এইচএসসি বাংলা ১ম পত্রের যৌবনের গান জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন।
যৌবনের গান জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬
১। কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
২। কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
৩। ছেলেবেলায় নজরুল কোন গানের দলে যোগ দিয়েছিলেন?
উত্তর: ছেলেবেলায় নজরুল লেটো গানের দলে যোগ দিয়েছিলেন।
৪। কাজী নজরুল ইসলাম কোন স্কুলে লেখাপড়া করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন।
৫। কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন।
৬। নজরুল ইসলাম সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিতে কোথায় যান?
উত্তর: নজরুল ইসলাম সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিতে করাচি যান।
৭। কাজী নজরুল ইসলামের সাহিত্যজীবনের সূচনা ঘটে কোথায়?
উত্তর: কাজী নজরুল ইসলামের সাহিত্যজীবনের সূচনা ঘটে করাচিতে।
৮। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাকশক্তি হারিয়ে ফেলেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম মাত্র তেতাল্লিশ বছর বয়সে বাকশক্তি হারিয়ে ফেলেন।
৯। কাজী নজরুল ইসলামকে কখন ঢাকায় নিয়ে আসা হয়?
উত্তর: কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ প্রতিষ্ঠার পর ঢাকায় নিয়ে আসা হয়।
১০। কাজী নজরুল ইসলাম রচিত ‘ছায়ানট’ কী ধরনের রচনা?
উত্তর: কাজী নজরুল ইসলাম রচিত ‘ছায়ানট’ হলো কাব্যগ্রন্থ।
আরো পড়ুন: এইচএসসি বাংলা মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১১। ‘রুদ্র-মঙ্গল’ নজরুলের কী জাতীয় রচনা?
উত্তর: ‘রুদ্র-মঙ্গল’ নজরুলের প্রবন্ধগ্রন্থ।
১২। কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৯৭৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
১৩। কাজী নজরুলকে কোন মর্যাদায় সমাহিত করা হয়?
উত্তর: কাজী নজরুলকে সামরিক মর্যাদায় সমাহিত করা হয়।
১৪। কাজী নজরুলকে কোথায় সমাহিত করা হয়?
উত্তর: কাজী নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাহিত করা হয়।
১৫। কবি নিজেকে কাদের দলে বলতে দ্বিধা করেন না?
উত্তর: যাঁরা কর্মী নন ধ্যানী, কবি নিজেকে তাঁদের দলের বলতে দ্বিধা করেন না।
১৬। ফুলের মাঝে মাটির মমতা-রসের মতো অবস্থান কাদের?
উত্তর: ফুলের মাঝে মাটির মমতা-রসের মতো অবস্থান ধ্যানীদের।
১৭। ‘যৌবনের গান’ প্রবন্ধে কর্মী বলা হয়েছে কাদের?
উত্তর: যারা মানবজাতির কল্যাণ সাধনে কাজ করে তাদের কর্মী বলা হয়েছে।
১৮। ‘যৌবনের গান’ প্রবন্ধে কবি নিজেকে কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধে কবি নিজেকে পাখির সাথে তুলনা করেছেন।
১৯। ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রবন্ধকারের কার মতো গান করার স্বভাব?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রবন্ধকারের পাখির মতো গান করার স্বভাব।
২০। বনের পাখির মতো গান করা কার স্বভাব?
উত্তর: বনের পাখির মতো গান করা কবির স্বভাব।
আরো পড়ুন: এইচএসসি বাংলা বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
২১। গানের পাখিকে তাড়া করে কে?
উত্তর: গানের পাখিকে তাড়া করে বায়স-ফিতে।
২২। হাসি ও কান্নায় গান করে কে?
উত্তর: গানের পাখি হাসি ও কান্নায় গান করে।
২৩। ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রবন্ধকারের কী পরিক্রমণ শেষ হয়নি?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রবন্ধকারের যৌবনের সীমা পরিক্রমণ শেষ হয়নি।
২৪। ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক কীসের গান গান?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক যৌবনের গান গান।
২৫। ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখকের গান কোথায় জোয়ার আনে?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখকের গান তারুণ্যের ভরা-ভাদরে জোয়ার আনে।
২৬। প্রাবন্ধিক কোন দলে?
উত্তর: প্রাবন্ধিক কমবক্তার দলে।
২৭। কাদের বাণী বৃষ্টিধারার মতো অবিরল ধারায় আসে?
উত্তর: বক্তৃতায় যারা দিগ্বিজয়ী তাদের বাণী বৃষ্টিধারার মতো অবিরল ধারায় আসে।
২৮। কবিদের বাণী কীসের মতো বয়?
উত্তর: কবিদের বাণী ক্ষীণ ঝরনাধারার মতো বয়।
২৯। লেখক কাদের বহু পশ্চাতে?
উত্তর: পদ্মা-ভাগীরথী মতো খরস্রোতা যাঁদের বাণী, লেখক তাঁদের বহু পশ্চাতে।
৩০। লেখকের একমাত্র সম্বল কী?
উত্তর: লেখকের একমাত্র সম্বল তরুণদের প্রতি অপরিসীম ভালোবাসা।
আরো পড়ুন: এইচএসসি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৩১। লেখক কাকে বারবার সালাম করেছেন?
উত্তর: লেখক তারুণ্য তথা যৌবনকে বারবার সালাম করেছেন।
৩২। ‘যৌবনের গান’ প্রবন্ধে কাকে আলোর দেবতা বলা হয়েছে?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধের সূর্যকে আলোর দেবতা বলা হয়েছে।
৩৩। লেখক নিজেকে কিসের কবি বলে অবহিত করেছেন?
উত্তর: লেখক নিজেকে যৌবনের পূজারী কবি বলে অভিহিত করেছেন।
৩৪। ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক কে কি করে রাখলে অভিযোগ করার কিছু থাকবে না?
উত্তর: যৌবনের পূজারী বলে লেখককে মালার মধ্যমনি করে রাখলে অভিযোগ করার কিছু থাকবে না।
৩৫। শত শত তরুণ মিলে কী ফুটিয়ে তুলেছে?
উত্তর: শত শত তরুণ মিলে তারুণ্যের শতদল ফুটিয়ে তুলেছে।
৩৬। অতিজ্ঞানের অগ্নিমান্দ্যে কার কঙ্কাল সার?
উত্তর: অতিজ্ঞানের অগ্নিমান্দ্যে বৃদ্ধরা কঙ্কাল সার।
৩৭। বার্ধক্যকে সবসময় কীসে বাঁধা যায় না?
উত্তর: বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।
৩৮। বহু যুবকের যৌবনের উর্দির নিচে কী রয়েছে?
উত্তর: বহু যুবকের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কালমূর্তি রয়েছে।
৩৯। বহু বৃদ্ধের বার্ধক্যের জীর্ণাবরণের তলে কীসের মতো প্রদীপ্ত যৌবন রয়েছে?
উত্তর: বহু বৃদ্ধের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন রয়েছে।
৪০। প্রাবন্ধিক আরব বেদুইনদের মাঝে কী প্রত্যক্ষ করেছেন?
উত্তর: প্রাবন্ধিক আরব বেদুইনদের মাঝে তারুণ্য প্রত্যক্ষ করেছেন।
আরো পড়ুন: এইচএসসি বাংলা বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৪১। ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক মহাসমরের সৈনিকের মুখে কী দেখেছেন?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক মহাসমরের সৈনিকের মুখে তারুণ্য দেখেছেন।
৪২। নজরুল কার অসিতে তারুণ্য দেখেছেন?
উত্তর: নজরুল কালাপাহাড়ের অসিতে তারুণ্য দেখেছেন।
৪৩। ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক কাদের মাঝে যৌবনের মাতৃরূপ দেখেছেন?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক তরুণদের মাঝে যৌবনের মাতৃরূপ দেখেছেন।
৪৪। কোমল সেবাপরায়ণ দিককে যৌবনের কোন রূপ বলা হয়েছে?
উত্তর: কোমল সেবাপরায়ণ দিককে যৌবনের মাতৃরূপ বলা হয়েছে।
৪৫। কাদের দেশ, জাতি, অন্য ধর্ম নেই?
উত্তর: যৌবন ও তারুণ্যের দেশ, জাতি, অন্য ধর্ম নেই।
৪৬। যৌবন ও তারুণ্যের সেনানিবাস কোথায়?
উত্তর: যৌবন ও তারুণ্যের সেনানিবাস দেশ-কাল-জাতি-ধর্মের ঊর্ধ্বে।
৪৭। প্রাণের ধর্ম আমাদের কী?
উত্তর: কবিদের বাণী ক্ষীণ ঝরনাধারার মতো বয়।
৪৮। ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক কার মুরিদ?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক যৌবনের মুরিদ।
৪৯। পথ-পার্শ্বে কী পড় পড় হয়েছে?
উত্তর: পথ-পার্শ্বে ধর্ম-অট্টালিকা পড় পড় হয়েছে।
৫০। কী ভেঙে ফেলাই আমাদের ধর্ম?
উত্তর: ধর্ম-অট্টালিকা ভেঙে ফেলাই আমাদের ধর্ম।
৫১। কী চাপা পড়ে অনেক মানুষের মৃত্যুর কারণ হতে পারে?
উত্তর: ধর্ম-অট্টালিকা চাপা পড়ে অনেক মানুষের মৃত্যুর কারণ হতে পারে।
৫২। ‘যৌবনের গান’ প্রবন্ধ অনুসারে খোদা হাত দিয়েছেন কেন?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধ অনুসারে খোদা হাত দিয়েছেন বেহেশত ও বেহেশতি চিজ অর্জন করার জন্য।
৫৩। তরুণের সাধনা কী হবে?
উত্তর: তরুণের সাধনা হবে নিজেদের পৃথিবী নিজেদের মনের মতো করে গড়ে নেওয়া।
এইচএসসি বাংলা ১ম পত্রের যৌবনের গান জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন।






