HSC ICT Suggestion 2026 অনুযায়ী পরীক্ষায় ভালো ফল করার জন্য শুধু পড়াশোনা করলেই যথেষ্ট নয়, বরং প্রশ্নের ধরন অনুযায়ী প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা—এই চারটি স্তরের প্রশ্ন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে CQ অংশে ভালো নম্বর পাওয়া অনেক সহজ হয়ে যায়।
এই সেকশনে আমরা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন সাজেশন তুলে ধরেছি। পাশাপাশি বিগত বছরের CQ ও MCQ প্রশ্ন বিশ্লেষণ করে দেখানো হয়েছে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন বারবার রিপিট হয় এবং পরীক্ষার ট্রেন্ড কীভাবে পরিবর্তিত হচ্ছে।
HSC ICT Suggestion 2026
অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
বোর্ড প্রশ্নের (২০১৬–২০২৫) সংখ্যাভিত্তিক বিশ্লেষণের ছক: বহুনির্বাচনি
| সাল | ঢাকা | ময়মনসিংহ | রাজশাহী | দিনাজপুর | কুমিল্লা | চট্টগ্রাম | সিলেট | যশোর | বরিশাল | মোট |
| ২০২৫ | ৫ | ৩ | ৪ | ৪ | ৫ | ৬ | ৫ | ৪ | ৪ | ৪০ |
| ২০২৪ | ৪ | ৫ | ৪ | ৫ | ৫ | ৪ | ৪ | ৪ | ৪ | ৩৯ |
| ২০২৩ | ৪ | ৩ | ৫ | ৫ | ৩ | ৪ | ৩ | ৭ | ৬ | ৪০ |
| ২০১৯ | ২ | — | ৫ | ৩ | ৩ | ৩ | ৫ | ৪ | ৫ | ৩০ |
| ২০১৮ | ২ | — | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ১৬ |
| ২০১৭ | ৫ | — | ৪ | ২ | ৩ | ৪ | ৩ | ৪ | ৩ | ২৮ |
| ২০১৬ | ৬ | — | ৫ | ৫ | ৬ | ৫ | ৮ | ৭ | ৬ | ৪৮ |
| মোট প্রশ্ন | ২৮ | ১১ | ২৯ | ২৬ | ২৭ | ২৮ | ৩০ | ৩২ | ৩০ | ২৪১ |
বোর্ড প্রশ্নের (২০১৬–২০২৫) সংখ্যাভিত্তিক বিশ্লেষণের ছক: সৃজনশীল
| সাল | ঢাকা | ময়মনসিংহ | রাজশাহী | দিনাজপুর | কুমিল্লা | চট্টগ্রাম | সিলেট | যশোর | বরিশাল | মোট |
| ২০২৫ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ২ | ১ | ১০ |
| ২০২৪ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ২ | ১০ |
| ২০২৩ | ২ | ১ | ১ | ২ | ১ | ১ | ১ | ১ | ২ | ১২ |
| ২০১৯ | ১ | — | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ৮ |
| ২০১৮ | ১ | — | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ৮ |
| ২০১৭ | ১ | — | ১ | ২ | ১ | ১ | ১ | ১ | ১ | ৮ |
| ২০১৬ | ১ | — | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ৮ |
| মোট প্রশ্ন | ৮ | ৩ | ৭ | ৮ | ৭ | ৭ | ৭ | ৮ | ৯ | ৬৪ |
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন (ক-এর জন্য)
১। ই-লার্নিং কী? ★ ★ঢা.বো. ২৫; চ.বো., দি.বো. ২৪
২। নিউরাল নেট কী? ★ ম.বো. ২৪
৩। CAD কী? ★ ঢা.বো. ২৩
৪। ক্রায়োজেনিক এজেন্ট কী? ★ ★ কু.বো. ২৩
৫। মহাকাশ অভিযান কাকে বলে? ★ মা.বো. ২৩
৬। বিশ্বগ্রাম কী? ★ ★ সকল বোর্ড ২৫; য.বো. ১৭
৭। অগমেন্টেড রিয়েলিটি কী? ★ –
৮। সফটওয়্যার পাইরেসি কী? ★ ★ মি.বো. ২৪
৯। ভার্চুয়াল রিয়েলিটি কী? ★ ★ স.বো. ২৫; রা.বো. ২৪, ২৩
১০। ভিডিও কনফারেন্সিং কী? ★ চ.বো. ১৭
১১। ই-commerce কী? ★ ★ কু.বো. ২৫; ব.বো. ২৩; দি.বো. ১৯
১২। rDNA কী? ★ মা.বো. ১৮
১৩। ইন্টারনেট কী? ★ –
১৪। স্মার্টহোম কী? ★ ★ ঢা.বো. ২৫; ব.বো. ২৩; চ.বো. ১৯
১৫। কৃত্রিম বুদ্ধিমত্তা কী? ★ ★ সি.বো. ১৯; ঢা.বো. ১৬
১৬। প্লেজিয়ারিজম কী? ★ কু.বো. ১৯
১৭। বায়োমেট্রিক্স কী? ★ ★ চ.বো. ২৫; দি.বো. ২৩; ব.বো. ১৯
১৮। রোবটিক্স কী? ★ ★ দি.বো., সি.বো. ২৪; ম.বো. ২৩
১৯। অ্যাকচুয়েটর কী? ★ –
২০। জিন কী? ★ রা.বো. ১১
২১। হ্যান্ড জিওমিট্রি কী? ★ মা.বো. ১৮
২২। ক্রায়োসার্জারি কী? ★ ★ দি.বো. ২৫; চ.বো. ২৩; ঢা.বো. ১৭
২৩। ন্যানোটেকনোলজি কী? ★ ★ চ.বো. ২৪; ঢা.বো., কু.বো. ২৩
২৪। বায়োইনফরমেটিক্স কী? ★ স.বো. ২৪
২৫। এক্সপার্ট সিস্টেম কী? ★ –
২৬। আইওটি (IoT) কী? ★ ★ মা.বো. ১৮
২৭। মেশিন লার্নিং কী? ★ ★ সি.বো. ২৫
২৮। ক্রায়োপ্রোব কী? ★ ★ স.বো. ২৩
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন (খ-এর জন্য)
১। ‘টপ টু ডাউন’ পদ্ধতিতে কাজ করার প্রযুক্তিটি ব্যাখ্যা করো। (ম.বো. ২৪) ★ ★
২। খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি (জেনেটিক ইঞ্জিনিয়ারিং) ব্যাখ্যা করো। (দি.বো. ২৪) ★
৩। কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকাশক্তি- ব্যাখ্যা করো। (সকল বোর্ড ২৪) ★ ★
৪। কোন প্রযুক্তির মাধ্যমে সারা বছর আম উৎপাদন সম্ভব? ব্যাখ্যা করো। (দি.বো. ২৩) ★
৫। ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তু থেকে বৃহৎ বস্তু তৈরি করার প্রযুক্তি (ন্যানোটেক) ব্যাখ্যা করো। (স.বো. ২৫, ২৪) ★ ★
৬। “তথ্য প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব”- ব্যাখ্যা করো। (স.বো. ২৩) ★
৭। ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি (রোবট) কীভাবে মানুষের বিকল্প হিসেবে কাজ করে? (কু.বো. ২৩) ★ ★
৮। “আগামী বিশ্ব হবে ন্যানোটেকনোলজির বিশ্ব”- ব্যাখ্যা করো। (স.বো. ২৩) ★
৯। প্রযুক্তির ব্যবহার করে মটর ড্রাইভিং শেখা সম্ভব (ভার্চুয়াল রিয়েলিটি)- ব্যাখ্যা করো। (রা.বো. ২৫, কু.বো. ২৪) ★ ★
১০। “ন্যূনতম ধকল সহিষ্ণু শল্যচিকিৎসা পদ্ধতিটি” (ক্রায়োসার্জারি) ব্যাখ্যা করো। (চ.বো. ১৯) ★ ★
১১। বায়োইনফরমেটিক্স-এ ব্যবহৃত ডেটা কী? ব্যাখ্যা করো। (চ.বো. ১৯) ★ ★
১২। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো। (রা., চ., ব. বো. ১৮) ★ ★
১৩। আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি (ন্যানোটেক) ব্যাখ্যা করো। (ঢা.বো. ১৭) ★ ★
১৪। রক্তপাতহীন অপারেশন সম্ভব- ব্যাখ্যা করো। (কু.বো. ২৫) ★ ★
১৫। ‘শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব’- ব্যাখ্যা করো। (দি.বো. ১৭, রা.বো. ১৬) ★ ★
১৬। “প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষে চিকিৎসা সম্ভব”- ব্যাখ্যা করো। (ঢা.বো. ২৫) ★ ★
১৭। সিমুলেশনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের আবহ তৈরি করে সৈনিকদের প্রশিক্ষণ সম্ভব- ব্যাখ্যা করো। (দি.বো. ২৫) ★
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক সাজেশন (গ ও ঘ-এর জন্য)
প্রয়োগমূলক (গ)
১। বায়োমেট্রিক্সের বিভিন্ন পদ্ধতি: ফেস রিকগনিশন, আইরিস স্ক্যানার বা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি ব্যাখ্যা। ★ ★
২। ভার্চুয়াল রিয়েলিটি (VR): এর প্রযুক্তি এবং সিমুলেটেড পরিবেশ তৈরির প্রক্রিয়া। ★ ★
৩। জেনেটিক ইঞ্জিনিয়ারিং: নতুন শস্য বা প্রাণীর জাত উদ্ভাবনের প্রক্রিয়া। ★ ★
৪। ক্রায়োসার্জারি: শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসার ধাপসমূহ বর্ণনা। ★ ★
৫। ন্যানোটেকনোলজি: চিকিৎসা ও খাদ্যশিল্পে এর ক্ষেত্রসমূহ। ★ ★
৬। বায়োইনফরমেটিক্স: জৈবিক তথ্যের বিশ্লেষণে আইসিটির ব্যবহার। ★
উচ্চতর দক্ষতামূলক (ঘ)
১। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব: শিক্ষা, গবেষণা, চিকিৎসা ও ড্রাইভিং প্রশিক্ষণে এর সক্ষমতা বিশ্লেষণ। ★ ★
২। বায়োমেট্রিক্সের তুলনা: ফিঙ্গারপ্রিন্ট বনাম রেটিনা স্ক্যান/ফেস রিকগনিশন—কোনটি বেশি সুবিধাজনক ও জনপ্রিয়? ★ ★
৩। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োইনফরমেটিক্স: এদের মধ্যকার ভিন্নতা এবং কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অবদান। ★ ★
৪। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স: শিল্পকারখানায় বা ঝুঁকিপূর্ণ কাজে রোবটের প্রভাব এবং ট্রাফিক ব্যবস্থাপনায় AI-এর ভূমিকা। ★ ★
৫। তথ্য প্রযুক্তির নৈতিকতা: আইসিটি ব্যবহারে সচেতনতা ও সফটওয়্যার পাইরেসি রোধের গুরুত্ব। ★
টিপস: বোর্ড পরীক্ষার জন্য বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স, ক্রায়োসার্জারি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং—এই চারটি টপিক থেকে সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।
অধ্যায় ২: কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
বোর্ড প্রশ্নের (২০১৬–২০২৫) সংখ্যাভিত্তিক বিশ্লেষণের ছক: বহুনির্বাচনি
| সাল | ঢাকা | ময়মনসিংহ | রাজশাহী | দিনাজপুর | কুমিল্লা | চট্টগ্রাম | সিলেট | যশোর | বরিশাল | মোট |
| ২০২৫ | ৫ | ৬ | ৫ | ৬ | ৬ | ৭ | ৪ | ৬ | ৫ | ৫০ |
| ২০২৪ | ৫ | ৫ | ৬ | ৫ | ৫ | ৫ | ৫ | ৬ | ৫ | ৪৭ |
| ২০২৩ | ৫ | ৫ | ৪ | ৫ | ৬ | ৫ | ৬ | ৬ | ৬ | ৪৮ |
| ২০১৯ | ৪ | — | ৬ | ৫ | ৩ | ৬ | ৪ | ৫ | ৪ | ৩৭ |
| ২০১৮ | ৫ | — | ৫ | ৫ | ৫ | ৫ | ৫ | ৫ | ৫ | ৪০ |
| ২০১৭ | ৪ | — | ৪ | ৩ | ৩ | ৪ | ৪ | ৬ | ৫ | ৩৩ |
| ২০১৬ | ৫ | — | ৫ | ৪ | ৬ | ৬ | ৪ | ৫ | ৫ | ৪০ |
| মোট প্রশ্ন | ৩৩ | ১৬ | ৩৫ | ৩৩ | ৩৪ | ৩৮ | ৩২ | ৩৯ | ৩৫ | ২৯৫ |
বোর্ড প্রশ্নের (২০১৬–২০২৫) সংখ্যাভিত্তিক বিশ্লেষণের ছক: সৃজনশীল
| সাল | ঢাকা | ময়মনসিংহ | রাজশাহী | দিনাজপুর | কুমিল্লা | চট্টগ্রাম | সিলেট | যশোর | বরিশাল | মোট |
| ২০২৫ | ১ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ১৭ |
| ২০২৪ | ২ | ১ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ১৭ |
| ২০২৩ | ২ | ২ | ১ | ২ | ১ | ১ | ২ | ১ | ২ | ১৪ |
| ২০১৯ | ১ | — | ২ | ২ | ১ | ১ | ২ | ১ | ২ | ১২ |
| ২০১৮ | ২ | — | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ১৬ |
| ২০১৭ | ২ | — | ১ | ১ | ১ | ২ | ২ | ১ | ১ | ১১ |
| ২০১৬ | ২ | — | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ৯ |
| মোট প্রশ্ন | ১২ | ৫ | ১১ | ১২ | ১০ | ১১ | ১৩ | ১০ | ১২ | ৯৬ |
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন (ক-এর জন্য)
১। ব্যান্ডউইডথ কী? ★ ★ সকল বোর্ড ২৫; কু.বো. ২৪; রা., চ. ১৮
২। ডেটা ট্রান্সমিশন মোড কী? ★ ★ স.বো. ১৯; সি.বো. ১৭
৩। মডুলেশন কী? ★ ★ দি.বো. ২৪; কু., চ. ১৮
৪। রোমিং কী? ★ ★ ঢা.বো. ২৫; ম.বো. ২৪; চ.বো. ১৯
৫। ফুল ডুপ্লেক্স কী? ★ কু.বো. ২৩
৬। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কী? ★ স.বো. ১৯
৭। কম্পিউটার নেটওয়ার্ক কী? ★ ★ স.বো. ১৯
৮। সিনক্রোনাস ট্রান্সমিশন কী? ★ ★ ঢা., দি., স., সি. বো. ১৮
৯। সুইচ (Switch) কী? ★ ★ ঢা.বো. ২৪; ব.বো. ১৬
১০। গেইটওয়ে (Gateway) কী? ★ ★ সি.বো. ২৫; রা., ব. বো. ২৪
১১। NIC (Network Interface Card) কী? ★ ★ স.বো. ২৫; চ.বো. ২৫; সি.বো. ২৩
১২। ক্লাউড কম্পিউটিং কী? ★ ★ রা., চ., সি. বো. ২৪
১৩। নেটওয়ার্ক টপোলজি কী? ★ ★ দি.বো. ২৪; রা.বো. ১৭
১৪। পিকোনেট (Piconet) কী? ★ ★ রা.বো. ২৫; ঢা.বো. ২৩
১৫। WiMAX কী? ★ ★ রা.বো. ২৩
১৬। WAN (Wide Area Network) কী? ★ ★ দি.বো. ২৫
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন (খ-এর জন্য)
১। ডেটা আদান-প্রদান একই সাথে সম্ভব (ফুল ডুপ্লেক্স)- ব্যাখ্যা করো। (সি.বো. ২৪) ★ ★
২। হাবের (Hub) চেয়ে সুইচ (Switch) কেন বেশি সুবিধাজনক? ব্যাখ্যা করো। (স.বো. ২৪) ★ ★
৩। ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস পদ্ধতি কেন সুবিধাজনক? (রা.বো. ২৪) ★ ★
৪। স্টার টপোলজির সম্প্রসারিত টপোলজি (ট্রি টপোলজি) ব্যাখ্যা করো। (চ.বো. ২৪) ★
৫। রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড (আইসোক্রোনাস) ব্যাখ্যা করো। (স.বো. ২৫) ★ ★
৬। নিরাপদ ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং কেন উত্তম? (দি.বো. ১৯) ★ ★
৭। IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি (WiMAX) বুঝিয়ে লেখো। (স.বো. ১৯) ★ ★
৮। “ক্লাউড কম্পিউটিংয়ে গ্রাহকের তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে”—বুঝিয়ে লেখো। (সি.বো. ২৫) ★ ★
৯। কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ব্যান্ডউইডথ (ন্য্যারো ব্যান্ড) বুঝিয়ে লেখো। ★ ★
১০। 9600 bps স্পিড বলতে কী বোঝায়? (ঢা.বো. ১৭) ★ ★
১১। মোবাইল ফোন সেল নেটওয়ার্ক কেন ষড়ভুজাকৃতির (Hexagonal) হয়? (ঢা.বো. ২৪) ★ ★
১২। ফাইবার অপটিক্যাল ক্যাবল কেন ইএমআই (EMI) মুক্ত? (রা.বো. ১৭) ★ ★
১৩। সর্বোচ্চ ৮টি ডিভাইস নিয়ে গঠিত নেটওয়ার্কটি (ব্লুটুথ/পিকোনেট) ব্যাখ্যা করো। (সি.বো. ২৫) ★ ★
১৪। গেটওয়েকে কেন ‘প্রোটোকল কনভার্টার’ বলা হয়? (স.বো. ২৫) ★
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক সাজেশন (গ ও ঘ-এর জন্য)
প্রয়োগমূলক (গ)
১। অপটিক্যাল ফাইবার: এর গঠন, বৈশিষ্ট্য এবং কেন এটি দ্রুততম মাধ্যম তা বর্ণনা। ★ ★
২। ট্রান্সমিশন মেথড: অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস মেথডের কার্যপদ্ধতি। ★ ★
৩। মোবাইল প্রজন্ম: বিশেষ করে ৪র্থ (4G) এবং ৫ম (5G) প্রজন্মের বৈশিষ্ট্য। ★ ★
৪। টপোলজি: স্টার, ট্রি, রিং এবং বাস টপোলজির চিত্রসহ বর্ণনা। ★ ★
৫। ট্রান্সমিশন মোড: হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডের ব্যাখ্যা। ★ ★
৬। তারবিহীন মাধ্যম: ব্লুটুথ (WPAN), WiFi (WLAN) এবং WiMAX (WMAN) এর কার্যকারিতা। ★ ★
উচ্চতর দক্ষতামূলক (ঘ)
১। টপোলজির তুলনা: স্টার বনাম রিং অথবা বাস বনাম স্টার—কোনটি বেশি উপযোগী? ★ ★
২। সিনক্রোনাস বনাম অ্যাসিনক্রোনাস: দক্ষতা ও গাণিতিক বিশ্লেষণ (Efficiency calculation)। ★ ★
৩। WiFi বনাম WiMAX: অধিক দূরত্বে ব্যবহারের ক্ষেত্রে কোনটি শ্রেষ্ঠ এবং কেন? ★ ★
৪। ক্যাবল তুলনা: কো-অ্যাক্সিয়াল বনাম অপটিক্যাল ফাইবার—সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ। ★ ★
৫। ক্লাউড কম্পিউটিং: আধুনিক ব্যবসায়িক ক্ষেত্রে এবং ডেটা সংরক্ষণে এর প্রভাব। ★ ★
৬। ব্যক্তি শনাক্তকরণ/নিরাপত্তা: নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সুইচ ও হাবের তুলনামূলক শ্রেষ্ঠত্ব। ★ ★
বিশেষ পরামর্শ: ২য় অধ্যায় থেকে সাধারণত নেটওয়ার্ক টপোলজি অথবা ডেটা ট্রান্সমিশন মেথড/মোড থেকে একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই থাকে। তাই এই টপিকগুলো চিত্রসহ প্র্যাকটিস করা জরুরি।
অধ্যায় ৩: সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
বোর্ড প্রশ্নের (২০১৬–২০২৫) সংখ্যাভিত্তিক বিশ্লেষণের ছক: বহুনির্বাচনি
| সাল | ঢাকা | ময়মনসিংহ | রাজশাহী | দিনাজপুর | কুমিল্লা | চট্টগ্রাম | সিলেট | যশোর | বরিশাল | মোট |
| ২০২৫ | ৬ | ৫ | ৬ | ৫ | ৫ | ৫ | ৬ | ৬ | ৬ | ৫০ |
| ২০২৪ | ৫ | ৫ | ৫ | ৪ | ৬ | ৭ | ৪ | ৫ | ৫ | ৪৬ |
| ২০২৩ | ৬ | ৫ | ৬ | ৫ | ৭ | ৭ | ৬ | ৫ | ৫ | ৫২ |
| ২০১৯ | ৬ | — | ৩ | ৩ | ৬ | ৪ | ৫ | ৫ | ৫ | ৩৭ |
| ২০১৮ | ৫ | — | ৫ | ৫ | ৫ | ৫ | ৫ | ৫ | ৫ | ৪০ |
| ২০১৭ | ৪ | — | ৫ | ৬ | ৪ | ৪ | ৫ | ৬ | ৫ | ৪৩ |
| ২০১৬ | ৪ | — | ৯ | ৭ | ৯ | ৮ | ৬ | ৭ | ৬ | ৫৬ |
| মোট প্রশ্ন | ৩৬ | ১৫ | ৩৯ | ৩৫ | ৪৬ | ৪০ | ৩৭ | ৩৯ | ৩৭ | ৩২৪ |
সৃজনশীল রচনামূলক (CQ) বিশ্লেষণ ছক (২০১৬–২০২৫)
| সাল | ঢাকা | ময়মনসিংহ | রাজশাহী | দিনাজপুর | কুমিল্লা | চট্টগ্রাম | সিলেট | যশোর | বরিশাল | মোট |
| ২০২৫ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ১৮ |
| ২০২৪ | ২ | ৩ | ৩ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ১৯ |
| ২০২৩ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ৩ | ২ | ১৯ |
| ২০১৯ | ২ | — | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ১৬ |
| ২০১৮ | ২ | — | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ১৬ |
| ২০১৭ | ২ | — | ২ | ১ | ২ | ২ | ২ | ২ | ২ | ১৫ |
| ২০১৬ | ১ | — | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ৮ |
| মোট | ১৩ | ৭ | ১৩ | ১২ | ১৩ | ১৩ | ১৩ | ১৪ | ১৩ | ১১১ |
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন (ক-এর জন্য)
১। ইউনিকোড (Unicode) কী? ★★ চ.বো., ব.বো. ২৫; চ.বো. ২৪
২। সংখ্যা পদ্ধতির বেজ (Base) কী? ★★ দি.বো. ২৩; ঢা.বো. ১৭
৩। সর্বজনীন গেইট (Universal Gate) কী? ★★ স.বো. ২৫; ব.বো. ১৯
৪। এনকোডার (Encoder) কী? ★★ রা.বো. ২৫; চ.বো. ২৪; ম.বো. ২৩
৫। ২-এর পরিপূরক (2’s Complement) কী? ★ স.বো. ২৫
৬। কোড (Code) কী? ★★ রা.বো. ২৪; মা.বো. ২৩; সকল বোর্ড ১৮
৭। ASCII কী? ★★ ঢা.বো. ২৫; য.বো. ২৪; রা.বো. ১৯
৮। বিসিডি (BCD) কোড কী? ★★ চ.বো. ২৩; সি.বো. ১৯; দি.বো. ১৬
৯। সত্যক সারণি (Truth Table) কী? ★★ স.বো. ২৪; দি.বো. ১৯
১০। র্যাডিক্স পয়েন্ট (Radix Point) কী? ★★ রা.বো. ২৫; ম.বো. ২৪
১১। রেজিস্টার (Register) কী? ★★ সি.বো. ২৩; কু.বো. ১৭
১২। ডিকোডার (Decoder) কী? ★★ ঢা.বো., চ.বো. ২৫
১৩। লজিক গেইট কী? ★★ সি.বো. ২৫; দি.বো. ২৪; ব.বো. ১৬
১৪। অ্যাডার (Adder) কী? ★★ স.বো. ২৫; কু.বো. ২৩
১৫। কাউন্টার (Counter) কী? ★ দি.বো. ২৫; সি.বো. ১৯
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন (খ-এর জন্য)
১।১৭ এর পরের সংখ্যা ২০ কেন? ব্যাখ্যা করো। (অক্টাল সংখ্যা পদ্ধতি) ★
২। ন্যান্ড (NAND) গেইটকে সর্বজনীন গেইট বলা হয় কেন? ★★
৩। ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ—বুঝিয়ে লেখো। ★★
৪। ৫ + ৩ = ১০ কেন হয়? ব্যাখ্যা করো। (অক্টাল যোগ) ★★
৫। ১১ + ১ = ১০০ হতে পারে—ব্যাখ্যা করো। (বাইনারি যোগ) ★
৬। “২-এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়”—বুঝিয়ে লেখো। ★★
৭। কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি (ডিকোডার) ব্যাখ্যা করো। ★★
৮। বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়—ব্যাখ্যা করো। ★★
৯। বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্ভব (২-এর পরিপূরক)—ব্যাখ্যা করো। ★★
১০। বিসিডি (BCD) কোড এবং বাইনারি সংখ্যা এক নয়—ব্যাখ্যা করো। ★★
১১। ৪ + ৪ = ১০ কেন হয়? ব্যাখ্যা করো। (অক্টাল পদ্ধতি) ★★
১২। রেজিস্টার ও মেমোরি এক নয়—ব্যাখ্যা করো। ★★
১৩। নর (NOR) গেইটের সকল ইনপুট একই হলে তা মৌলিক গেইট (NOT) হিসেবে কাজ করে—ব্যাখ্যা করো। ★★
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক সাজেশন (গ ও ঘ-এর জন্য)
প্রয়োগমূলক (গ)
১। সরলীকরণ: বুলিয়ান অ্যালজেবরা ব্যবহার করে লজিক ফাংশন সরল করা। ★★
২। সত্যক সারণি: যেকোনো লজিক ফাংশন থেকে সত্যক সারণি তৈরি এবং সারণি থেকে সমীকরণ নির্ণয়। ★
৩। ২-এর পরিপূরক: যোগের মাধ্যমে দুটি সংখ্যার পার্থক্য নির্ণয়। ★★
৪। সংখ্যা পদ্ধতির রূপান্তর: ডেসিমেল, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলের মধ্যে পারস্পরিক রূপান্তর। ★★
৫। গেইট বাস্তবায়ন: সর্বজনীন গেইট (NAND/NOR) দিয়ে মৌলিক গেইট বা বিশেষ গেইট (XOR/XNOR) বাস্তবায়ন। ★★
৬। অ্যাডার ও এনকোডার: হাফ অ্যাডার এবং এনকোডার/ডিকোডার সার্কিটের গঠন বর্ণনা। ★★
উচ্চতর দক্ষতামূলক (ঘ)
১। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার: দুটি হাফ অ্যাডার এবং একটি OR গেইট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। ★★
২। সর্বজনীনতা প্রমাণ: শুধুমাত্র NAND অথবা শুধুমাত্র NOR গেইট দিয়ে যেকোনো জটিল সার্কিট বাস্তবায়ন। ★★
৩। কাউন্টার ও রেজিস্টার: চিত্রসহ ৪-বিট রেজিস্টার বা কাউন্টারের কার্যপদ্ধতি বিশ্লেষণ। ★
৪। কোডের তুলনা: ASCII এবং ইউনিকোডের মধ্যে কোনটি অধিক কার্যকর তা বিশ্লেষণ। ★
৫। ডিজিটাল ডিভাইসের গুরুত্ব: কম্পিউটার ডিজাইনে কেন শুধুমাত্র বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয় তার যৌক্তিক বিশ্লেষণ। ★
টিপস: ৩য় অধ্যায়ে ভালো করার জন্য ২-এর পরিপূরক এবং অ্যাডার (Adder) টপিক দুটি সবচেয়ে বেশি প্র্যাকটিস করবেন। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে।
অধ্যায় ৪: ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
বোর্ড প্রশ্নের (২০১৬–২০২৫) সংখ্যাভিত্তিক বিশ্লেষণের ছক: বহুনির্বাচনি
| সাল | ঢাকা | ময়মনসিংহ | রাজশাহী | দিনাজপুর | কুমিল্লা | চট্টগ্রাম | সিলেট | যশোর | বরিশাল | মোট |
| ২০২৫ | ৪ | ৪ | ৪ | ৩ | ৪ | ২ | ৫ | ৫ | ৪ | ৩৫ |
| ২০২৪ | ৫ | ৫ | ৪ | ৫ | ৫ | ৪ | ৬ | ৫ | ৪ | ৪৩ |
| ২০২৩ | ৫ | ৬ | ৫ | ৬ | ৪ | ৪ | ৪ | ৩ | ৩ | ৪০ |
| ২০১৯ | ৩ | — | ৪ | ৭ | ৩ | ৪ | ৩ | ৩ | ৪ | ৩১ |
| ২০১৮ | ৪ | — | ৪ | ৪ | ৪ | ৪ | ৪ | ৪ | ৪ | ৩২ |
| ২০১৭ | ৩ | — | ৪ | ৪ | ৪ | ৪ | ৪ | ২ | ৪ | ২৯ |
| ২০১৬ | ৫ | — | ৪ | ৬ | ৩ | ৫ | ৪ | ৫ | ৫ | ৩৭ |
| মোট প্রশ্ন | ২৯ | ১৫ | ২৯ | ৩৫ | ২৭ | ২৭ | ৩০ | ২৭ | ২৮ | ২৪৭ |
বোর্ড প্রশ্নের (২০১৬–২০২৫) সংখ্যাভিত্তিক বিশ্লেষণের ছক:সৃজনশীল
| সাল | ঢাকা | ময়মনসিংহ | রাজশাহী | দিনাজপুর | কুমিল্লা | চট্টগ্রাম | সিলেট | যশোর | বরিশাল | মোট |
| ২০২৫ | ২ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১০ |
| ২০২৪ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ৯ |
| ২০২৩ | ১ | ১ | ২ | ১ | ২ | ২ | ১ | ১ | ১ | ১২ |
| ২০১৯ | ১ | – | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ৮ |
| ২০১৮ | ১ | – | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ৮ |
| ২০১৭ | ১ | – | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ৮ |
| ২০১৬ | ১ | – | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ৮ |
| মোট প্রশ্ন | ৮ | ৩ | ৮ | ৭ | ৮ | ৮ | ৭ | ৭ | ৭ | ৬৩ |
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন (ক-এর জন্য)
১। HTML এলিমেন্ট কী? ★ ঢা.বো., য.বো. ২৫
২। হাইপারমিডিয়া (Hypermedia) কী? ★★ ম.বো. ২৫
৩। URL কী? ★★ ঢা.বো. ২৪; চ.বো. ১৬
৪। হাইপারলিংক (Hyperlink) কী? ★★ রা.বো., সি.বো. ২৪; দি.বো. ১৯
৫। আইপি (IP) অ্যাড্রেস কী? ★★ দি.বো. ২৫; কু.বো., ব.বো. ২৪
৬। অ্যাট্রিবিউট (Attribute) কী? ★★ স.বো. ২৫; রা.বো., চ.বো. ২৩
৭। হোস্টিং (Hosting) কী? ★ দি.বো. ২৩
৮। সার্চ ইঞ্জিন (Search Engine) কী? ★★ দি.বো. ২৫; চ.বো. ২৩
৯। HTML Syntax কী? ★★ দি.বো., য.বো. ২৪; ঢা.বো. ১৭
১০। ওয়েবপেইজ (Webpage) কী? ★★ চ.বো. ২৫; য.বো. ১৭
১১। HTML ট্যাগ (Tag) কী? ★★ দি.বো. ২৪; রা.বো. ১৬
১২। ডাইনামিক ওয়েবসাইট কী? ★ কু.বো., সি.বো. ২৩
১৩। HTTP কী? ★★ মা.বো. ২৩; সকল বোর্ড ১৮
১৪। ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট কী? ★ সি.বো. ২৫
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন (খ-এর জন্য)
১। HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়—ব্যাখ্যা করো। (এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ) ★★
২। HTML একটি কেস সেনসেটিভ (Case Sensitive) ভাষা নয়—ব্যাখ্যা করো। ★★
৩। <br> বা <img> কে এম্পটি (Empty) ট্যাগ বলা হয় কেন? ★★
৪। ডোমেইন নেম (Domain Name) অদ্বিতীয়—ব্যাখ্যা করো। ★★
৫। আইপি ঠিকানাই হচ্ছে ডোমেইন নেম-এর গাণিতিক রূপ—ব্যাখ্যা করো। ★★
৬। “ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়”—ব্যাখ্যা করো। ★★
৭। ওয়েবসাইট ও ওয়েবপেইজ এক নয়—ব্যাখ্যা করো। ★★
৮। হোস্টিং কেন প্রয়োজন? বুঝিয়ে লেখো। ★
৯। ওয়েবপেইজে কীভাবে ছবি যুক্ত করা হয়? ( <img> ট্যাগের ব্যবহার) ★★
১০। ট্যাগ ও অ্যাট্রিবিউট উদাহরণসহ ব্যাখ্যা করো। ★
১১। ডোমেইন নেম-এর গুরুত্ব ব্যাখ্যা করো। ★★
১২। স্টাইল অ্যাট্রিবিউট (Inline CSS) কেন ব্যবহার করা হয়? ★★
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক সাজেশন (গ ও ঘ-এর জন্য)
প্রয়োগমূলক (গ)
১। HTML কোডিং: উদ্দীপকের ছক (Table) বা অনুচ্ছেদ (Paragraph) দেখে HTML কোড লেখা। ★★
২। লিস্ট তৈরি: অর্ডারড লিস্ট (<ol>) এবং আন-অর্ডারড লিস্ট (<ul>) তৈরির কোড। ★★
৩। ইমেজ ও লিংক: ওয়েবপেইজে ছবি যুক্ত করা এবং হাইপারলিংক (<a>) তৈরির পদ্ধতি। ★★
৪। ওয়েবসাইট কাঠামো: হায়ারার্কিক্যাল (মেনু), নেটওয়ার্ক (মেশ), লিনিয়ার এবং হাইব্রিড কাঠামোর বর্ণনা। ★★
৫। পাবলিশিং: একটি ওয়েবসাইট পাবলিশ করার ধাপসমূহ বর্ণনা। ★★
উচ্চতর দক্ষতামূলক (ঘ)
১। কাঠামোর তুলনা: লিনিয়ার বনাম হায়ারার্কিক্যাল অথবা মেনু বনাম নেটওয়ার্ক কাঠামো—কোনটি বড় প্রতিষ্ঠানের জন্য উপযোগী? ★★
২। স্ট্যাটিক বনাম ডাইনামিক: কোন ধরণের ওয়েবসাইট বেশি সুবিধাজনক এবং কেন? ★★
৩। ট্যাগের গুরুত্ব: ওয়েবপেইজ তৈরিতে বিভিন্ন ফরম্যাটিং ট্যাগের প্রয়োজনীয়তা বিশ্লেষণ। ★
৪। ছবি দিয়ে লিংক: একটি ছবির ওপর ক্লিক করলে অন্য পেইজে যাওয়ার পদ্ধতি (Image as a link) বিশ্লেষণ। ★
৫। টেবিল ডিজাইন: rowspan এবং colspan ব্যবহার করে জটিল টেবিল তৈরির সক্ষমতা বিশ্লেষণ। ★★
টিপস: বোর্ড পরীক্ষার জন্য টেবিল (Table), লিস্ট (List) এবং হাইপারলিংক (Hyperlink)—এই তিনটি টপিক থেকে HTML কোড আসার সম্ভাবনা ৯৯%। এই তিনটি অংশ কোড লিখে প্র্যাকটিস করবেন।
অধ্যায় ৫: প্রোগ্রামিং ভাষা
বোর্ড প্রশ্নের (২০১৬–২০২৫) সংখ্যাভিত্তিক বিশ্লেষণের ছক: বহুনির্বাচনি
| সাল | ঢাকা | ময়মনসিংহ | রাজশাহী | দিনাজপুর | কুমিল্লা | চট্টগ্রাম | সিলেট | যশোর | বরিশাল | মোট |
| ২০২৫ | ৫ | ৫ | ৬ | ৭ | ৫ | ৮ | ৫ | ৪ | ৫ | ৫০ |
| ২০২৪ | ৬ | ৫ | ৬ | ৬ | ৪ | ৫ | ৬ | ৫ | ৭ | ৫০ |
| ২০২৩ | ৪ | ৫ | ৫ | ৪ | ৫ | ৫ | ৬ | ৬ | ৫ | ৪৫ |
| ২০১৯ | ৪ | — | ৩ | ৪ | ৫ | ৪ | ৪ | ৪ | ৪ | ৩২ |
| ২০১৮ | ৪ | — | ৪ | ৪ | ৪ | ৪ | ৪ | ৪ | ৪ | ৩২ |
| ২০১৭ | ৪ | — | ৬ | ৫ | ৩ | ৪ | ৫ | ৪ | ৪ | ৩৫ |
| ২০১৬ | ৭ | — | ৪ | ৭ | ৫ | ৭ | ৬ | ৫ | ৬ | ৪৭ |
| মোট প্রশ্ন | ৩৪ | ১৫ | ৩৪ | ৩৭ | ৩১ | ৩৭ | ৩৬ | ৩২ | ৩৫ | ২৯১ |
বোর্ড প্রশ্নের (২০১৬–২০২৫) সংখ্যাভিত্তিক বিশ্লেষণের ছক: সৃজনশীল
| সাল | ঢাকা | ময়মনসিংহ | রাজশাহী | দিনাজপুর | কুমিল্লা | চট্টগ্রাম | সিলেট | যশোর | বরিশাল | মোট |
| ২০২৫ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ১ | ২ | ১৭ |
| ২০২৪ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ২ | ১ | ১৭ |
| ২০২৩ | ১ | ২ | ২ | ১ | ২ | ২ | ২ | ২ | ১ | ১৫ |
| ২০১৯ | ২ | — | ১ | ১ | ২ | ২ | ১ | ২ | ১ | ১২ |
| ২০১৮ | ১ | — | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ৮ |
| ২০১৭ | ১ | — | ২ | ২ | ২ | ১ | ১ | ২ | ২ | ১৩ |
| ২০১৬ | ১ | — | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ৮ |
| মোট প্রশ্ন | ১০ | ৬ | ১১ | ১০ | ১২ | ১১ | ১০ | ১১ | ৯ | ৯০ |
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন (ক-এর জন্য)
১। ডিবাগিং (Debugging) কী? ★ স.বো. ২৪
২। ফাংশন (Function) কী? ★★ সি.বো. ২৫; ম.বো. ২৪
৩। চলক (Variable) কী? ★★ সি.বো. ২৩; ঢা.বো. ১৯
৪। 4GL (Fourth Generation Language) কী? ★★ ঢা.বো. ১৯; য.বো. ১৬
৫। টোকেন (Token) কী? ★ রা.বো. ২৫
৬। ইন্টারপ্রেটার (Interpreter) কী? ★★ ম.বো. ২৫
৭। কী-ওয়ার্ড (Keyword) কী? ★★ য.বো. ২৫; চ.বো. ১৯
৮। অ্যালগরিদম (Algorithm) কী? ★ দি.বো. ১৯
৯। ধ্রুবক (Constant) কী? ★★ দি.বো. ২৪; স.বো. ১৯
১০। সুডোকোড (Pseudo-code) কী? ★★ ম.বো. ২৩; স.বো. ১৯
১১। অবজেক্ট প্রোগ্রাম কী? ★★ রা.বো. ২৫; ঢা.বো. ১৮
১২। অ্যারে (Array) কী? ★★ ঢা.বো. ২৫; চ.বো. ২৩
১৩। কম্পাইলর (Compiler) কী? ★★ স.বো. ২৫; চ.বো. ১৭
১৪। লুপ (Loop) কী? ★ চ.বো. ২৩
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন (খ-এর জন্য)
১। সি (C) ভাষায় কেন ফাংশন ব্যবহার করা হয়? ★★
২। ডিবাগিং কেন একটি অত্যাবশ্যকীয় কাজ? ব্যাখ্যা করো। ★★
৩। C প্রোগ্রামে কখন “return 0” লিখতে হয়? ব্যাখ্যা করো। ★★
৪। ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার কেন সুবিধাজনক? (গতি ও কার্যকারিতা) ★★
৫। k++ এবং ++k এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। ★★
৬। সি ভাষায় “1number” সঠিক চলক নয় কেন? ব্যাখ্যা করো। ★★
৭। math.h হেডার ফাইলটি কেন ব্যবহার করা হয়? ★★
৮। সি (C) কে কেন মধ্যম স্তরের ভাষা (Middle Level Language) বলা হয়? ★★
৯। কম্পাইলার ও ইন্টারপ্রেটার এক নয়—ব্যাখ্যা করো। ★★
১০। ০ ও ১ দিয়ে লেখা ভাষা (মেশিন ভাষা) ব্যাখ্যা করো। ★★
১১। অ্যারে (Array) ও চলক (Variable) এক নয়—ব্যাখ্যা করো। ★
১২। লোকাল ও গ্লোবাল ভেরিয়েবল-এর মধ্যে পার্থক্য কী? ★★
১৩। scanf("%d", &a); স্টেটমেন্টটি ব্যাখ্যা করো। ★
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক সাজেশন (গ ও ঘ-এর জন্য)
প্রয়োগমূলক (গ: সাধারণত অ্যালগরিদম ও ফ্লোচার্ট)
২। লিপ ইয়ার: কোনো বছর অধিবর্ষ বা লিপ ইয়ার কি না তা নির্ণয়ের ফ্লোচার্ট। ★★
৩। গাণিতিক সমস্যা: ত্রিভুজের ক্ষেত্রফল, সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা রূপান্তর। ★
৪। গ.সা.গু ও ল.সা.গু: দুটি সংখ্যার গ.সা.গু বা ল.সা.গু নির্ণয়ের অ্যালগরিদম। ★★
৫। বৃহত্তম সংখ্যা: তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি খুঁজে বের করার ফ্লোচার্ট। ★
৬। ফ্যাকটোরিয়াল: কোনো সংখ্যার ফ্যাকটোরিয়াল নির্ণয়ের প্রবাহচিত্র। ★★
উচ্চতর দক্ষতামূলক (ঘ: সি-প্রোগ্রামিং কোড)
১। লুপের ব্যবহার: for, while এবং do-while লুপ ব্যবহার করে ধারার যোগফল নির্ণয়ের সি-প্রোগ্রাম। ★★
২। কন্ডিশনাল লজিক: if-else ব্যবহার করে লিপ ইয়ার বা বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। ★★
৩। ভাষা বিশ্লেষণ: প্রথম ও চতুর্থ প্রজন্মের ভাষার মধ্যে তুলনামূলক সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ। ★
৪। ধারার রূপান্তর: একটি সাধারণ লুপ ব্যবহার করে করা প্রোগ্রামকে অন্য লুপে (যেমন: while থেকে do-while) রূপান্তর। ★★
৫। অ্যারে ও ফাংশন: অ্যারে ব্যবহার করে গড় নির্ণয় বা নির্দিষ্ট পদের যোগফল নির্ণয়। ★
বিশেষ পরামর্শ: বোর্ড পরীক্ষার জন্য লুপ (Loop) এবং লিপ ইয়ার (Leap Year) সংক্রান্ত সি-প্রোগ্রাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া অ্যালগরিদম ও ফ্লোচার্টের প্রতীকগুলো ভালোভাবে মনে রাখবেন।
Read More: HSC Bangla 1st Paper Suggestion
Read More: HSC Bangla 2nd Paper Final Suggestion
HSC ICT Suggestion 2026 PDF Download






