নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি বাংলা নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রের নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। নেকলেস গল্পটি মূলত একটি দুঃখী তরুণীকে নিয়ে যে কিনা একটি কেরানির পরিবারে জন্মগ্রহণ করেছে। অতৃপ্ত জীবন, অর্থের অভাব তাকে হতাশ করে রেখেছে। তার স্বামী একটি মন্ত্রীর পার্টিতে যাওয়ার জন্য পোশাক কিনতে সাহায্য করতে চায়। তরুণীর আত্মবিশ্বাসের অভাব এবং দামি জামাকাপড়ের অভাব তাকে দুশ্চিন্তায় ফেলে দেয়। অতঃপর, তার বান্ধবী মাদাম ফোরস্টিয়ার একটি দামি হার ধার দেয় এবং পার্টিতে গিয়ে তরুণী তার রূপে সবাইকে মুগ্ধ করে।


নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬

১। মাদাম লোইসেলের কয়জন ভৃত্য থাকবে বলে তিনি কল্পনা করেন?

উত্তর: দুইজন ভৃত্য থাকবে বলে তিনি কল্পনা করেন।

২। মাদাম লোইসেলের ভৃত্যগুলো দেখতে কেমন থাকবে?

উত্তর: ভৃত্যগুলো দেখতে মোটাসোটা থাকবে।

৩। লোইসেলের সন্ধ্যাভোজের টেবিলটা কোন আকৃতির ছিল?

উত্তর: গোল আকৃতির ছিল।

৪। সন্ধ্যাভোজে মাদাম লোইসেল তাঁর স্বামীর কোন দিকে বসেন?

উত্তর: তাঁর স্বামীর বিপরীত দিকে বসেন।

৫। খামটি ছিঁড়ে মাদাম লোইসেল কী বের করেন?

উত্তর: একখানা ছাপানো কার্ড বের করেন।

৬। পোশাক কেনার জন্য মাদাম লোইসেল কত ফ্রাঁ চেয়েছিলেন?

উত্তর: চারশত ফ্রাঁ চেয়েছিলেন।

৭। লোইসেলের বন্ধুরা কী শিকার করতে গিয়েছিল?

উত্তর: ভরতপক্ষী শিকার করতে গিয়েছিল।

৮। লোইসেলের কার সাথে শিকারে যোগ দেয়ার ইচ্ছা?

উত্তর: তাঁর বন্ধুদের সাথে।

৯। লোইসেল মাদাম লোইসেলকে কী ফুল দিয়ে সাজতে বলেছিলেন?

উত্তর: গোলাপ ফুল দিয়ে সাজতে বলেছিলেন।

আরো পড়ুন: এইচএসসি তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১০। দু-তিনটি গোলাপের দাম কত ছিল?

উত্তর: দশ ফ্রাঁ।

১১। মাদাম লোইসেলের বান্ধবীর নাম কী?

উত্তর: মাদাম ফোরস্টিয়ার।

১২। বাক্সটি খুলে মাদাম লোইসেল প্রথমে কী দেখলেন?

উত্তর: কয়েকটি কঙ্কন দেখলেন।

১৩। বল-নাচের অনুষ্ঠানে সবাই কাকে লক্ষ করেছিল?

উত্তর: মাদাম লোইসেলকে লক্ষ করছিল।

১৪। মাদাম ফোরস্টিয়ার গোপন কক্ষ থেকে কী বের করলেন?

উত্তর: জড়োয়া গহনার বাক্স বের করলেন।

১৫। শিক্ষামন্ত্রী কার দিকে দৃষ্টি দিচ্ছিলেন?

উত্তর: লোইসেলের দিকে দৃষ্টি দিচ্ছিলেন।

১৬। হতাশ হয়ে লোইসেল দম্পতি কোন দিকে হাঁটে?

উত্তর: বিন নদীর দিকে হাঁটে।

১৭। কতদিন পর লোইসেল দম্পতি হারের আশা ত্যাগ করলেন?

উত্তর: এক সপ্তাহ পর।

১৮। হীরার হারটি বিক্রি না করার জন্য লোইসেল কাকে অনুরোধ করেন?

উত্তর: স্বর্ণকারকে অনুরোধ করেন।

আরো পড়ুন: এইচএসসি বাংলা জীবন ও বৃক্ষ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১৯। চুক্তিমতো হারটি ফেরত দিলে লোইসেল কত ফ্রাঁ পাবে?

উত্তর: চৌত্রিশ হাজার ফ্রাঁ ফেরত পাবে।

২০। অতিরিক্ত আয়ের জন্য মি. লোইসেল কী করতেন?

উত্তর: ব্যবসায়ীর খাতা ঠিক করতেন।

২১। মাদাম লোইসেলকে গল্পে অন্য কী নামে ডাকা হয়েছে?

উত্তর: মাতিলদা নামে ডাকা হয়েছে।

২২। নকল হারটির দাম কত?

উত্তর: পাঁচশত ফ্রাঁর কাছাকাছি।

২৩। চ্যাম্পস-এলিসিসে মাদাম লোইসেল কোন দিন ঘুরছিলেন?

উত্তর: রবিবার দিন ঘুরছিলেন।

২৪। সন্ধ্যাভোজে মাদাম লোইসেল কীসের পাখনা খাবেন বলে কল্পনা করেন?

উত্তর: মুরগির পাখনা খাবেন বলে কল্পনা করেন।

২৫। মাদাম লোইসেলের সন্ধ্যাভোজে কী মাছ থাকবে?

উত্তর: গোলাপী রং এর রোহিত মাছ থাকবে।

২৬। ‘নেকলেস’ গল্পটির লেখক কে?

উত্তর: গী দ্য মোপাসাঁ।

২৭। মাদাম লোইসেলের বৈঠকখানায় কী পর্দা ঝুলবে?

উত্তর: পুরানো রেশমি পর্দা ঝুলবে।

আরো পড়ুন: এইচএসসি বাংলা গন্তব্য কাবুল গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২৮। কার গৃহে লোইসেল দম্পতি নিমন্ত্রণ পায়?

উত্তর: শিক্ষামন্ত্রীর গৃহে।

২৯। বল-নাচের অনুষ্ঠানে কার জয়জয়কার ছিল?

উত্তর: মাদাম লোইসেলের জয়জয়কার ছিল।

৩০। কাকে দেখলে এখন বয়স্কা মনে হয়?

উত্তর: মাদাম লোইসেলকে।


এইচএসসি বাংলা ১ম পত্রের নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top