SSC Chemistry Test Paper PDF Download (উত্তরসহ): এসএসসি রসায়ন টেস্ট পেপার ২০২৬ এ পাবে সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বিগত সালের বোর্ড প্রশ্ন, শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন ও উত্তরপত্র একসাথে পিডিএফ ডাউনলোড করুন। SSC Chemistry Test Paper PDF ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।
SSC Chemistry Test Paper PDF
১। আমাদের অতিপরিচিত দুটি আকরিক হলো-
(i) বক্সাইট
(ii) হেমাটাইট
ক. ঊর্ধ্বপাতন কাকে বলে?
খ. ঘনীভবন পলিমারকরণ ও সংযোজন পলিমারকরণের মধ্যে ২টি পার্থক্য লিখ।
গ. উদ্দীপকের (i) নং আকরিক থেকে মৌলটির নিষ্কাশন প্রক্রিয়া সমীকরণসহ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের আকরিকদ্বয়ের মৌলদ্বয়কে যদি খোলা বাতাসে রাখা হয় তবে একটি মৌল ক্ষয়প্রাপ্ত হলেও অন্যটি হয় না- সমীকরণসহ বিশ্লেষণ কর।
২। A = তিন কার্বনবিশিষ্ট অ্যালকিন।
ক. পাতন কী?
খ. অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের A যৌগটি অসম্পৃক্ত যৌগ- সমীকরণসহ লিখ।
ঘ. উদ্দীপকের A যৌগ থেকে জৈব এসিড প্রস্তুত করা সম্ভব কিনা? সমীকরণসহ বিশ্লেষণ কর।
৩। অ্যালকোহল শ্রেণির একটি যৌগের 12 g কে বিশ্লেষণ করে 7.2 g C ও 1.6 g H পাওয়া গেল।
ক. জারণ সংখ্যা কাকে বলে?
খ. তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ 57.34 kJ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের যৌগটির আণবিক ভর 60 হলে আণবিক সংকেত নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের যৌগ থেকে জৈব এসিড এবং অ্যালকিন প্রস্তুত করা সম্ভব- সমীকরণসহ বিশ্লেষণ কর।
৪। উদ্দীপক-i: ডিমের খোসা + HCl → A (লবণ) + B (গ্যাস) + পানি [SSC Chemistry Test Paper PDF]
ক. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে?
খ. নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লিখ।
গ. উদ্দীপকের A যৌগ বিগলিত ও দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের A এবং B যৌগের গঠন প্রক্রিয়া ভিন্ন-বিশ্লেষণ কর।
৫। একটি যৌগে C = 40%, H = 6.67% এবং অক্সিজেন সমন্বয়ে গঠিত। যৌগটির আণবিক ভর 60।
ক. যোজনী ইলেকট্রন কাকে বলে?
খ. রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের যৌগটি হতে ক্লোরোফরম প্রস্তুত করা যাবে কিনা বিক্রিয়াসহ ব্যাখ্যা কর।
৬। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও : SSC Chemistry Test Paper PDF
X, Y, Z ও R চারটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 15, 20, 29 ।
ক. আকরিক কাকে বলে?
খ. পটাশিয়ামের 19 তম ইলেকট্রনটি 3d তে না যেয়ে আগে কেন 4s অরবিটালে যায়?
গ. পর্যায় সারণিতে R মৌলটির অবস্থান নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের X, Y, Z মৌল তিনটির আকারের ক্রম ব্যাখ্যা কর।
৭। ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে A গ্যাস এবং B যৌগ উৎপন্ন করে। আবার B যৌগটিকে ক্লোরিনের সাথে উত্তপ্ত করলে C যৌগ উৎপন্ন হয়। SSC Chemistry Test Paper PDF
ক. সোডা অ্যাস কী?
খ. NH3 ক্ষারধর্মী কেন- ব্যাখ্যা কর।
গ. STP তে গ্যাসটির 50 লিটারের ভর নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের C যৌগটির মাধ্যমে কাপড়ের দাগ উঠানোর কৌশল বিশ্লেষণ কর।
৮। একটি বিকারে 4.2 g বেকিং সোডা নিয়ে 250 mL দ্রবণ তৈরি করা হলো। অন্য একটি বিকারে 300 mL 0.1 M HCI দ্রবণ প্রস্তুত করা হলো। SSC Chemistry Test Paper PDF
ক. ব্যাপন কাকে বলে?
খ. সিলিকার গঠন ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রথম দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় কর।
ঘ. উক্ত দুটি বিকারের দ্রবণ মিশ্রিত করার পর কোনটি লিমিটিং বিক্রিয়ক হিসেবে থাকবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৯। আমাদের ব্যবহৃত ধাতুগুলোর মধ্যে লোহা এবং অ্যালুমিনিয়াম অন্যতম।
ক. পটাসিয়াম ডাইক্রোমোট এর সংকেত লিখ।
খ. গ্রিন হাউজ প্রতিক্রিয়া ব্যাখ্যা কর।
গ. উল্লেখিত ১ম ধাতুটির বিশোধন প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. উল্লেখিত ২য় হালকা ধাতুটির বিশোধন ও নিষ্কাশন কৌশল চিত্রসহ ব্যাখ্যা কর।
আরো পড়ুন:
এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার
এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
১০। (ⅰ) ম্যাগনেসিয়াম এর 3 gm এর সাথে 4 gm সালফার এবং 8 g অক্সিজেন যুক্ত আছে।
(ii) 8g অক্সিজেন দ্বারা অ্যাসিটিলিন দহন করানো হল।
ক. মোল কাকে বলে?
খ. অষ্টক নিয়ম এক প্রকার দুই এর নিয়ম- ব্যাখ্যা কর।
গ. উল্লেখিত অক্সিজেন দ্বারা কত মোল অ্যালকাইনটি দহন করানো যাবে। বিক্রিয়া ও বর্ণনা দ্বারা ব্যাখ্যা কর।
ঘ. উল্লেখিত যৌগটির আণবিক ভর 120 হলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় কর।
১১। (i) হেমাটাইট
(ii) সিন্নাবার
(iii) ব্রাইন
ক. লবণ সেতু কী?
খ. বক্সাইট হতে Al ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইট ব্যবহার করা হয় কেন?
গ. (ii) নং আকরিক হতে সালফিউরিক এসিড প্রস্তুতি বিক্রিয়াসহ আলোচনা কর।
ঘ. (i) ও (iii) নং আকরিকের ধাতু নিষ্কাশন পদ্ধতি কী একই? বিশ্লেষণ কর।
১২। ‘M’ একটি ধাতু, যা ডুরালুমিনের প্রধান উপাদান। [SSC Chemistry Test Paper PDF]
ক. পানির স্থায়ী খরতা কাকে বলে?
খ. বেকিং পাউডার কীভাবে কেক ফোলায়?
গ. ‘M’ ধাতুর আকরিকের ঘনীকরণ পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. ‘M’ ধাতুর ঘনীকৃত আকরিক হতে ‘M’ ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া বিশ্লেষণ কর।
১৩। একটি এসিডে 35.95% সালফার এবং 62.92% অক্সিজেন বিদ্যমান। এসিডটির আণবিক ভর 178।
ক. রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে?
খ. আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের এসিডটির আণবিক সংকেত নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের এসিডের 200 mL ডেসিমোলার দ্রবণ কীভাবে প্রস্তুত করা হয়? বিশ্লেষণ কর।
১৪। Q, R ও T মৌল তিনটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12, 14, 17. [Q, R ও T প্রতীকী অর্থে ব্যবহৃত]
ক. বাষ্পীভবন কাকে বলে?
খ. কণার গতিতত্ত্ব ব্যাখ্যা কর।
গ. Q মৌলটির বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের একটি মৌল একাধিক স্থিতিশীলতা অর্জন করে- বিশ্লেষণ কর।
১৫। X, Y, Z ও R চারটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17, 20, 23 ও 30.
ক. নিঃসরণ কাকে বলে?
খ. পলিপ্রোপিনকে যুত পলিমার বলা হয় কেন?
গ. ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণিতে Z মৌলের অবস্থান নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের X, Y ও R মৌল তিনটির আকারের ক্রম বিশ্লেষণ কর।
SSC Chemistry Test Paper PDF Question Download
SSC Chemistry Test Paper PDF Question with Answer Download
