HSC Marketing 1st Paper Suggestion

HSC Marketing 1st Paper Final Suggestion 2026 (PDF)

HSC Marketing 1st Paper Suggestion 2026 শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইড, যেখানে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও সৃজনশীল প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে। বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য HSC Marketing 1st Paper একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর দক্ষতা। তাই এখানে থাকছে অধ্যায়ভিত্তিক সাজেশন, বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নের বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ MCQ এবং সহজে PDF Download করার সুবিধা।


HSC Marketing 1st Paper Suggestion

প্রথম অধ্যায়: উৎপাদন

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১। উৎপাদন কাকে বলে?

২। উপযোগ কী?

৩। রূপগত উপযোগ কাকে বলে?

৪। সময়গত উপযোগ কী?

৫। স্থানগত উপযোগ কী?

৬। সেবাগত উপযোগ কী?

৭। মোট বা সার্বিক উৎপাদনশীলতা কাকে বলে?

৮। যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১। “উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে”— ব্যাখ্যা করো।

২। উৎপাদনকে কেন চলমান প্রক্রিয়া বলা হয়? ব্যাখ্যা করো।

৩। সময়গত উপযোগ কীভাবে সৃষ্টি হয়?

৪। স্বত্বগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

৫। “উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়”— ব্যাখ্যা করো।

৬। “উৎপাদনশীলতা নির্ভর করে উৎপাদন দক্ষতার ওপর”— ব্যাখ্যা করো।

৭। সার্বিক উৎপাদনশীলতা বলতে কী বোঝায়?

৮। মোট উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা করো।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন

প্রয়োগমূলক     

১। উৎপাদনের রূপগত উপযোগটি ব্যাখ্যা করো।

২। স্থানগত উপযোগটি ব্যাখ্যা করো।

৩। সময়গত উপযোগটি ব্যাখ্যা করো।

৪। উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করো।

৫। মোট উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা যায়?

৬। শ্রমের উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা যায়।

৭। কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করো।

৮। রূপগত উপযোগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উচ্চতর দক্ষতা  

১। রূপগত উপযোগ সৃষ্টির গুরুত্ব লেখো।

২। উৎপাদনের রূপগত উপযোগ সম্পর্কে আলোচনা করো।

৩। উৎপাদনের গুরুত্ব বর্ণনা করো।

৪। স্থানগত উপযোগের ভূমিকা বিশ্লেষণ করো।

৫। উৎপাদনশীলতার গুরুত্ব আলোচনা করো।

৬। প্রতিষ্ঠানের লাভজনকতা নির্ণয়ে উৎপাদনশীলতার গুরুত্ব আলোচনা করো।

৭। প্রতিষ্ঠানের সফলতা অর্জনে সময়গত উপযোগের ভূমিকা বিশ্লেষণ করো।

দ্বিতীয় অধ্যায়: উৎপাদনের উপকরণ

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১। উৎপাদনের উপকরণ কী?

২। ভূমি কী?

৩। শ্রম কাকে বলে?

৪। উৎপাদনশীল শ্রম কী?

৫। শ্রম বিভাগ কী?

৬। আঞ্চলিক শ্রম বিভাগ কী?

৭। শারীরিক/কায়িক শ্রম কাকে বলে?

৮। মানসিক শ্রম কী?

৯। মূলধন বা পুঁজি কাকে বলে?

১০। রাষ্ট্রীয় সংগঠন কাকে বলে?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১। “ভূমি আদিম ও অক্ষয়”— ব্যাখ্যা করো।

২। “ভূমির উৎপাদন ব্যয় নেই”— ব্যাখ্যা করো।

৩। “ভূমি প্রকৃতির দান”— ব্যাখ্যা করো।

৪। “ভূমি অবিনশ্বর”— ব্যাখ্যা করো।

৫। “শ্রম বেশি ধ্বংসশীল উপাদান”— ব্যাখ্যা করো।

৬। “শ্রম একটি জীবন্ত উপাদান”— ব্যাখ্যা করো।

৭। “শ্রম বিভাগ যোগ্যতা অনুসারে কাজ বণ্টন করে”— ব্যাখ্যা করো।

৮। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান— ব্যাখ্যা করো।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন

প্রয়োগমূলক    

১। উৎপাদনের ভূমি উপকরণটি বর্ণনা করো।

২। উৎপাদনে শ্রম উপকরণটি ব্যাখ্যা করো।

৩। শ্রম বিভাগ এবং এর গুরুত্ব আলোচনা করো।

৪। শ্রমের গতিশীলতা ব্যাখ্যা করো।

৪। উৎপাদনের মূলধন উপকরণটি ব্যাখ্যা করো।

৬। মূলধন গঠনের পর্যায়সমূহ বর্ণনা করো।

৭। উৎপাদনের সংগঠন উপকরণটি বর্ণনা করো।

৮। অংশীদারি সংগঠনের ব্যাখ্যা দাও।

৯। সমবায় সংগঠনের ব্যাখ্যা ও গুরুত্ব আলোচনা করো।

উচ্চতর দক্ষতা  

১। উৎপাদনের উপকরণসমূহ বিশ্লেষণ করো।

২। ভূমি উপাদানের বর্ণনা দাও।

৩। শ্রমের গুরুত্ব ও প্রকারভেদ আলোচনা করো।

৪। শ্রম দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ উপাদানটির ভূমিকা বর্ণনা করো।

৫। মূলধন উপাদানটির বর্ণনা দাও।

৬। সংগঠন উপাদানটির তাৎপর্য আলোচনা করো।

৭। অংশীদারি সংগঠন ও এর গুরুত্ব ব্যাখ্যা করো।

৮। একমালিকানা থেকে যৌথ মূলধনী সংগঠনের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

৯। একমালিকানা সংগঠনের গুরুত্ব ব্যাখ্যা করো।

১০। একমালিকানা থেকে অংশীদারি ব্যবসায় রূপান্তরের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

১১। অংশীদারি সংগঠন থেকে যৌথ মূলধনী সংগঠনে রূপান্তরের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।

১২। দারিদ্র্য বিমোচনে সমবায় সংগঠনের ভূমিকা মূল্যায়ন করো।

তৃতীয় অধ্যায়: উৎপাদনের মাত্রা

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১। উৎপাদনের মাত্রা কী?

২। মিতব্যয়ী উৎপাদন মাত্রা কী?

৩। একটি প্রতিষ্ঠানে উৎপাদন মাত্রা কম হওয়ার কারণ কী?

৪। পরিবর্তনশীল ব্যয় কী?

৫। গড় ব্যয় কাকে বলে?

৬। অতিক্ষুদ্র শিল্প কী?

৭। কুটির শিল্প কাকে বলে?

৮। কাম্য উৎপাদন মাত্রা বা উৎপাদনের কাম্যমাত্রা কী?

৯। কাম্যমাত্রায় ইউনিটপ্রতি মূল্য কেমন থাকে?

১০। স্থায়ী ব্যয় নির্দিষ্ট স্তর পর্যন্ত অপরিবর্তিত থাকে কোনটিতে?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১। “উৎপাদন মাত্রা ব্যবসায় সম্প্রসারণে সহায়তা করে”— ব্যাখ্যা করো।

২। “উৎপাদন মাত্রা বাড়লে মুনাফার পরিমাণ বাড়ে”— ব্যাখ্যা করো।

৩। অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় পণ্যের মূল্য বেড়ে যায় কেন?

৪। “বৃহদায়তন শিল্প বা এন্টারপ্রাইজে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়”— ব্যাখ্যা করো।

৫। “কাম্যমাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক”— ব্যাখ্যা করো।

৬। “কাম্য উৎপাদন মাত্রা সর্বোচ্চ উৎপাদন স্তরকে নির্দেশ করে”— ব্যাখ্যা করো।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন

প্রয়োগমূলক

১। কাম্য উৎপাদন মাত্রা নির্ণয় প্রক্রিয়ার বর্ণনা দাও।

২। মিতব্যয়ী উৎপাদন মাত্রার ব্যাখ্যা দাও।

৩। ক্ষুদ্র এন্টারপ্রাইজ-এর বর্ণনা দাও।

৪। মাঝারি এন্টারপ্রাইজ-এর ব্যাখ্যা দাও।

৫। বৃহৎ এন্টারপ্রাইজ-এর ব্যাখ্যা দাও।

উচ্চতর দক্ষতা

১। ক্ষুদ্র এন্টারপ্রাইজের সুবিধাসমূহ আলোচনা করো।

২। ক্ষুদ্র এন্টারপ্রাইজ থেকে মাঝারি এন্টারপ্রাইজ-এ রূপান্তরের যৌক্তিকতা তুলে ধরো।

৩। মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব বর্ণনা করো।

৪। মাত্রাজনিত ব্যয় সংকোচনের সুবিধা বর্ণনা করো।

৫। দেশের অর্থনৈতিক উন্নয়নে ও জীবনযাত্রার মানোন্নয়নে বৃহৎ এন্টারপ্রাইজের গুরুত্ব বর্ণনা করো।

৬। অমিতব্যয়ী উৎপাদন মাত্রার ধারণাটি বিশ্লেষণ করো।

৭। উৎপাদনে কাম্য মাত্রা অনুসরণের গুরুত্ব লেখো।

চতুর্থ অধ্যায়: সামষ্টিক পর্যায় উৎপাদন

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১। সামষ্টিক পর্যায়ে উৎপাদন কী?

২। ‘Macro’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?

৩। মোট দেশজ উৎপাদন বা GDP কী?

৪। GDP-এর পূর্ণরূপ কী?

৫। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সূত্র কী?

৬। জাতীয় আয় কী?

৭। নিট জাতীয় আয় কী?

৮। নিট দেশজ উৎপাদন কী?

৯। ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় কী?

১০। হস্তান্তর পাওনা কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১। সামষ্টিক পর্যায়ের উৎপাদন ধারণাটি ব্যাখ্যা করো।

২। মোট জাতীয় উৎপাদন কীভাবে পরিমাপ করা যায়? ব্যাখ্যা করো।

৩। মোট দেশজ উৎপাদন কীভাবে নির্ণয় করা যায়?

৪। মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য কোথায়?

৫। কীভাবে মাথাপিছু আয় নির্ণয় করা হয়?

৬। নিট দেশজ উৎপাদন ধারণাটি ব্যাখ্যা করো।

৭। “জাতীয় আয় হলো একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড”— ব্যাখ্যা করো।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন

প্রয়োগমূলক    

১। মোট দেশজ উৎপাদন কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা করো।

২। মোট জাতীয় উৎপাদনের বর্ণনা দাও।

৩। নিট জাতীয় উৎপাদন নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করো।

৪। জাতীয় আয় নির্ণয় পদ্ধতি আলোচনা করো।

৫। সরকারি ব্যয়ের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি আলোচনা করো।

৬। সরকারি ব্যয় পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করো।

উচ্চতর দক্ষতা  

১। ব্যয় পদ্ধতিতে নিট জাতীয় উৎপাদন এবং আয় পদ্ধতিতে নিট জাতীয় উৎপাদনের পরিমাণ ভিন্ন হবে— বিশ্লেষণ করো।

২। জীবনযাত্রার মান উন্নয়নে মাথাপিছু আয়ের ভূমিকা বিশ্লেষণ করো।

৩। মোট দেশজ উৎপাদন কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা করো।

৪। মাথাপিছু আয়ের ভিত্তিতে দুইটি দেশের অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করো।

৫। “যে দেশের মাথাপিছু আয় যত বেশি, সে দেশ তত বেশি উন্নত”— বিশ্লেষণ করো।

পঞ্চম অধ্যায়: উৎপাদন ব্যবস্থাপনা

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন (Knowledge-based)

১। উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে?

২। উৎপাদন ব্যবস্থাপক কে?

৩। পণ্য কাকে বলে?

৪। দ্রব্য কী?

৫। বিশিষ্ট পণ্য কী?

৬। সুবিধাজনক পণ্য কী?

৭। জরুরি পণ্য কী?

৮। PERT এর পূর্ণরূপ কী?

৯। মজুদ নিয়ন্ত্রণ কী?

১০। 6M কী?

১১। ‘গতি নিরীক্ষা’ কে প্রবর্তন করেন?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন (Comprehension-based)

১। “উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন নিয়ন্ত্রণ করে”— ব্যাখ্যা করো।

২। “উৎপাদন ব্যবস্থাপনা সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে”— ব্যাখ্যা করো।

৩। “পণ্য দৃশ্যমান”— ব্যাখ্যা করো।

৪। “সেবা অদৃশ্যমান”— ব্যাখ্যা করো।

৫। “সেবার মালিকানা হস্তান্তর করা যায় না”— ব্যাখ্যা করো।

৬। মানসম্মত দ্রব্য উৎপাদন কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

৭। স্ট্যান্ডার্ডাইজেশন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

৮। “পণ্য জীবনযাত্রার মান উন্নয়ন করে”— ব্যাখ্যা করো।

৯। “উৎপাদন ব্যবস্থাপনা চুড়ান্ত পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে”— ব্যাখ্যা করো।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন (Application & Higher Order)

প্রয়োগমূলক    

১। সেবার বৈশিষ্ট্য বর্ণনা করো।

২। শপিং পণ্যের বর্ণনা দাও।

৩। দ্রব্য ও সেবার সম্পর্কে আলোচনা করো।

৪। সেবা ও শিল্পজাত পণ্যের ধারণাটি ব্যাখ্যা করো।

৫। উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলি বর্ণনা করো।

উচ্চতর দক্ষতা  

১। বিশিষ্ট পণ্যের বর্ণনা দাও।

২। উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি আলোচনা করো।

৩। উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো।

৪। উৎপাদনশীলতার চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করো।

৫। কাস্টমাইজেশন সুনাম ও মুনাফা বাড়ায়— বিশ্লেষণ করো।

৬। ব্যবসায়িক সফলতায় কাস্টমাইজেশনের ভূমিকা ব্যাখ্যা করো।

ষষ্ঠ অধ্যায়: পণ্য ডিজাইন

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন (Knowledge-based)

১। পণ্য ডিজাইন কী?

২। পণ্য বৈচিত্র্যকরণ কী?

৩। মডিউলার ডিজাইন কী?

৪। উৎপাদন সামর্থ্য কী?

৫। পণ্য ডিজাইনের চূড়ান্ত পর্যায় কোনটি?

৬। রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন কাকে বলে?

৭। প্যাকেজিং ডিজাইন কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন (Comprehension-based)

১। “পণ্য ডিজাইন পণ্যের উপযোগিতা বাড়াতে সহায়ক”— ব্যাখ্যা করো।

২। “পণ্য ডিজাইন নতুন পণ্য প্রবর্তনে সহায়তা করে”— ব্যাখ্যা করো।

৩। “পণ্য ডিজাইন পণ্যের আকর্ষণ বাড়ায়”— ব্যাখ্যা করো।

৪। মডিউলার ডিজাইন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

৫। “পণ্য ডিজাইন ক্রেতাকে পণ্য কেনায় আকৃষ্ট করে”— ব্যাখ্যা করো।

৬। “পণ্য ডিজাইন নির্ধারণে ক্রেতার চাহিদা বিবেচনা করা হয়”— ব্যাখ্যা করো।

৭। “ভোক্তার ক্রয় ক্ষমতা পণ্য ডিজাইনকে প্রভাবিত করে”— ব্যাখ্যা করো।

৮। “সংস্কৃতির মাধ্যমে পণ্য ডিজাইন প্রভাবিত হয়”— ব্যাখ্যা করো।

৯। কোন ডিজাইনে পণ্যের মান উন্নত হয়?

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন (Application & Higher Order)

প্রয়োগমূলক    

১। পণ্য ডিজাইনের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা দাও।

২। পণ্য ডিজাইন কীভাবে উৎপাদন ব্যয় কমায়? ব্যাখ্যা করো।

৩। ব্যবহারিক বা ক্রিয়ামূলক ডিজাইনের ব্যাখ্যা দাও।

৪। পণ্যের নান্দনিক ডিজাইন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

৫। প্যাকেজিং ডিজাইন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উচ্চতর দক্ষতা  

১। উৎপাদন ডিজাইনের মূল লক্ষ্য হলো উৎপাদনশীলতা বাড়িয়ে উৎপাদন ব্যয় ও অপচয় কমানো— বিশ্লেষণ করো।

২। পণ্য ডিজাইনের পরীক্ষণমূলক উৎপাদন স্তরের কার্যকারিতা মূল্যায়ন করো।

৩। নান্দনিক ডিজাইন পণ্যের বিক্রি ও জনপ্রিয়তা বাড়াতে সহায়তা করে— আলোচনা করো।

৪। ব্যবসায়িক সফলতা অর্জনে উৎপাদন ডিজাইন ও প্রচারের গুরুত্ব আলোচনা করো।

৫। পণ্যের বিক্রি বাড়াতে প্যাকেজিং ডিজাইনের প্রয়োজনীয়তা আলোচনা করো।

সপ্তম অধ্যায়: মান ব্যবস্থাপনা (Quality Management)

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১. মান কী?

২. মানসম্মত পণ্য কাকে বলে?

৩. মান ব্যবস্থাপনা কাকে বলে?

৪. মান নিয়ন্ত্রণ কাকে বলে?

৫. নিয়ন্ত্রণ কাকে বলে?

৬. মূল্যায়ন ব্যয় কাকে বলে?

৭. পরীক্ষণ ব্যয় কী?

৮. মামলা পরিচালনা ব্যয় কাকে বলে?

৯. উৎপাদন ক্ষতি কী?

১০. প্রশিক্ষণ ব্যয় কাকে বলে?

১১. বিক্রয়োত্তর সেবা কী?

১২. বিএসটিআই (BSTI)-এর পূর্ণরূপ কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১. মান ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করো।

২. “মান ব্যবস্থাপনা পণ্য বা সেবার মানের নিশ্চয়তা দেয়”—ব্যাখ্যা করো।

৩. “মান ব্যবস্থাপনা মুনাফা বাড়ায়”—ব্যাখ্যা করো।

৪. “মান ব্যবস্থাপনা পণ্যের অপচয় কমায়”—ব্যাখ্যা করো।

৫. “মান নিয়ন্ত্রণ পণ্যের আদর্শমান নিশ্চিত করে”—ব্যাখ্যা করো।

৬. “মান নিয়ন্ত্রণ হলো ত্রুটি-বিচ্যুতি শনাক্তকরণ”—ব্যাখ্যা করো।

৭. “নিম্ন মানের পণ্য মূল্যায়ন খরচ বাড়ায়”—ব্যাখ্যা করো।

৮. সার্বিক মান ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

৯. মান সনদ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।

১০. ISO-9000 বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন

প্রয়োগমূলক:

১. মান ব্যবস্থাপনার ধারণা বর্ণনা করো।

২. মান ব্যবস্থাপনার কাজগুলো ব্যাখ্যা করো।

৩. নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়ের ধারণা ব্যাখ্যা করো।

৪. সার্বিক মান ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করো।

৫. সার্বিক মান ব্যবস্থাপনার কর্মী সংশ্লিষ্টতার নীতি বর্ণনা করো।

৬. মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই-এর বর্ণনা দাও।

উচ্চতর দক্ষতামূলক:

১. যথাযথ মান ব্যবস্থাপনা ব্যবসায়িক সফলতা অর্জনে সহায়তা করে—আলোচনা করো।

২. ব্যবসায়িক সফলতায় ও ক্রেতা সন্তুষ্টি অর্জনে মানসম্মত পণ্যের গুরুত্ব আলোচনা করো।

৩. সার্বিক মান ব্যবস্থাপনা নীতি অনুসরণের গুরুত্ব আলোচনা করো।

৪. রপ্তানি সম্প্রসারণে ISO-এর ভূমিকা আলোচনা করো।

৫. পণ্য বিপণনে BSTI-এর মান সনদের ভূমিকা আলোচনা করো।

অষ্টম অধ্যায়: উৎপাদন ক্ষমতা

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১. উৎপাদন ক্ষমতা কাকে বলে?

২. সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কী?

৩. প্রকৃত উৎপাদন ক্ষমতা কী?

৪. কোন উৎপাদনের মাধ্যমে উৎপাদন ক্ষমতার যথাযথ ব্যবহার করে পণ্য উৎপাদন করা যায়?

৫. উৎপাদন ক্ষমতার পরিমাপ কাকে বলে?

৬. উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কী?

৭. ডিজাইন ক্ষমতা কী?

৮. উৎপাদন ক্ষমতা পরিবর্তনের উপায় কী?

৯. উপ-ঠিকাদারি কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১. “উৎপাদন ক্ষমতা হলো উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ”—ব্যাখ্যা করো।

২. “একটি নির্দিষ্ট সময় পরে যন্ত্রের উৎপাদন ক্ষমতা কমে যায়”—ব্যাখ্যা করো।

৩. প্রকৃত উৎপাদন ক্ষমতা কীভাবে নির্ণয় করা যায়? ব্যাখ্যা করো।

৪. কীভাবে কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়? ব্যাখ্যা করো।

৫. উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য দক্ষ ব্যবস্থাপনা কি আবশ্যক? ব্যাখ্যা করো।

৬. উৎপাদন ক্ষমতার সংকোচন বলতে কী বোঝায়?

৭. উৎপাদন ক্ষমতা সংরক্ষণ করা হয় কেন? ব্যাখ্যা করো।

৮. কেন নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন

প্রয়োগমূলক:

১. ‘উৎপাদন ক্ষমতা ব্যবস্থাপকীয় দক্ষতার ওপর নির্ভর করে’—ব্যাখ্যা করো।

২. প্রকৃত উৎপাদন ক্ষমতা কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা করো।

৩. সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

৪. প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার ব্যাখ্যা দাও।

৫. কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় পদ্ধতি নিরূপণ করো।

৬. কাঁচামাল বা উপকরণের ভিত্তিতে উৎপাদন পরিমাপ পদ্ধতি বর্ণনা দাও।

উচ্চতর দক্ষতামূলক:

১. একক প্রতি উৎপাদন ব্যয় পদ্ধতি নিরূপণ করো।

২. একক প্রতি উৎপাদন ব্যয় পদ্ধতি নিরূপণ করো। (দ্রষ্টব্য: ছবিতে একই প্রশ্ন দুইবার এসেছে)

৩. সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার নেতিবাচক প্রভাব আলোচনা করো।

৪. কার্যকর উৎপাদন ক্ষমতা সম্পর্কে আলোচনা করো।

৫. উৎপাদন ক্ষমতা বাড়ানোর উপায়সমূহ বর্ণনা করো।

নবম অধ্যায়: ব্যবসায়ের অবস্থান

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১. ব্যবসায় ব্যবসায় অবস্থান কাকে বলে?

২. অবকাঠামোগত সুবিধা কী?

৩. কীসের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ প্রসার নিশ্চিত করা যায়?

৪. শ্রমের সহজলভ্যতা কী?

৫. বাজারের নৈকট্য কী?

৬. ব্যবসায়ের গ্রাম্য অবস্থান কী?

৭. শিল্পের স্থানীয়করণ কী?

৮. শক্তি সম্পদ কী?

৯. ব্যবসায় পরিবেশ কী?

১০. কর অবকাশের সুবিধা পাওয়া যায় কখন?

১১. শিল্পের কেন্দ্রীকরণ কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১. “ব্যবসায়ের সঠিক অবস্থান সম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত করে”—ব্যাখ্যা করো।

২. “ব্যবসায় অবস্থান পণ্য বিক্রি ও মুনাফা বাড়ায়”—ব্যাখ্যা করো।

৩. উপযুক্ত ব্যবসায় অবস্থান কীভাবে প্রতিযোগিতা মোকাবিলায় সাহায্য করে?

৪. কাঁচামালের নৈকট্য ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন?

৫. শিল্প এলাকা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

৬. “ব্যবসায়ের গ্রাম্য অবস্থানে কর অবকাশের সুযোগ বেশি”—ব্যাখ্যা করো।

৭. ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে সামাজিক পরিবেশের প্রভাব কীরূপ? ব্যাখ্যা করো।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন

প্রয়োগমূলক:

১. ব্যবসায়ের অবস্থানের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ ব্যাখ্যা করো।

২. ব্যবসায়ের শহুরে অবস্থান বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

৩. ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

৪. ব্যবসায়ের অবস্থান নির্ধারণে কেন বাজারের নৈকট্য বিষয়টি বিবেচনা করতে হয়? ব্যাখ্যা করো।

৫. ব্যবসায় অবস্থান নির্ধারণে কাঁচামালের সহজলভ্যতা ও পরিবহন উপাদান দুটির বর্ণনা দাও।

৬. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কীভাবে ব্যবসায়কে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।

উচ্চতর দক্ষতামূলক:

১. “ব্যবসায়ের অবস্থান নির্বাচনের ওপর ব্যবসায়ের সফলতা নির্ভরশীল”—বিশ্লেষণ করো।

২. গ্রাম্য অঞ্চলে ব্যবসায় অবস্থান নির্ধারণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

৩. ব্যবসায়ের শহুরে অবস্থানের সুবিধা আলোচনা করো।

৪. ব্যবসায়ের শহুরে অবস্থানের বৈশিষ্ট্য আলোচনা করো।

৫. অবস্থান নির্ধারণ প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের গুরুত্ব বর্ণনা করো।

দশম অধ্যায়: লে আউট/বিন্যাস

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১. লে আউট বা বিন্যাস কী?

২. কারখানা বা ফ্যাক্টরি বিন্যাস কাকে বলে?

৩. পণ্য বিন্যাস কী?

৪. খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস কী?

৫. অফিস বিন্যাস কী?

৬. ওয়্যারহাউজ লে আউট বা গুদাম বিন্যাস কাকে বলে?

৭. সার্ভিস লে আউট কত প্রকার?

৮. সেবামূলক প্রতিষ্ঠানে কোন বিন্যাস উত্তম?

৯. স্থির বিন্যাস কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১. “লে আউটের মাধ্যমে সুষ্ঠু উৎপাদন নিশ্চিত হয়”—ব্যাখ্যা করো।

২. “উত্তম বিন্যাস কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করে”—ব্যাখ্যা করো।

৩. “লে আউটের মাধ্যমে স্থানের কাম্য ব্যবহার নিশ্চিত হয়”—ব্যাখ্যা করো।

৪. স্থির অবস্থান বিন্যাস বলতে কী বোঝায়?

৫. ফ্যাক্টরি বা কারখানা বিন্যাস বলতে কী বোঝায়?

৬. “যান্ত্রিক লুপ হলো কম্পিউটার নির্ভর একটি অফিস বিন্যাস পদ্ধতি”—ব্যাখ্যা করো।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন

প্রয়োগমূলক:

১. বিন্যাসের লক্ষ্যসমূহ আলোচনা করো।

২. পণ্য বিন্যাসের ব্যাখ্যা দাও।

৩. প্রক্রিয়া বিন্যাস বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

৪. স্থির অবস্থান বিন্যাস পদ্ধতির বর্ণনা দাও।

৫. অফিস বিন্যাস ও খুচরা বিক্রয়কেন্দ্র লে আউটের বর্ণনা দাও।

উচ্চতর দক্ষতামূলক:

১. উত্তম বিন্যাসের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো।

২. পণ্য ও প্রক্রিয়া বিন্যাস এর সম্পর্কে আলোচনা করো।

৩. স্থির বিন্যাস সম্পর্কে আলোচনা করো।

৪. ব্যবসায় গুদাম বিন্যাসের প্রয়োজনীয়তা আলোচনা করো।

৫. খুচরা বিক্রয়কেন্দ্র লে আউটের গুরুত্ব বর্ণনা করো।


Read More: HSC Management 1st Paper Suggestion

Read More: HSC Management 2nd Paper Suggestion


HSC Marketing 1st Paper Suggestion PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার রেটিং দিন:

Scroll to Top