এসএসসি বাংলা ১ম পত্রের বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘বই পড়া’ প্রবন্ধটি প্রমথ চৌধুরী–এর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচিত এবং এটি একটি লাইব্রেরির বার্ষিক সভায় পাঠ করা হয়েছিল। প্রবন্ধটিতে লেখক আমাদের শিক্ষাব্যবস্থার ত্রুটি ও পাঠচর্চার অভাবকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধির জন্য বই পড়া, জ্ঞানচর্চা ও সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই। তাই পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি জীবনের জন্যও এই প্রবন্ধের শিক্ষাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। যথার্থ গুরুর কাজ কী?
উত্তর: যথার্থ গুরুর কাজ শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা।
প্রশ্ন ২। সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী?
উত্তর: সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হলো জাতির জীবনীশক্তি হ্রাস করা।
প্রশ্ন ৩। যথার্থ শিক্ষিত হতে হলে কী দরকার?
উত্তর: যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার।
প্রশ্ন ৪। ‘কেতাবি’ অর্থ কী?
অথবা, ‘কেতাবি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কেতাবি’ অর্থ কেতাব অনুসরণ করে চলে যারা।
প্রশ্ন ৫। মনের দাবি রক্ষা না করলে কী বাঁচে না?
উত্তর: মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না।
প্রশ্ন ৬। কাব্যামৃতে আমাদের অরুচি ধরেছে কেন?
উত্তর: কাব্যামৃতে আমাদের অরুচি ধরেছে প্রচলিত শিক্ষার দোষে।
প্রশ্ন ৭। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী?
উত্তর: প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ‘বীরবল’।
প্রশ্ন ৮। বাংলা সাহিত্যে চলিতরীতির প্রবর্তক কে?
উত্তর: বাংলা সাহিত্যে চলিতরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী।
আরো পড়ুন: এইচএসসি বাংলা সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ৯। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
উত্তর: মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে বই পড়া।
প্রশ্ন ১০। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কী?
উত্তর: শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্যচর্চা।
প্রশ্ন ১১। সুশিক্ষিত লোক মাত্রই কী?
উত্তর: সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
প্রশ্ন ১২। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? (বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)
উত্তর: প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল।
প্রশ্ন ১৩। প্রমথ চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: প্রমথ চৌধুরী ১৯৪৬ সালে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন ১৪। শিক্ষকের সার্থকতা কোথায়?
উত্তর: শিক্ষকের সার্থকতা হচ্ছে ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম করায়।
প্রশ্ন ১৫। ‘ডেমোক্রেসি’ অর্থ কী?
উত্তর: ‘ডেমোক্রেসি’ অর্থ ‘গণতন্ত্র’।
প্রশ্ন ১৬। সাহিত্যচর্চার জন্য কী প্রয়োজন?
উত্তর: সাহিত্যচর্চার জন্য লাইব্রেরির প্রয়োজন।
আরো পড়ুন: এসএসসি বাংলা সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১৭। ‘পদচারণ’ কার লেখা?
উত্তর: ‘পদচারণ’ প্রমথ চৌধুরীর লেখা।
প্রশ্ন ১৮। কী ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই?
উত্তর: বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই।
প্রশ্ন ১৯। লেখক কোনটিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিয়েছেন?
উত্তর: লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিয়েছেন।
প্রশ্ন ২০। লেখক লাইব্রেরিকে কিসের ওপরে স্থান দিয়েছেন? (বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)
উত্তর: লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিয়েছেন।
প্রশ্ন ২১। শিক্ষা গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর করবে বলে কার বিশ্বাস?
উত্তর: শিক্ষার ফল লাভে উদ্বাহু ব্যক্তির।
প্রশ্ন ২২। কী করে আমরা সকল পাপ থেকে মুক্ত হব?
উত্তর: দর্শন-সাহিত্য স্বরূপ মনগঙ্গার জলে অবগাহন করে আমরা সকল পাপ থেকে মুক্ত হব।
প্রশ্ন ২৩। কে শিয্যের আত্মাকে উদ্বোধিত করেন?
উত্তর: যিনি যথার্থ গুরু তিনিই শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন।
প্রশ্ন ২৪। কিসের জন্য আমরা সকলে উদ্বাহু?
উত্তর: শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু।
প্রশ্ন ২৫। কাকে আমরা নিষ্কর্মার দলে ফেলি?
উত্তর: কেউ স্বেচ্ছায় বই পড়লে তাকে আমরা নিষ্কর্মার দলে ফেলি।
প্রশ্ন ২৬। বই পড়ার প্রধান দুটি দিক কী কী?
উত্তর: বই পড়ার প্রধান দুটি দিক হলো যথাক্রমে প্রাতিষ্ঠানিক উপায় ও অপ্রাতিষ্ঠানিক উপায়।
প্রশ্ন ২৭। শিক্ষা অর্জনে উত্তরসাধক মাত্র কে?
উত্তর: শিক্ষা অর্জনে গুরু উত্তরসাধক মাত্র।
প্রশ্ন ২৮। বিজ্ঞানের চর্চা কোথায়?
উত্তর: বিজ্ঞানের চর্চা জাদুঘরে।
প্রশ্ন ২৯। কাব্যামৃতে অরুচি ধরার দোষ কার?
উত্তর: কাব্যামৃতে অরুচি ধরার দোষ প্রচলিত শিক্ষার।
এসএসসি বাংলা ১ম পত্রের বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf download। বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর






