কর্মমুখী রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি কর্মমুখী রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬ (PDF)

এইচএসসি রসায়ন ১ম পত্রের কর্মমুখী রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন একসাথে দেওয়া হলো। এই সংক্ষিপ্ত প্রশ্ন গুলো PDF Download করে অফলাইনেও পড়তে পারবে। তাহলে চলো, শুরু করি।


কর্মমুখী রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

১) মল্ট ভিনেগার কী?

উ: বার্লির বীজকে পানিতে সিক্ত করে নিম্ন তাপমাত্রায় খোলা অবস্থায় রেখে দিলে তা পচে ফেঁপে ওঠে এবং অঙ্কুরিত হয়, একে মল্ট বলে। মল্ট থেকে যে ভিনেগার প্রস্তুত হয় তাকে মল্ট ভিনেগার বলে।

২) ভিনেগার কী?

উ: ইথানোয়িক এসিডের 6 -10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়।

৩) বায়ু শূন্যকরণ কী?

উ: পাত্র থেকে বায়ু বের করে নিয়ে আসার ব্যবস্থাকে বায়ু শূন্যকরণ বলে।

৪) মল্ট কী?

উ: বার্লির বীজকে পানিতে সিক্ত করে নিম্ন তাপমাত্রায় খোলা অবস্থায় রেখে দিলে তা পচে ফেঁপে উঠে এবং অংকুরিত হয় একেই মল্ট বলে।

৫) অ্যাসিটোব্যাকটর কী?

উ: অ্যালকোহল (ইথানল) এর অক্সিডেশনে ইথানয়িক এসিড (CH3COOH) প্রস্তুতির সময় অনুঘটক হিসেবে যে ব্যাকটেরিয়া কাজ করে তাকে অ্যাসিটোব্যাকটর বলে।

৬) ফারমেন্টেশন কী?

উ: জটিল জৈব অণুসমূহকে এনজাইম নামক জটিল জৈব প্রভাবক দ্বারা বিয়োজিত করে ক্ষুদ্রতর অণুবিশিষ্ট পদার্থে পরিণত করার পদ্ধতিকে ফারমেন্টেশন বলে।

৭) পিকলিং কী?

উ: ভিনেগার মৃদু অম্ল হওয়ায় খাদ্যবস্তু সংরক্ষণের সময় এটি খাদ্যের চতুর্দিকে একটি পাতলা আবরণ তৈরি করে ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করে, একে পিকলিং বলে।

৮) সাদা ভিনেগার কাকে বলে?

উ: বিশুদ্ধ ইথানল বা স্পিরিট অ্যালকোহল থেকে রাসায়নিকভাবে উৎপাদিত ভিনেগারকে সাদা ভিনেগার বলে।

আরো পড়ুন: এইচএসসি রাসায়নিক পরিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন

৯) কৌটাজাতকরণের মূলনীতি কী?

উ: কৌটাজাতকরণের মূলনীতি হলো খাদ্যদ্রব্যে অণুজীবের রহিতকরণ এবং ভিতরে বংশবিস্তার রোধ।

১০) অঙ্কুরিত বার্লি থেকে কোন ভিনেগার তৈরি করা হয়?

উ: অঙ্কুরিত বার্লি থেকে তৈরি করা হয় মল্ট ভিনেগার।

১১) কর্মমুখী রসায়ন কী?

উ: মানব জীবন উন্নয়নের লক্ষ্যে সর্বক্ষেত্রে রসায়নের সঠিক ব্যবহার যেমন- উৎপাদন, সংরক্ষণ, পরিবেশকে ক্ষতির হাত থেকে রক্ষা করে রসায়নের ব্যবহারকে কর্মমুখী রসায়ন বলা হয়।

১২) খাদ্যে উৎপন্ন সংরক্ষক কী?

উ: খাদ্যে উৎপন্ন পদার্থ সংশ্লিষ্ট খাদ্যের সংরক্ষক হিসেবে কাজ করলে তাদেরকে খাদ্যে উৎপন্ন সংরক্ষক বলে।

১৩) খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য তাপমাত্রা কত হলে ভাল?

উ: খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য তাপমাত্রা 95°F এর কম হলে তাল হয়।

১৪) কোন খাদ্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?

উ: যে সব খাদ্যের pH মান 4.5 অপেক্ষা কম সে সব খাদ্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না।

১৫) খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার প্রধান তিনটি প্রধান কারণ উল্লেখ কর।

উ: খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার প্রধান তিনটি কারণ হলো: (১) অণুজীব দ্বারা আক্রান্ত হওয়া, (২) এনজাইমের ক্রিয়া ও (৩) রাসায়নিক বিক্রিয়া।

১৬) আচার তৈরিতে কোন ভিনেগার ব্যবহৃত হয়?

উ: আচার তৈরিতে মল্ট ভিনেগার ব্যবহৃত হয়।

১৭) পাস্তুরাইজেশন কী?

উ: এনজাইম ও ক্ষতিকারক অণুজীবকে ধ্বংস করার জন্য ক্রীমকে 95°C বা আরও বেশি তাপমাত্রায় উত্তপ্ত করার প্রক্রিয়াকে পাস্তুরাইজেশন বলে।

১৮) কোলয়েডীয় কণা কী?

উ: কণার ব্যাস 10-8 cm এবং 10-7 cm এর মধ্যবর্তী হলেই স্থূলভাবে তাকে কোলয়েডীয় কথা বলে।

১৯) গ্লোবিউলিন কী?

উ: দুগ্ধজাত প্রোটিনের মধ্যে অন্যতম একটি হলো গ্লোবিউলিন বা বিটা-ল্যাক্টোগ্লোবিউলিন।

২০) মাইকোডার্মা এসিটি কী?

উ: মাইকোডার্মা এসিটি এক ধরনের ব্যাকটেরিয়া, যার উপস্থিতিতে ইথাইল অ্যালকোহল লঘু জলীয় দ্রবণ বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে ভিনেগার প্রস্তুত করে।


সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top