একমালিকানা ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন

ব্যবস্থাপনা ১ম পত্র একমালিকানা ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

এইচএসসিব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের একমালিকানা ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো। একমালিকানা ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন pdf download করে অফলাইনেও পড়তে পারবে। তাহলে চলো, শুরু করি।


একমালিকানা ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

প্রশ্ন-১. প্রাচীনতম ব্যবসায় সংগঠন কোনটি?

উত্তর: প্রাচীনতম ব্যবসায় সংগঠন হলো একমালিকানা ব্যবসায় সংগঠন।

প্রশ্ন-২. যৌথ উদ্যোগে ব্যবসায় কী?

উত্তর: দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে যৌথ উদ্যোগে ব্যবসায় বলে।

প্রশ্ন-৩. ব্যবসায় জোট কী?

উত্তর: পারস্পরিক ব্যবসায়িক প্রতিযোগিতা না করে বেশি মুনাফা অর্জনের আশায় কিছু ব্যবসায় প্রতিষ্ঠান কেন্দ্রীয় তত্ত্বাবধানের আওতায় জোটবদ্ধ হলে, তাকে ব্যবসায় জোট বলে।

প্রশ্ন-৪, একমালিকানা ব্যবসায় কী?

উত্তর: একজন ব্যক্তির মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে।

প্রশ্ন-৫. ট্রেড লাইসেন্স কী?

উত্তর: ব্যবসায় শুরু করার জন্য স্থানীয় সরকার বা পৌরসভা থেকে দেওয়া সরকারি অনুমতিপত্রই হলো ট্রেড লাইসেন্স।

প্রশ্ন-৬. পৌর এলাকায় ব্যবসায় করার জন্য কার কাছ থেকে অনুমতি নিতে হয়?

উত্তর: পৌর এলাকায় ব্যবসায় করার জন্য পৌর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়।

আরো পড়ুন: এইচএসসি ব্যবস্থাপনা ব্যবসায় পরিবেশ জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-৭. একমালিকানা ব্যবসায়ের মূলধন যোগানদাতা কে?

উত্তর: একমালিকানা ব্যবসায়ের মূলধন যোগানদাতা উক্ত ব্যবসায়ের মালিক নিজেই।

প্রশ্ন-৮. কোন ধরনের ব্যবসায়ে বেশি ঝুঁকি বিদ্যমান?

উত্তর: একমালিকানা ব্যবসায়ে বেশি ঝুঁকি বিদ্যমান।

প্রশ্ন-৯. একক ঝুঁকি কী?

উত্তর: যখন কোনো ব্যক্তি ব্যবসায়ের সব ঝুঁকি একাই বহন করেন, তখন তাকে একক ঝুঁকি বলে।

প্রশ্ন-১০, মালিকের অসীম দায় সৃষ্টি হয় কোন ধরনের ব্যবসায়ে?

উত্তর: মালিকের অসীম দায় সৃষ্টি হয় একমালিকানা ব্যবসায়ে।

প্রশ্ন-১১. অসীম দায় কী?

উত্তর: ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধনের বাইরে যে দায়ের সৃষ্টি হয় তাকে অসীম দায় বলে।

প্রশ্ন-১২. কোন ব্যবসায়ে নমনীয়তা সবচেয়ে বেশি?

উত্তর: একমালিকানা ব্যবসায় সংগঠনে নমনীয়তা সবচেয়ে বেশি।

আরো পড়ুন: ব্যবসায়ের মৌলিক ধারণা জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-১৩. খুচরা ব্যবসায়ের জন্য কোন ধরনের ব্যবসায় বেশি উপযোগী?

উত্তর: খুচরা ব্যবসায়ের জন্য একমালিকানা ব্যবসায় বেশি উপযোগী।

প্রশ্ন-১৪. পরিবর্তনশীল পণ্যের ব্যবসায় কী?

উত্তর: সময় এবং ক্রেতার বুচি বা পছন্দ পরিবর্তনের সাথে যেসব পণ্যের চাহিদা পরিবর্তিত হয়, তাকে পরিবর্তনশীল পণ্যের ব্যবসায় বলে।

প্রশ্ন-১৫. ভ্রাম্যমাণ ব্যবসায়ের জন্য কোন ধরনের ব্যবসায় উপযোগী?

উত্তর: ভ্রাম্যমাণ ব্যবসায়ের জন্য একমালিকানা ব্যবসায় উপযোগী।

প্রশ্ন-১৬. ভ্রাম্যমাণ ব্যবসায় কী?

উত্তর: বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ক্রেতাদের কাছে পণ্যসামগ্রী বিক্রি করাকে ভ্রাম্যমান ব্যবসায় বলে।


এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের একমালিকানা ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top