গন্তব্য কাবুল গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি বাংলা গন্তব্য কাবুল গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

এইচএসসিবাংলা ১ম পত্রের গন্তব্য কাবুল গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো।


গন্তব্য কাবুল গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬

১। সৈয়দ মুজতবা আলী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: সৈয়দ মুজতবা আলী ১৯০৪ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

২। সৈয়দ মুজতবা আলী কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: সৈয়দ মুজতবা আলী আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন।

৩। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?

উত্তর: সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস সিলেট জেলায়।

৪। সৈয়দ মুজতবা আলীর পিতার নাম কী?

উত্তর: সৈয়দ মুজতবা আলীর পিতার নাম সৈয়দ সিকান্দার আলী।

৫। সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উপাধি লাভ করেন?

উত্তর: সৈয়দ মুজতবা আলী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উপাধি লাভ করেন।

৬। সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন?

উত্তর: সৈয়দ মুজতবা আলী জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।

৭। সৈয়দ মুজতবা আলী কোন সাহিত্যের অনুরাগী ছিলেন?

উত্তর: সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রসাহিত্যের বিশেষ অনুরাগী ছিলেন।

৮। ‘কত না অশ্রুজল’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: ‘কত না অশ্রুজল’ গ্রন্থের রচয়িতা সৈয়দ মুজতবা আলী।

৯। সৈয়দ মুজতবা আলী কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

উত্তর: সৈয়দ মুজতবা আলী ১৯৭৪ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন: কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

১০। সৈয়দ মুজতবা আলী কোথায় মৃত্যুবরণ করেন?

উত্তর: সৈয়দ মুজতবা আলী ঢাকায় মৃত্যুবরণ করেন।

১১। ফিরিঙ্গি কোথায় হেঁকে বলল, ‘এটা ইউরোপিয়ানদের জন্য’?

উত্তর: ফিরিঙ্গি হাওড়া স্টেশনে হেঁকে বলল, ‘এটা ইউরোপিয়ানদের জন্য’।

১২। ‘ইউরোপিয়ান থার্ড’ কাদের জন্য নির্ধারিত ছিল?

উত্তর: ‘ইউরোপিয়ান থার্ড’ ইউরোপিয়ানদের জন্য নির্ধারিত ছিল।

১৩। বাংলা শব্দের অন্ত্যদেশে, কী যোগ করলে সংস্কৃত হয়?

উত্তর: বাংলা শব্দের অন্ত্যদেশে অনুস্বার যোগ করলে সংস্কৃত হয়।

১৪। পয়লা সিলেবলে অ্যাকসেন্ট দেওয়াকে লেখক কীসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তর: পয়লা সিলেবলে অ্যাকসেন্ট দেওয়াকে লেখক খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার সঙ্গে তুলনা করেছেন।

১৫। লেখকের ইংরেজি শুনে কে খুশি হয়?

উত্তর: লেখকের ইংরেজি শুনে ফিরিঙ্গি খুশি হয়।

১৬। ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল কার?

উত্তর: ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল লেখকের।

১৭। ‘এত মনমরা হলে কেন?’ কে বলেছিল?

উত্তর: ‘এত মনমরা হলে কেন?’ কথাটি ফিরিঙ্গি লোকটি বলেছিল।

১৮। ‘গন্তব্য কাবুল’ রচনায় বিলেতি কায়দা জানে কে?

উত্তর: ফিরিঙ্গি লোকটি বিলেতি কায়দা জানে।

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র ঋতু বর্ণন কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১৯। লেখক কোথা থেকে খাবার কিনেছিলেন?

উত্তর: লেখক জাকারিয়া স্ট্রিট থেকে খাবার কিনেছিলেন।

২০। কোন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না?

উত্তর: জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না।

২১। পাঠানদের সাধারণ উচ্চতা কত?

উত্তর: পাঠানদের সাধারণ উচ্চতা ছয় ফুট।

২২। পাঠানদের দাড়ি দেখতে কেমন?

উত্তর: পাঠানদের দাড়ি দেখতে রুক্ষ ও গোঁজের মত।

২৩। সামনের বুড়ো সর্দারজি কী বলে লেখকের সঙ্গে আলাপ শুরু করেছিলেন?

উত্তর: সামনের বুড়ো সর্দারজি ‘কহাঁ জাইয়েগা?’ বলে লেখকের সঙ্গে আলাপ শুরু করেছিলেন।

২৪। লেখকের বন্ধুর বন্ধু কোন স্টেশনে আসবেন?

উত্তর: লেখকের বন্ধুর বন্ধু পেশোয়ার স্টেশনে আসবেন।

২৫। ‘পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়?’- উক্তিটি কে করেছিলেন?

উত্তর: ‘পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়?’ উক্তিটি সর্দারজি করেছিলেন।

২৬। ‘দিনের বেলা পেশোয়ার ইংরেজের, রাত্রে পাঠানের।’-এই প্রবাদটি কোন এলাকার?

উত্তর: ‘দিনের বেলা পেশোয়ার ইংরেজের, রাত্রে পাঠানের।’ এই প্রবাদটি পাঠানমুল্লুকের।

২৭। গাড়ি কখন পেশোয়ারে পৌঁছাবে?

উত্তর: গাড়ি রাত নয়টায় পেশোয়ারে পৌঁছাবে।

আরো পড়ুন: আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

২৮। লেখকের বন্ধুর বন্ধুর নাম কী?

উত্তর: লেখকের বন্ধুর বন্ধুর নাম শেখ আহমদ আলী।

২৯। পাঠানের অভ্যর্থনা কেমন?

উত্তর: পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক।

৩০। আহমদ আলীর উঠোন পেরোতে লেখকের কতদিন কেটে গেল?

উত্তর: আহমদ আলীর উঠোন পেরোতে লেখকের সাত দিন কেটে গেল।

৩১। আফগানিস্তানে মানুষ কী নিয়ে ব্যস্ত?

উত্তর: আফগানিস্তানে মানুষ আপন আপন প্রাণ নিয়েই ব্যস্ত।

৩২। ড্রাইভার শিখ সর্দারজির বয়স কত?

উত্তর: ড্রাইভার শিখ সর্দারজির বয়স যাটের কাছাকাছি।

৩৩। বাসের পেটে কে ছিল?

উত্তর: বাসের পেটে ছিল একপাল কাবুলি ব্যবসায়ী।

৩৪। পেশোয়ার থেকে জমরুদ দুর্গ পর্যন্ত সমতলভূমির পরিমাণ কত?

উত্তর: পেশোয়ার থেকে জমরুদ দুর্গ পর্যন্ত সমতলভূমির পরিমাণ সাড়ে দশ মাইল।

৩৫। দুদিকে কত ফুট উঁচু পাথরের নেড়া পাহাড়?

উত্তর: দুদিকে হাজার ফুট উঁচু পাথরের নেড়া পাহাড়।

৩৬। খাইবার পাসের দুদিকের রাস্তা কাদের?

উত্তর: খাইবার পাসের দুদিকের রাস্তা সরকারের।

আরো পড়ুন: এইচএসসি আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

৩৭। খাইবার পাসের দুদিকের জমি কাদের?

উত্তর: খাইবার পাসের দুদিকের জমি পাঠানের।

৩৮। আড়ালে আবডালে কে সুযোগের অপেক্ষায় ওৎ পেতে বসে আছে?

উত্তর: আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওৎ পেতে বসে আছে।

৩৯। লেখক কার মুখে ফুল চন্দন পড়ার কথা বলেছেন?

উত্তর: লেখক কাবুলির মুখে ফুলচন্দন পড়ার কথা বলেছেন।

৪০। দুনিয়ার সব পরীক্ষা পাশের চেয়ে বড়ো পরীক্ষা কোনটি?

উত্তর: দুনিয়ার সব পরীক্ষা পাশের চেয়ে বড়ো পরীক্ষা খাইবার পাশ করা।

৪১। খাইবার পাসের ভেতরের রাস্তা কেমন ছিল?

উত্তর: খাইবার পাসের ভেতরের রাস্তা পিচ ঢালা ছিল।

৪২। লান্ডিকোটাল থেকে দক্কা কত মাইল?

উত্তর: লান্ডিকোটাল থেকে দক্কা দশ মাইল।

৪৩। দক্কাদুর্গকে লেখকের কেমন মনে হলো?

উত্তর: দক্কাদুর্গকে লেখকের অত্যন্ত অবান্তর মনে হলো।

৪৪। দক্কাদুর্গের সামনে বাঁ দিকে কোন নদী ছিল?

উত্তর: দক্কাদুর্গের সামনে বাঁ দিকে কাবুল নদী ছিল।

৪৫। দুর্গের অফিসার লেখককে খাতির-যত্ন করলেন কেন?

উত্তর: লেখক বিদেশি বলে দুর্গের অফিসার তাঁকে খাতির-যত্ন করলেন।

৪৬। ইঞ্জিন সর্দারজির উপর গোসা করে কয়বার গুম হলো?

উত্তর: ইঞ্জিন সর্দারজির উপর গোসা করে দুবার গুম হলো।

৪৭। ‘গন্তব্য কাবুল’ ভ্রমণকাহিনিতে রাতকানা কে?

উত্তর: ‘গন্তব্য কাবুল’ ভ্রমণকাহিনিতে সর্দারজি রাতকানা।

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র অর্ধাঙ্গী প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন

৪৮। লেখকের কানকে মাইক্রোফোন ভেবেছিল কে?

উত্তর: লেখকের কানকে মাইক্রোফোন ভেবেছিল রেডিওর কর্মচারী।

৪৯। কখন সরাইয়ের দরজা বন্ধ হয়ে যায়?

উত্তর: সন্ধ্যায় সরাইয়ের দরজা বন্ধ হয়ে যায়।

৫০। ভীষণ দুশমনের মতো কে দাঁড়িয়ে ছিল?

উত্তর: ভীষণ দুশমনের মতো দাঁড়িয়ে ছিল এক চৌকো দুর্গ।

৫১। ভোরবেলা লেখকের ঘুম ভাঙলো কী শুনে?

উত্তর: ভোরবেলা আজানের শব্দে লেখকের ঘুম ভাঙলো।

৫২। লেখক কোথায় গিয়ে ঠান্ডা হওয়ার প্রথম পরশ পেয়েছিলেন?

উত্তর: লেখক জালালাবাদ গিয়ে ঠান্ডা হাওয়ার প্রথম পরশ পেয়েছিলেন।

৫৩। কারা বাসের পেট থেকে বেরিয়ে এক মিনিটের ভিতর অন্তর্ধান?

উত্তর: কাবুলিরা বাসের পেট থেকে বেরিয়ে এক মিনিটের ভিতর অন্তর্ধান।

৫৪। জালালাবাদ থেকে কাবুলের দূরত্ব কত মাইল?

উত্তর: জালালাবাদ থেকে কাবুলের দূরত্ব একশ মাইল।

৫৫। শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে কোন বাস?

উত্তর: শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে একমাত্র মেল বাস।

৫৬। দিনের বেলায় বাঁধ দিয়ে জল বন্ধ করা হয়েছিল কোথায়?

উত্তর: দিনের বেলায় বাঁধ দিয়ে জল বন্ধ করা হয়েছিল নালার উজানে।

৫৭। বৈতালিক মুখরিত হয়ে উঠল কীসে?

উত্তর: পুষ্পবনের গন্ধধূপে বৈতালিক মুখরিত হয়ে উঠল।

৫৮। সর্দারজি ভেঁপু বাজাতে আরম্ভ করলেন কখন?

উত্তর: ভোরের নামাজ শেষে সর্দারজি ভেঁপু বাজাতে আরম্ভ করলেন।


এইচএসসি বাংলা ১ম পত্রের গন্তব্য কাবুল গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top