বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জ্ঞানমূলক প্রশ্ন

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জ্ঞানমূলক প্রশ্নের উত্তর (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রের বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download। সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো।


বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬

১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়।

৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় কী ছিলেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন।

৫। ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৬। ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৭। ‘মৃণালিনী’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: ‘মৃণালিনী’ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৮। রচনাকে কিছুকাল ফেলে রাখার নিয়ম রক্ষাটি কাদের পক্ষে ঘটা সম্ভব নয়?

উত্তর: রচনাকে কিছুকাল ফেলে রাখার নিয়ম রক্ষা সাময়িক সাহিত্য রচনাকারীদের পক্ষে সম্ভব নয়।

৯। প্রাবন্ধিকের মতে, কোন ধরনের সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর?

উত্তর: সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর।

আরো পড়ুন: এইচএসসি বাংলা ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১০। সাময়িক সাহিত্য লেখকের পক্ষে কী?

উত্তর: সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর।

১১। ‘যে বিষয়ে যাহার অধিকার নাই, সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য’- এ নিয়মটি কোন সাহিত্যে রক্ষিত হয় না?

উত্তর: ‘যে বিষয়ে যাহার অধিকার নাই, সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য’- এ নিয়মটি সাময়িক সাহিত্যে রক্ষিত হয় না।

১২। রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের পক্ষে কেমন?

উত্তর: রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের পক্ষে বিরক্তিকর।

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১৩। বাংলা সাহিত্যে অবদানের জন্য বঙ্কিমচন্দ্র কোন উপাধিতে ভূষিত হন?

উত্তর: বাংলা সাহিত্যে অবদানের জন্য বঙ্কিমচন্দ্র ‘সাহিত্যসম্রাট’ উপাধিতে ভূষিত হন।

১৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত তারিখে মৃত্যুবরণ করেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৯৪ খ্রিষ্টাব্দের ৮ই এপ্রিল মৃত্যুবরণ করেন।

১৫। সাধারণ পাঠকের কী বিবেচনায় লোকরঞ্জন করতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে পড়ে?

উত্তর: সাধারণ পাঠকের শিক্ষা ও রুচি বিবেচনায় লোকরঞ্জন করতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে পড়ে।

১৬। বঙ্কিমচন্দ্র যাত্রাওয়ালাদের কেমন ব্যবসায়ী বলে অভিহিত করেছেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র যাত্রাওয়ালাদের নীচ ব্যবসায়ী বলে অভিহিত করেছেন।

১৭। কোন প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না?

উত্তর: যে প্রবন্ধ অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থসাধন যার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না।

১৮। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে, সাহিত্যের উদ্দেশ্য কী?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে, সাহিত্যের উদ্দেশ্য হলো সত্য ও ধর্ম।

আরো পড়ুন: এইচএসসি বাংলা প্রত্যাবর্তনের লজ্জা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১৯। সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বোঝাতে যিনি পারেন তিনি কেমন লেখক?

উত্তর: সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বোঝাতে যিনি পারেন তিনি শ্রেষ্ঠ লেখক।

২০। বঙ্কিমচন্দ্রের মতে, কে শ্রেষ্ঠ লেখক?

উত্তর: বঙ্কিমচন্দ্রের মতে, যিনি সোজা কথায় নিজের মনের ভাব সহজে পাঠককে বোঝাতে পারেন, তিনিই শ্রেষ্ঠ লেখক।

২১। বঙ্কিমচন্দ্রের মতে, লেখার উদ্দেশ্য কী?

উত্তর: বঙ্কিমচন্দ্রের মতে, লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো।

২২। অনুকরণে কী অনুকৃত হয়?

উত্তর: অনুকরণে দোষগুলো অনুকৃত হয়।

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২৩। অন্যের লেখার অনুকরণে কী অনুকৃত হয় না?

উত্তর: অন্যের লেখার অনুকরণে গুণগুলো অনুকৃত হয় না।

২৪। কী সব সময় লেখায় সংযুক্ত করা প্রয়োজন না হলেও হাতে থাকা চাই?

উত্তর: প্রমাণ সব সময় লেখায় সংযুক্ত করা প্রয়োজন না হলেও হাতে থাকা চাই।

২৫। বঙ্কিমচন্দ্র কোনটিকে বাংলার ভরসা বলেছেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যকে বাংলার ভরসা বলেছেন।

২৬। ‘যশ’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘যশ’ শব্দের অর্থ সুনাম।

২৭। লেখকের মতে, সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ করা কী?

উত্তর: লেখকের মতে, সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ করা অনুচিত।

আরো পড়ুন: এইচএসসি বাংলা প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২৮। লোকরঞ্জন প্রবৃত্তি কী?

উত্তর: লোকরঞ্জন প্রবৃত্তি হলো ব্যক্তিবিশেষ অথবা জনসাধারণকে সন্তুষ্ট করার প্রবণতা।

২৯। বঙ্কিমচন্দ্র লেখার পর হঠাৎ না ছাপিয়ে কী করতে বলেছেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র লেখার পর হঠাৎ না ছাপিয়ে কিছুকাল ফেলে রেখে সংশোধন করতে বলেছেন।

৩০। জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষবিধানকে কী বলে?

উত্তর: জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষবিধানকে ‘লোকরঞ্জন’ বলে।

৩১। ‘কোটেশন’ শব্দটির অর্থ কী?

উত্তর: ‘কোটেশন’ শব্দটির অর্থ উদ্ধৃতি।

৩২। অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখায় ব্যবহার করাকে কী বলে?

উত্তর: অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখায় ব্যবহার করাকে কোটেশন বলে।

৩৩। বঙ্কিমচন্দ্র লেখায় কোন বিষয়টি নিন্দনীয় বলে মনে করেছেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র লেখায় বিদ্যা জাহির করার প্রবণতা নিন্দনীয় বলে মনে করেছেন।

৩৪। বঙ্কিমচন্দ্র বিদ্যা জাহিরের চেষ্টাকে কী বলে মনে করেছেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র বিদ্যা জাহিরের চেষ্টাকে নিন্দনীয় বলে মনে করেছেন।

৩৫। ‘অলংকার’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘অলংকার’ শব্দের অর্থ ভূষণ।

৩৬। ভাষার মাধুর্য্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে কী বলে?

উত্তর: ভাষার মাধুর্য্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে অলংকার বলে।

আরো পড়ুন: এইচএসসি পদ্মা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৩৭। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধে লেখক সর্বোপরি কোন বিষয়াটির উপর গুরুত্বারোপ করেছেন?

উত্তর: ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধে লেখক সর্বোপরি বস্তুনিষ্ঠার উপর গুরুত্বারোপ করেছেন।

৩৮। ‘কদাপি’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘কদাপি’ শব্দের অর্থ কখনো।

৩৯। উনিশ শতকে বঙ্কিমচন্দ্রের কালে ‘বাংলা’কে কী লেখা হতো?

উত্তর: উনিশ শতকে বঙ্কিমচন্দ্রের কালে ‘বাংলা’কে ‘বাঙ্গালা’ লেখা হতো।

৪০। ‘বাংলা’ শব্দটির পরিবর্তনের ধারাটি লেখো।

উত্তর: ‘বাংলা’ শব্দটির পরিবর্তনের ধারাটি হলো: বাঙ্গালা > বাঙলা > বাংলা।

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৪১। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার লেখক কে?

উত্তর: ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৪২। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনাটি প্রথম ‘প্রচার’ পত্রিকায় প্রকাশিত হয়।

৪৩। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনাটি প্রথম কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনাটি প্রথম ১৮৮৫ সালে প্রকাশিত হয়।

৪৪। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনাটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?

উত্তর: ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনাটি বঙ্কিমচন্দ্রের ‘বিবিধ প্রবন্ধ’ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত।

৪৫। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনাটি কোন রীতিতে লেখা?

উত্তর: ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনাটি সাধু রীতিতে লেখা।

৪৬। বঙ্কিমচন্দ্রের মতে, লেখার পিছনে কোন উদ্দেশ্য নিহিত থাকতে হবে?

উত্তর: বঙ্কিমচন্দ্রের মতে, লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে।

৪৭। বঙ্কিমচন্দ্রের মতে, কোন ধরনের লেখা পরিহার করা বাঞ্ছনীয়?

উত্তর: বঙ্কিমচন্দ্রের মতে, অসত্য, নীতি-নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্যে প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়।

৪৮। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধে লেখক সর্বোপরি কোন বিষয়টির উপর গুরুত্বারোপ করেছেন?

উত্তর: ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধে লেখক সর্বোপরি বস্তুনিষ্ঠার উপর গুরুত্বারোপ করেছেন।

৪৯। অলংকার কাকে বলে?

উত্তর: ভাষার মাধুর্য্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে অলংকার বলে।


এইচএসসি বাংলা ১ম পত্রের বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top