এসএসসি বাংলা ১ম পত্রের মানুষ মুহম্মদ (স.) জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই প্রবন্ধে হযরত মুহম্মদ (স.)-এর অসাধারণ মানবিক গুণাবলি তুলে ধরা হয়েছে। তাঁর ত্যাগ, সাধনা ও মানবকল্যাণের চিন্তা সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয়। মহানবী (স.)-এর ইন্তেকালের পর যখন সাহাবিদের মধ্যে গভীর শোক নেমে আসে, তখন আবু বকর (রা.) তাঁর জীবনের আদর্শ স্মরণ করিয়ে সেই শোক প্রশমিত করেন। এই প্রবন্ধ আমাদের নৈতিকতা, সততা ও মানবিকতার শিক্ষা দেয়।
মানুষ মুহম্মদ (স.) জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: ‘পুলকদীপ্তি’ অর্থ কী?
উত্তর: ‘পুলকদীপ্তি’ অর্থ আনন্দের উদ্ভাস।
প্রশ্ন ২: ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন?
উত্তর: ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী ‘অসহযোগ আন্দোলনে’ যোগ দিয়েছিলেন।
প্রশ্ন ৩: ‘মানুষ মুহম্মদ (স.)’ রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘মানুষ মুহম্মদ (স.)’ রচনাটি ‘মরুভাস্কর’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন ৪: তায়েফের অবস্থান কোথায়?
উত্তর: তায়েফের অবস্থান সৌদি আরবের দক্ষিণে।
প্রশ্ন ৫: পৌত্তলিক শব্দের অর্থ কী?
উত্তর: পৌত্তলিক শব্দের অর্থ মূর্তিপূজক।
প্রশ্ন ৬: ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে ‘স্থিতধী’ বলা হয়েছে কাকে?
উত্তর: ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে ‘স্থিতধী’ বলা হয়েছে হযরত আবুবকর (রা.)-কে।
প্রশ্ন ৭: হযরতের মৃত্যুশয্যার পাশে শেষ পর্যন্ত কে ছিলেন?
উত্তর: হযরতের মৃত্যুশয্যার পাশে শেষ পর্যন্ত মহামতি আবুবকর (রা) ছিলেন।
প্রশ্ন ৮। ‘হিজরত’-এর শাব্দিক অর্থ কী?
উত্তর: ‘হিজরত’-এর শাব্দিক অর্থ পরিত্যাগ।
প্রশ্ন ৯। হযরতের ইন্তেকালের পর বহু হাদিস উদ্ধৃত করেন কোন নারী?
উত্তর: হযরতের ইন্তেকালের পর বহু হাদিস উদ্ধৃত করেন বিবি আয়েশা (রা.)।
আরো পড়ুন: এসএসসি মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১০। ইসলামের দ্বিতীয় খলিফা কে?
উত্তর: হযরত ওমর (রা)।
প্রশ্ন ১১। মক্কার পথে-প্রান্তরে কাদের প্রস্তর ঘায়ে তিনি আহত হয়েছিলেন?
উত্তর: মক্কার পথে-প্রান্তরে পৌত্তলিকদের প্রস্তর ঘায়ে তিনি আহত। হয়েছিলেন।
প্রশ্ন ১২। ‘তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন’ উক্তিটি কার?ক্যান্টনমেন্ট হাই স্কুল, যশোর।
উত্তর: ‘তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন’- উক্তিটি আবু মা’বদ-এর স্ত্রী উম্মে মা’বদ-এর।
মানুষ মুহম্মদ (স.) জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১৩। মোহাম্মদ ওয়াজেদ আলীর গ্রামের নাম কী?বি এ এফ শাহীন কলেজ, যশোর।
উত্তর: মোহাম্মদ ওয়াজেদ আলীর গ্রামের নাম বাঁশদহ।
প্রশ্ন ১৪। কোথায় হযরত মুহম্মদ (স.) ভীষণ পরীক্ষার সম্মুখীন হন?
উত্তর: তায়েফে সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহম্মদ (স.) ভীষণ পরীক্ষার সম্মুখীন হন।
প্রশ্ন ১৫। কিসের সাধনায় হযরত মুহম্মদ (স.)-এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল?
উত্তর: সত্যের নিবিড় সাধনায়।
আরো পড়ুন: এসএসসি বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১৬ কিসের গৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্যও স্থান লাভ করেনি?
উত্তর: বংশগৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্যও স্থান লাভ করেনি।
প্রশ্ন ১৭। মহানবি হযরত মুহম্মদ (স.) সত্য প্রচারের ক্ষেত্রে কাদের কাছে উপহসিত হয়েছেন?
উত্তর: মহানবি হযরত মুহম্মদ (স.) পৌত্তলিকদের কাছে উপহসিত হয়েছেন।
প্রশ্ন ১৮। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের মূল প্রতিপাদ্য কী?
উত্তর: মানুষ হিসেবে হযরত মুহম্মদ (স.)-এর মানবীয় গুণাবলি বিশ্লেষণই ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের মূল প্রতিপাদ্য। (মানুষ মুহম্মদ (স.) জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)
প্রশ্ন ১৯। মহানবি (স.)-এর মৃত্যুতে মদিনায় কেমন পরিস্থিতির সূত্রপাত হয়?-
উত্তর: মহানবি (স:)-এর মৃত্যুতে মদিনায় শোকের আঁধার ঘনিয়ে আসে। সবাই শোকে একেবারে নির্বাক হয়ে যায়।
প্রশ্ন ২০। হযরত মুহম্মদ (স.) মক্কা ছেড়ে কোথায় চলে যান?
উত্তর: মক্কাবাসীর অকথ্য অত্যাচারে মহান আল্লাহর নির্দেশে হযরত মুহম্মদ (স.) মক্কা ছেড়ে মদিনায় চলে যান।
প্রশ্ন ২১। হযরত মুহম্মদ (স.)-এর জীবনে কোন বিশেষ গুণটি প্রদীপের মতো জ্বলে উঠেছিল?
উত্তর: হযরত মুহম্মদ (স.)-এর জীবনে বহুমুখী মানবীয় গুণের মধ্যে মানুষ হিসেবে ক্ষুদ্রতাবোধ ও সহজ দৈন্যের নির্মল অনুভূতি প্রদীপের মতো জ্বলে উঠেছিল।
প্রশ্ন ২২। মক্কা বিজয়ের পর হযরত মুহম্মদ (স.) কাদেরকে দীক্ষা দিতেন?
উত্তর: মক্কা বিজয়ের পর ‘মহানবি হযরত মুহম্মদ (স.) সত্যসন্ধানী মানুষদেরকে দীক্ষা দিতেন।
এসএসসি বাংলা ১ম পত্রের মানুষ মুহম্মদ (স.) জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন।






