২০২৬ সালের শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম HSC Biology 1st Paper Test Paper PDF। HSC Biology Test Paper এ রয়েছে বিগত সালের বোর্ড পরিক্ষার প্রশ্ন ও বিশ্লেষণ, শীর্ষস্থাণীয় কলেজের প্রশ্ন উত্তরসহ। HSCBiology 1st Paper Test Paper PDF ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখে নেওয়া যাক।
HSC Biology 1st Paper Test Paper PDF 2026
১। কোষ বিভাজন প্রক্রিয়া ‘P’ : অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ অপরিবর্তিত থাকে।
কোষ বিভাজন প্রক্রিয়া ‘Q’ : অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণে পরিবর্তন ঘটে।
ক. ক্যারিওকাইনেসিস কী?
খ. কোষচক্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ‘P’ দ্বারা নির্দেশিত প্রক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজনের শেষ ধাপটি চিত্রসহ বর্ণনা কর।
ঘ. ‘Q’ দ্বারা নির্দেশিত কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ কর।
২। একই পরিবারের দুই ভাই অসুস্থ। বড় ভাইয়ের অনেক জ্বর এবং রক্তে প্লেটিলেট ভীষণ হ্রাস পেয়েছে। ছোট ভাই ক্রমাগত বমি করছে এবং চাল ধোয়া পানির মতো মল ত্যাগ করছে।
ক. ধানের ব্লাইট রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম লেখ।
খ. সাইজোগনি বলতে কী বোঝায়?
গ. বড় ভাই যে রোগে আক্রান্ত তা প্রতিরোধে করণীয় সম্পর্কে লেখ।
ঘ. দুই ভাইয়ের রোগের জীবাণুর মধ্যে পার্থক্যগুলো লেখ।
৩। উদ্ভিদের বৃদ্ধিতে এক ধরনের টিস্যু ভূমিকা রাখে। এসব টিস্যু থেকে সৃষ্ট এক ধরনের টিস্যুতন্ত্র উদ্ভিদে পানি, খাদ্য ও খনিজ লবণ পরিবহন করে। HSC Biology 1st Paper Test Paper PDF
ক. স্টিলি কাকে বলে?
খ. এন্ডার্ক বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে বর্ণিত টিস্যুর অবস্থান অনুসারে চিত্রসহ শ্রেণিবিন্যাস কর।
ঘ. উদ্দীপকের টিস্যুতন্ত্র গঠনকারী টিস্যুসমূহের বিন্যাস বিভিন্ন উদ্ভিদে একই কি? যুক্তি দাও।
৪। M প্রক্রিয়া = বিপাকীয় শক্তির সহায়তায় উদ্ভিদ মাটিস্থ দ্রবণ হতে আয়ন শোষণ করে।
N প্রক্রিয়া = উদ্ভিদদেহ হতে অতিরিক্ত পানি বাষ্পাকারে নির্গত হয়।
ক. ফটোসিস্টেম কী?
খ. অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে ‘M’ প্রক্রিয়ার আধুনিক মতবাদ ব্যাখ্যা কর।
ঘ. পরিবেশের তাপমাত্রা ও গ্যাসীয় ভারসাম্য রক্ষায় উদ্দীপকের ‘N’ প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ কর।
৫। ডায়াবেটিসের চিকিৎসায় জৈব প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত এক ধরনের হরমোন ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রেও এ ধরনের প্রযুক্তির অবদান অপরিসীম।
ক. প্লাজমিড কী?
খ. কেলাস বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে হরমোন তৈরির প্রক্রিয়াটি চিহ্নিত চিত্রের মাধ্যমে দেখাও।
ঘ. উদ্দীপকের সর্বশেষ বাক্যটির তাৎপর্য বিশ্লেষণ কর।
আরো পড়ুন: HSC English 2nd Paper Test Paper PDF
৬। ব্যবহারিক ক্লাশে পর্যবেক্ষিত দুটি নমুনার বৈশিষ্ট্য নিরূপ :
নমুনা P ভাস্কুলার বান্ডল অরীয় এবং ছয় এর অধিক।
নমুনা Q ভাস্কুলার বান্ডল সংযুক্ত এবং বিক্ষিপ্তভাবে ছড়ানো।
ক. ভাজক টিস্যু কাকে বলে?
খ. কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলতে কী বোঝায়?
গ. নমুনা P দ্বারা নির্দেশিত উদ্ভিদাংশের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. নমুনা P ও Q দ্বারা নির্দেশিত উদ্ভিদাংশের অন্তর্গঠনের পার্থক্যসমূহ লেখ।
৭। প্রকৃতকোষী জীবে দৈহিক বৃদ্ধি এক ধরনের কোষ বিভাজনের মাধ্যমে ঘটে। আবার অন্য এক ধরনের কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ সৃষ্টি হয়। HSC Biology 1st Paper Test Paper PDF
ক. ক্যারিওকাইনেসিস কী?
খ. অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রথম ধরনের কোষ বিভাজনের চতুর্থ দশাটি চিত্রসহ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের দ্বিতীয় ধরনের কোষ বিভাজন তাৎপর্য বিশ্লেষণ কর।
৮। P ও Q দু’ধরনের অণুজীব। P তে কোনো অঙ্গাণু নেই, Q তে শুধু রাইবোসোম নামক অঙ্গাণু বিদ্যমান।
ক. ক্যাপসোমিয়ার কী?
খ. লাইটিক চক্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে Q দ্বারা নির্দেশিত অণুজীবের একটি গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত P অণুজীবটি জীবকুলের জন্য হুমকিস্বরূপ- বিশ্লেষণ কর।
৯। কচু, টমেটো ইত্যাদি কিছু উদ্ভিদে পাতার কিনারায় এক ধরনের রন্ধ্র থাকে যা দিয়ে উদ্ভিদদেহ হতে পানি তরলাকারে নির্গত হয়। আম, জাম ইত্যাদি উদ্ভিদের পত্রপৃষ্ঠে এক ধরনের রন্ধ্র থাকে যা দিয়ে উদ্ভিদদেহ হতে পানি বাষ্পাকারে নির্গত হয়। HSC Biology 1st Paper Test Paper PDF
ক. ভাজক টিস্যু কাকে বলে?
খ. মজ্জারশ্মি বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত ১ম প্রকার রন্ধ্রের গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত ২য় প্রকার রন্ধ্রের খোলা ও বন্ধ হওয়াতে কৌশল সংক্রান্ত আধুনিক মতবাদ K+ এর ভূমিকা বিশ্লেষণ কর।
১০। জীববিজ্ঞানের শিক্ষক একটি আদর্শ উদ্ভিদকোষের চিহ্নিত চিত্র আঁকলেন, যার বাইরের ‘M’ আবরণীটি নির্জীব কিন্তু ভিতরের ‘N’ আবরণীটি সজীব।
ক. অটোলাইসিস কী?
খ. রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন?
গ. উদ্দীপকের ‘M’ আবরণটির ভৌত গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের ‘N’ আবরণটির গুরুত্ব বিশ্লেষণ কর।
আরো পড়ুন: HSC English 1st Paper Test Paper PDF
১১। কোষ বংশগতিবিদ ড. নাসরিন পিঁয়াজের মূল ও পরাগধানীর স্লাইড পর্যবেক্ষণ করে দেখলেন, মূলের স্লাইডে প্রাপ্ত কোষের ক্রোমোজোম সংখ্যা পরাগধানীর কোষের ক্রোমোজোমের সংখ্যার দ্বিগুণ।
ক. প্রান্তীয়করণ কী?
খ. মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কেন?
গ. উদ্দীপকের প্রথম স্লাইডে পর্যবেক্ষিত বিভাজনটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের দ্বিতীয় স্লাইডে পর্যবেক্ষিত বিভাজনটির গুরুত্ব বিশ্লেষণ কর।
১২। লিমা ও সীমা উভয়েই জ্বরে আক্রান্ত। তারা ডাক্তারের শরণাপন্ন হলে, ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখলেন যে, লিমার রক্তের অণুচক্রিকা অনেক কমে গেছে এবং সীমার রক্তে লাইসোলেসিথিন এবং হিমোলাইসিন বিদ্যমান।
ক. ইমার্জিং ভাইরাস কী?
খ. E.coli কে আদিকোষী জীব বলা হয় কেন?
গ. লিমার জ্বরের লক্ষণগুলো বর্ণনা কর।
ঘ. সীমার জ্বরের কারণ বিশ্লেষণ কর।
১৩। নমুনা-A: পুং রেণুপত্র একত্রিত হয়ে মোচাকৃতির পুং স্ট্রবিলাস গঠন করে।
নমুনা-B: লিগিউলবিশিষ্ট পাতা এবং পুষ্পবিন্যাস স্পাইকলেট।
ক. পুষ্প সংকেত কাকে বলে?
খ. ঢেঁড়সকে কেন মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত করা হয়?
গ. নমুনা-A উদ্ভিদের গঠন বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ. মানবজীবনে নমুনা B উদ্ভিদের ভূমিকা বিশ্লেষণ কর।
HSC Biology 1st Paper Test Paper PDFDownload with Answer
