HSC Biology 2nd Paper Test Paper PDF ডাউনলোড করুন। ২০২৬ সালের শিক্ষার্থীদের জন্য HSCBiology Test Paper এ রয়েছে বিগত সালের বোর্ড পরিক্ষার প্রশ্ন ও বিশ্লেষণ, শীর্ষস্থানীয় কলেজের প্রশ্ন উত্তরপত্রসহ। HSC Biology 2nd Paper Test Paper PDF ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক।
HSC Biology 2nd Paper Test Paper PDF 2026
১। ঘাসফড়িং একটি সাধারণ পতঙ্গ। দিনের উজ্জ্বল আলো ও স্তিমিত আলো দুই ক্ষেত্রেই ঘাসফড়িং এর দৃষ্টিশক্তি সমভাবে কার্যকর থাকে না।
ক. ওভিপজিটর কী?
খ. রূপান্তর বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির শ্বসন তন্ত্রের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।
২। আমাদের খাদ্যের অপাচ্য অংশ প্রবেশ করে মোটা নলাকার খাঁজযুক্ত একটি গঠনের মধ্যে। এই গঠন পৌষ্টিকনালির অংশ হলেও পরিপাকের মতো গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় এর ভূমিকা গৌণ।
ক. সিকাম কী?
খ. বৃহদন্ত্রকে ২য় মস্তিষ্ক বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত নলাকার গঠনটির মানবজীবনে গুরুত্ব লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় হরমোনের ভূমিকা সম্পর্কে মতামত দাও।
৩। মানব কঙ্কালতন্ত্রের বক্ষদেশীয় কশেরুকাকে আদর্শ কশেরুকা হিসেবে ধরা যায়।
ক. করোটি কী?
খ. পূর্ণবয়স্ক মানুষে কশেরুকার সংখ্যা ৩৩, কিন্তু অস্থি সংখ্যা ২৬, বুঝিয়ে লেখ।
গ. উল্লিখিত কশেরুকার গঠন ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত তন্ত্রের সঞ্চালনে পেশিই মুখ্য ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।
৪। জিনতত্ত্ববিদ জনাব ‘M’ সাদা ও কালো বিড়ালের মধ্যে ক্রস ঘটিয়ে F₁ জনুতে সব কালো বিড়াল পেলেন এবং কিছু হলুদ ইঁদুরের মধ্যে ক্রস ঘটিয়ে F₁ জনুতে এক চতুর্থাংশ ইঁদুর ভ্রূণ অবস্থায় মৃত পেলেন।
ক. অ্যালিল কী?
খ. মেন্ডেলের ১ম সূত্রকে পৃথকীকরণ সূত্র বলা হয় কেন?
গ. উদ্দীপকে ইঁদুরের ক্রসের জেনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে বিড়ালের ক্ষেত্রে টেস্ট ক্রসের ফলাফল বিশ্লেষণ কর।
৫। শিক্ষক অপ্রকৃত দেহগহ্বর বিশিষ্ট পর্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন এবং পরবর্তীতে তিনি টেট্রাপোডার দুটি শীতল রক্তবিশিষ্ট শ্রেণির মধ্যে তুলনা করলেন। HSC Biology 2nd Paper Test Paper PDF
ক. টটোনিম কী?
খ. চিংড়ি মাছ নয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম আলোচিত পর্বটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত শেষোক্ত প্রাণী দুটির শ্রেণিগত ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
আরো পড়ুন: HSC Biology 1st Paper Test Paper PDF
৬। গ্রীক পুরাণে বর্ণিত দানবের নামে পরিচিত প্রাণী একটি বিশেষ কোষ দ্বারা চলন, খাদ্যগ্রহণ ও আত্মরক্ষা করে থাকে।
ক. রেটিয়া মিরাবিলিয়া কী?
খ. প্রতিস্রোত তন্ত্র বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
গ. উল্লিখিত কোষটির গঠন ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত প্রাণীটির কোষ ও অঙ্গ পর্যায়ে কাজের ভিন্নতা দেখা যায়- বিশ্লেষণ কর।
৭। শিক্ষক একটি বৈচিত্র্যময় দর্শন কৌশলবিশিষ্ট তৃণভোজী প্রাণী এবং শিরা হৃৎপিণ্ড বিশিষ্ট জলজ তৃণভোজী প্রাণী নিয়ে আলোচনা করলেন।
ক. এলিট্রা কী?
খ. মৌমাছির রূপান্তরকে সম্পূর্ণ রূপান্তর বলা হয় কেন?
গ. উল্লিখিত প্রথম প্রাণীটির দর্শন এককের গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে দ্বিতীয় প্রাণীটি সংরক্ষণ জরুরি- বিশ্লেষণ কর।
৮। শ্রেণিকক্ষে শিক্ষক হৃৎপিণ্ডের কপাটিকা নিয়ে আলোচনা করলেন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রক্তের আয়তনের ভূমিকার কথাও উল্লেখ করেন। HSC Biology 2nd Paper Test Paper PDF
ক. স্ট্রোক কী?
খ. সেকেন্ড পেসমেকার বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের প্রথমাংশের আলোচিত বিষয়টি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের দ্বিতীয়াংশের আলোচিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
৯। মানবদেহের শ্বাস-প্রশ্বাস কার্যক্রম পনস ও মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং রক্তের বিশেষ এক ধরনের রঞ্জক পদার্থ গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে।
ক. সাইনুসাইটিস কী?
খ. এমফাইসেমা রোগের কারণ ব্যাখ্যা কর।
গ. উল্লিখিত পদার্থটির কাজ উদ্দীপকের সাপেক্ষে ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত অংশে কার্যক্রমটি কীভাবে নিয়ন্ত্রিত হয়? বিশ্লেষণ কর।
১০। Myocardial infarction (MI) মানবদেহের একটি মারাত্মক সমস্যা।
ক. সিরাম কাকে বলে?
খ. রক্ত তঞ্চন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের সমস্যা সংশ্লিষ্ট অঙ্গের গঠন ও কাজ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সমস্যাটি সৃষ্টির কারণ ও চিকিৎসা সম্পর্কে আলোচনা কর।
আরো পড়ুন: এইচএসসি বাংলা যৌবনের গান নোটস
১১। মানবদেহের বক্ষ গহ্বরে বায়ুপূর্ণ বিশেষ অঙ্গ থাকে, যা অসংখ্য থলি সদৃশ ক্ষুদ্র এককে গঠিত। ইহা বিশেষ কৌশলে সংকুচিত প্রসারিত হয়।
ক. সাইনুসাইটিস কী?
খ. সারফেকট্যান্ট বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের ক্ষুদ্র এককের গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
১২। ফারহান তাদের বারান্দায় দুটি টবে সাদা ও লাল গোলাপ লাগিয়ে তাদের মধ্যে ক্রস করে দেখল, আকারে একটু বড় এবং দৃষ্টিনন্দন গোলাপী ফুল ফুটেছে। HSC Biology 2nd Paper Test Paper PDF
ক. জৈব বিবর্তন কী?
খ. প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলতে কী বুঝ?
গ. ফারহানের গবেষণার ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও।
ঘ. ফারহানের গবেষণার ফলাফল মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম এবং কেন তা বিশ্লেষণ কর।
১৩। হাইড্রাতে হিপনোটক্সিন পূর্ণ বিশেষ ধরনের কোষ রয়েছে যা দিয়ে প্রাণীটি আত্মরক্ষা ও খাদ্য গ্রহণের কাজ করে।
ক. ওমাটিডিয়াম কী?
খ. মুক্ত সংবহন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির বিশেষ ধরনের কোষের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. নিম্নশ্রেণির উদ্ভিদের সাথে উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির সম্পর্ক বিশ্লেষণ কর।
আরো পড়ুন: HSC English 2nd Paper Test Paper PDF
১৪। ঘাসফড়িং ও রুইমাছ-এ যথাক্রমে পেরিট্রিম দ্বারা আবৃত রন্ধ্র ও চিরুনি সদৃশ্য অঙ্গ দিয়ে শ্বাসকার্য সম্পন্ন করে।
ক. মেজর কার্প কী?
খ. হাইড্রাতে স্বনিষেক ঘটে না কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটির আলোক সংবেদি অঙ্গের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রাণী দু’টির ক্ষেত্রে উল্লিখিত কাজের ভিন্নতা না থাকলেও পদ্ধতিগত ভিন্নতা রয়েছে- বিশ্লেষণ কর।
১৫। রহিম সাহেব শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ অন্যান্য উপসর্গ নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে ডাঃ বললেন বক্ষগহ্বরের দুই ফুসফুসের মাঝে মোচাকৃতি অঙ্গটির রক্তনালীতে প্লাক সৃষ্টি হয়েছে।
ক. রক্ত কী?
খ. রক্ততঞ্চন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের উল্লিখিত অঙ্গটির রক্তনালীর জটিলতা নিরসনে বড় আকারের অপারেশন ছাড়াই সম্ভব- বিশ্লেষণ কর।
১৬। মানুষের বক্ষগহ্বরের দু’পাশে অসংখ্য বায়ুপ্রকোষ্ঠযুক্ত অঙ্গ আছে; যা O₂ ও CO₂ গ্যাস বিনিময় ঘটায়।
ক. প্লুরা কী?
খ. সাইনোসাইটিস বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের অঙ্গটির ক্ষুদ্রতম এককের গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শেষোক্ত গ্যাসটির পরিবহনের শারীরবৃত্ত ব্যাখ্যা কর।
১৭। অন্তরা শিক্ষা সফরে সুন্দরবনের করমজল যেয়ে কুমির, পাখি, হরিণসহ বিচিত্র প্রাণী দেখে খুব আনন্দ পেল।
ক. ট্যাক্সন কী?
খ. দ্বিপদ নামকরণ বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটির যে পর্বের অন্তর্গত তার বৈশিষ্ট্য লেখ।
ঘ. উদ্দীপকের তৃতীয় প্রাণীটি দ্বিতীয় প্রাণীটি অপেক্ষা শ্রেণিতাত্ত্বিকভাবে উন্নত- বিশ্লেষণ কর।
১৮। একাদশ শ্রেণির ছাত্রী মেধা জীববিজ্ঞান ক্লাসে দ্বিস্তরী শান্ত স্বভাবের একটি প্রাণী সম্পর্কে জানতে পারল যে, এরা কলা সংগঠন মাত্রায় হলেও এদের দেহে উন্নত প্রাণীদের ন্যায় শ্রম বণ্টন আছে। সে আরো জানতে পারলো এরা শৈবালের সাথে মিথোজীবিতা প্রদর্শন করে। HSC Biology 2nd Paper Test Paper PDF
ক. মেসোগ্লিয়া কী?
খ. হাইড্রার সিলেন্টারনকে পরিপাক ও পরিবহন গহ্বর বলা হয় কেন?
গ. উদ্দীপকের প্রাণীটির শ্রমবণ্টন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের শেষোক্ত বিবৃতিটি বিশ্লেষণ কর।
HSC Biology 2nd Paper Test Paper PDFDownload with Answer
