SSCAccounting Test Paper PDF 2026 উত্তরসহ ডাউনলোড করুন। এখানে পাবেন সাজেশন, মডেল টেস্ট ও শীর্ষ স্কুলের প্রশ্নপত্র একসাথে। আপনার পরীক্ষার প্রস্তুতিকে করুন আরও শক্তিশালী। তাহলে চলো, শুরু করি।
SSC Accounting Test Paper PDF 2026
১। ইমন ইলেকট্রিক কোম্পানি বৈদ্যুতিক পাখা প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান।
৫০০টি পাখা উৎপাদনের জন্য নিম্নে খরচগুলো করেন-
কাঁচামাল ৬,০০,০০০ টাকা; শ্রমিকের মজুরি ৬০,০০০ টাকা; কারখানা উপরিব্যয় মজুরির ৬৫%; অফিস ও প্রশাসনিক উপরিব্যয় ৩০,০০০ টাকা; প্রতিটি পাখা ১,৬৫০ টাকায় বিক্রয় করেন এবং বিক্রয়ের ওপর ১০% হারে কমিশন প্রদান করেন।
ক. প্রতিটি পাখার মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. ৫০০টি পাখার উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত কর।
গ. ৫০০টি পাখা বিক্রয় করা হয় ধরে একটি আয় বিবরণী প্রস্তুত কর।
২। জনাব জীবন একজন কম্পিউটার ব্যবসায়ী। ১লা জানুয়ারি ২০২৩ইং তারিখে লেনদেনগুলো নিম্নরূপ:
জানু. ১ নগদ ২,০০,০০০ টাকা; আসবাবপত্র ৪০,০০০ টাকা ও পাওনাদার ১০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন।
“ ১০ সুমন কম্পিউটার হতে প্রতিটি ২০,০০০ টাকা দরে ১০টি কম্পিউটার ক্রয় করেন। কারবারি বাট্টা ৫%। চালান নং ২৫।
“ ২০ কম্পিউটার নষ্ট থাকায় সুমন কম্পিউটারকে ২টি কম্পিউটার ফেরত দেওয়া হলো।
ক. জনাব জীবনের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. জনাব জীবনের ১০ জানুয়ারি তারিখের লেনদেন নিয়ে একটি চালান তৈরি কর।
গ. ২০ জানুয়ারি তারিখের লেনদেন নিয়ে একটি ডেবিট নোট তৈরি কর।
৩। পল্লবী ট্রেডার্সের মালিক জনাব হানিফ ২০২৩ সালের ১ জানুয়ারি তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের তালিকা:
নগদ তহবিল ৬০,০০০ টাকা; ব্যাংকে জমা ২,০০,০০০ টাকা; আসবাবপত্র ৮০,০০০ টাকা; দেনা ৫০,০০০ টাকা; পাওনা ৪০,০০০ টাকা; ব্যাংক ঋণ ৬০,০০০ টাকা। বছরের মাঝামাঝি সময়ে জনাব হানিফ ব্যবসায়ে আরও ১,২০,০০০ টাকা বিনিয়োগ করেন কিন্তু পারিবারিক কারণে ৬০,০০০ টাকা ব্যবসা থেকে তুলে নেন। উক্ত বছরের ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যবসায়িক সম্পদ ও দায়ের পরিমাণ দাঁড়ায় নিম্নরূপ:
হাতে নগদ ২,০০,০০০ টাকা; দেনাদার ১,৬০,০০০ টাকা; আসবাবপত্র ৬০,০০০ টাকা; পাওনাদার ৩০,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ৫০,০০০ টাকা।
ক. পল্লবী ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. বছর শেষে ব্যবসায়ের মূলধনের পরিমাণ ছক আকারে দেখাও।
গ. উপর্যুক্ত তথ্য থেকে উক্ত প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
আরো পড়ুন: এসএসসি আইসিটি টেস্ট পেপার উত্তরসহ
৪। জনাব করিম ২৫,০০০ টাকা মাসিক বেতনে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া তিনি রাতে একটি কাপড়ের শোরুমে মাসিক ৮,০০০ টাকা বেতনে পার্টটাইম চাকরি করেন। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তার পারিবারিক আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ: SSC Accounting Test Paper PDF
নগদ তহবিল ৩০,০০০ টাকা; বাড়িঘর ৫,০০,০০০ টাকা; বিনিয়োগ ৬০,০০০ টাকা; বন্ধকি ঋণ ৮০,০০০ টাকা; আসবাবপত্র ৫০,০০০ টাকা; গহনা ৯০,০০০ টাকা এবং পাওনাদার ২০,০০০ টাকা। উক্ত বছরে তার পরিবারের অন্যান্য লেনদেনগুলো হলো-
খাদ্যসামগ্রী ক্রয় ২৫,০০০ টাকা; দৈনন্দিন বাজার খরচ ৫৪,০০০ টাকা; শিক্ষা খরচ ৩০,০০০ টাকা; কম্পিউটার ক্রয় ২৬,০০০ টাকা; গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল ২৪,০০০ টাকা; ব্যাংক স্থায়ী আমানত ১৮,০০০ টাকা; খবরের কাগজ ২,০০০ টাকা।
ক. জনাব করিমের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় কর।
খ. বছর শেষে জনাব করিমের পরিবারের নগদ উদ্বৃত্ত নির্ণয় কর।
গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে উক্ত পরিবারের আয়ের উদ্বৃত্ত/ঘাটতি নির্ণয় কর।
৫। ২০২২ সালের ১মে তারিখে জনাব বদরুল নগদ ১,০০,০০০ টাকা, ৬০,০০০ টাকার পণ্যদ্রব্য ও ১,৪০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ে অন্যান্য কয়েকটি লেনদেন ছিল:
মে – ১০ বহিঃফেরত ২,০০০ টাকা।
“ ১৩ ধারে বিক্রয় ১০,০০০ টাকা।
“ ২০ দেনাদার হতে প্রাপ্তি ৫,০০০ টাকা।
ক. জনাব বদরুলের প্রারম্ভিক মূলধন কত?
খ. উপর্যুক্ত লেনদেনগুলোর ডেবিট-ক্রেডিট নির্ণয় কর।
গ. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে নগদান হিসাব, বিক্রয় হিসাব, দেনাদার হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত কর।
৬। জনাব মঞ্জুর মনপুরা ট্রেডার্সের মালিক। ২০২৩ সালের মার্চ মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়।
মার্চ – ১ মালিক নগদ ২,৫০,০০০ টাকা ও ৩০,০০০ টাকার যন্ত্রপাতি মূলধনস্বরূপ কারবারে আনয়ন করলেন।
“ ৫ তিনি ব্যবসায়ের জন্য ৬০,০০০ টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত নিলেন।
“ ১৫ তিনি পণ্য বিক্রয় করেন ১,৫০,০০০ টাকা।
“ ২০ মালিকের মেয়ের স্কুলের বেতন বাবদ ১,০০০ টাকা কারবার থেকে প্রদান করা হয়।
“ ৩০ অফিসের ভাড়া বাবদ ৫,০০০ টাকা পরিশোধ করা হয়।
ক. জনাব মঞ্জুরের মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয় কর।
খ. উপরিউক্ত ঘটনাগুলোর মধ্যে যেসকল ঘটনা লেনদেন তার পরিমাণ নির্ণয় কর।
গ. হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও।
আরো পড়ুন: এসএসসি ইতিহাস টেস্ট পেপার
৭। “মের্সাস পদ্মা স্টিল”-এর ২০২৪ সালের মে মাসের লেনদেনসমূহ নিম্নরূপ:
মে – ০১ নগদ ৮,০০,০০০ টাকা ও প্রতিটি ৫০,০০০ টাকা মূল্যের ২টি মাপার স্কেল নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো।
“ ০৫ পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি ২৫,০০০ টাকা।
“ ০৯ ব্যাংক হতে উত্তোলন ৩০,০০০ টাকা।
” ১২ রড ও সিমেন্ট পরিবহনের জন্য একটি মোটর ভ্যান ক্রয় ২,০০,০০০ টাকা।
” ৩০ বরিশালের জামান ট্রেডার্সের নিকট প্রতিব্যাগ ৪৮০ টাকা দরে ১০০ ব্যাগ সিমেন্ট নগদে বিক্রয়। কারবারি বাট্টা ১০%। ভাউচার নং ৩০৫। SSC Accounting Test Paper PDF
ক. মেসার্স পদ্মা স্টিলের স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় কর।
খ. মে ০১ থেকে ১২ তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণি বিভাগ দেখাও।
গ. মে-৩০ তারিখের লেনদেন থেকে ১টি ক্যাশমেমো তৈরি কর।
৮ “আফসানা ফ্যাশন হাউজ”-এর ২০২৪ সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ: SSC Accounting Test Paper PDF
জুন ০১ সীমা ফ্যাশন হতে প্রতিটি ৪০০ টাকা দরে ৫ ডজন শার্ট ক্রয়। কারবারি বাট্টা ৫%। বহন খরচ ১,০০০ টাকা। চালান নং ৭৫। শর্ত ২/৫, নিট-২৫।
“ ০৭ আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় ২,০০০ টাকা।
“ ১২ আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো ৩,০০০ টাকা।
“ ১৮ আন্তঃফেরত ৫,০০০ টাকা।
“ ২৫ কুঋণ সঞ্চিতি ধার্য করা হলো ৬,০০০ টাকা।
“ ৩০ ইসলাম গার্মেন্টস হতে প্রতি জোড়া ৫০০ টাকা দরে ১৫০টি প্যান্ট ক্রয়। বাট্টা ১০%। চালান নং ৮৪। শর্ত ৩/৭, নিট ৩০।
ক. ০৫ জুন ২০২৪ তারিখে সীমা ফ্যাশনের পাওনা পরিশোধ করলে কত টাকা নগদ বাট্টা পাওয়া যাবে?
খ. আফসানা ফ্যাশন হাউজের ক্রয় জাবেদা প্রস্তুত কর।
গ. ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও।
৯। ২০২২ সালের মার্চ মাসের জসিম ট্রেডার্সের লেনদেনসমূহ নিম্নরূপ:
মার্চ ০১ ব্যবসায়ে ২,০০,০০০ টাকা মূলধন আনা হলো।
“ ০৫ ধারে বিক্রয় ৩৫,০০০ টাকা।
” ১০ মনিহারি ক্রয় ২,০০০ টাকা।
“ ১৬ সুমনা স্টোর থেকে মাল ক্রয় ৫০,০০০ টাকা।
“ ২৫ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৫০০ টাকা।
“ ২৮ প্রাপ্য কমিশন ৬,০০০ টাকা।
“ ৩১ কর্জ গ্রহণ ১০,০০০ টাকা।
ক. জসিম ট্রেডার্সের মার্চ মাসের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. ০১,০৫,১৬ ও ২৫ তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের মাধ্যমে দেখাও যে, A=L+E
গ. ১০, ১৬, ২৮ ও ৩১ তারিখের লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণসমূহ ব্যাখ্যা কর।
আরো পড়ুন: এসএসসি রসায়ন টেস্ট পেপার
১০। জনাব আলম তাঁর ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০২৩ তারিখে তার ব্যবসায়ের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
মোট সম্পদ ৫,২০,০০০ টাকা, পাওনাদার ৭০,০০০ টাকা, ব্যাংক ঋণ ৫০,০০০ টাকা। তিনি উক্ত বছরে আরও ৩০,০০০ টাকা নতুন করে ব্যবসায়ে বিনিয়োগ করেন। তিনি প্রতিমাসে নগদ ২,০০০ টাকা উত্তোলন করেন। এছাড়া সারাবছরে মোট ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে তাঁর ব্যবসায়ের সম্পদ ও দায় ছিল নিম্নরূপ: নগদ তহবিল ২,০০,০০০ টাকা, যন্ত্রপাতি ৫০,০০০ টাকা, বকেয়া বেতন ৮,০০০ টাকা, পাওনাদার ৫৫,০০০ টাকা, ব্যাংক ঋণ ৪৫,০০০ টাকা, দেনাদার ৪০,০০০ টাকা। SSC Accounting Test Paper PDF
ক. জনাব আলমের কারবারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. উক্ত কারবারের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় কর।
গ. বছরান্তে উক্ত কারবারের নিট লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
১১। “জাহিদ সার্ভিস সেন্টার” ১ জানুয়ারি ২০২৪ তারিখে নগদ ৪,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকা মূল্যের ১টি কম্পিউটার ও ৬০,০০০ টাকা ব্যাংক ঋণ নিয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন।
জানু. ০৬ অফিস ভাড়া অগ্রিম প্রদান ১০,০০০ টাকা
“ ১০ কাগজ ক্রয় ৪,০০০ টাকা।
“ ১৮ মজুরি বকেয়া ৮,০০০ টাকা।
“ ২৫ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে কিন্তু ভাড়া এখনও পাওয়া যায়নি ১২,০০০ টাকা।
” ৩১ ম্যানেজার জনাব হামিদকে বেতন প্রদান ১৮,০০০ টাকা। ভাউচার নং ৭৬।
ক. জাহিদ সার্ভিস সেন্টারের দায়ের পরিমাণ নির্ণয় কর।
খ. ০৬, ১০, ১৮ ও ২৫ তারিখের লেনদেনগুলোর কারণসহ ডেবিট-ক্রেডিট নির্ণয় কর।
গ. ৩১ তারিখের লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত কর।
১২। শফিক এন্টারপ্রাইজের ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপ (টাকায়):
মূলধন ৩,০০,০০০ টাকা; আসবাবপত্র ৯০,০০০ টাকা; প্রাথমিক খরচ (৫ বছর) ৬০,০০০ টাকা; বন্ধকি ঋণ ১,৫০,০০০ টাকা; ব্যাংক জমা (০১-০১-২০২৩) ৫০,০০০ টাকা; প্রারম্ভিক মজুদ পণ্য ৭০,০০০ টাকা; বিক্রয় ১,৫৪,০০০ টাকা; বকেয়া বেতন ৬,০০০ টাকা; জীবন বিমা প্রিমিয়াম ১০,০০০ টাকা; দালানকোঠা ৩,০০,০০০ টাকা; প্রদেয় হিসাব ৭৫,০০০ টাকা; প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা; ভাড়া ২০,০০০ টাকা; বিলম্বিত বিজ্ঞাপন ৬,০০০ টাকা; পুরাতন আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা ২৮,০০০ টাকা; ক্রয় ৬০,০০০ টাকা; সমাপনী মজুদ পণ্য ৪৪,০০০ টাকা; সমাপনী ব্যাংক জমা ৩২,০০০ টাকা; অগ্রিম উপভাড়া ১০,০০০ টাকা; প্রদত্ত ঋণ ২০,০০০ টাকা; প্রদত্ত ঋণের অনাদায়ি সুদ ৫,০০০ টাকা।
ক. রেওয়ামিল বহির্ভূত লেনদেনের মোট পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত খতিয়ান উদ্বৃত্ত অবলম্বনে বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়, মূলধনজাতীয় আয় এবং দীর্ঘমেয়াদি দায়ের পরিমাণ নির্ণয় কর।
গ. উপর্যুক্ত খতিয়ান উদ্বৃত্ত অবলম্বনে একটি রেওয়ামিল প্রস্তুত কর।
১৩। ২০২৩ সালে একতা প্রিন্টার্সের ৫,০০০ পিস ক্যালেন্ডার তৈরিতে নিণেক্ত খরচাদি সংঘটিত হয় (টাকায়):
কাঁচামাল (০১-০১-২০২৩) ১৫,০০০ টাকা; কাঁচামাল (৩১-১২-২০২৩) ১২,০০০ টাকা; কাঁচামাল ক্রয় ১,৫০,০০০ টাকা; প্রত্যক্ষ মজুরি ৩০,০০০ টাকা; ক্রয় পরিবহন ৪,০০০ টাকা; কারখানা ভাড়া ৮,০০০ টাকা; পরোক্ষ মজুরি ৬,০০০ টাকা; যন্ত্রপাতির অবচয় ৩,০০০ টাকা; তৈরি পণ্য (০১-০১-২০২৩) ১২,০০০ টাকা; তৈরি পণ্য (৩১-১২-২০২৩) ১০,০০০ টাকা; অফিস খরচাবলি ২,৫০০ টাকা; বিজ্ঞাপন খরচ ৫,৫০০ টাকা; বিক্রয় পরিবহন ১,০০০ টাকা; দোকান ভাড়া ৫,০০০ টাকা।
ক. ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
গ. মোট ব্যয় ও বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর (ব্যয়ের উপর মুনাফা ২০%)
SSC Accounting Test Paper PDFQuestion Download করুন
SSC Accounting Test Paper PDF Question with Answer Download
