বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

এইচএসসি বাংলা বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রের বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download। শরৎচন্দ্রের “বিলাসী” গল্পটি প্রথমে প্রকাশিত হয় ‘ভারতী’ পত্রিকায় ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ খ্রিষ্টাব্দ) বৈশাখ সংখ্যায়। “ন্যাড়া” নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এ গল্প। এই গল্পের কাহিনিতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। “বিলাসী” গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা।


বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬

১। ‘বিলাসী’ গল্পটি প্রথম কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: ১৩২৫ বঙ্গাব্দে (১৯১৮ খ্রিষ্টাব্দ) ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়।

২। লেখকের কাছে কেবল সার্থকতা নয় কোনটি?

উত্তর: ‘টিকিয়া থাকা’।

৩। ‘বিলাসী’ গল্পে শরৎচন্দ্রের কোন জীবনের ছায়া রয়েছে?

উত্তর: জীবনের প্রথম অংশের।

৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে, কেন সন্ন্যাসী হয়েছিলেন?

উত্তর: ২৪ বছর বয়সে, ঝোঁকের মাথায়।

৫। ‘বিলাসী’ গল্পটি কোন পুরুষে বর্ণিত?

উত্তর: উত্তম পুরুষে।

৬। বিলাসী চরিত্রের প্রধান তিনটি গুণ কী?

উত্তর: কর্মনিপুণ, বুদ্ধিমতী, সেবাব্রতী।

৭। ‘বিলাসী’ গল্পে সমাজের প্রধানত কোন চেহারাটি প্রকাশিত হয়েছে?

উত্তর: অনুদারতা ও রক্ষণশীলতার চেহারা।

৮। ভূদেব বাবু কে?

উত্তর: উনিশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ।

৯। ‘কামাখ্যা’ কোথায় অবস্থিত?

উত্তর: ভারতের আসামের একটি প্রাচীন তীর্থস্থান।

১০। ‘সত্যযুগ’ কোন সময়?

উত্তর: ভারতীয় পুরাণে বর্ণিত পৃথিবীর প্রথম যুগ।

আরো পড়ুন: এইচএসসি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১১। ‘কলিযুগ’ কী?

উত্তর: ভারতীয় পুরাণে বর্ণিত পৃথিবীর শেষ যুগ।

১২। ‘মালো’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর: সাপের ওঝা অর্থে।

১৩। ‘সেকেন্ড ক্লাস’ কোন শ্রেণি?

উত্তর: বর্তমান নবম শ্রেণি।

১৪। ন্যাড়ার বয়স কত ছিল?

উত্তর: চল্লিশের কোঠা পেরিয়েছিল।

১৫। ‘পারশিয়া’ বর্তমান কোন দেশ?

উত্তর: ইরান।

১৬। ‘এডেন বন্দর’ কীসের জন্য বিখ্যাত ছিল?

উত্তর: সামুদ্রিক লবণ তৈরির জন্য।

১৭। শরৎচন্দ্রের প্রথম গল্প কোনটি?

উত্তর: মন্দির (কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত)।

১৮। ‘বিলাসী’ গল্পে স্কুল-বালকদের যাতায়াতে কত ক্রোশ পথ ব্যয় করতে হতো?

উত্তর: চার ক্রোশ।

১৯। বালকদের দুরবস্থা দেখে মা সরস্বতী মুখ লুকান কেন?

উত্তর: লজ্জায়।

২০। ভদ্রলোকেরা ছেলেপুলে নিয়ে শহরে পালান কেন?

উত্তর: চার ক্রোশ হাঁটার জ্বালায়।

আরো পড়ুন: এইচএসসি বাংলা বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২১। মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে পড়ার ইতিহাস কেউ কখনো শোনেনি?

উত্তর: ফোর্থ ক্লাসে।

২২। মৃত্যুঞ্জয়ের একমাত্র আত্মীয় কে ছিলেন?

উত্তর: এক জ্ঞাতি খুড়ো।

২৩। মৃত্যুঞ্জয়ের খুড়োর কাজ কী ছিল?

উত্তর: ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা।

২৪। খুড়ো কোন আদালতের হুকুমে মৃত্যুঞ্জয়ের সম্পত্তি পান?

উত্তর: ওপরের আদালতের হুকুমে।

২৫। কার চিকিৎসায় মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে ওঠে?

উত্তর: মালোপাড়ার এক বুড়ো মালোর চিকিৎসায়।

২৬। বিলাসীর বয়স কত?

উত্তর: আঠারো কিংবা আটাশ।

২৭। মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে কীসের বালাই নাই?

উত্তর: প্রাচীরের বালাই নাই।

২৮। অসুস্থ মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত ছিল?

উত্তর: প্রায় দেড় মাস।

২৯। অসুস্থ মৃত্যুঞ্জয় কতদিন অচেতন ছিল?

উত্তর: দশ-পনেরো দিন।

৩০। মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘার ছিল?

উত্তর: কুড়ি-পঁচিশ বিঘার।

আরো পড়ুন: বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জ্ঞানমূলক প্রশ্নের উত্তর

৩১। ন্যাড়ার আত্মীয়ের স্ত্রী কী কারণে কান্নাকাটি করেছিল?

উত্তর: সহমরণের জন্য।

৩২। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখে আসার কতদিন পর্যন্ত ন্যাড়া আর খবর নেয়নি?

উত্তর: মাস দুই পর্যন্ত।

৩৩। মৃত্যুঞ্জয়ের খুড়োর নাম কী?

উত্তর: নালতের মিত্তির।

৩৪। মৃত্যুঞ্জয় কোন বংশের সুনাম ডুবিয়েছে?

উত্তর: মিত্তির বংশের।

৩৫। খুড়োর সঙ্গে কতজন মৃত্যুঞ্জয়ের বাড়িতে যায়?

উত্তর: দশ-বারো জন।

৩৬। খুড়ো ঠিক কোন সময় মৃত্যুঞ্জয়ের বাড়িতে পৌঁছায়?

উত্তর: সন্ধ্যায়।

৩৭। কোন দেশে স্ত্রীলোকদের গায়ে হাত তুলতে না পারার কুসংস্কার তৈরি হয়েছে?

উত্তর: বিলাত প্রভৃতি ম্লেচ্ছদেশে।

৩৮। সনাতন সংস্কারে কার গায়ে হাত তুলতে পারা যায়?

উত্তর: যার গায়ে জোর নাই।

৩৯। আড়াই মাসের রোগী হয়েও মৃত্যুঞ্জয়ের কোন কাজটি উচিত হয়নি?

উত্তর: বিলাসীর হাতে ভাত খাওয়া।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৪০। স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ বছর দুই কোথায় ছিল?

উত্তর: কাশীতে ছিল।

৪১। ছোটবাবু কোথায় ২০০ টাকা দান করেন?

উত্তর: বারোয়ারি পূজায়।

৪২। প্রত্যেক ব্রাহ্মণকে ছোটবাবু একটি করে কী দিয়ে বিদায় করেন?

উত্তর: কাঁসার গেলাস।

৪৩। ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল কেন?

উত্তর: মশার কামড় সহ্য করতে না পেরে।

৪৪। এন্ট্রান্স পাস করা ব্রাহ্মণের ছেলে কাকে বিয়ে করেছে?

উত্তর: ডোমের মেয়েকে।

৪৫। মৃত্যুঞ্জয় কার শিষ্য ছিল?

উত্তর: তার শ্বশুরের।

৪৬। লোকের কথায় সন্ন্যাসী অবস্থায় ন্যাড়া কোথায় গিয়ে সিদ্ধ হয়েছিল?

উত্তর: কামাখ্যায়।

৪৭। বিলাসী কার কাছে অপদস্থ হয়েছিল?

উত্তর: মালোর ঘরের মেয়ে হওয়ায় লোকালয়ে।

৪৮। কতজন নর-নারী পল্লী-গ্রামেরই মানুষ?

উত্তর: নব্বই জন।

৪৯। ছেলেবেলা থেকে ন্যাড়ার কোন দুটি শখ প্রবল ছিল?

উত্তর: গোখরা সাপ ধরে পোষা ও মন্ত্রসিদ্ধ হওয়া।

৫০। ধরা সাপ কয়দিন হাঁড়িতে রাখলে আর কামড়াতে চায় না?

উত্তর: দুই-চার দিন।

৫১। সাপুড়েদের লাভের ব্যবসা কী?

উত্তর: শিকড় বিক্রি।

৫২। কোন কাজটির বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করত?

উত্তর: শিকড় বিক্রির লোক ঠকানোর ব্যবসায়।


এইচএসসি বাংলা ১ম পত্রের বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top