এইচএসসি বাংলা ১ম পত্রের জীবন ও বৃক্ষ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকর বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো।
জীবন ও বৃক্ষ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬
১। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি কে লিখেছেন?
উত্তর: ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী।
২। মোতাহের হোসেন চৌধুরী কী রচনায় সিদ্ধহস্ত ছিলেন?
উত্তর: মোতাহের হোসেন চৌধুরী মননশীল ও চিন্তাশীল রচনায় সিদ্ধহস্ত ছিলেন।
৩। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি লেখকের ‘সংস্কৃতি কথা’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
৪। মোতাহের হোসেন চৌধুরী কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: মোতাহের হোসেন চৌধুরী ১৯৫৬ সালের ১৮ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
৫। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে বড় মানুষের বুদ্ধি কেমন হয়?
উত্তর: ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে বড় মানুষের বুদ্ধি সূক্ষ্ম হয়।
৬। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবনকে কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবনকে নদীর গতির সাথে তুলনা করেছেন।
৭। নদীর সাগরে পতিত হওয়া প্রাপ্তি নয়, তবে কী?
উত্তর: নদীর সাগরে পতিত হওয়া প্রাপ্তি নয়, আত্মবিসর্জন।
৮। পরিপক্বতা সম্পর্কে মহাকবি কী বলেছেন?
উত্তর: পরিপক্বতা সম্পর্কে মহাকবি বলেছেন— ‘Ripeness is all.’
৯। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধ মতে, কীসের দ্বারা মানুষের অন্তর পরিপূর্ণ হয়?
উত্তর: ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধ মতে, সাহিত্য-শিল্পকলার দ্বারা মানুষের অন্তর পরিপূর্ণ হয়।
আরো পড়ুন: এইচএসসি বাংলা গন্তব্য কাবুল গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১০। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া কীসের ইতিহাস?
উত্তর: বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া বৃদ্ধির ইতিহাস।
১১। কীসের দিকে তাকিয়ে জীবনের গূঢ় অর্থ সম্পর্কে সচেতন হওয়া যায়?
উত্তর: বৃক্ষের দিকে তাকিয়ে জীবনের গূঢ় অর্থ সম্পর্কে সচেতন হওয়া যায়।
১২। ‘নতি’ শব্দের অর্থ কি?
উত্তর: ‘নতি’ শব্দের অর্থ অবনত ভাব।
১৩। গোপন ও নীরব সাধনা কীসে অভিব্যক্ত হয়?
উত্তর: গোপন ও নীরব সাধনা বৃক্ষে অভিব্যক্ত হয়।
১৪। প্রবন্ধ মতে, নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধির অধিকারী কারা?
উত্তর: প্রবন্ধ মতে, নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধির অধিকারী তারা যারা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি।
১৫। কীসের দ্বারা জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয়ে ওঠে?
উত্তর: সাহিত্য ও শিল্পকলার দ্বারা জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয়ে ওঠে।
১৬। ‘তপোবন’ কি?
উত্তর: ‘তপোবন’ হলো অরণ্যে ঋষির আশ্রম।
১৭। কীসের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়?
উত্তর: বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়।
১৮। প্রাবন্ধিক কোনটিকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?
উত্তর: প্রাবন্ধিক বৃক্ষকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন।
আরো পড়ুন: এইচএসসি বাংলা কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
১৯। সমাজের আসল কাজ কী?
উত্তর: সমাজের কাজ শুধু টিকে থাকার সুযোগ দেওয়া নয়, বরং মানুষকে বড় করে তোলা।
২০। সংকীর্ণ মানুষের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: সংকীর্ণ মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো অহংকার এবং অন্যের পথে বাধা সৃষ্টি করা।
২১। লেখকের মতে সমাজে কেমন মানুষ প্রয়োজন?
উত্তর: সমাজে প্রয়োজন উদারহৃদয়, সংবেদনশীল ও গভীর চিন্তাশীল মানুষ।
২২। বৃক্ষকে সার্থকতার প্রতীক বলা হয়েছে কেন?
উত্তর: বৃক্ষ ফুল-ফল দিয়ে অন্যের সেবা করে, তাই একে সার্থকতার প্রতীক বলা হয়।
২৩। রবীন্দ্রনাথ কীকে মানবজীবনের প্রতীক করেছেন?
উত্তর: রবীন্দ্রনাথ নদীর চলাকে মানবজীবনের প্রতীক করেছেন।
২৪। লেখকের মতে নদীর বদলে বৃক্ষকে প্রতীক হিসেবে নেওয়া উচিত কেন?
উত্তর: বৃক্ষের সাফল্য সহজে দেখা যায়, নদীর সাফল্য ততটা স্পষ্ট নয়।
২৫। বৃক্ষের কাজ কী?
উত্তর: বৃক্ষ নিজের বৃদ্ধি সাধন করে এবং ফুল-ফল দিয়ে অন্যকে সেবা দেয়।
২৬। বৃক্ষের কোন গুণ মানুষের সাধনার সঙ্গে মেলে?
উত্তর: বৃক্ষের ধৈর্যশীলতা ও স্থিরতা মানুষের গোপন সাধনার সঙ্গে মেলে।
২৭। মানুষের বৃদ্ধির বিশেষত্ব কী?
উত্তর: মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।
২৮। বৃক্ষ কীভাবে শান্তির ইঙ্গিত দেয়?
উত্তর: বৃক্ষ ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে জীবনের ভার বহন করে শান্তির ইঙ্গিত দেয়।
২৯। আত্মা কীভাবে পরিপূর্ণ হয়?
উত্তর: অভিজ্ঞতা, প্রেম ও গভীর অনুভূতির মাধ্যমে আত্মা পরিপূর্ণ হয়।
৩০। ‘Ripeness is all’ কথাটির অর্থ কী?
উত্তর: পরিপক্বতাই জীবনের সবকিছু।
৩১। বৃক্ষের ফুল-ফল দেওয়া কী বোঝায়?
উত্তর: বৃক্ষের ফুল-ফল দেওয়া তার জীবনের পূর্ণতা প্রকাশ করে।
৩২। সংকীর্ণ মানুষের প্রধান দেবতা কী?
উত্তর: সংকীর্ণ মানুষের প্রধান দেবতা হলো অহংকার।
৩৩। বৃক্ষের সাধনা কী?
উত্তর: ধীরস্থিরভাবে নিজের বিকাশ ঘটানো এবং অন্যকে সেবা দেওয়া।
৩৪। বৃক্ষের দিকে তাকালে কী শেখা যায়?
উত্তর: জীবনের গূঢ় অর্থ ও সার্থকতা শেখা যায়।
৩৫। মানুষের আত্মিক পরিপূর্ণতা কেন দরকার?
উত্তর: আত্মিক পরিপূর্ণতা মানুষকে সৃষ্টিকর্তার উপভোগের উপযুক্ত করে তোলে।
৩৬। শিক্ষার প্রধান বিষয় কী হওয়া উচিত?
উত্তর: আত্মার বিকাশের জন্য সাহিত্য ও শিল্পকলাই শিক্ষার প্রধান বিষয় হওয়া উচিত।
৩৭। বৃক্ষের প্রাপ্তি ও দান কীভাবে এক?
উত্তর: বৃক্ষ তার প্রাপ্ত ফুল-ফল অন্যের জন্য দান করে।
৩৮। বৃক্ষ আমাদের কী শেখায়?
উত্তর: বৃক্ষ নীরবে আমাদের সার্থকতার গান শোনায়।
এইচএসসি বাংলা ১ম পত্রের জীবন ও বৃক্ষ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন।






