এইচএসসি বাংলা ১ম পত্রের সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো বিশ্লেষণ করে এখানে গুরুত্বপূর্ণ সোনার তরী কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হলো।
সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬
১। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন।
২। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কোন তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ জন্মগ্রহণ করেন।
৩। রবীন্দ্রনাথের প্রথম কাব্য প্রকাশিত হয় কত বছর বয়সে?
উত্তর: রবীন্দ্রনাথের প্রথম কাব্য প্রকাশিত হয় ১৫ বছর বয়সে।
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ ‘বনফুল’।
৫। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
৭। এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পান কে?
উত্তর: এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর।
৮। বাংলা ছোটগল্পের পথিকৃৎ কে?
উত্তর: বাংলা ছোটগল্পের পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর।
৯। ‘সোনার তরী’ কবিতায় কোন ঋতুর কথা আছে?
উত্তর: ‘সোনার তরী’ কবিতায় বর্ষা ঋতুর কথা আছে।
১০। ধান কাটার সময় খেতে কতজন লোক ছিল?
উত্তর: ধান কাটার সময় খেতে একজন লোক ছিল।
আরো পড়ুন: এইচএসসি বাংলা সুচেতনা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১১। ভরা নদীর স্রোত দেখতে কেমন?
উত্তর: ভরা নদীর স্রোত দেখতে ক্ষুরের মতো ধারালো।
১২। ধান কাটার সময় কী এলো?
উত্তর: ধান কাটার সময় বর্ষা এলো।
১৩। ‘সোনার তরী’ কবিতায় ক’খানি খেত ছিল?
উত্তর: ‘সোনার তরী’ কবিতায় একখানি খেত ছিল।
১৪। ধানখেতটির আকৃতি কীসের মতো?
উত্তর: ধানখেতটির আকৃতি ছোটো দ্বীপের মতো।
১৫। ‘সোনার তরী’ কবিতায় কী মেঘে ঢাকা ছিল?
উত্তর: ‘সোনার তরী’ কবিতার গ্রামখানি মেঘে ঢাকা ছিল।
সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১৬। নিরুপায় ঢেউগুলো কোথায় ভাঙে?
উত্তর: নিরুপায় ঢেউগুলো তরীর দু’ধারে ভাঙে।
১৭। কাকে দেখে কবির পরিচিত মনে হয়েছে?
উত্তর: মাঝিকে দেখে কবির পরিচিত মনে হয়েছে।
১৮। ‘ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে?’- কাকে বলা হয়েছে?
উত্তর: ‘ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে?’ সোনার তরীর মাঝিকে উদ্দেশ করে বলা হয়েছে।
১৯। কৃষক ‘ওগো’ বলে কাকে সম্বোধন করেছেন?
উত্তর: কৃষক মাঝিকে ‘ওগো’ বলে সম্বোধন করেছেন।
২০। কৃষক মাঝিকে কোথায় তরী ভেড়ানোর কথা বলেছেন?
উত্তর: কৃষক মাঝিকে নদীকূলে তরী ভেড়ানোর কথা বলেছেন।
আরো পড়ুন: এইচএসসি বাংলা সাহিত্যে খেলা প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
২১। কবি তাঁর সোনার ফসল কোথায় তুলে দিয়েছেন?
উত্তর: কবি তাঁর সোনার ফসল সোনার তরীতে তুলে দিয়েছেন।
২২। শ্রাবণ গগন ঘিরে কী ঘুরে ফেরে?
উত্তর: শ্রাবণ গগণ ঘিরে ঘন মেঘ ঘুরে ফেরে।
২৩। ‘শূন্য নদীর তীরে’ মাত্রাবৃত্ত ছন্দে কত মাত্রা?
উত্তর: ‘শূন্য নদীর তীরে’- মাত্রাবৃত্ত ছন্দে ৮ মাত্রা।
২৪। শূন্য নদীর তীরে কে পড়ে রইল?
উত্তর: শূন্য নদীর তীরে কৃষক পড়ে রইল।
সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
২৫। ‘ক্ষুরধারা’ কী?
উত্তর: ‘ক্ষুরধারা’ হলো ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত।
২৬। ‘খরপরশা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘খরপরশা’ শব্দের অর্থ শানিত বা ধারালো বর্ণ।
২৭। ‘সোনার তরী’ কবিতায় উল্লেখিত বাঁকা জল কীসের প্রতীক?
উত্তর: কবিতায় উল্লেখিত বাঁকা জল কালস্রোতের প্রতীক।
২৮। ‘থরে বিথরে’ শব্দগুচ্ছের অর্থ কী?
উত্তর: ‘থরে বিথরে’ শব্দগুচ্ছের অর্থ- স্তরে স্তরে।
২৯। ‘সোনার তরী’ কবিতায় উল্লিখিত মাঝি কীসের প্রতীক?
উত্তর: ‘সোনার তরী’ কবিতায় উল্লিখিত মাঝি মহাকালের প্রতীক।
৩০। ‘নৌকা’ এবং ‘মাঝি’ কীসের প্রতীক?
উত্তর: ‘নৌকা’ এবং ‘মাঝি’ মহাকালের প্রতীক।
৩১। ‘সোনার তরী’ কবিতার রচয়িতা কে?
উত্তর: ‘সোনার তরী’ কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
৩২। ‘সোনার তরী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘সোনার তরী’ কবিতাটি ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
৩৩। ‘সোনার তরী’ কবিতায় কী মিশে রয়েছে?
উত্তর: ‘সোনার তরী’ কবিতায় কবির জীবনদর্শন মিশে রয়েছে।
৩৪। ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘সোনার তরী’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
৩৫। ‘সোনার তরী’ কবিতার পূর্ণ পর্ব কত মাত্রার?
উত্তর: ‘সোনার তরী’ কবিতার পূর্ণ পর্ব ৮ মাত্রার।
৩৬। ‘সোনার তরী’ কবিতায় রূপকার্থে কার দুঃখ প্রকাশিত হয়েছে?
উত্তর: ‘সোনার তরী’ কবিতায় রূপকার্থে কবির দুঃখ প্রকাশিত হয়েছে।
এইচএসসি বাংলা ১ম পত্রের সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন।






