তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রের তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য ১০০% কমন উপযোগী গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো।


তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

১। সুফিয়া কামালের পৈত্রিক নিবাস কোথায়?

উত্তর: কুমিল্লায়।

২। সুফিয়া কামালের পিতার নাম কী?

উত্তর: সুফিয়া কামালের পিতার নাম সৈয়দ আবদুল বারী।

৩। সুফিয়া কামালের মাতার নাম কী?

উত্তর: সুফিয়া কামালের মাতার নাম সাবেরা বেগম।

৪। সুফিয়া কামালের জন্ম কোথায়?

উত্তর: বরিশালে।

৫। সুফিয়া কামালের জন্ম কত খ্রিষ্টাব্দে?

উত্তর: ১৯১১ খ্রিষ্টাব্দে।

৬। সুফিয়া কামাল কোন মাসের কত তারিখ জন্মগ্রহণ করেন?

উত্তর: জুন মাসের ২০ তারিখ।

৭। কত খ্রিষ্টাব্দে সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৯৯ খ্রিষ্টাব্দে।

৮। বাংলাদেশের নারী আন্দোলনের পথিকৃৎ কে?

উত্তর: বাংলাদেশের নারী আন্দোলনের পথিকৃৎ সুফিয়া কামাল।

৯। সুফিয়া কামাল কোন মাসের কত তারিখ মৃত্যুবরণ করেন?

উত্তর: সুফিয়া কামাল নভেম্বর মাসের ২০ তারিখ মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন: এইচএসসি বাংলা জীবন ও বৃক্ষ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১০। সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন?

উত্তর: সুফিয়া কামাল ঢাকায় মৃত্যুবরণ করেন।

১১। সুফিয়া কামালের কাব্যগ্রন্থগুলোর নাম লেখ।

উত্তর: সুফিয়া কামালের কাব্যগ্রন্থগুলো হলো: ‘সাঁঝের মায়া’, ‘মায়া কাজল’, ‘উদাত্ত পৃথিবী’, ‘মন ও জীবন’, ‘মৃত্তিকার ঘ্রাণ’, ‘প্রশান্তি ও প্রার্থনা’।

১২। সুফিয়া কামালের গল্পগ্রন্থের নাম কী?

উত্তর: কেয়ার কাঁটা।

১৩। সুফিয়া কামালের ভ্রমণকাহিনির নাম কী?

উত্তর: সুফিয়া কামালের ভ্রমণকাহিনির নাম ‘সোভিয়েতের দিনগুলি’।

তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১৪। সুফিয়া কামাল রচিত স্মৃতিকথার নাম কী?

উত্তর: সুফিয়া কামাল রচিত স্মৃতিকথার নাম ‘একাত্তরের ডায়েরী’।

১৫। সুফিয়া কামাল রচিত শিশুতোষ গ্রন্থগুলো কী কী?

উত্তর: গ্রন্থগুলো হলো: ‘ইতল বিতল’ ও ‘নওল কিশোরের দরবারে’।

১৬। কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন কত খ্রিষ্টাব্দে মারা যান?

উত্তর: ১৯৩২ খ্রিষ্টাব্দে।

১৭। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।

১৮। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে?

উত্তর: বসন্ত ঋতুর আগমনের কথা বলা হয়েছে।

আরো পড়ুন: এইচএসসি বাংলা গন্তব্য কাবুল গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১৯। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়।

২০। ‘মাঘের সন্ন্যাসী’ কাকে বলা হয়েছে?

উত্তর: কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।

২১। ‘উন্মনা’ শব্দের অর্থ কী?

উত্তর: উৎকণ্ঠিত, ব্যাকুল, আনমনা, উদাস।

২২। ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’- কার আঁখি?

উত্তর: কবির আঁখির কথা বলা হয়েছে।

২৩। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ কী?

উত্তর: প্রিয়জন হারানোর শোক ও গভীর বেদনাবোধ।

২৪। গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কেমন?

উত্তর: গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি সংলাপনির্ভর।

২৫। মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে?

উত্তর: মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে।

২৬। ‘পুষ্পারতি’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর: ‘পুষ্পারতি’ শব্দটি ফুলের বন্দনা অর্থে ব্যবহৃত হয়েছে।

২৭। ‘অর্ঘ্য বিরচন’ অর্থ কী?

উত্তর: অর্ঘ্য বিরচন শব্দের অর্থ উপহার রচনা।

আরো পড়ুন: এইচএসসি বাংলা কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

২৮। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ কী?

উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ প্রিয়জন হারানোর শোক ও গভীর বেদনাবোধ।

২৯। “কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি”- কার কথা বলা হয়েছে?

উত্তর: “কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি”- এখানে কবির কথা বলা হয়েছে।

৩০। ‘পাথার’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘পাথার’ শব্দের অর্থ সমুদ্র।

তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

৩১। কুহেলি শব্দের অর্থ কী?

উত্তর: কুহেলি শব্দের অর্থ কুয়াশা।

৩২। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছে?

উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ১৯৩৫ সালে প্রকাশিত হয়েছে।

৩৩। ঋতুর রাজন কী লাভ করেনি বলে কবির জিজ্ঞাসা?

উত্তর: ঋতুর রাজন পুষ্পারতি লাভ করেছে কিনা এটাই কবির জিজ্ঞাসা।

৩৪। মাধবী শব্দের অর্থ কী?

উত্তর: মাধবী শব্দের অর্থ বাসন্তী লতা।

৩৫। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কতটি চরণ রয়েছে?

উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ত্রিশটি চরণ আছে।

৩৬। ‘ইতল বিতল’ কোন ধরনের রচনা?

উত্তর: ‘ইতল বিতল’ হল শিশুসাহিত্য।

৩৭। কবি সুফিয়া কামাল কী সম্ভাষণে ভূষিত হয়েছেন?

উত্তর: কবি সুফিয়া কামাল ‘জননী’ সম্ভাষণে ভূষিত হয়েছেন।

৩৮। কুঁড়ি শব্দের অর্থ কী?

উত্তর: কুঁড়ি শব্দের অর্থ মুকুল বা অফোটা ফুল।

৩৯। সুফিয়া কামাল কতদূর পড়ালেখা করেছেন?

উত্তর: সুফিয়া কামাল স্বশিক্ষায় শিক্ষিত।


এইচএসসি বাংলা ১ম পত্রের তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top