এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে পারিভাষিক শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। বাংলা ২য় পত্রসহ বিভিন্ন বিষয়ে ভালো নম্বর পেতে সঠিক পারিভাষিক শব্দ জানা অপরিহার্য। তাই সকল বোর্ডের এইচএসসি শিক্ষার্থীদের জন্য আমরা ২০১০–২০২৬ সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় কমন আসা পারিভাষিক শব্দের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করেছি।
গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ সকল বোর্ড
- Abbreviation — সংক্ষেপণ
- Academic — বিদ্যায়তনিক / একাডেমিক
- Academic year / session — শিক্ষাবর্ষ
- Account — হিসাব
- Acknowledgement — প্রাপ্তিস্বীকার / স্বীকৃতিপত্র
- Acting — ভারপ্রাপ্ত / অস্থায়ী
- Acting editor — ভারপ্রাপ্ত সম্পাদক
- Adaptation — অভিযোজন
- Address of welcome — অভিনন্দনপত্র / সংবর্ধনা ভাষণ
- Ad hoc — তদর্থক / অনানুষ্ঠানিক
- Admission — ভর্তি / প্রবেশ
- Administrator — প্রশাসক
- Abstract — সারসংক্ষেপ / বিমূর্তসার
- Administrative — প্রশাসনিক
- Admit card — প্রবেশপত্র
- Adult education — বয়স্ক শিক্ষা
- Address — ঠিকানা
- Adjust — সমন্বয় করা
- Adviser — উপদেষ্টা
- Affidavit — শপথনামা / হলফনামা
- Agenda — আলোচ্যসূচি
- Agent — প্রতিনিধি / এজেন্ট / অনুসংগঠক
- Agreement — চুক্তি / সম্মতি / মতৈক্য
- Aid — সাহায্য
- Air-conditioned — শীতাতপ নিয়ন্ত্রিত
- Air-mail — বিমান ডাক
- Allotment — বরাদ্দ
- Analysis — বিশ্লেষণ
- Anatomy — শরীরস্থানবিদ্যা
- Anti-corruption — দুর্নীতিদমন
- Appendix — পরিশিষ্ট
- Annexation / Annex — সংযোজন
- Approve — অনুমোদন করা
- Article — প্রবন্ধ / অনুচ্ছেদ (প্রসঙ্গভেদে)
- Axis — অক্ষ / অক্ষরেখা
- Assembly — পরিষদ / সভা
- Attestation — প্রত্যয়ন
- Auditor — হিসাব নিরীক্ষক
- Audio — শ্রাব্য / ধ্বনি-
- Author — লেখক / গ্রন্থকার
- Autograph — স্বাক্ষর / অটোগ্রাফ
- Autonomous — স্বায়ত্তশাসিত
- Architecture — স্থাপত্যবিদ্যা
- Background — পটভূমি
- Bacteria — জীবাণু
- Bail — জামিন
- Ballot — ভোট
- Ballot paper — ভোটপত্র
- Banquet — ভোজসভা
- Banker — ব্যাংকার / ব্যাংক মালিক
- Bankrupt — দেউলিয়া
- Basic — মৌলিক
- Basic pay — মূল বেতন
- Bearer — বাহক
- Bidder — নিলামদাতা
- Bio-data — জীবনবৃত্তান্ত
- Bibliography — গ্রন্থপঞ্জি / রচনাপঞ্জি
- Biography — জীবনী / জীবনচরিত
- Black-out — নিষ্প্রদীপ / ব্ল্যাকআউট
- Blueprint — নীলনকশা
- Bond — মুচলেকা / প্রতিজ্ঞাপত্র
- Boycott — বর্জন / বয়কট
- Book-post — খোলা ডাক
- Booklet — পুস্তিকা
- Boy-scout — বয়-স্কাউট / ব্রতী বালক
- Brand — ব্র্যান্ড / ছাপ / মার্কা
- Break of study — অধ্যয়ন বিরতি / শিক্ষা বিরতি
- Broker — দালাল (গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ)
- Bureau — দপ্তর / সংস্থা
- Bulletin — বুলেটিন / বিজ্ঞপ্তিপত্র
- Bureaucracy — আমলাতন্ত্র
- By-law — উপ-আইন
- By-election — উপ-নির্বাচন
- Cabinet — মন্ত্রিপরিষদ
- Calendar — পঞ্জিকা
- Campus — ক্যাম্পাস / অঙ্গন
- Capital — পুঁজি / মূলধন
- Capitalist — পুঁজিবাদী
- Caption — শিরোনাম / ক্যাপশন
- Carbon dioxide — কার্বন ডাই-অক্সাইড
- Care-taker — তত্ত্বাবধায়ক
- Cargo — মালপত্র / জাহাজি মাল
আরো পড়ুন: এইচএসসি বাংলা বানানের নিয়ম
- Cartoon — ব্যঙ্গচিত্র
- Catalogue — তালিকা / গ্রন্থতালিকা
- Census — আদমশুমারি
- Certificate — সনদ / প্রত্যয়নপত্র
- Ceiling — ছাদের তলভাগ / সিলিং
- Cess — উপকর
- Chancellor — আচার্য
- Cheque — চেক / হুন্ডি (প্রসঙ্গভেদে)
- Chief — প্রধান
- Chief whip — মুখ্য সচেতক
- Civil war — গৃহযুদ্ধ
- Code — বিধি / সংকেত (প্রসঙ্গভেদে)
- Cold war — ঠান্ডা যুদ্ধ
- Concession — ছাড় / সুবিধা
- Cold storage — হিমাগার
- Conduct — আচরণ
- Conference — সম্মেলন
- Constitution — সংবিধান
- Co-ordinator — সমন্বয়কারী
- Copy — প্রতিলিপি / নকল
- Copyright — কপিরাইট / লেখকস্বত্ব
- Cordon — বেষ্টনী
- Correspondent — সংবাদদাতা
- Counsel — পরামর্শ / আইনজীবী (প্রসঙ্গভেদে)
- Crown — মুকুট
- Debit — ডেবিট / খরচ-লেখা / দায়-লেখা
- Data — উপাত্ত
- Debate — বিতর্ক
- Death penalty — মৃত্যুদণ্ড
- Deed — দলিল
- Deed of gift — দানপত্র
- Defence — প্রতিরক্ষা
- Design — নকশা (গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ)
- Demonstrator — প্রদর্শক
- Deposit — আমানত
- Deputation — প্রতিনিধি দল / প্রেষণ
- Deputy secretary — উপ-সচিব
- Diagnosis — রোগনির্ণয় / নির্ণয়
- Dialect — উপভাষা
- Diplomat — কূটনীতিক
- Diplomacy — কূটনীতি
- Discharge — বরখাস্ত / অব্যাহতি / কার্যসমাপ্তি
- Dividend — লভ্যাংশ
- Donation — দান
- Donor — দাতা
- Dowry — যৌতুক
- Duel — দ্বন্দ্বযুদ্ধ
- Dynamic — গতিশীল (“গভীর” নয়)
- Edition — সংস্করণ
- Editor — সম্পাদক
- Editorial — সম্পাদকীয়
- Embargo — নিষেধাজ্ঞা / অবরোধ
- Encyclopedia — বিশ্বকোষ
- Enquiry / Inquiry — অনুসন্ধান / তদন্ত
- Epitaph — সমাধিলিপি
- Equation — সমীকরণ
- Eye-wash — ধোঁকা / লোকদেখানো কাজ
- Exchange — বিনিময়
- External — বহিরাগত / বহিঃস্থ
- Exit — নির্গমন
- Executive — নির্বাহী
- Excuse — অজুহাত
- Expert — বিশেষজ্ঞ / দক্ষ ব্যক্তি
- Ethics — নীতিশাস্ত্র
- Fact — তথ্য / ঘটনা
আরো পড়ুন: এইচএসসি বাংলা উচ্চারণের নিয়ম
- Face value — অভিহিত মূল্য / প্রকৃত মূল্যমান
- Faculty — অনুষদ
- Format — বিন্যাস
- Feudal — সামন্ততান্ত্রিক
- Fiction — কথাসাহিত্য
- File — নথি
- Flat rate — নির্দিষ্ট হার
- Fixed rate — বাঁধা হার
- Follow-up — অনুসরণ / পরবর্তী কার্যক্রম
- Forecast — পূর্বাভাস
- Free market — মুক্তবাজার
- Fundamental — মৌলিক / মূল
- Galaxy — ছায়াপথ
- Gazetted — সরকারি গেজেটে প্রকাশিত / ঘোষিত
- Get-up — অঙ্গসজ্জা / পোশাক-পরিচ্ছদ
- Geology — ভূতত্ত্ব
- Global — বৈশ্বিক
- Godown — গুদাম
- Goods — পণ্য / মাল
- Goodwill — সুনাম
- Governing body — পরিচালনা পর্ষদ
- Graph — রেখাচিত্র
- Gist — সারমর্ম (গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ)
- Gratuity — আনুতোষিক
- Greenhouse — গ্রিনহাউস / উষ্ণগৃহ
- Green room — সাজঘর
- Grade — শ্রেণি / মান / স্তর
- Gunny — চট
- Guard — রক্ষী / প্রহরী
- Handbill — প্রচারপত্র
- Headline — শিরোনাম
- Hearing — শুনানি
- Hygiene — স্বাস্থ্যবিদ্যা
- Home ministry — স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- Honorarium — সম্মানী
- Hood — হুড / আবরণ
- Hostage — জিম্মি
- Hostile — বৈরী / প্রতিকূল
- Humanity — মানবতা
- Hypocrisy — কপটতা / ভণ্ডামি
- Highway — মহাসড়ক / জনপথ
- Interim — অন্তর্বর্তীকালীন
- Idiom — বাগধারা
- Immigrant — অভিবাসী
- Impeachment — অভিশংসন
- Index — সূচি / নির্দেশক
- Internal — অভ্যন্তরীণ
- Interview — সাক্ষাৎকার
- Interpreter — দোভাষী
- Invoice — চালান
- Initial — প্রাথমিক
- Investigation — অনুসন্ধান
- Irrigation — সেচ
- Judge — বিচারক
- Justice — বিচার / ন্যায়বিচার
- Keyword — মূল শব্দ
- Leap year — অধিবর্ষ
- Lease — ইজারা
- Legal — বৈধ / আইনসম্মত
- Legend — কিংবদন্তি
- Lender — ঋণদাতা / মহাজন
- Lien — পূর্বস্বত্ব
- Light year — আলোকবর্ষ
- Limited — সীমিত
- Literature — সাহিত্য
- Manifesto — ইশতেহার
- Manuscript — পাণ্ডুলিপি
- Marketing — বিপণন
- Mayor — মেয়র / নগরপিতা
- Medical college — চিকিৎসা মহাবিদ্যালয়
আরো পড়ুন: এইচএসসি অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- Memorandum — স্মারকলিপি
- Mass — গণ / জনসাধারণ
- Myth — পৌরাণিক কাহিনি / মিথ
- Mercury — পারদ
- Method — পদ্ধতি
- Misconduct — অসদাচরণ
- Millennium — সহস্রাব্দ
- Mineral — খনিজ
- Museum — জাদুঘর
- Migration — স্থানান্তর / অভিবাসন
- Nationality — জাতীয়তা
- National Assembly — জাতীয় পরিষদ
- Nationalization — জাতীয়করণ / রাষ্ট্রীয়করণ
- Note — নোট / মন্তব্য
- Neutral — নিরপেক্ষ
- Notice board — বিজ্ঞপ্তিফলক
- Notification — প্রজ্ঞাপন
- Nursery — শিশুশিক্ষালয় / নার্সারি
- Nutrition — পুষ্টি
- Oath — শপথ
- Obedient — অনুগত
- Obligation — বাধ্যবাধকতা / দায়িত্ব
- Occupation — পেশা / দখল
- Office bearer — পদাধিকারী
- Option — বিকল্প
- Optional — ঐচ্ছিক
- Organ — অঙ্গ / যন্ত্র
- Para — অনুচ্ছেদ (গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ)
- Parliament — সংসদ
- Passport — পাসপোর্ট
- Password — গুপ্তশব্দ
- Pay bill — বেতন বিল
- Pay order — পে-অর্ডার
- Payee — প্রাপক
- Plosive — বিস্ফোটক ধ্বনি
- Phonetics — ধ্বনিবিজ্ঞান
- Prime — প্রধান
- Prepaid — অগ্রিম পরিশোধিত
- Power house — বিদ্যুৎকেন্দ্র
- Prescription — চিকিৎসাপত্র / ব্যবস্থাপত্র
- President — রাষ্ট্রপতি / সভাপতি
- Principal — অধ্যক্ষ / প্রধান
- Principle — নীতি / সূত্র
- Public — জনসাধারণ / সরকারি
- Pen-friend — পত্রমিত্র
- Publication — প্রকাশনা
- Public fund — সরকারি তহবিল
- Public opinion — জনমত
- Public works — গণপূর্ত
- Publicity — প্রচার
- Pay — পরিশোধ / প্রদেয়
- Penalty — দণ্ড / শাস্তি
- Penal Code — দণ্ডবিধি
- Quota — কোটা / নির্ধারিত অংশ
- Quack — হাতুড়ে ডাক্তার
- Query — জিজ্ঞাসা / প্রশ্ন
- Quarantine — সঙ্গনিরোধ / কোয়ারেন্টিন (“সভারোধ” ভুল)
- Queue — সারি
- Rank — পদমর্যাদা
- Ratio — অনুপাত
- Recommend — সুপারিশ করা
- Record room — মহাফেজখানা
- Reform — সংস্কার / সংস্কার করা
- Regiment — সৈন্যদল
- Refugee — শরণার্থী / বাস্তুহারা
- Referendum — গণভোট
- Revenue — রাজস্ব
- Registration — নিবন্ধন
- Republic — প্রজাতন্ত্র
- Racism — জাতিবিদ্বেষ
- Routine — নিত্যক্রম
- Sabotage — অন্তর্ঘাত
- Salary — বেতন
- Sanction — অনুমোদন / মঞ্জুরি
- Saving certificate — সঞ্চয়পত্র
- Scale — স্কেল / মানদণ্ড
- Secondary — মাধ্যমিক
- Settlement — নিষ্পত্তি
- Sir — মহোদয় / জনাব / স্যার
- Specialist — বিশেষজ্ঞ
- Sponsor — পৃষ্ঠপোষক (“শোষক” নয়)
- Stock market — শেয়ারবাজার
- Surety — জামিন / নিশ্চয়তা
- Subsidy — ভর্তুকি
- Surplus — উদ্বৃত্ত
- Telecommunication — টেলিযোগাযোগ
- Termination — সমাপ্তি / অবসান
- Terminology — পরিভাষা
- Theory — তত্ত্ব
- Tradition — ঐতিহ্য
- Trial — বিচার / পরীক্ষা
- Token — প্রতীক / টোকেন
- Tribunal — ট্রাইব্যুনাল / বিচারপীঠ
- Treaty — সন্ধি / চুক্তি
- Uniform — উর্দি / অভিন্ন পোশাক
- Union — সংঘ / ইউনিয়ন
- Unclaimed — দাবিহীন / বেওয়ারিশ
- Undertaking — অঙ্গীকার / দায়িত্বগ্রহণ
- Unskilled — অদক্ষ
- Up-to-date — হালনাগাদ
- Urban — নগর / পৌর
- Urbanization — নগরায়ণ
- Vacation — ছুটি / অবকাশ
- Valid — বৈধ
- Validity — বৈধতা
- Valuation — মূল্যনির্ধারণ
- Vehicle — যানবাহন
- Venue — স্থান / ভেন্যু
- Vice versa — তদ্বিপরীত
- Vice Chairman — উপ-সভাপতি
- Viva voce — মৌখিক পরীক্ষা
- Vocabulary — শব্দভান্ডার
- Violation — লঙ্ঘন / অমান্য করা
- Virus — ভাইরাস
- Walk-out — সভাবর্জন / ওয়াকআউট
- War crime — যুদ্ধাপরাধ
- War criminal — যুদ্ধাপরাধী
- White paper — শ্বেতপত্র
- Worship — পূজা / উপাসনা
- X-ray — এক্স-রে / রঞ্জনরশ্মি
- Yearbook — বর্ষপঞ্জি
- Zone — অঞ্চল / বলয়
- Zoo — চিড়িয়াখানা
এইচএসসি বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ সকল বোর্ড PDF Download।






