এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় MCQ প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ পিডিএফ ডাউনলোড করুন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক।
হিসাববিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় MCQ
১। আর্থিক বিবরণীর খসড়া ছিদ্রপত্রে ব্যবহৃত ছক কয় ধরনের?
(ক) ৩
(খ) ৪
(গ) ২
(ঘ) ৫
সঠিক উত্তর: ক
২। আটঘরা কার্যপত্র থেকে দশঘরা কার্যপত্রের অতিরিক্ত ধাপ কোনটি?
(ক) রেওয়ামিল
(খ) সমন্বিত রেওয়ামিল
(গ) সংরক্ষিত আয় বিবরণী
(ঘ) আর্থিক বিবরণী
সঠিক উত্তর: খ
৩। কার্যপত্রে সর্বাগ্রে কোন ধাপটি প্রস্তুত করা হয়?
(ক) সমন্বয়
(খ) রেওয়ামিল
(গ) সমন্বিত রেওয়ামিল
(ঘ) বিশদ আয় বিবরণী
সঠিক উত্তর: খ
৪। ‘রক্ষিত আয়’ কোন কার্যপত্রের অতিরিক্ত ধাপ?
(ক) আটঘরা কার্যপত্রের
(খ) দশঘরা কার্যপত্রের
(গ) বারোঘরা কার্যপত্রের
(ঘ) চৌদ্দঘরা কার্যপত্রের
সঠিক উত্তর: গ
৫। কার্যপত্রের সর্বশেষ ধাপে কোনটি দেখানো হয়?
(ক) সমন্বয়
(খ) আর্থিক অবস্থার বিবরণী
(গ) বিশদ আয় বিবরণী
(ঘ) সমন্বিত রেওয়ামিল
সঠিক উত্তর: খ
৬। রাকিয়া লিমিটেড-এর কার্যপত্রে নিচের কোনটি অন্তর্ভুক্ত হবে?
(ক) সংরক্ষিত আয় বিবরণী
(খ) নগদ প্রবাহ বিবরণী
(গ) বৈষয়িক বিবরণী
(ঘ) ব্যাংক সমন্বয় বিবরণী
সঠিক উত্তর: ক
৭। কার্যপত্রের আয় বিবরণীর ডেবিট পাশ বড় হলে কি প্রদর্শিত হয়?
(ক) মোট মুনাফা
(খ) নিট মুনাফা
(গ) মোট ক্ষতি
(ঘ) নিট ক্ষতি
সঠিক উত্তর: ঘ
৮। মি. ইমন সরকারের রেওয়ামিলে অনুপার্জিত সেবা আয় ১৫,০০০ টাকা এবং সমন্বয়ে বলা আছে ৩,০০০ টাকা অর্জিত হয়েছে। এক্ষেত্রে মি. ইমন তার কার্যপত্রের সমন্বিত রেওয়ামিল কলামে অনুপার্জিত সেবা আয় বাবদ কত হিসাবভুক্ত করবেন?
(ক) ৩,০০০ টাকা
(খ) ৯,০০০ টাকা
(গ) ১২,০০০ টাকা
(ঘ) ১৫,০০০ টাকা
সঠিক উত্তর: গ
৯। কার্যপত্রে অসমন্বিত লেনদেন কোন কলামে হিসাবভুক্ত করা হয়?
(ক) অসমন্বিত রেওয়ামিল
(খ) রেওয়ামিল
(গ) সমন্বয়
(ঘ) সমন্বিত রেওয়ামিল
সঠিক উত্তর: গ
১০। হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ হিসেবে কোনটির কোনো বিধিবদ্ধ ছক নেই?
(ক) আয় বিবরণী
(খ) কার্যপত্র
(গ) জাবেদা
(ঘ) খতিয়ান
সঠিক উত্তর: খ
১১। কার্যপত্র প্রস্তুতের মূল উদ্দেশ্য কী?
(ক) ব্যবসায়ের লাভ লোকসান নির্ণয়
(খ) আর্থিক বিবরণী প্রস্তুত সহজীকরণ
(গ) হিসাবসমূহের গাণিতিক শুদ্ধতা পরীক্ষা
(ঘ) হিসাবরক্ষণ প্রক্রিয়া সংক্ষিপ্তকরণ
সঠিক উত্তর: খ
১২। দশঘরা কার্যপত্রে বিশদ আয় বিবরণীর উদ্বৃত্ত কোথায় স্থানান্তরিত হয়?
(ক) আর্থিক অবস্থার বিবরণীতে
(খ) সংরক্ষিত আয় বিবরণীতে
(গ) সমন্বিত রেওয়ামিলে
(ঘ) মালিকানা স্বত্ব বিবরণীতে
সঠিক উত্তর: ক
১৩। হিসাবরক্ষক কোন ধারণার আলোকে তার প্রতিষ্ঠানে সম্পাদিত আয়সমূহকে মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণিতে বিভক্ত করবেন?
(ক) রক্ষণশীলতার প্রথা
(খ) চলমান প্রতিষ্ঠান ধারণা
(গ) সামঞ্জস্যতার প্রথা
(ঘ) আয়-ব্যয় সমন্বয় নীতি
সঠিক উত্তর: খ
১৪। নিচের কোনটি অনিয়মিত লেনদেনের উদাহরণ?
(ক) বৈদ্যুতিক খরচ
(খ) ভ্যান চালকের মজুরি
(গ) আসবাবপত্রের অবচয়
(ঘ) যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়
সঠিক উত্তর: ঘ
১৫। কোন জাতীয় ব্যয়ের উপযোগিতা চলতি হিসাবকালে শেষ হয়ে যায়?
(ক) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
(খ) মুনাফা জাতীয় ব্যয়
(গ) মূলধন জাতীয় ব্যয়
(ঘ) স্থায়ী সম্পদ অর্জন ব্যয়
সঠিক উত্তর: খ
১৬। কোন ধরনের লেনদেন দ্বারা বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়?
(ক) মূলধন জাতীয় লেনদেন
(খ) মুনাফা জাতীয় লেনদেন
(গ) দীর্ঘমেয়াদি লেনদেন
(ঘ) অদৃশ্যমান লেনদেন
সঠিক উত্তর: খ
১৭। নাঈমের প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ভ্যান ক্রয় ১,০০,০০০ টাকা, ভ্যান চালকের দৈনন্দিন মজুরি ৫০০ টাকা, মেরামত ৮০০ টাকা, গ্যারেজ ভাড়া ২০০ টাকা। আর্থিক অবস্থার বিবরণীতে কোন লেনদেনটি অন্তর্ভুক্ত হবে? (হিসাববিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় MCQ)
(ক) মজুরি
(খ) ভ্যান ক্রয়
(গ) মেরামত
(ঘ) গ্যারেজ ভাড়া
সঠিক উত্তর: খ
১৮। সুনাম অর্জন ব্যয় কোন ধরনের ব্যয়?
(ক) মুনাফা জাতীয় ব্যয়
(খ) মূলধন জাতীয় ব্যয়
(গ) মূলধনায়িত ব্যয়
(ঘ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: খ
১৯। নিচের কোনটি ব্যবসায়ের সম্পদ? [ঢা. বো. ২৪]
(ক) মূলধন জাতীয় প্রাপ্তি
(খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
(গ) মূলধন জাতীয় ব্যয়
(ঘ) মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: গ
২০। আসবাবপত্র বিক্রেতা আবির প্রতিষ্ঠানের জন্য ১,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় কোন ধরনের লেনদেন?
(ক) মুনাফা জাতীয়
(খ) মূলধন জাতীয়
(গ) বিলম্বিত মুনাফা জাতীয়
(ঘ) মূলধনায়িত
সঠিক উত্তর: ক (দ্রষ্টব্য: বিক্রেতার জন্য এটি পণ্য, তাই মুনাফা জাতীয়)
২১। কোনটি মূলধন জাতীয় আয়? [ব. বো. ২৪]
(ক) সুদ আয়
(খ) প্রাপ্ত ভাড়া
(গ) শেয়ার অধিহার
(ঘ) প্রাপ্ত বাট্টা
সঠিক উত্তর: গ
২২। অত্যধিক বিজ্ঞাপন ব্যয় কোন ধরনের ব্যয়?
(ক) মুনাফা জাতীয় ব্যয়
(খ) মূলধন জাতীয় ব্যয়
(গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
(ঘ) মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: গ
২৩। সরঞ্জাম মেরামতের জন্য মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
(ক) মেরামত
(খ) মজুরি
(গ) আসবাবপত্র
(ঘ) সরঞ্জাম
সঠিক উত্তর: ক
২৪। সদ্য ক্রয়কৃত মেশিনের সংস্থাপন ব্যয় কোন ধরনের লেনদেন?
(ক) মূলধন জাতীয় ব্যয়
(খ) মুনাফা জাতীয় ব্যয়
(গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
(ঘ) মূলধন জাতীয় আয়
সঠিক উত্তর: ক
২৫। সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোন জাতীয় ব্যয় প্রযোজ্য?
(ক) মুনাফা জাতীয় ব্যয়
(খ) পরিচালনা সংক্রান্ত ব্যয়
(গ) মূলধন জাতীয় ব্যয়
(ঘ) নিরীক্ষা সংক্রান্ত ব্যয়
সঠিক উত্তর: ক
২৬। স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থকে কী বলা হয়?
(ক) মুনাফা জাতীয় প্রাপ্তি
(খ) মুনাফা জাতীয় আয়
(গ) মূলধন জাতীয় প্রাপ্তি
(ঘ) মূলধন জাতীয় আয়
সঠিক উত্তর: গ
২৭। পুরাতন আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ— [য. বো. ২০]
(ক) মোট আয়
(খ) মুনাফাজাতীয় আয়
(গ) মূলধনজাতীয় প্রাপ্তি
(ঘ) মূলধনজাতীয় আয়
সঠিক উত্তর: গ
২৮। দালানকোঠার সম্প্রসারণ কোন জাতীয় ব্যয়? [য. বো. ১৯]
(ক) পরিবর্তনশীল ব্যয়
(খ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
(গ) মূলধন জাতীয় ব্যয়
(ঘ) মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: গ
২৯। অনুপার্জিত আয়ের সাথে আয়ের সম্পর্ক— [য. বো. ১৯]
(ক) অসীম
(খ) সসীম
(গ) বিপরীতমুখী
(ঘ) সমমুখী
সঠিক উত্তর: গ
৩০। মূলধন জাতীয় ব্যয় কোনটি? [দি. বো. ২৩]
(ক) বেতন খরচ
(খ) জাহাজ ভাড়া
(গ) সম্পত্তি ক্রয়
(ঘ) পণ্য ক্রয়
সঠিক উত্তর: গ
৩১। মেয়াদ অনুত্তীর্ণ বিজ্ঞাপন কোন ধরনের ব্যয়? [রা. বো. ১৬]
(ক) মূলধন জাতীয় ব্যয়
(খ) মুনাফা জাতীয় ব্যয়
(গ) চলতি ব্যয়
(ঘ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: ঘ
৩২। বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয় ১,২০,০০০ টাকা। এটা কী জাতীয় খরচ? [নেত্রকোনা সরকারি কলেজ]
(ক) মূলধন জাতীয় ব্যয়
(খ) মুনাফা জাতীয় ব্যয়
(গ) মূলধনায়িত ব্যয়
(ঘ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: খ
৩৩। গাড়ির মেরামত ব্যয় কোন জাতীয় ব্যয়?
(ক) মূলধন জাতীয় ব্যয়
(খ) মুনাফা জাতীয় ব্যয়
(গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
(ঘ) মূলধন জাতীয় ব্যয়
সঠিক উত্তর: খ
৩৪। নিচের কোনটি মুনাফাজাতীয় খরচের উদাহরণ? [রা. বো. ২৪]
(ক) ক্রয়কৃত মেশিনের আমদানি শুল্ক
(খ) ক্রয়কৃত মেশিনের পরিবহন খরচ
(গ) ক্রয়কৃত মেশিনের সংস্থাপন খরচ
(ঘ) মেশিনের রক্ষণাবেক্ষণ খরচ
সঠিক উত্তর: ঘ
৩৫। নিচের কোনটি মুনাফা জাতীয় আয়? [য. বো. ২৩]
(ক) উপভাড়া
(খ) শিক্ষানবিশ ভাতা
(গ) অনুপার্জিত আয়
(ঘ) সম্পত্তি বিক্রয়ের মুনাফা
সঠিক উত্তর: ক
৩৬। ঋণ গ্রহণ হচ্ছে এক ধরনের— [ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, ঢাকা]
(ক) মূলধন জাতীয় প্রাপ্তি
(খ) মূলধন জাতীয় আয়
(গ) মুনাফা জাতীয় প্রাপ্তি
(ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: ক
৩৮। কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি? [য. বো. ১৬]
(ক) ভাড়া প্রাপ্তি
(খ) কমিশন প্রাপ্তি
(গ) নগদ বিক্রয়
(ঘ) পুরাতন আসবাবপত্র বিক্রয়
সঠিক উত্তর: ঘ
হিসাববিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় MCQ
৩৯। অবচয় কোন জাতীয় খরচ? [য. বো. ২৩]
(ক) মুনাফা জাতীয়
(খ) মূলধন জাতীয়
(গ) বিলম্বিত মুনাফা জাতীয়
(ঘ) বিলম্বিত মূলধন জাতীয়
সঠিক উত্তর: ক
৪০। কোনটি মুনাফা জাতীয় আয়? [রা. বো. ২২]
(ক) অতিরিক্ত মূলধন
(খ) সম্পদ বিক্রয়
(গ) ঋণ গ্রহণ
(ঘ) বিনিয়োগের সুদ
সঠিক উত্তর: ঘ
৪১। বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসায়ের একটি— [ঢা. বো. ১৭]
(ক) চলতি সম্পদ
(খ) ব্যয়
(গ) ভুয়া সম্পদ
(ঘ) দায়
সঠিক উত্তর: গ
৪২। কোনটি মুনাফা জাতীয় খরচ? [য. বো. ২২]
(ক) মেশিন ক্রয়ের জন্য ব্যয়
(খ) মেশিনের সংস্থাপন মজুরি
(গ) মেশিনের জাহাজ ভাড়া
(ঘ) মেশিনের বার্ষিক বিমা খরচ
সঠিক উত্তর: ঘ
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
মি. সাগর তার কাঠের ব্যবসায় ব্যবহৃত একটি মেশিন ২ বছর আগে ১০,০০০ টাকায় ক্রয় করেন এবং বছরে ক্রয়মূল্যের ১৭% হারে অবচয় ধার্যের পরে মেশিনটি ৭,০০০ টাকায় বিক্রয় করেন।
৪৩। মেশিন বিক্রয়লব্ধ অর্থ মি. সাগরের কোন জাতীয় লেনদেন? (প্রয়োগ)
(ক) মূলধন জাতীয় ব্যয়
(খ) মুনাফা জাতীয় আয়
(গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
(ঘ) মূলধন জাতীয় প্রাপ্তি
সঠিক উত্তর: ঘ
৪৪। ২ বছর আগে ‘মেশিন ক্রয়’ মি. সাগরের কোন জাতীয় লেনদেন ছিল? (উচ্চতর দক্ষতা)
(ক) মুনাফা জাতীয় ব্যয়
(খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
(গ) মূলধন জাতীয় ব্যয়
(ঘ) মূলধন জাতীয় প্রাপ্তি
সঠিক উত্তর: গ
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
মি. কামাল একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি বিক্রয়ের উদ্দেশ্যে ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন এবং ৫০০ টাকা পরিবহন খরচ প্রদান করেন। [দি. বো. ১৭]
৪৫। মি. কামালের আসবাবপত্র ক্রয়ের ঘটনাটি কোন ধরনের ব্যয়?
(ক) মূলধনজাতীয় ব্যয়
(খ) মুনাফাজাতীয় ব্যয়
(গ) স্থায়ী ব্যয়
(ঘ) পরিচালন ব্যয়
সঠিক উত্তর: খ
৪৬। মি. কামালের আসবাবপত্র ক্রয়ের ফলে হিসাব সমীকরণের উপর কী প্রভাব পড়বে?
(ক) সম্পদ কমবে মূলধন কমবে
(খ) সম্পদ বাড়বে দায় বাড়বে
(গ) সম্পদ কমবে মূলধন বাড়বে
(ঘ) সম্পদ বাড়বে দায় কমবে
সঠিক উত্তর: ক
(ব্যয় বাড়লে মূলধন কমে এবং নগদ টাকা কমলে সম্পদ কমে)
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: হিসাববিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় MCQ
জনাব রাফিদ ব্যবসায় ব্যবহারের জন্য একটি মোটরগাড়ি কিনেছেন। গাড়িটির ক্রয়মূল্য ৫,০০,০০০ টাকা। এর মেরামত খরচ ২০,০০০ টাকা। ক্রয়ের তারিখে মোটরগাড়িটি চালু করার জন্য ২,০০০ টাকা মেরামত বাবদ খরচ হয়। মাসিক পরিচালন ব্যয় ১০,০০০ টাকা। [দি. বো. ১৫]
৪৭। জনাব রাফিদের বার্ষিক মুনাফা জাতীয় ব্যয় কত?
(ক) ১০,০০০ টাকা
(খ) ২০,০০০ টাকা
(গ) ১,২০,০০০ টাকা
(ঘ) ১,৪০,০০০ টাকা
সঠিক উত্তর: ঘ
(বার্ষিক পরিচালন ব্যয় ১,২০,০০০ + মেরামত ২০,০০০ = ১,৪০,০০০)
৪৮। জনাব রাফিদের মূলধন জাতীয় ব্যয় কত?
(ক) ১০,০০০ টাকা
(খ) ২০,০০০ টাকা
(গ) ৫,০০,০০০ টাকা
(ঘ) ৫,০২,০০০ টাকা
সঠিক উত্তর: ঘ (৫,০২,০০০ টাকা)
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
শান্ত কারবারের জন্য ৫,০০,০০০ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করেন যা পছন্দ না হওয়ায় তিনি ৫,৫০,০০০ টাকায় বিক্রি করে দেন। [শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা]
৪৯। ৫,৫০,০০০ টাকা হবে কারবারের—
(ক) মূলধনজাতীয় আয়
(খ) মুনাফাজাতীয় প্রাপ্তি
(গ) মুনাফাজাতীয় আয়
(ঘ) মূলধনজাতীয় প্রাপ্তি
সঠিক উত্তর: ঘ (স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ পুরো টাকাই মূলধন জাতীয় প্রাপ্তি)
৫০। ৫০,০০০ টাকা হবে কারবারের—
(ক) মূলধনজাতীয় প্রাপ্তি
(খ) মুনাফাজাতীয় প্রাপ্তি
(গ) মূলধনজাতীয় আয়
(ঘ) মুনাফাজাতীয় আয়
সঠিক উত্তর: গ (মূলধন জাতীয় আয় = ৫,৫০,০০০ – ৫,০০,০০০ = ৫০,০০০ টাকা)
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: হিসাববিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় MCQ
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে আলীম ব্রাদার্স-এর খতিয়ানের জেরসমূহ নিম্নরূপ: ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০ টাকা, ক্রয় ৯০,০০০ টাকা, কুঋণ ১০,০০০ টাকা, ক্রয় খতিয়ানের জের ১০,০০০ টাকা; পুস্তক ঋণ ২০,০০০ টাকা এবং প্রদেয় বেতন ২৫,০০০ টাকা। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
৫১। চলতি দায়ের পরিমাণ কত টাকা?
(ক) ১০,০০০
(খ) ১৫,০০০
(গ) ২৫,০০০
(ঘ) ৫০,০০০
সঠিক উত্তর: ঘ (৫০,০০০ টাকা)
(ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০ + ক্রয় খতিয়ানের জের ১০,০০০ + প্রদেয় বেতন ২৫,০০০ = ৫০,০০০)
৫২। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত টাকা?
(ক) ১০,০০০
(খ) ৯০,০০০
(গ) ১,০০,০০০
(ঘ) ১,১০,০০০
সঠিক উত্তর: গ (১,০০,০০০ টাকা)
(ক্রয় ৯০,০০০ + কুঋণ ১০,০০০ = ১,০০,০০০)
৫৩। নিচের কোনটি প্রধান সমন্বয় দাখিলার বহির্ভূত?
(ক) বকেয়া আয়
(খ) অগ্রিম আয়
(গ) বকেয়া খরচ
(ঘ) অলিখিত ক্রয়
সঠিক উত্তর: ঘ
৫৪। কখন সমন্বয় দাখিলা প্রস্তুত করতে হয়?
(ক) হিসাবকালের শুরুতে
(খ) আর্থিক বিবরণী তৈরির পূর্বে
(গ) আর্থিক বিবরণী তৈরির পর
(ঘ) হিসাবকালের মাঝামাঝি সময়ে
সঠিক উত্তর: খ
৫৫। হিসাব সংরক্ষণের ক্ষেত্রে আবশ্যিক দাখিলা হলো—
(ক) প্রারম্ভিক দাখিলা
(খ) বিপরীত দাখিলা
(গ) সংশোধনী দাখিলা
(ঘ) সমাপনী দাখিলা
সঠিক উত্তর: গ
৫৬। মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য যে দাখিলার প্রয়োজন হয়—
(ক) সংশোধনী জাবেদা
(খ) প্রারম্ভিক জাবেদা
(গ) সমাপনী জাবেদা
(ঘ) সমন্বয় জাবেদা
সঠিক উত্তর: গ
নোট: যে দাখিলার মাধ্যমে নামিক বা মুনাফা জাতীয় হিসাব বছর শেষে বন্ধ করা হয় তাকে সমাপনী জাবেদা বলে।
৫৭। সমাপনী দাখিলা দেওয়ার পর কোন হিসাবের উদ্বৃত্ত থেকে যায়?
(ক) আয় হিসাব
(খ) ব্যয় হিসাব
(গ) সম্পদ হিসাব
(ঘ) উত্তোলন হিসাব
সঠিক উত্তর: গ
নোট: সমাপনী দাখিলা দ্বারা নামিক হিসাব (আয়-ব্যয়) বন্ধ করা হয়। এছাড়া উত্তোলন, নিট লাভ/ক্ষতি মূলধন হিসাবে স্থানান্তর করা হয়। এটি সম্পদ বা দায় হিসাবে কোনো প্রভাব ফেলে না।
৫৮। সমাপনী দাখিলায় নামিক হিসাব বন্ধ করা হয় কোন হিসাবে? (জ্ঞান)
(ক) উত্তোলন হিসাব
(খ) আয় সারাংশ
(গ) ব্যয় সারাংশ
(ঘ) সম্পদ হিসাব
সঠিক উত্তর: খ
৫৯। সমাপনী দাখিলা প্রস্তুতের উদ্দেশ্য কী?
(ক) আয়-ব্যয় হিসাব বন্ধ করা
(খ) দায় হিসাব বন্ধ করা
(গ) সম্পদ হিসাব বন্ধ করা
(ঘ) মূলধন হিসাব বন্ধ করা
সঠিক উত্তর: ক
৬০। হিসাবকাল শেষে অস্থায়ী হিসাবের উদ্বৃত্তসমূহকে কোথায় স্থানান্তর করা হয়? (অনুধাবন)
(ক) সম্পদ হিসাবে
(খ) আয় হিসাবে
(গ) ব্যয় হিসাবে
(ঘ) মালিকানা স্বত্ব হিসাবে
সঠিক উত্তর: ঘ
৬১। সমাপনী পরবর্তী রেওয়ামিলে কোন হিসাবসমূহ প্রদর্শিত হবে? (অনুধাবন)
(ক) আয় হিসাব
(খ) অস্থায়ী হিসাব
(গ) ব্যয় হিসাব
(ঘ) সম্পদ ও দায় হিসাবসমূহ
সঠিক উত্তর: ঘ
৬২। প্রদেয় খরচের জন্য সমন্বয় দাখিলায় কোনটি প্রভাবিত হবে? (অনুধাবন)
(ক) সম্পদ ও আয়
(খ) খরচ ও দায়
(গ) আয় ও দায়
(ঘ) শুধু দায়
সঠিক উত্তর: খ
৬৩। বেতন প্রদত্ত হয়েছে (১০ মাসের) ১,২০,০০০ টাকা, বকেয়া বেতনের পরিমাণ কত?
(ক) ১০,০০০ টাকা
(খ) ১২,০০০ টাকা
(গ) ২০,০০০ টাকা
(ঘ) ২৪,০০০ টাকা
সঠিক উত্তর: ঘ (২৪,০০০ টাকা)
ব্যাখ্যা: বকেয়া বেতন = $(\frac{১,২০,০০০}{১০} \times ২) = (১২,০০০ \times ২) = ২৪,০০০$ টাকা।
৬৪। ১ নভেম্বর ২০১৬ তারিখে ৬ মাসের জন্য অগ্রিম ভাড়া প্রদান করা হয় ৯,০০০ টাকা, এর জন্য ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে সঠিক জাবেদা কোনটি?
(ক) অগ্রিম ভাড়া হিসাব ডেবিট ৩,০০০; ভাড়া খরচ হিসাব ক্রেডিট ৩,০০০
(খ) ভাড়া খরচ হিসাব ডেবিট ৩,০০০; অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট ৩,০০০
(গ) অগ্রিম ভাড়া হিসাব ডেবিট ৬,০০০; ভাড়া খরচ হিসাব ক্রেডিট ৬,০০০
(ঘ) ভাড়া খরচ হিসাব ডেবিট ৬,০০০; অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট ৬,০০০
সঠিক উত্তর: খ (২ মাসের খরচ সমন্বয় হবে: $\frac{৯,০০০}{৬} \times ২ = ৩,০০০$ টাকা)
৬৫। বকেয়া খরচ সমন্বয় করা না হলে—
(ক) মুনাফা বেশি ও খরচ কম দেখানো হবে
(খ) খরচ কম ও মুনাফা কম দেখানো হবে
(গ) মুনাফা কম ও খরচ বেশি দেখানো হবে
(ঘ) খরচ বেশি ও মুনাফা বেশি দেখানো হবে
সঠিক উত্তর: ক
৬৬। সমাপনী জাবেদা প্রস্তুতের পর নিচের কোন হিসাবের উদ্বৃত্ত শূন্য হয়?
(ক) বিলম্বিত বিজ্ঞাপন
(খ) অগ্রিম বিমা
(গ) অনুপার্জিত সেবা আয়
(ঘ) সেবা আয়
সঠিক উত্তর: ঘ
৬৭। সমাপনী দাখিলা দেওয়া হয়— [ঢা. বো., দি. বো. ২৩, ২৪]
i. নামিক হিসাবসমূহ বন্ধ করার জন্য
ii. স্থায়ী হিসাবসমূহ বন্ধ করার জন্য
iii. উত্তোলন হিসাব বন্ধ করার জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: খ
৬৮। প্রারম্ভিক মজুদ পণ্য বন্ধের জন্য ডেবিট করা হয়— [নেত্রকোনা সরকারি কলেজ]
i. আয় সারাংশ হিসাব
ii. আয় বাচক হিসাব
iii. দায় বাচক হিসাব
iv. প্রারম্ভিক মজুদ পণ্য হিসাব
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও iv
(গ) ii ও iii
(ঘ) ii ও iv
সঠিক উত্তর: ক
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: হিসাববিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় MCQ
২০১৫ সালে সায়হাম টেক্সটাইল মিলের বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়েছে ১৫,০০০ টাকা। বিনামূল্যে পণ্য বিতরণের পরিমাণ ছিল ৫,০০০ টাকা। প্রতিষ্ঠান বিজ্ঞাপন ব্যয়ের $\frac{১}{৪}$ অংশ অবলোপনের সিদ্ধান্ত নেয়। [রা. বো. ১৬]
৬৯। কার্যপত্রের সমন্বিত রেওয়ামিলে বিজ্ঞাপন ব্যয় কত টাকা প্রদর্শিত হবে?
(ক) ৫,০০০ টাকা
(খ) ১০,০০০ টাকা
(গ) ১৫,০০০ টাকা
(ঘ) ২০,০০০ টাকা
সঠিক উত্তর: ক
(সমন্বিত রেওয়ামিলে অবলোপনকৃত অংশ অর্থাৎ $(\text{১৫,০০০} + \text{৫,০০০}) \times \frac{১}{৪} = \text{৫,০০০}$ টাকা দেখানো হয়)
৭০। আর্থিক অবস্থার বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত?
(ক) ৫,০০০ টাকা
(খ) ১০,০০০ টাকা
(গ) ১৫,০০০ টাকা
(ঘ) ২০,০০০ টাকা
সঠিক উত্তর: গ (মোট ২০,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা খরচ বাদ দিলে ১৫,০০০ টাকা বিলম্বিত থাকে)
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
আগমনী ট্রেডার্স ২০২১ সালে নতুন পণ্য চালু করার লক্ষ্যে নগদে বিজ্ঞাপন বাবদ খরচ করে ১,৮০,০০০ টাকা এবং খরিদ্দারের মধ্যে বিনামূল্যে ২০,০০০ টাকার পণ্য বিতরণ করে। কোম্পানি বিজ্ঞাপন খরচকে ৪ বছরে সমানভাবে অবলোপন করার সিদ্ধান্ত গ্রহণ করে। [দি. বো. ২৩]
৭১। প্রতিষ্ঠানটি ২০২১ সালের বিশদ আয় বিবরণীতে বিজ্ঞাপন খরচ কত টাকা দেখাবে?
(ক) ২০,০০০ টাকা
(খ) ৪৫,০০০ টাকা
(গ) ৫০,০০০ টাকা
(ঘ) ১,৮০,০০০ টাকা
সঠিক উত্তর: গ (৫০,০০০ টাকা)
ব্যাখ্যা:
২০২১ সালের বিজ্ঞাপন খরচ = $(\text{মোট বিজ্ঞাপন খরচ} \times \text{অবলোপিত অংশ}) = (\text{১,৮০,০০০} + \text{২০,০০০}) \times \frac{১}{৪} = \text{৫০,০০০}$ টাকা।
৭২। প্রতিষ্ঠানটি ২০২২ সালের আর্থিক অবস্থার বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা দেখাবে?
(ক) ৫০,০০০ টাকা
(খ) ১,০০,০০০ টাকা
(গ) ১,৫০,০০০ টাকা
(ঘ) ২,০০,০০০ টাকা
সঠিক উত্তর: খ (১,০০,০০০ টাকা)
ব্যাখ্যা: ২০২২ সালের শেষে বিলম্বিত বিজ্ঞাপন = $(\text{মোট বিজ্ঞাপন খরচ} \times \text{অবশিষ্ট অংশ}) = (\text{২,০০,০০০} \times \frac{২}{৪}) = \text{১,০০,০০০}$ টাকা। (যেহেতু ২ বছর পার হয়েছে, তাই অর্ধেক বাকি আছে)
আরো পড়ুন: হিসাববিজ্ঞান ১ম পত্র: ৫ম অধ্যায় MCQ
আরো পড়ুন: হিসাববিজ্ঞান ১ম পত্র: ৪র্থ অধ্যায় MCQ
আরো পড়ুন: হিসাববিজ্ঞান ১ম পত্র: ৩য় অধ্যায় MCQ
এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় MCQ প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ পিডিএফ ডাউনলোড করুন।






