SSC পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করতে খুঁজছেন SSC Physics Test Paper PDF? এখানে পাওয়া যাবে SSC Physics Test Paper 2026 (উত্তরসহ), যেখানে রয়েছে বিগত বছরের বোর্ড প্রশ্ন, গুরুত্বপূর্ণ মডেল টেস্ট, MCQ ও সৃজনশীল প্রশ্নের সমাধান। সর্বশেষ সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা এই টেস্ট পেপারটি আপনাকে প্রশ্নের ধরন বুঝতে, সময় ব্যবস্থাপনা উন্নত করতে সাহায্য করবে। এখনই SSC Physics Test Paper PDF ডাউনলোড করে স্মার্টভাবে প্রস্তুতি শুরু করুন।
SSC Physics Test Paper PDF
১, রিয়াদ তার কেনা স্কেল দিয়ে পেনসিলের দৈর্ঘ্য মেপে বলল তার দৈর্ঘ্য 12.37 cm. তার বন্ধু শুভ বলল এটা সঠিক নাও হতে পারে। রিয়াদ বলল যে, কয়েকবার তা মেপে একই ফল পেয়েছি। শিক্ষকের কাছে গেলে শিক্ষক তাদের 0.005 cm ভার্নিয়ার ধ্রুবকবিশিষ্ট ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে বললেন। রিয়াদ ভার্নিয়ার স্কেলের সাহায্যে সঠিক দৈর্ঘ্য পরিমাপ করল।
ক. মৌলিক রাশি কাকে বলে?
খ. ক্ষমতা একটি লব্ধ রাশি- ব্যাখ্যা কর।
গ. ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় কর।
ঘ. রিয়াদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল কি না? গাণিতিক যুক্তি সহকারে ব্যাখ্যা কর। ৪
২। 120 cm ব্যাসবিশিষ্ট একটি দর্পণের সামনে দৃশ্যমান একটি লক্ষ্যবস্তুকে স্থাপন করলে 3 গুণ আকারের বিম্ব পাওয়া যায় যা অদৃশ্যমান।
ক. আলোর প্রতিফলনের ১ম সূত্রটি বিবৃত কর।
খ. ড্রেসিং টেবিলে সমতল দর্পণ ব্যবহার করা হয় কেন?
গ. লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় কর।
ঘ. উক্ত তথ্যের আলোকে রশ্মিচিত্র অঙ্কনের মাধ্যমে বিম্বের প্রকৃতি ব্যাখ্যা কর।
৩। স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাস 5.8 cm পাওয় গেল। ভার্নিয়ার ধ্রুবক 0.02 cm.
ক. মাত্রা কাকে বলে?
খ. একটি বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্ম পরিমাপে সাধারণ স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল অধিকতর গ্রহণযোগ্য- ব্যাখ্যা কর।
গ. ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় কর।
ঘ. গোলকের আয়তন পরিমাপ যথার্থ হয়েছে কিনা-গাণিতিক মতামত দাও।
৪। এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটর সাইকেলে 40 cms -2 ত্বরণে 20 s চলার পর 5 min সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। আবার রিক্সায় 7.75 m s¯¹ বেগে বাড়ি ফিরে আসলো।
ক. সরণ কাকে বলে?
খ. বল প্রয়োগ না হলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হবে-ব্যাখ্যা কর।
গ. সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।
ঘ. বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় ও বাড়িতে ফিরে আসার সময়ের তুলনা কর।
আরো পড়ুন: এসএসসি সাধারণ বিজ্ঞান টেস্ট পেপার উত্তরসহ
৫। 55 kg ভরের একজন শিক্ষার্থী স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে 200 m দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 20 s ।
ক. পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র বিবৃত কর।
খ. গাড়ি ব্রেক করার পরও একটু সামনে গিয়ে থামে কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার মুহূর্তে শিক্ষার্থীর গতিশক্তি নির্ণয় কর।
ঘ. শিক্ষার্থীর প্রথম এক-চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের এক-চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে? গাণিতিক মূল্যায়ন কর।
৬। একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করার 0.5 s পর প্রতিধ্বনি শুনতে পায়। সেই স্থান থেকে 10.32 m এগিয়ে শব্দ করায় 0.44 s-এ প্রতিধ্বনি শুনতে পায়। SSC Physics Test Paper PDF
ক. তরঙ্গ কাকে বলে?
খ. আধানের মাত্রা বিশ্লেষণ দেখাও।
গ. বায়ুমণ্ডলে শব্দের বেগ নির্ণয় কর।
ঘ. বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 m পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
৭। 500 g ভরের একটি বস্তুকে 9.8 m/s বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো।
ক. গতিশক্তি কাকে বলে?
খ. দেখাও যে, ক্ষমতা লব্ধ রাশি।
গ. বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?
ঘ. ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভবশক্তি গতিশক্তির এক-সপ্তমাংশ হবে? গাণিতিক বিশ্লেষণ কর।
৮। ‘X’ শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সে দেখতে পেলো, ভার্নিয়ার স্কেলের মোট ভাগসংখ্যা 10 প্রধান স্কেলের 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়। সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পাঠ 15 mm, ভার্নিয়ার সমপাতন 4 নির্ণয় করলো। আবার সে ক্রুগজ দিয়ে গোলকটির ব্যাস 15.44 mm ও বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 44 নির্ণয় করলো। স্লাইড ক্যালিপার্স ও ক্রুগজের সর্বনিম্ন পরিমাপযোগ্য মান যথাক্রমে ভার্নিয়ার ধ্রুবক ও ন্যূনাঙ্ক।
ক. পরিমাপের একক কাকে বলে?
খ. পদার্থবিজ্ঞানে মাত্রার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় কর।
ঘ. গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম?- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
আরো পড়ুন: এসএসসি উচ্চতর গণিত টেস্ট পেপার উত্তরসহ
৯। দৃশ্যকল্প-১: জনি 0.5 kg ভরের একটি ঢিল 15 m উপর থেকে ছেড়ে দিল। ঢিলটি মাটিতে পড়ার পর জহির ঐ ঢিলটিকে উপরে ছুড়ে দিল জনির কাছে। জনির কাছে পৌঁছানোর পর ঢিলটির বেগ শূন্য হয়ে গেল এবং জনি ঢিলটিকে ধরে ফেললো।
দৃশ্যকল্প-২ : 5 kg ভরের একটি বস্তুকে 10 m/sec বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো।
ক. স্থিতিস্থাপক সীমা কাকে বলে?
খ. নিউক্লিয়ার চেইন রি-অ্যাকশন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া-ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-২ এর বস্তুটি নিক্ষেপের কতক্ষণ পর ভূমিতে ফিরে আসবে? নির্ণয় কর।
ঘ. “ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষ বল দ্বারা যে কাজ সম্পন্ন হয়েছে, জহিরের ঢিলটি জনির কাছে পাঠাতে সেই পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে”– গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১০। 10 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান অক্ষের উপর দর্পণ হতে 20 cm দূরে একটি লক্ষ্যবস্তু রাখা আছে। ফলে বস্তুটির একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। SSC Physics Test Paper PDF
ক. আলোর প্রতিফলন কাকে বলে?
খ. দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন? ব্যাখ্যা কর।
গ. দর্পণ হতে বিম্বের দূরত্ব নির্ণয় কর।
ঘ. যদি লক্ষ্যবস্তু দর্পণ হতে 5 cm দূরে থাকে তবে উদ্দীপকের অনুরূপ প্রকৃতির বিম্ব পাওয়া যাবে কি? রশ্মিচিত্রের মাধ্যমে দেখাও।
১১। একটি বাসায় তিনটি বাতি আছে। বাতি তিনটির গাঁয়ে যথাক্রমে (100 W-220 V), (60 W- 220 V) ও (40 W – 220 V) লেখা আছে। 35 W এর দুইটি ফ্যান আছে। উল্লেখ্য যে বাসায় ব্যবহৃত সকল বৈদ্যুতিক উপকরণ 220 V বিভব পার্থক্যের উৎসের সাথে সমান্তরালভাবে সংযুক্ত।
ক. পরিবাহকত্ব কী?
খ. বিদ্যুতের সিস্টেম লস বাড়ে কেন? ব্যাখ্যা কর।
গ. বাতি তিনটি এবং ফ্যান দুইটি প্রতিদিন 5 ঘণ্টা করে চালালে সেপ্টেম্বর মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? নির্ণয় কর। ঘ. উদ্দীপকে উল্লিখিত তিনটি বাতিকে সমান্তরালে রেখে পাখা দুইটি শ্রেণিতে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহের মানের কীরূপ পরিবর্তন ঘটবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১২। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠ 2.5 cm ও ভার্নিয়ার সমপাতন 15 পাওয়া গেল। যেখানে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.05 mm
ক. পরিমাপ কাকে বলে?
খ. দেখাও যে, কাজ একটি লব্ধ রাশি।
গ. ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় কর।
ঘ. দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা ব্যাখ্যা কর। [যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 7%।]
১৩। 1.95 cm দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বাক্স নেওয়া হলো। অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পাঠ 2.4 cm এবং ভার্নিয়ার সমপাতন 6 পাওয়া গেল। [ভার্নিয়ার ধ্রুবক 0.05 mm]
ক. মৌলিক রাশি কাকে বলে?
খ. বস্তুর ভর ও ওজন সমান হয় কি না ব্যাখ্যা কর।
গ. নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি গাণিতিক বিশ্লেষণ দাও।
১৪। দৃশ্যকল্প-১: একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান 1 mm। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্যের সমান। যন্ত্রটি দ্বারা পরিমাপে একটি দণ্ড B এর দৈর্ঘ্য 8.73 cm ও প্রধান স্কেল পাঠ 8.7 cm পাওয়া গেল। SSC Physics Test Paper PDF
দৃশ্যকল্প-২ : একটি ঘনক আকৃতির বস্তু P এর এক বাহুর পরিমাপকৃত দের্ঘ্য 5.5 cm যাতে আপেক্ষিক ত্রুটি 7%।
ক. ক্রুয়ের পিচ কাকে বলে?
খ. কোনো রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন?
গ. দৃশ্যকল্প-১ এ ‘B’ দৈর্ঘ্য পরিমাপের প্রাপ্ত ভার্নিয়ার সমপাতন নির্ণয় কর।
ঘ. দৃশ্যকল্প-২ এ P এর আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনা কর।
SSC Physics Test Paper PDF Question Download
SSC Physics Test Paper PDF Answer Download
