এইচএসসিব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের রাষ্ট্রীয় ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো।
রাষ্ট্রীয় ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬
প্রশ্ন-১. রাষ্ট্রীয় ব্যবসায় কী?
উত্তর: যেসব ব্যবসায় প্রতিষ্ঠান রাষ্ট্রের মাধ্যমে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়; সেসব প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় ব্যবসায় বলা হয়।
প্রশ্ন-২. রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য/প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য জনকল্যাণ।
প্রশ্ন-৩. রাষ্ট্রীয় ব্যবসায় কীভাবে গঠিত হয়?
উত্তর: রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ বা সংসদে আইন পাশের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়।
প্রশ্ন-৪. রাষ্ট্রীয় ব্যবসায়ে কমপক্ষে কতভাগ মালিকানা সরকারের থাকতে হয়?
উত্তর: রাষ্ট্রীয় ব্যবসায়ে কমপক্ষে ৫১% মালিকানা সরকারের থাকতে হয়।
প্রশ্ন-৫. সুষম উন্নয়ন কী?
উত্তর: দেশের প্রতিটি অঞ্চলের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে উন্নয়নের লক্ষ্য হলো সুষম উন্নয়ন।
প্রশ্ন-৬, রাষ্ট্রীয় ব্যবসায়ের মুনাফা কোথায় জমা হয়?
উত্তর: রাষ্ট্রীয় ব্যবসায়ের মুনাফা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়।
প্রশ্ন-৭. ওয়াসা কী (WASA)?
উত্তর: বাংলাদেশের মেট্রোপলিটন শহরগুলোতে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সুবিধা জন্য পালনকারী সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানের নাম হলো ওয়াসা বা Water Supply and Sewerage Authority.
প্রশ্ন-৮. WASA-এর পূর্ণরূপ কী?
উত্তর: WASA-এর পূর্ণরূপ হলো- Water Supply & Sewerage Authority.
আরো পড়ুন: সমবায় সমিতি জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-৯. বাংলাদেশ রেলওয়ে কী?
উত্তর: বাংলাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং রেলে সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল পরিবহন সুবিধা দেওয়ার জন্য সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ রেলওয়ে।
প্রশ্ন-১০. রেলওয়ে কয়টি জোনে বিভক্ত?
উত্তর: রেলওয়ে দুটি জোনে বিভক্ত। যথাঃ উত্তর ও দক্ষিণ জোন।
প্রশ্ন-১১. ডাক বিভাগের মূল কাজ কী?
উত্তর: জনগণকে ডাক সংশ্লিষ্ট পণ্য ও সেবা পৌছে দেওয়াই ডাক বিভাগের মূল কাজ।
প্রশ্ন-১২, বাংলাদেশ ডাক বিভাগ কী?
উত্তর: ডাক সংশ্লিষ্ট পণ্য বা সেবা জনগণের কাছে পৌছে দেওয়ার জন্য সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত বিভাগ হলো ডাক বিভাগ।
প্রশ্ন-১৩. বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (BTTB) কী?
উত্তর: বাংলাদেশে স্থায়ী টেলিফোন সঞ্চালন লাইন প্রতিষ্ঠা, পরিচালনা, সংযোগ দেওয়া এবং ইন্টারনেট সেবা, আন্তঃসংযোগ প্রভৃতি সুবিধা দেওয়ার ক্ষেত্রে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (BTTB)।
প্রশ্ন-১৪. BTTB-এর পূর্ণরূপ কী?
উত্তর: BTTB-এর পূর্ণরূপ হলো- Bangladesh Telegraph and Telephone Board.
প্রশ্ন-১৫. টেলিগ্রাফ আইন প্রণয়ন করা হয় কখন?
উত্তর: ১৮৮৫ সালে টেলিগ্রাফ আইন তৈরি করা হয়।
আরো পড়ুন: যৌথ মূলধনী ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১৬, কত সালে ডাক ও টেলিগ্রাম বিভাগের যাত্রা শুরু হয়েছিল?
উত্তর: ১৮৫৬ সালে ব্রিটিশ আমলে ডাক ও টেলিগ্রাম বিভাগের যাত্রা শুরু হয়েছিল।
প্রশ্ন-১৭. BTCL-এর পূর্ণরূপ কী?
উত্তর: BTCL-এর পূর্ণরূপ হলো-Bangladesh Telecommunication Company Ltd.
প্রশ্ন-১৮. বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা কী?
উত্তর: বাংলাদেশে রসায়ন শিল্প সংশ্লিষ্ট সার, কাগজ ও ট্যানারি শিল্প পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব পাওয়া সরকারি সংস্থা হলো
প্রশ্ন-১৯. BCIC-এর পূর্ণরূপ কী?
উত্তর: BCIC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Chemical Industries Corporation.
প্রশ্ন-২০. BRTC কী?
অথবা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন কী?
উত্তর: বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে সড়কপথে যাত্রী ও পণ্য পরিবহনে নিয়োজিত সরকারি দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (BRTC) বলে।
প্রশ্ন-২১. BRTC-এর পূর্ণরূপ কী?
উত্তর: BRTC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Road Transport Corporation.
প্রশ্ন-২২. DTCA-এর পূর্ণরূপ কী?
উত্তর: DTCA-এর পূর্ণরূপ হলো- Dhaka Transport Coordination Authority.
প্রশ্ন-২৩. বাংলাদেশ পর্যটন করপোরেশন কী?
উত্তর: বাংলাদেশে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে নেতৃত্ব দেওয়া, হোটেল-মোটেল প্রতিষ্ঠা ও পরিচালনা করা প্রভৃতি দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পর্যটন করপোরেশন।
আরো পড়ুন: অংশীদারি ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-২৪. BPC-এর পূর্ণরূপ কী?
উত্তর: BPC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Parjatan Corporation.
প্রশ্ন-২৫. বাংলাদেশ পর্যটন করপোরেশন কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ১৯৭৩ সালে প্রতিষ্ঠা লাভ করে।
প্রশ্ন-২৬. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (BSFIC) কী?
উত্তর: বাংলাদেশে চিনি শিল্পে নতুন প্রযুক্তি ব্যবহার ও চিনিকলগুলোর কাজে আধুনিকায়ন করে চিনি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে নিয়োজিত রাষ্ট্রীয় সংস্থা হলো বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।
প্রশ্ন-২৭. BSFIC-এর পূর্ণরূপ কী?
উত্তর: BSFIC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Sugar and Food Industries Corporation.
প্রশ্ন-২৮. সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক (PPP) ব্যবসায় কী?
উত্তর: সরকারি-বেসরকারি যৌথ অর্থায়ন ও সহযোগিতায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় কাজকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় (PPP) বলে।
প্রশ্ন-২৯. PPP-এর পূর্ণরূপ কী?
উত্তর: PPP-এর পূর্ণরূপ হলো- Public Private Partnership.
প্রশ্ন-৩০, Public Private Partnership-এর কাজ সরকার কখন ঘোষণা করে?
উত্তর: Public Private Partnership-এর কাজ সরকার ২০১০ সালের আগস্ট মাসে ঘোষণা করেন।
প্রশ্ন-৩১. BOOT এর পূর্ণ রূপ কী?
উত্তর: BOOT এর পূর্ণরূপ হলো- Building, Ownership, Operating & Transfer.
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের রাষ্ট্রীয় ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফডাউনলোড করুন।






