একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন

এসএসসি একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬: একাত্তরের দিনগুলি’ জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ব্যক্তিগত দিনলিপি, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালের ভয়, উত্তেজনা এবং দেশপ্রেমের চিত্র তুলে ধরে। একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্নগুলো PDF Download করে অফলাইনেও পড়তে পারবে। তাহলে চলো, শুরু করি।


একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন

১। স্বাধীন বাংলা বেতারে আবু মোহাম্মদ আলী কার ছদ্মনাম ছিল?

উত্তর: স্বাধীন বাংলা বেতারে আবু মোহাম্মদ আলী ছিল আলী যাকেরের ছদ্মনাম।

২। ‘কথিকা’ কী?

উত্তর: ‘কথিকা’ হলো নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা।

৩। ১৯৭১ সালে মে মাসের কত তারিখ মাধ্যমিক স্কুল খোলার হুকুম হয়েছিল?

উত্তর: ১৯৭১ সালের মে মাসের ৯ তারিখ মাধ্যমিক স্কুল খোলার হুকুম হয়েছিল।

৪। ঢাকার কয় জায়গায় গ্রেনেড ফেটেছে?

উত্তর: ঢাকার ছয় জায়গায় গ্রেনেট ফেটেছে।

৫। জেনারেল নিয়াজী কত জন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে?

উত্তর: জেনারেল নিয়াজী নব্বই হাজার সৈন্য দিয়ে আত্মসমর্পণ করে।

৬। ‘কূটকৌশল’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘কূটকৌশল’ শব্দের অর্থ হলো চতুরতা বা দুর্বুদ্ধি।

৭। গোয়েবলস কে?

উত্তর: গোয়েবলস হলো রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক জার্মানি বংশোদ্ভূত হিটলারের সহযোগী।

৮। মাখনের মতো রং কোন ফুলের?

উত্তর: মাখনের মতো রং পিস ফুলের।

৯। কোন অঞ্চলগুলোতে প্রথম গেরিলা তৎপরতা শুরু হয়?

উত্তর: বর্ডারঘেঁষা অঞ্চলগুলোতে প্রথম গেরিলা তৎপরতা শুরু হয়।

১০। কোন দিন একটানা বৃষ্টি হয়েছিল? মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা।

উত্তর: রোববার সারা দিনভর একটানা বৃষ্টি হয়েছিল।

১১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে হাসান ইমামের ছদ্মনাম কী। ছিল?

উত্তর: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে হাসান ইমামের ছদ্মনাম ছিল সালেহ আহমদ।

১২। রুমী কে?

উত্তর: রুমী ‘একাত্তরের দিনগুলি’ রচনার লেখিকা জাহানারা ইমামের বড় ছেলে।

১৩। ‘একাত্তরের দিনগুলি’ কোন ধরনের রচনা?

উত্তর: ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনা।

১৪। জাহানারা ইমাম কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: জাহানারা ইমাম ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন।

১৫। জাহানারা ইমামের প্রথম সন্তানের নাম কী?

উত্তর: জাহানারা ইমামের প্রথম সন্তানের নাম রুমী।

১৬। ১৯৭১ সালের ১৩ এপ্রিল কী বার ছিল?

উত্তর: ১৯৭১ সালের ১৩ এপ্রিল মঙ্গলবার ছিল।

১৭। জামী কে?

উত্তর: জামী লেখিকার ছোট ছেলে।


আরো পড়ুন: SSC আম-আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন


১৮। বাবুদের মামার বাড়ি কোথায়?

উত্তর: বাবুদের মামার বাড়ি শান্তিনগরে।

১৯। লেখিকার দুলাভাইয়ের বাসা কোথায়?

উত্তর: লেখিকার দুলাভাইয়ের বাসা শান্তিনগরে।

২০। “কপালে যা আছে, তা হবেই”- কার কথা?

উত্তর: “কপালে যা আছে, তা হবেই”- করিমের কথা।

২১। কোন নদীতে প্রচুর লাশ ভেসে যাচ্ছে?

উত্তর: বুড়িগঙ্গা নদীতে প্রচুর লাশ ভেসে যাচ্ছে।

২২। লেখিকা কাদের জানোয়ার বলেছেন?

উত্তর: লেখিকা পাকিস্তানি হানাদারদেরকে নির্মম জানোয়ার বলেছেন।

২৩। পড়ালেখার ব্যাপারে রুমী কাকে সাহায্য করবে?

উত্তর: পড়ালেখার ব্যাপারে রুমী জামীকে সাহায্য করবে।

২৪। ১৯৭১ সালের ১৭ মে কী বার ছিল?

উত্তর: ১৯৭১ সালের ১৭ মে সোমবার ছিল।

২৫। ‘সালেহ আহমদ’- নামকে কে ছদ্মনাম বলে দাবি করল?

উত্তর: ‘সালেহ আহমদ’- নামকে রুমী ছদ্মনাম বলে দাবি করল।

২৬। শরীফ কে?

উত্তর: শরীফ লেখিকা জাহানারা ইমামের স্বামী।

২৭। মার্সি পিটিশন করতে কে রাজি নন?

উত্তর: মার্সি পিটিশন করতে শরীফ রাজি নন।

২৮। ডা. রাব্বি কার ভাতিজা?

উত্তর: ডা. রাব্বি সুজার ভাতিজা।

২৯। মনিরুজ্জামানের স্ত্রীর নাম কী?

উত্তর: মনিরুজ্জামানের স্ত্রীর নাম ডলি।

৩০। মিলির স্বামীর নাম কী?

উত্তর: মিলির স্বামীর নাম মতিউর রহমান।


এসএসসি একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top