আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এসএসসি ইতিহাস টেস্ট পেপার উত্তরসহ পিডিএফ। এই টেস্ট পেপারে পাবেন সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বিগত সালের বোর্ড প্রশ্ন ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন ও উত্তরপত্র একসাথে। এসএসসি ইতিহাস টেস্ট পেপার PDF Download করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।
এসএসসি ইতিহাস টেস্ট পেপার PDF
১। দৃশ্যকল্প-১: অপূর্ব বাবার সাথে জাতীয় জাদুঘরে গিয়ে প্রাচীন বাংলার একটি মানচিত্র দেখতে পায়। বাবা বলেন, এই মানচিত্রে একটি উল্লেখযোগ্য জনপদ রয়েছে, সেটি গঙ্গা ভাগীরথী নদীর পূর্বতীর থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত বিস্থত।
দৃশ্যকল্প-২: বার্ষিক পরীক্ষা শেষে পলাশ মামার সাথে বগুড়ার মহাস্থানগড়ে ঘুরতে যায়। সেখানে সে প্রাচীন বাংলার অনেক নিদর্শন দেখতে পায়। এসব নির্দেশনের মধ্যে সে পাথরের চাকতিতে খোদাই করা লিপি দেখে মুগ্ধ হয়ে যায়।
ক. জনপদ কী?
খ. প্রাচীন জনপদগুলোর পরিচয় জানা প্রয়োজন কেন?
গ. দৃশ্যকল্প-১-এ অপূর্বের জাদুঘরে দেখা মানচিত্রে প্রাচীন বাংলার কোন জনপদের নির্দেশ রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২-এ যে জনপদের চিত্র ফুটে উঠেছে তা ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। বিশ্লেষণ কর।
২। বিশ্বজিৎ বাবুর মৃত্যুর পর দেশে অন্ধকার নেমে আসে। কতিপয় স্বার্থন্বেষী ব্যক্তিবর্গ নিজেদের রাজত্ব কায়েম করার জন্য সব সময় দূর্বলের উপর অত্যাচার করে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলে, এ অবস্থা থেকে মুক্তি পাবার জন্য এলাকার মঙ্গলকামী প্রবীণ ব্যক্তিবর্গ বিজয় বাবুকে তাদের নেতা বানান। স্বার্থন্বেষী ব্যক্তিবর্গও বিজয় বাবুর নেতৃত্ব মেনে নেয়। পরবর্তীকালে তার ছেলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন। তার আমলে প্রজারা যার যার ধর্ম নিজে পালন করতে পারত।
ক. ভুক্তি কী?
খ. শশাংককে কেন গৌররাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত বিজয় বাবুর ঘটনার সাথে কোন পাল শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসকের পরবর্তী বংশধরই ছিলেন তার বংশের শ্রেষ্ঠ শাসক। তোমার মতামত দাও।
৩। ‘ক’ রাজ্যে দীর্ঘদিন যোগ্য শাসক না থাকায় তার অধীনস্তদের মধ্যে ক্ষমতা লাভের লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অধীনস্ত ভূস্বামীরা তাদের মধ্যে সক্ষমতা অনুযায়ী অঞ্চল ভাগাভাগি করে স্বেচ্ছামতো শাসনকার্য পরিচালনা করতে থাকে। প্রায় শত বছর যাবৎ এ রকম অরাজকতা চলাকালীন সময়ে একজন দক্ষ শাসক ক্ষমতা দখল করে রাজ্যে শান্তি স্থাপন করতে সক্ষম হন। পরবর্তীতে ঐ সফল শাসকের বংশধরগণ বহু বছর রাজ্য শাসন করেন। এসএসসি ইতিহাস টেস্ট পেপার
ক. শশাংক কোন ধর্মের উপাসক ছিলেন?
খ. ‘গঙ্গারিডই’ রাজ্যটির অবস্থান বর্ণনা কর।
গ. উদ্দীপকের বর্ণনা ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের নির্দেশিত রাজবংশের ধর্মপালই সর্বশ্রেষ্ঠ শাসক’-উক্তিটির যথার্থতা বিচার কর।
৪। দশম শ্রেণির শিক্ষার্থী তাহরিমা শীতকালীন ছুটিতে বাবার সাথে কুমিল্লার ময়নামতি যাদুঘর পরিদর্শনে যায়। সেখানে সে মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি, পুরানো অলংকার, ইমারত ইত্যাদি দেখতে পায়।
ক. আধুনিক ইতিহাসের জনক কে?
খ. ইতিহাসের স্বরূপ বলতে কী বোঝায়?
গ. তাহরিমার জাদুঘরে দেখা উপাদানগুলো ইতিহাসের কোন উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে তাহরিমার দেখা উপাদানগুলোই কি ইতিহাস জানার জন্য যথেষ্ট? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
৫। সিলেটের অধিবাসী রানা রাজশাহী অঞ্চলে বেড়াতে গিয়ে ঐ অঞ্চলের জীবনব্যবস্থা সম্পর্কে অবগত হয়ে। অনেক বছর পূর্ব থেকেই এ এলাকা মূলত কৃষিভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরশীল। তাদের পরিমাপ পদ্ধতি, তাঁত শিল্প, মৃৎ শিল্প, ধাতুর অলংকার ব্যবহার ও তৈরিতে দক্ষতা ছিল। শহরের স্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, প্রশস্ত রাস্তাঘাট দেখে সে মুগ্ধ হয়। এসএসসি ইতিহাস টেস্ট পেপার
ক. মহাকবি হোমার কোন দেশের অধিবাসী ছিলেন?
খ. মিশরকে নীলনদের দান বলা হয় কেন?
গ. উদ্দীপকে রানার দেখা অঞ্চলের জীবনব্যবস্থার সাথে ইতিহাসের প্রাচীন কোন সভ্যতার মিল পাওয়া যায়? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের বর্ণনা যে সভ্যতাকে নির্দেশ করে সেই সভ্যতা ‘স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষেত্রে বিশেষ অবদান রেখছিল’ উক্তিটি বিশ্লেষণ কর।
৬। দুই ভাগ হচ্ছে চট্টগ্রাম “বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ)” মঙ্গলবারের ‘দৈনিক আজাদী’ পত্রিকাতে এই শিরোনাম দেখে আবির মূল বিষয় পড়ে শোনানো শুরু করল তার দাদুকে। “মানুষের কষ্ট ও ভোগান্তি কমাতে এবং এর সকল ব্যবস্থপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।” পরবর্তীতে দাদুর মন্তব্য ছিল ছিল এটি বিআরটিএ-এর একটি প্রশাসনিক সংস্কার।
ক. ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন কে?
খ. ‘ওয়াভেল পরিকল্পনা’ ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
গ. আবিরের পঠিত বিষয়টি ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলনের কোন ঘটনাকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত ঘটনার পিছনে দাদুর মন্তব্যের কারণটিই একমাত্র দায়ী? যুক্তিসহকারে উপস্থাপন কর।
৭। ‘ক’ ও ‘খ’ প্রদেশ নিয়ে একটি দেশ গঠিত। ‘ক’ প্রদেশ ‘খ’ থেকে যথেষ্ট দূরে অবস্থিত। ‘খ’ প্রদেশের শাসকরা ‘ক’ প্রদেশের জনগণকে শোষণ করে ও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করে। তাই ‘ক’ প্রদেশের প্রিয় নেতা এক সম্মেলনে কিছু দাবি পেশ করে। কিন্তু অন্যান্য দলের নেতারা তা প্রত্যাখ্যান করে ফলে উক্ত নেতা সম্মেলন বর্জন করেন ও সংবাদ মাধ্যমে দাবিগুলো প্রচার করেন।
ক. শরীফ কমিশনের সুপারিশের প্রেক্ষিতে কোন আন্দোলনের সূত্রপাত ঘটে?
খ. আইয়ুব খানের মৌকি গণতন্ত্রের কাঠামো কীরূপ ছিল?
গ. উদ্দীপকে বর্ণিত বৈষম্য নিরসনে পূর্ব বাংলায় প্রিয় নেতা উত্থাপিত দাবিগুলোর স্বরূপ ব্যাখ্যা কর।
ঘ. ‘উক্ত দাবিনামা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথকে সুগম করে’ – বিশ্লেষণ কর।
৮। প্রথম দৃশ্য : নিজ নিজ প্রতিপত্তি নিয়ে খোরাসানের অভিজাত পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সংঘাত ঘটত। সংঘাত দূর করতে তারা তাদের মধ্য থেকে জন নামক একজন অভিজাতকে রাজা নির্বাচন করেন। এভাবে জনের রাজবংশের গোড়াপত্তন ঘটে। এসএসসি ইতিহাস টেস্ট পেপার
দ্বিতীয় দৃশ্য: পারিবারিক ব্যবসায়ের দায়িত্ব পাওয়ার পর ডেভিড অচল কারখানাগুলো আবার সচল করেন। বাজেয়াপ্ত সম্পদগুলো পুনরুদ্ধার করেন। কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা ও ন্যায্য বেতন নির্ধারণ করেন। তাদের জন্য পানি বিশুদ্ধকরণযন্ত্র স্থাপন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন।
ক. প্রাচীন ‘গঙ্গরিডই’ জাতির বাসস্থান কোথায় ছিল?
খ. স্বাধীন বঙ্গ রাজ্যের পতনের কারণ ব্যাখ্যা কর।
গ. প্রাচীন বাংলার কোন রাজার সাথে উদ্দীপকের প্রথম দৃশ্যের ‘জন’ এর মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘শুধু বিজেতা হিসেবেই নয় বরং জনদরদি হিসেবেও তিনি ছিলেন ‘অনন্য’ দৃশ্য-২ এর আলোকে কোন পাল শাসকের ক্ষেত্রে উক্তিটি প্রযোজ্য বলে তুমি মনে কর? মতামত দাও।
আরো পড়ুন:
এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার
৯। সদ্য স্বাধীন হওয়া একটি দেশের জন্য একটি লিখিত দলিল প্রণয়ন করা হয়। এ দলিলে ছিল ১১টি ভাগ, একটি প্রস্তাবনা, ১৫৩টি অনুচ্ছেদ এবং ৪টি তফসিল। এটি সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্তপ্রতীক হয়ে বেঁচে থাকবে।
ক. ইতিহাস কাকে বলে?
খ. ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল বর্ণনা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত তথ্যগুলো তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে মিল রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উক্ত বিষয়ের মাধ্যমেই বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে- বিশ্লেষণ কর।
১০। শিক্ষক ক্লাসে একটি প্রাচীন জনপদ সম্পর্কে আলোচনা করেন। ইতিহাসে এ জনপদের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়। ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি এ অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল।
ক. বরেন্দ্র জনপদ কাকে বলে?
খ. প্রাচীন জনপদগুলোর পরিচয় জানা প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে কোন জনপদকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত জনপদ থেকেই একটি জাতির উৎপত্তি ঘটেছিল- বিশ্লেষণ কর।
১১। অনিক প্রাচীন বাংলার ইতিহাসে প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক ছিলেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি শৈবধর্মের উপাসক ছিলেন। সপ্তম শতকে বাংলার ইতিহাসে তিনি একটি বিশিষ্ট নাম। তার মৃত্যুর পর রাজ্যে প্রচণ্ড অরাজকতা দেখা দেয়। এসএসসি ইতিহাস টেস্ট পেপার
ক. পালযুগ কাকে বলে?
খ. কীভাবে মাৎস্যন্যায়-এর অবসান হলো?
গ. উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে প্রাচীন বাংলার কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসকই ছিলেন প্রাচীন বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক- বিশ্লেষণ কর।
১২। আতিকা বই পড়ে জনতে পারেন একসময় এদেশের জনগণ বিদেশি শাসনের প্রতি এতই বিরূপ ছিল যে তারা বিদেশি কোনো পণ্য ক্রয় করা থেকেও বিরত থেকেছিল। শুধু তাই নয়, এদেশের সর্বস্তরের জনগণ বিদেশি শিক্ষাও বর্জন করেছিল।
ক. বঙ্গভঙ্গ কী?
খ. বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যর্থ হয় কেন?
গ. উদ্দীপকে আতিকার বই পড়ে জানা বিষয়ে তোমার পাঠ্যবইয়ের কোনো আন্দোলনের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত আন্দোলনের ফলাফল ছিল সুদূরপ্রসারী- বিশ্লেষণ কর।
১৩। তুলি নির্বাচনি পরীক্ষা শেষে বাবা-মায়ের সাথে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বেড়াতে যায়। সেখানে তারা চা বাগান ও কমলালেবুর বাগান দেখে মুগ্ধ হয়। পরবর্তীতে তারা ফরিদপুর ও পটুয়াখালীর বিভিন্ন এলাকা বেড়ান। তারা বাবা বলেন, প্রাচীনকালে এ অঞ্চলগুলো বিভিন্ন জনপদের অন্তর্ভুক্ত ছিল।
ক. বাংলাদেশের আয়তন কত?
খ. প্রাচীনকালের বাংলার সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী ছিল কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত চা ও কমলালেবুর বাগান কোন জনপদকে নির্দেশ করে? বর্ণনা দাও।
ঘ. ফরিদপুর ও পটুয়াখালী বঙ্গজনপদের অন্তর্ভুক্ত নয়, সমতটের অন্তর্ভুক্ত-তুমি কি একমত? মতামত দাও।
১৪। ‘ক’ অঞ্চলের শাসকের মৃত্যুর পর প্রচণ্ড অরাজকতা দেখা দেয়। এতে আশপাশের অঞ্চলের প্রভাবশালী শাসকবর্গ প্রতিবেশী দুর্বল অঞ্চলগুলো দখল করে নেয়। দীর্ঘদিন অঞ্চলগুলোতে এই অবস্থা চলে। এ অরাজকতা থেকে মুক্তি পেতে উক্ত অঞ্চলের অধিবাসীগণ এক যোগ্য ব্যক্তিকে শাসনক্ষমতা অর্পণ করেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং দীর্ঘদিন তার বংশধরগণ ঐ অঞ্চলের শাসন পরিচালনা করেন। এসএসসি ইতিহাস টেস্ট পেপার
ক. ধর্মপাল কত বছর রাজত্ব করেন?
খ. ইতিহাসে ‘ত্রি’ শক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ঘটনাটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে সাদৃশ্যপূর্ণ শাসকের বংশধরগণই প্রাচীন বাংলার দীর্ঘতম রাজবংশের প্রতিনিধিত্ব করে”-পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
১৫। রফিক সাহেব একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। অবসর সময়ে ছেলেমেয়েদেরকে নিয়ে পরিদর্শনে গিয়ে দেশের বিভিন্ন স্থানে আবিষ্কৃত প্রত্নতত্ত্ব নিদর্শন, প্রাচীনকালের তালপাতার লেখা পত্রিকা, সরকারি নির্দেশনামা, বিভিন্ন রাজাদের জীবন সংবলিত পুস্তক দেখতে পান। এছাড়া তিনি তাঁর সন্তানদেরকে নিজ দেশের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত করেন এবং বলেন দেশের উন্নতি ও অগ্রগতির স্বার্থে ইতিহাস পাঠ করা প্রয়োজন। এসএসসি ইতিহাস টেস্ট পেপার
ক. ইতিহাস শব্দের অর্থ কী?
খ. ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইতিহাসের কোন উপাদানকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. “দেশের উন্নতি ও অগ্রগতির স্বার্থেই ইতিহাস পাঠ করা প্রয়োজন”-উক্তিটির সাথে তুমি কি একমত? যুক্তি দাও।
এসএসসি ইতিহাস টেস্ট পেপার প্রশ্নপত্র পিডিএফ ডাউনলোড করুন
এসএসসি ইতিহাস টেস্ট পেপার উত্তরসহ পিডিএফ ডাউনলোড করুন
