উত্তর: আম খেয়ে দাঁত টক হয়ে গেছে।

২৫। কে গাই দুইতে এলো?

উত্তর: স্বর্ণ গোয়ালিনী গাই দুইতে এলো।

২৬। কাঁকুড়তলির আমগাছ কাদের?

উত্তর: কাঁকুড়তলির আমগাছ পটলিদের।


এসএসসি আম আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top