HSC Bangla 1st Paper Suggestion 2026 খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই পোস্টে শিক্ষার্থীরা পাবে গুরুত্বপূর্ণ সৃজনশীল (CQ) ও বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন, বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ এবং শর্ট ও ব্রড সাজেশন।
আমরা এমনভাবে সাজেশন তৈরি করেছি যাতে তুমি সহজে বুঝতে পার কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। পাশাপাশি থাকছে PDF Download সুবিধা, যাতে শিক্ষার্থীরা অফলাইনে পড়তে পারে এবং দ্রুত রিভিশন দিতে পারে।
HSC Bangla 1st Paper Suggestion 2026
ক-বিভাগ (গদ্য):
৪টি প্রশ্ন থেকে ২টির উত্তর করতে হবে
- অপরিচিতা (***)
- সাহিত্যের খেলা (***)
- বিলাসী (***)
- জীবন ও বৃক্ষ (***)
- মাসি-পিসি (***)
- রেইনকোট (***)
- নেকলেস (*)
খ-বিভাগ (পদ্য):
৩টি প্রশ্ন থাকবে যেকোনো ২টির উত্তর করতে হবে
- বিভীষণের প্রতি মেঘনাদ (***)
- বিদ্রোহী (***)
- প্রতিদান (***)
- পদ্মা (***)
- ফেব্রুয়ারি ১৯৬৯ (***)
- প্রত্যাবর্তনের লজ্জা (**)
- সোনার তরী (*)
গ-বিভাগ (উপন্যাস):
২টি প্রশ্ন থাকবে ১টি দিতে হবে
ঘ-বিভাগ (নাটক):
২টি প্রশ্ন থাকবে ১টি দিতে হবে
HSC Bangla 1st Paper Suggestion Analysis
অধ্যায়ের গুরুত্ব নির্দেশক ছক: সৃজনশীল রচনামূলক
| ক্রমিক নং | বিষয়বস্তু | ২০২৫ | ২০২৪ | ২০২৩ | ২০২২ | ২০১৯ | ২০১৮ | ২০১৭ | ২০১৬ | মোট প্রশ্ন |
| গদ্য | ||||||||||
| ১ | বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন | — | — | — | — | — | — | — | — | — |
| ২ | অপরিচিতা | ৬ | ৭ | ৪ | ৮ | ৫ | ৪ | ৬ | ৫ | ৪৫ |
| ৩ | সাহিত্যের খেলা | — | — | — | — | — | — | — | — | — |
| ৪ | বিলাসী | ৬ | ২ | ৭ | ৪ | — | — | — | — | ১৯ |
| ৫ | অর্ধাঙ্গী | — | — | — | — | — | — | — | — | — |
| ৬ | যৌবনের গান | — | — | — | — | — | — | — | — | — |
| ৭ | জীবন ও বৃক্ষ | — | — | — | — | ১ | ৮ | ২ | ২ | ১৩ |
| ৮ | গন্তব্য কাবুল | — | — | — | — | — | — | — | — | — |
| ৯ | মাসি-পিসি | ৫ | ৪ | ৩ | ২ | ৪ | — | ২ | ১ | ২১ |
| ১০ | কপিলদাস মুর্মুর শেষ কাজ | — | — | — | — | — | — | — | — | — |
| ১১ | নেকলেস | — | — | — | — | ২ | ৮ | ২ | ১ | ১৩ |
| ১২ | রেইনকোট | ৬ | ৪ | ৬ | ৯ | ৫ | — | ৪ | ৩ | ৩৭ |
| কবিতা | ||||||||||
| ১৩ | ঋতু বর্ণনা | — | — | — | — | — | — | — | — | — |
| ১৪ | বিভীষণের প্রতি মেঘনাদ | — | — | — | — | ৩ | ৪ | ২ | — | ৯ |
| ১৫ | সোনার তরী | ৪ | ১ | ৬ | ৭ | — | — | — | — | ১৮ |
| ১৬ | বিদ্রোহী | ৫ | ৪ | ১ | ১ | — | — | — | — | ১১ |
| ১৭ | সুচেতনা | — | — | — | — | — | — | — | — | — |
| ১৮ | প্রতিদান | ৬ | ৩ | ৪ | ১ | — | — | — | — | ১৪ |
| ১৯ | তাহারেই পড়ে মনে | ৫ | ৪ | ৩ | ৭ | ৫ | — | ৪ | ১ | ২৯ |
| ২০ | পদ্মা | — | — | ১ | — | — | — | — | — | ১ |
| ২১ | আঠারো বছর বয়স | ৫ | ৭ | ৪ | ৬ | ১ | ৮ | ২ | ১ | ৩৪ |
| ২২ | ফেব্রুয়ারি ১৯৬৯ | — | ৩ | ৫ | ২ | ১ | — | — | ১ | ১২ |
| ২৩ | আমি কিংবদন্তির কথা বলছি | ২ | ২ | ১ | ৩ | — | ৪ | ১ | ১ | ১৪ |
| ২৪ | প্রত্যাবর্তনের লজ্জা | — | — | — | — | — | — | — | — | — |
| সহপাঠ | ||||||||||
| ২৫ | উপন্যাস: লালসালু | ১৮ | ১৬ | ১৬ | ১৮ | ১৬ | ১৬ | ১৬ | ১৫ | ১৩১ |
| ২৬ | নাটক: সিরাজউদ্দৌলা | ১৮ | ১৬ | ১৬ | ১৮ | ১৬ | ১৬ | ১৬ | ৯ | ১২৫ |
দ্রষ্টব্য:
- ২০২১ সালে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় এ বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।
- ২০২০ সালে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
অধ্যায়ের গুরুত্ব নির্দেশক ছক: সৃজনশীল বহুনির্বাচনি
| ক্রমিক নং | বিষয়বস্তু | ২০২৫ | ২০২৪ | ২০২৩ | ২০২২ | ২০১৯ | ২০১৮ | ২০১৭ | ২০১৬ | মোট প্রশ্ন |
| গদ্য | ||||||||||
| ১ | বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন | — | — | — | — | — | — | — | — | — |
| ২ | অপরিচিতা | ২১ | ১৬ | ১৪ | ১৭ | ১০ | ১৬ | ৯ | ১০ | ১১৩ |
| ৩ | সাহিত্যের খেলা | — | — | — | — | — | — | — | — | — |
| ৪ | বিলাসী | ১৮ | ১৩ | ১১ | ১৬ | — | — | — | — | ৫৮ |
| ৫ | অর্ধাঙ্গী | — | — | — | — | — | — | — | — | — |
| ৬ | যৌবনের গান | — | — | — | — | — | — | — | — | — |
| ৭ | জীবন ও বৃক্ষ | — | — | — | — | ১০ | ৮ | ৭ | ১০ | ৩৫ |
| ৮ | গন্তব্য কাবুল | — | — | — | — | — | — | — | — | — |
| ৯ | মাসি-পিসি | ১৮ | ১৪ | ১৫ | ১৮ | ৫ | ৮ | ৮ | ১৩ | ৯৯ |
| ১০ | কপিলদাস মুর্মুর শেষ কাজ | — | — | — | — | — | — | — | — | — |
| ১১ | নেকলেস | — | — | — | — | ৪ | — | ৪ | ৮ | ২০ |
| ১২ | রেইনকোট | ১৬ | ১৭ | ১৪ | ১০ | ৮ | ৮ | ৯ | ১১ | ৯৩ |
| কবিতা | ||||||||||
| ১৩ | ঋতু বর্ণনা | — | — | — | — | — | — | — | — | — |
| ১৪ | বিভীষণের প্রতি মেঘনাদ | — | — | — | — | ১১ | ৮ | ১০ | ৮ | ৩৭ |
| ১৫ | সোনার তরী | ১৪ | ১৩ | ১৪ | ১৪ | — | — | — | — | ৫৫ |
| ১৬ | বিদ্রোহী | ১৫ | ১৩ | ১০ | ১৩ | — | — | — | — | ৫১ |
| ১৭ | সুচেতনা | — | — | — | ২ | — | — | — | — | ২ |
| ১৮ | প্রতিদান | ১৪ | ১৪ | ১২ | ১৩ | — | — | — | — | ৫৩ |
| ১৯ | তাহারেই পড়ে মনে | ১৮ | ১৪ | ১৩ | ১৪ | ৯ | ১৬ | ৮ | ৮ | ১০০ |
| ২০ | পদ্মা | — | — | ১ | — | — | — | — | — | ১ |
| ২১ | আঠারো বছর বয়স | ১৩ | ১০ | ১১ | ১৬ | ৫ | ১৬ | ৬ | ৮ | ৮৫ |
| ২২ | ফেব্রুয়ারি ১৯৬৯ | ১৫ | ১৩ | ১৩ | ১৩ | ৬ | ৮ | ৭ | ১১ | ৮৬ |
| ২৩ | আমি কিংবদন্তির কথা বলছি | ১৫ | ১২ | ১৪ | ১৫ | ৯ | — | ৫ | ১২ | ৮২ |
| ২৪ | প্রত্যাবর্তনের লজ্জা | — | — | — | — | — | — | — | — | — |
| সহপাঠ | ||||||||||
| ২৫ | উপন্যাস: লালসালু | ৩২ | ২৫ | ২২ | ৩০ | ২৫ | ২৪ | ২৭ | ৩৮ | ২২৩ |
| ২৬ | নাটক: সিরাজউদ্দৌলা | ২৫ | ২৩ | ২৪ | ২৬ | ২৩ | ১৬ | ২৬ | ৩৪ | ১৯৯ |
দ্রষ্টব্য:
- ২০২১ সালে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় এ বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।
- ২০২০ সালে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
HSC Bangla 1st Paper Suggestion: গদ্য
বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. বাংলা সাহিত্যে অবদানের জন্য বঙ্কিমচন্দ্র কোন উপাধিতে ভূষিত হন? (★★)
২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে, সাহিত্যের উদ্দেশ্য কী? (★★)
৩. বঙ্কিমচন্দ্র লেখার পর হঠাৎ না ছাপিয়ে কী করতে বলেছেন? (★)
৪. প্রাবন্ধিকের মতে, কোন ধরনের সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর? (★★)
৫. বঙ্কিমচন্দ্রের মতে, কে শ্রেষ্ঠ লেখক? (★)
৬. বঙ্কিমচন্দ্রের মতে, লেখার উদ্দেশ্য কী? (★★)
৭. লোকরঞ্জন প্রবৃত্তি কী? (★)
৮. অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখায় ব্যবহার করাকে কী বলে? (★★)
৯. ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনাটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? (★★)
১০. বঙ্কিমচন্দ্র বিদ্যা জাহিরের চেষ্টাকে কী বলে মনে করেছেন? (★★)
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘টাকার জন্য লিখিবেন না।’— বঙ্কিমচন্দ্র এ পরামর্শ কেন দিয়েছেন? (★)
২. ‘সুতরাং তাহা একেবারে পরিহার্য।’— ব্যাখ্যা করো। (★)
৩. ‘সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য’— উক্তিটি বুঝিয়ে লেখো। (★★)
৪. ‘অন্য উদ্দেশ্যে লেখনী-ধারণ মহাপাপ’— বলতে লেখক কী বুঝিয়েছেন? (★★)
৫. বঙ্কিমচন্দ্র সরলতাকে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার বলেছেন কেন? (★★)
৬. ‘যে কথার প্রমাণ দিতে পারিবে না, তাহা লিখিও না’— ব্যাখ্যা করো। (★★)
৭. সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো। (★★)
৮. ‘তখন উহা কাটিয়া দিবে’— কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? (★)
৯. ‘বাঙ্গালা সাহিত্য, বাঙ্গালার ভরসা।’— ব্যাখ্যা করো। (★★)
১০. লেখক প্রাঞ্জলতাকে রচনার সর্বশ্রেষ্ঠ অলংকার আখ্যা দিয়েছেন কেন? (★★)
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের আলোকে সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য ব্যাখ্যা করো। (★★)
২. ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের আলোকে মানবকল্যাণে সাহিত্য রচনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। (★)
৩. ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের আলোকে সাহিত্য রচনার ক্ষেত্রে যে বিষয়গুলো পরিহার করা উচিত তার স্বরূপ ব্যাখ্যা করো। (★★)
৪. ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের আলোকে সরলতা ও অলংকারের যথাযথ ব্যবহারের দিকটি ব্যাখ্যা করো। (★)
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের আলোকে সাহিত্যের ক্ষেত্রে অর্থের সংশ্লিষ্টতা পরিহারের দিকটি বিশ্লেষণ করো। (★★)
২. ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের আলোকে একটি রচনার মানোন্নয়নের ক্ষেত্রে লেখকের দিকনির্দেশনার দিকটি বিশ্লেষণ করো। (★★)
৩. ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের আলোকে প্রাবন্ধিকের উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টির আহ্বানের দিকটি বিশ্লেষণ করো। (★)
অপরিচিতা
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোটগল্পের নাম কী? (★)
২. অনুপমকে ‘মাকাল ফল’—এর সঙ্গে তুলনা করে বিদ্রূপ করেছিল কে? (★★)
৩. অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? (★★)
৪. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী? (★★)
৫. ‘মন্দ নয় হে! খাঁটি সোনা বটে।’— উক্তিটি কার? (★★)
৬. কল্যাণীর বাবার পেশা কী? (★)
৭. বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? (★★)
৮. ‘রসনচৌকি’ শব্দের অর্থ কী ছিল? (★★)
৯. ‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? (★★)
১০. ‘অপরিচিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গল্পগুচ্ছ’র কোন খণ্ডে অন্তর্ভুক্ত হয়? (★)
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি।’— উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
২. ‘ফল্গু বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন।’ কার কথা বলা হয়েছে? এ কথার তাৎপর্য কী? (★)
৩. অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলেছেন কেন? (★★)
৪. ‘এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল।’— এখানে লক্ষ্মীর মঙ্গলঘট বলতে কী বোঝানো হয়েছে? (★)
৫. ‘একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুর্ভঙ্গ পণ!’— এই কথার অর্থ বুঝিয়ে দাও। (★★)
৬. ‘বলিলেন, সে কী কথা! লগ্ন!’— কে, কেন বলেছিল? প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও। (★)
৭. ‘ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন।’— বুঝিয়ে দাও। (★★)
৮. ‘তার পরে বুঝিলাম, মাতৃভূমি আছে।’— বলতে কী বোঝানো হয়েছে? (★★)
৯. ‘সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল।’— বলতে কী বোঝানো হয়েছে? (★)
১০. ‘এই তো আমি জায়গা পাইয়াছি।’—ব্যাখ্যা করো। (★★)
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘অপরিচিতা’ গল্পের অনুপম চরিত্রটি ব্যাখ্যা করো। (★★)
২. ‘অপরিচিতা’ গল্পের অনুপমের মামা চরিত্রটি ব্যাখ্যা করো। (★★)
৩. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীর মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণের দিকটি ব্যাখ্যা করো। (★★)
৪. যৌতুকের বিরুদ্ধে কল্যাণীর দৃঢ় ব্যক্তিত্বের স্বরূপ ব্যাখ্যা করো। (★★)
৫. ‘অপরিচিতা’ গল্পে প্রতিফলিত নারীত্ব প্রতি পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। (★)
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘অপরিচিতা’ গল্পের আলোকে তৎকালীন সমাজবাস্তবতার স্বরূপ বিশ্লেষণ করো। (★★)
২. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীকে নিয়ে অনুপমের ভাবনা এবং দুর্বার আকর্ষণবোধের দিকটি ব্যাখ্যা করো। (★★)
৩. ‘অপরিচিতা’ গল্পে যৌতুকের কুপ্রথার কারণে মানবিকবোধের যে পরাজয় ঘটেছে সেদিকটি বিশ্লেষণ করো। (★★)
৪. ‘অপরিচিতা’ গল্পের নারীজাগরণের দিকটি ব্যাখ্যা করো। (★★)
৫. ‘অপরিচিতা’ গল্পের মূলভাব বিশ্লেষণ করো। (★★)
৬. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীর আত্মমর্যাদাবোধের দিকটি বিশ্লেষণ করো। (★★)
৭. ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর জীবনচেতনার দিকটি বিশ্লেষণ করো। (★)
সাহিত্যের খেলা
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে? (★★)
২. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? (★)
৩. পৃথিবীর শিল্পী মাত্রেই কীসের খেলা খেলে থাকেন? (★)
৪. এ পৃথিবীতে ব্রাহ্মণশূদ্রের প্রভেদ নেই কোথায়? (★★)
৫. লেখকেরা দশের কাছে কীসের প্রত্যাশা রাখেন? (★)
৬. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধ মতে, জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম কোনটি? (★★)
৭. সাহিত্যের উদ্দেশ্য কী? (★★)
৮. শিক্ষার উদ্দেশ্য কী? (★★)
৯. ‘কুশীলব’ শব্দের অর্থ কী? (★)
১০. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধটি কোন বইয়ে সংকলিত হয়? (★★)
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘এই পুতুল গড়া হচ্ছে তাঁর খেলা’— বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। (★)
২. ‘যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন, বাঁদরও গড়তে পারেন।’— উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে? (★★)
৩. ‘মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়।’— কেন? (★★)
৪. ‘রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না।’— উক্তিটি ব্যাখ্যা করো। (★)
৫. ‘এ পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণশূদ্রের প্রভেদ নেই।’— বলতে কী বোঝানো হয়েছে? (★★)
৬. লেখকদের কেন যথার্থ সামাজিক জীব বলা হয়েছে? (★)
৭. ‘মানুষের দেহমনের সকল ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ কেন? ব্যাখ্যা করো। (★★)
৮. ‘তিনি গীতের মর্মও বোঝেন না, গীতার ধর্মও বোঝেন না।’— উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
৯. ‘খেলা হচ্ছে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম।’— উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
১০. ‘সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দদান করা, কারো মনোরঞ্জন করা নয়।’— কেন? (★★)
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধে প্রমথ চৌধুরী সাহিত্য রচনার উদ্দেশ্য সম্পর্কে যে ধারণা দিয়েছেন তা ব্যাখ্যা করো। (★★)
২. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধে খেলা এবং সাহিত্যের মধ্যে যে যোগসূত্র স্থাপন করা হয়েছে তা তুলে ধরো। (★)
৩. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধের আলোকে মনোরঞ্জনধর্মী সাহিত্য ও প্রকৃত সাহিত্যের পার্থক্য বিশ্লেষণ করো। (★)
৪. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধে উৎকৃষ্ট সাহিত্যের যে বৈশিষ্ট্য উপস্থাপিত হয়েছে তা ব্যাখ্যা করো। (★★)
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধের আলোকে প্রমথ চৌধুরীর সাহিত্যদর্শের তাৎপর্য বিশ্লেষণ করো। (★★)
২. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধের মূলভাব বিশ্লেষণ করো। (★★)
বিলাসী
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করে? (★)
২. ‘বিলাসী’ গল্পের ন্যাড়া কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত? (★★)
৩. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত? (★★)
৪. মৃত্যুঞ্জয় কয়দিন অচেতন অবস্থায় ছিল? (★)
৫. মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? (★)
৬. ‘বিলাসী’ গল্পে কোন মোঘল সম্রাটের নাম উল্লেখ আছে? (★★)
৭. মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল কোন সাপের দংশনে? (★★)
৮. এডেন কীসের জন্য বিখ্যাত? (★)
৯. ‘বিলাসী’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? (★★)
১০. ‘বিলাসী’ গল্পের বর্ণনাকারী কে? (★★)
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘তাহারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না।’ — ব্যাখ্যা করো। (★★)
২. ‘গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম।’ — কথাটি কোন প্রসঙ্গে বলা হয়েছে? ব্যাখ্যা করো। (★★)
৩. ‘তাহার বয়স আঠারো কি আটাশ ঠাহর করিতে পারিলাম না।’ — উক্তিটি ব্যাখ্যা করো। (★)
৪. ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো’ — উক্তিটির তাৎপর্য লেখো। (★★)
৫. ‘ওরে বাপরে, আমি একলা থাকতে পারব না।’ — উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
৬. ‘“অন্নপাপ! বাপরে! এর কি আর প্রায়শ্চিত্ত আছে।”’ — ব্যাখ্যা করো। (★★)
৭. মৃত্যুঞ্জয়ের ‘জাত-বিসর্জনের’ কারণ ব্যাখ্যা করো। (★)
৮. ‘আমি বুঝিলাম, বিষহরির দোহাই বুঝি আর খাটে না।’ — কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। (★★)
৯. ‘সাপের বিষ যে বাঙালির বিষ নয়’ — কথাটি বুঝিয়ে লেখো। (★)
১০. ‘অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।’ — ব্যাখ্যা করো। (★★)
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রটি ব্যাখ্যা করো। (★)
২. ‘বিলাসী’ গল্পের আলোকে মানব-মানবীর অসম প্রেমের দিকটি বিশ্লেষণ করো। (★★)
৩. ‘বিলাসী’ গল্পের আলোকে বিলাসী চরিত্রের মানবিক দিকটি ব্যাখ্যা করো। (★★)
৪. ‘বিলাসী’ গল্পের সংকীর্ণ সমাজদৃষ্টির ঊর্ধ্বে মানব-মানবীর যে প্রেমের মহিমা চিত্রিত হয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করো। (★★)
৫. ‘বিলাসী’ গল্পের আলোকে জাতপাতের মতো সামাজিক সংকীর্ণতার দিকটি বিশ্লেষণ করো। (★★)
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘বিলাসী’ গল্পের আলোকে বিলাসী ও মৃত্যুঞ্জয়ের জীবনের ট্র্যাজিক পরিণতির দিকটি ব্যাখ্যা করো। (★★)
২. ‘বিলাসী’ গল্পে বিলাসীর মধ্যে যে আত্মত্যাগের মহিমা চিত্রিত হয়েছে তা মূল্যায়ন করো। (★★)
৩. ‘বিলাসী’ গল্পের আলোকে বিলাসীর প্রতি মৃত্যুঞ্জয়ের ভালোবাসার স্বরূপ বিশ্লেষণ করো। (★)
৪. ‘বিলাসী’ গল্পের মূলভাব বিশ্লেষণ করো। (★★)
৫. ‘বিলাসী’ গল্পের আলোকে তৎকালীন সমাজবাস্তবতার স্বরূপ বিশ্লেষণ করো। (★)
অর্ধাঙ্গী
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. বাঙালি মুসলমান নারীসমাজের জাগরণ ঘটানো কার সাহিত্যচর্চার উদ্দেশ্য? (★★)
২. লেখিকা ‘স্ত্রীজাতির অবনতি’ প্রবন্ধে নারীদের কোন রোগের কথা উল্লেখ করেছেন? (★★)
৩. পার্সি মহিলাদের পর্দা মোচন হলেও কী মোচন হয়নি? (★)
৪. পুরুষগণ স্ত্রীজাতির প্রতি যে সম্মান দেন তাতে আমরা কী হতে পারি না? (★★)
৫. কে স্বামীত্বের ষোলো আনা পরিচয় দিয়েছেন? (★)
৬. কারা গার্হস্থ্য ব্যাপারটাকে মস্তকবৎ কল্পনা করেছিলেন? (★★)
৭. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে স্ত্রীদের বিদ্যার দৌড় কী পর্যন্ত? (★★)
৮. বেগম রোকেয়ার মতে কোন সমাজে স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে? (★★)
৯. মোহাম্মদীয় আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যার ভাগ কীরূপ হয়? (★★)
১০. ‘হিতৈষিতা’ শব্দের অর্থ কী? (★)
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. নারীর ‘মানসিক দাসত্ব’ বলতে রোকেয়া সাখাওয়াত হোসেন কী বুঝিয়েছেন? (★★)
২. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখিকা নারীর পশ্চাৎপদতার কী কী কারণ ব্যাখ্যা করেছেন? (★)
৩. ‘ওইরূপ পর্দা-বিরোধ কখনোই প্রশংসনীয় নহে।’— উক্তিটি দিয়ে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের প্রাবন্ধিক কী বুঝিয়েছেন? (★★)
৪. ‘রামচন্দ্র “স্বামীত্বের” ষোলো আনা পরিচয় দিয়াছেন।’— উক্তিটি ব্যাখ্যা করো। (★)
৫. নারী ও পুরুষকে প্রাবন্ধিক দ্বিচক্রযানের সঙ্গে তুলনা করেছেন কেন? (★★)
৬. ‘প্রভুদের বিদ্যার গতির সীমা নাই।’— উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
৭. ‘স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় পর্যন্ত।’— লাইনটির ভাবার্থ বুঝিয়ে লেখো। (★★)
৮. ‘পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না, বালিকাদের বিদ্যালয়ের সংখ্যা পাওয়াই যায় না।’— উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
৯. ‘তরুলতা যেমন বৃষ্টির সাহায্যপ্রার্থী, মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়।’— উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
১০. ‘আশা করি এখন “স্বামী”র স্থলে “অর্ধাঙ্গ” শব্দ প্রচলিত হইবে।’— উক্তিটি ব্যাখ্যা করো। (★)
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. নারীদের শিক্ষা ও বুদ্ধিবৃত্তির চর্চা সম্পর্কে লেখিকার মতামত ব্যাখ্যা করো। (★★)
২. নারীর মানসিক দাসত্ব ও তা থেকে উত্তরণের পথগুলো বিশ্লেষণ করো। (★★)
৩. নারীদের পশ্চাৎপদতায় পরিবারের ভূমিকার ব্যাখ্যা দাও। (★★)
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে প্রকাশিত নারী জাগরণে বেগম রোকেয়ার আদর্শ বিশ্লেষণ করো। (★★)
২. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে বর্ণিত সমাজ, রাষ্ট্র তথা জাতীয় উন্নয়নে নারীমুক্তির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। (★★)
যৌবনের গান
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন? (★)
২. ‘যৌবনের গান’ প্রবন্ধে ধর্ম-মদ বলতে কী বোঝানো হয়েছে? (★★)
৩. ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রাবন্ধিকের কার মতো গান গবার ইচ্ছা? (★★)
৪. ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রাবন্ধিকের কী পরিমাপের ক্ষমতা নেই? (★★)
৫. কবিদের বাণী কীসের মতো হয়? (★)
৬. ‘যৌবনের গান’ প্রবন্ধে কাকে আলোর দেবতা বলা হয়েছে? (★★)
৭. লেখক নিজেকে কীসের কবি বলে অভিহিত করেছেন? (★★)
৮. বার্ধক্যকে সবসময় কিসে বেঁধে রাখা যায় না? (★)
৯. কালানুবর্তী কে? (★★)
১০. ‘যৌবনের গান’ প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে ভাষণ হিসেবে প্রদত্ত হয়? (★★)
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘আমি আজ তাঁদেরই দলে, যাঁরা ধর্ম নন হীন।’— এখানে ‘হীন’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। (★)
২. ‘কবিদের বাণী হবে দাঁত-ভাঙা পাথরের মতো।’— উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
৩. কবি তরুণদের মানুষ হতে বলেছেন কেন? (★)
৪. লেখক নিজেকে বার্ধক্যের বিরুদ্ধে ঘোষণা করেছেন কেন? (★)
৫. ‘বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।’— উক্তিটির মাধ্যমে লেখক কী বুঝিয়েছেন? (★★)
৬. ‘তরুণ অরুণের মতোই সে তারুণ্য তিমির-বিদারি, সে যে আলোর দেবতা।’— উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
৭. যৌবনের ধর্ম বলতে লেখক কী বুঝিয়েছেন? (★★)
৮. ‘তরুণ মনের স্থৈর্য-দৃঢ়তা খুব ভয়াবহ- আমরা শান্তি চাইলাম না।’— ব্যাখ্যা করো। (★★)
৯. ‘ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম, তারুণ্য আমাদের যৌবন।’— বুঝিয়ে লেখো। (★★)
১০. ‘যাঁদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই।’— উক্তিটি বুঝিয়ে লেখো। (★★)
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘যৌবনের গান’ প্রবন্ধে নির্দেশিত যৌবনের ধর্ম আলোচনা করো। (★★)
২. ‘যৌবনের গান’ প্রবন্ধে বর্ণিত তরুণ-স্থবিরতার তাৎপর্য তুলে ধরো। (★★)
৩. ‘যৌবনের গান’ প্রবন্ধের আলোকে অসাম্প্রদায়িক চেতনার তাৎপর্য আলোচনা করো। (★)
৪. ‘যৌবনের গান’ প্রবন্ধের আলোকে যৌবনের জয়গান ও বৈশিষ্ট্যের পার্থক্য বিশ্লেষণ করো। (★)
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখকের দৃষ্টিভঙ্গি ও জীবনদর্শনের সার্থকতা বিশ্লেষণ করো। (★★)
২. ‘যৌবনের গান’ প্রবন্ধের আলোকে তারুণ্যের শক্তি ও মহিমা ফুটে ওঠার দিকটি বিশ্লেষণ করো। (★★)
জীবন ও বৃক্ষ
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে কেবল টিকে থাকার সুবিধা দেওয়া কার কাজ নয়? (★★)
২. বৃক্ষ কার কাছে জীবনাদর্শের প্রতীক? (★)
৩. বৃক্ষকে কীসের জীবনের সার্থকতা প্রতীক হিসেবে গ্রহণ করা উচিত? (★★)
৪. রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবনকে কীসের সাথে তুলনা করেছেন? (★)
৫. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘তপোবন প্রেমিক’ কাকে বলা হয়েছে? (★★)
৬. নদীকে মনুষ্যত্বের প্রতীক বলেছেন কে? (★)
৭. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে লেখকের মতে কার সার্থকতার ছবি সহজে উপলব্ধি করা যায় না? (★★)
৮. সাধনার ব্যাপারে বড়ো জিনিস কী? (★)
৯. বৃক্ষের গান শুনতে হবে কীভাবে? (★★)
১০. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? (★★)
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. জীবনের বিকাশ বলতে প্রবন্ধকার কী বোঝাতে চেয়েছেন? (★)
২. বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় কেন? (★★)
৩. কবি রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে মনুষ্যত্বের প্রতীক বিবেচনা করতে চেয়েছেন কেন? (★★)
৪. রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখক তপোবনপ্রেমিক বলেছেন কেন? (★)
৫. ‘অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়’ — বুঝিয়ে লেখো। (★)
৬. ‘সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড়ো জিনিস’ — বর্ণনা করো। (★★)
৭. ‘যা তার প্রাপ্তি তাই তার দান।’ — ব্যাখ্যা করো। (★★)
৮. ‘অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে’ — এ কথার তাৎপর্য কী? (★)
৯. বৃক্ষ কীভাবে নীরব ভাষায় আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়? (★★)
১০. ‘মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।’ — ব্যাখ্যা করো। (★★)
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষের যে কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো। (★★)
২. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে যে যুক্তিময় মানব হৃদয়ের প্রত্যাশা করা হয়েছে তা আলোচনা করো। (★)
৩. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে বর্ণিত মানবজীবনের তাৎপর্য ব্যাখ্যা করো। (★★)
৪. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে বৃক্ষের যে পরোপকারী রূপ প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো। (★★)
৫. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে বর্ণিত মানুষের জীবনের সাথে বৃক্ষের সংশ্লিষ্টতা ব্যাখ্যা করো। (★)
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে বৃক্ষের সার্থকতার পেছনে যে কারণগুলো আলোচিত হয়েছে তা বিশ্লেষণ করো। (★)
২. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের আলোকে বৃক্ষের অবদান ও গুরুত্ব বিশ্লেষণ করো। (★★)
৩. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের মূলভাব বিশ্লেষণ করো। (★★)
৪. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের সামগ্রিকতা আলোচনা করো। (★★)
৫. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের শিক্ষণীয় দিক বিশ্লেষণ করো। (★★)
৬. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে বৃক্ষকে মানুষের জীবনাদর্শের প্রতীক বলার কারণ আলোচনা করো। (★)
গন্তব্য কাবুল
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. ‘ইউরোপিয়ান ওয়ার্ড’ কাদের জন্য নির্ধারিত ছিল? (★★)
২. ‘গন্তব্য কাবুল’ রচনায় বিলেতি কায়দা জানে কে? (★)
৩. পাঠানদের সাধারণ উচ্চতা কত? (★★)
৪. ‘পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়?’— উক্তিটি কে করেছিলেন? (★★)
৫. ‘দিনের বেলা পেশাওয়ার ইংরেজের, রাতে পাঠানের।’— এই প্রবাদটি কোন এলাকার? (★★)
৬. লেখকের বন্ধুর বন্ধুর নাম কী? (★)
৭. লান্ডিকোটাল থেকে লিন্ডা কত মাইল? (★★)
৮. ‘গন্তব্য কাবুল’ ভ্রমণকাহিনিতে রাতকানা কে? (★★)
৯. ‘গৌরচন্দ্রিকা’ শব্দের অর্থ কী? (★)
১০. ‘গন্তব্য কাবুল’ ভ্রমণকাহিনিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? (★★)
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ইউরোপিয়ান ওয়ার্ড বলতে লেখক কী বুঝিয়েছেন? (★★)
২. লেখকের ভ্রমণের উৎসাহ চুপসে গিয়েছিল কেন? (★)
৩. ‘আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগল।’— লেখক কেন এ কথা বলেছেন? (★★)
৪. ‘জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না।’— বুঝিয়ে লেখো। (★★)
৫. ‘তিনি যে আমাকে কী করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে।’— উক্তিটি ব্যাখ্যা করো। (★)
৬. ‘হক কথা; তবে কিনা বাজে খরচ।’— লেখক কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? (★★)
৭. ‘দিনের বেলা পেশাওয়ার ইংরেজের, রাতে পাঠানের।’— ব্যাখ্যা করো। (★★)
৮. ‘পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক’ বলতে লেখক কী বুঝিয়েছেন? (★)
৯. ‘এই গরমে না হওয়াই বিচিত্র’ কোন প্রসঙ্গে বলা হয়েছে? (★★)
১০. ‘দুনিয়ার সব পরীক্ষা পাস করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাস পাস করা।’ ব্যাখ্যা করো। (★)
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘গন্তব্য কাবুল’ ভ্রমণকাহিনি অবলম্বনে নানা দেশ, জাতি, সংস্কৃতি ও ঐতিহ্যের স্বরূপ আলোচনা করো। (★★)
২. ‘গন্তব্য কাবুল’ ভ্রমণকাহিনির লেখকের দৃষ্টিভঙ্গির স্বরূপ বিশ্লেষণ করো। (★★)
৩. ‘গন্তব্য কাবুল’ রচনার আলোকে ভিনদেশি মানুষের ব্যক্তিত্বের স্বরূপ ব্যাখ্যা করো। (★★)
৪. ‘গন্তব্য কাবুল’ রচনার আলোকে ভারতবর্ষে ইংরেজ শাসনের স্বরূপ আলোচনা করো। (★)
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘গন্তব্য কাবুল’ রচনার আফগানিস্তানের প্রতিকূল পরিবেশের বর্ণনা দাও। (★)
২. ‘গন্তব্য কাবুল’ রচনা অবলম্বনে আফগানিস্তানিদের জীবনযাপনের স্বরূপ বিশ্লেষণ করো। (★★)
৩. ‘গন্তব্য কাবুল’ ভ্রমণকাহিনির স্বরূপ আলোচনা করো। (★★)
মাসি-পিসি
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী? (★★)
২. মাসি-পিসি আহ্লাদিকে আপ্যায়ন করার জন্য কী বিক্রি করেছিল? (★)
৩. ‘আলাদা তেজ আছে, মুখে চোখে মস্ত।’ — উক্তিটি কার? (★★)
৪. বুড়ো রহমান খড় কোথায় সারা পেতে? (★)
৫. ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত বুড়ো লোকটির নাম কী? (★★)
৬. ‘শালাজ’ শব্দের অর্থ কী? (★★)
৭. আহ্লাদির বাবা কোন রোগে মারা যায়? (★)
৮. আহ্লাদির কোল দিয়ে মাসি-পিসির সত্যো কার শ্যেন দৃষ্টি হয়? (★★)
৯. ‘ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়’ — উক্তিটি কার? (★★)
১০. ‘শালতি’ কী? (★★)
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘আলাদা তেজ আছে, মুখে চোখে মস্ত!’ — উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
২. ‘মাসি-পিসি’ আহ্লাদিকে স্বামীর ঘরে পাঠাতে চায় না কেন? (★)
৩. ‘বুড়ো রহমান একদৃষ্টিতে তাকায় আহ্লাদির দিকে।’ — ব্যাখ্যা করো। (★★)
৪. আহ্লাদি স্বামীর বাড়ি যেতে চায় না কেন? (★★)
৫. ‘মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি’ — উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
৬. ভিন জট দিয়ে যাওয়ার জন্য এত আগ্রহ দেখায় কেন? (★)
৭. ‘ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়’ — উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
৮. ‘নিজেদের তার ঘরোয়া, মেলা, ধেন্নার মতো লাগে’ — কার, কেন? (★★)
৯. ‘চারা নয় মরণ’ — পিসির এ উক্তি কিসের ইঙ্গিত বহনকারী? — বুঝিয়ে দাও। (★)
১০. ‘যুদ্ধ জয়ের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি’ — প্রসঙ্গটি ব্যাখ্যা করো। (★★)
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদির দাম্পত্য জীবনে যন্ত্রণার দিকটি ব্যাখ্যা করো। (★★)
২. ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদির জীবন-বাস্তবতার দিকটি ব্যাখ্যা করো। (★★)
৩. ‘মাসি-পিসি’ গল্পের জগু চরিত্রটি ব্যাখ্যা করো। (★)
৪. ‘মাসি-পিসি’ গল্পের গোকুল চরিত্রের নেতিবাচক মানসিকতার দিকটি ব্যাখ্যা করো। (★★)
৫. ‘মাসি-পিসি’ গল্পে মাসি-পিসির জীবন-সংগ্রামের স্বরূপ ব্যাখ্যা করো। (★)
৬. ‘মাসি-পিসি’ গল্পের আলোকে আহ্লাদির প্রতি মাসি-পিসি মমত্ববোধের দিকটি ব্যাখ্যা করো। (★★)
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘মাসি-পিসি’ গল্পের মূলভাব বিশ্লেষণ করো। (★★)
২. ‘মাসি-পিসি’ গল্পে মাসি-পিসির দায়িত্ববোধের স্বরূপ বিশ্লেষণ করো। (★★)
৩. ‘মাসি-পিসি’ গল্পের আলোকে পুরুষতান্ত্রিক সমাজে নারী অবমাননার স্বরূপ বিশ্লেষণ করো। (★★)
৪. ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদির জীবনচেতনা ও সংগ্রামের স্বরূপ বিশ্লেষণ করো। (★)
কপিলদাস মুর্মুর শেষ কাজ
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. পানির তলায় কী চিকমিক করে? (★★)
২. বিন্দু মাঝির বউয়ের নাম কী? (★)
৩. কপিলদাস কাকে ধাক্কা মেরে টাঙনের পানিতে ফেলে দিয়েছিল? (★★)
৪. নদীর ভাটি থেকে উঠে আসা পাখির নাম কী? (★★)
৫. সলিমউদ্দিন কপিলদাসকে কী সম্বোধন করে? (★)
৬. কপিলদাসের ছেলের নাম কী? (★★)
৭. কপিলদাস কাদের বাঘের গল্প শোনায়? (★★)
৮. ‘মুর্মু’ শব্দের অর্থ কী? (★★)
৯. ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পে কোন নদীর কথা বলা হয়েছে? (★★)
১০. ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? (★★)
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘সংসারের অনেক ভেতরে শান্ত ধীর এবং নিরবচ্ছিন্ন একটা স্রোত আছে’— কথাটি বুঝিয়ে লেখো। (★★)
২. ‘তোর তির কী রকম নিখুঁত নিশানায় গিয়ে বিঁধত’— উক্তিটি কার এবং এর দ্বারা কী বোঝানো হয়েছে? (★)
৩. মহাজনের ওপর সাঁওতালরা বিক্ষুব্ধ হয়ে ওঠে কেন? ব্যাখ্যা করো। (★★)
৪. কপিলদাসের স্মৃতিচারণ করার সময় সব স্মৃতি বা ঘটনা মনে না আসার কারণ কী? (★★)
৫. ‘তুই বুড়া মানুষ হে মণ্ডল, তোর কিছু করার নাই’— কথাটি বুঝিয়ে লেখো। (★)
৬. কপিলদাস তার কালো রঙের কুকুরের কথা মনে পড়লে অন্যমনস্ক হয়ে পড়ে কেন? (★★)
৭. কপিলদাস ম্যানুয়েল পাদ্রিকে টাঙনের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল কেন? (★★)
৮. কপিলদাস অস্থিরতা বোধ করে কেন? (★)
৯. ‘কপিলদাস বুড়ো এবার সত্যিই দমে যায়’— উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
১০. ‘নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে বলে ইতস্তত করে’— উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের আলোকে সাঁওতালদের সংগ্রামী চেতনার দিকটি তুলে ধরো। (★★)
২. ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের আলোকে কপিলদাসের সংগ্রামী ও সাহসী মনোভাব। (★★)
৩. আলোচ্য গল্পের আলোকে নতুন প্রজন্মের সংস্পর্শে প্রবীণদের লড়াইয়ের চেতনার দিকটি ব্যাখ্যা করো। (★)
৪. কপিলদাসের অতীত বীরত্বের স্মৃতিচারণার স্বরূপ তুলে ধরো। (★★)
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের মূলবক্তব্য বিশ্লেষণ করো। (★★)
২. বার্ধক্যের কারণে কপিলদাসের অবহেলার শিকার হওয়ার দিকটি বিশ্লেষণ করো। (★)
৩. মহাজনদের শোষণের স্বরূপ বিশ্লেষণ করো। (★)
৪. অস্তিত্ব রক্ষায় মানুষের সংগ্রামের চিত্র তুলে ধরো। (★★)
রেইনকোট
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন? (★)
২. ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপালের পিয়নের নাম কী? (★★)
৩. ‘রেইনকোট’ গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? (★★)
৪. নূরুল হুদার শ্যালকের নাম কী? (★★)
৫. ‘রেইনকোট’ গল্পে উল্লিখিত কলেজের প্রিন্সিপালের নাম কী? (★★)
৬. মিন্টু কবে ঘর ছেড়েছিল? (★)
৭. ‘রেইনকোট’ গল্পে নূরুল হুদার মেয়ের বয়স কত? (★★)
৮. ‘ক্র্যাক প্লাটুন’ কাদের বলা হয়? (★★)
৯. রেইনকোটটি কার ছিল? (★★)
১০. ‘রেইনকোট’ গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলিত? (★★)
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘রাশিয়া তো এখন জার্মানির দখলে’— উক্তিটি বুঝিয়ে লেখো। (★★)
২. নূরুল হুদা রেইনকোটটি গায়ে দিয়ে কী অনুভব করছিল? (★)
৩. ‘মিসক্রিয়ান্ট’ বলতে কী বোঝানো হয়েছে? (★★)
৪. ‘বলো পাকিস্তান জিন্দাবাদ’— কথাটি কে কাকে এবং কেন বলেছিল? (★★)
৫. বর্ষা হলে প্রিন্সিপাল কেন খুশি হন? (★)
৬. ‘উর্দু হলো আল্লাহর ভাষা’— ব্যাখ্যা করো। (★★)
৭. নূরুল হুদা কেন অপরাধবোধে ভুগছিল? (★★)
৮. মিলিটারিরা কেন নূরুল হুদাকে অ্যারেস্ট করেছিল? (★)
৯. ‘এক মিনিটও দেরি করা চলবে না’— প্রসঙ্গটি বুঝিয়ে লেখো। (★★)
১০. ‘রেইনকোটের উষ্ণতা নূরুল হুদার শরীরে সঞ্চারিত হয়’— ব্যাখ্যা করো। (★★)
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘রেইনকোট’ গল্পের প্রেক্ষাপট আলোচনা করো। (★★)
২. নূরুল হুদা চরিত্রের বিবর্তন ‘রেইনকোট’ গল্পের আলোকে ব্যাখ্যা করো। (★★)
৩. রেইনকোটটি কীভাবে প্রতীকি ব্যঞ্জনা তৈরি করেছে— ব্যাখ্যা করো। (★★)
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘রেইনকোট’ গল্পে মুক্তিযুদ্ধের যে বাস্তব চিত্র ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। (★★)
২. সাধারণ মানুষের ওপর মুক্তিযুদ্ধের প্রভাব ‘রেইনকোট’ গল্পের আলোকে মূল্যায়ন করো। (★★)
৩. ‘রেইনকোট’ গল্পের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। (★)
নেকলেস
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. গি দ্য মোপাসাঁ কোন দেশের সাহিত্যিক? (★★)
২. মাদাম লোইসেল দেখতে কেমন ছিল? (★★)
৩. মাদাম লোইসেলের স্বামীর নাম কী? (★★)
৪. লোইসেলের স্বামী কোন দপ্তরে কাজ করত? (★★)
৫. মাদাম লোইসেল তার বন্ধুর কাছ থেকে কী ধার করেছিল? (★★)
৬. নেকলেসটি কত ফ্রাঁ দিয়ে কেনা হয়েছিল? (★★)
৭. ধার করা নেকলেসটি আসল দাম কত ছিল? (★★)
৮. মাদাম ফোরস্টিয়ার কে ছিলেন? (★★)
৯. মাদাম লোইসেল কত বছর ধরে দেনা শোধ করেছিল? (★★)
১০. ‘নেকলেস’ ছোটগল্পটি কোন ভাষায় রচিত? (★★)
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘সে জন্ম নিয়েছিল যেন এক ভুলবশত ভাগ্যের পরিহাসে’— ব্যাখ্যা করো। (★★)
২. মাদাম লোইসেল কেন সবসময় দুঃখিত থাকত? (★)
৩. ‘নেকলেসটি হারিয়ে মাদাম লোইসেলের জীবন কীভাবে বদলে গিয়েছিল?’ (★★)
৪. মাদাম লোইসেল কেন তার বন্ধুর কাছে যেতে চাইত না? (★★)
৫. ‘অল্পে তুষ্ট না থাকার পরিণাম কী হতে পারে?’— ‘নেকলেস’ গল্পের আলোকে বুঝিয়ে লেখো। (★★)
৬. লোইসেল দম্পতি কেন নেকলেস হারানোর কথা মাদাম ফোরস্টিয়ারকে বলেনি? (★)
৭. ‘জীবন কত অদ্ভুত আর কত পরিবর্তনশীল!’— উক্তিটি ব্যাখ্যা করো। (★★)
৮. ‘মাদাম লোইসেল এখন সাধারণ ঘরের শক্তসমর্থ লড়াকু মেয়েছেলে’— বুঝিয়ে লেখো। (★★)
৯. ‘নেকলেস’ গল্পে বিলাসিতার পরিণাম কীভাবে ফুটে উঠেছে? (★)
১০. ‘হায়রে আমার বেচারি মাতিলদা!’— মাদাম ফোরস্টিয়ার এ কথা কেন বলেছিলেন? (★★)
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘নেকলেস’ গল্পের মাতিলদা চরিত্রটির বিবর্তন আলোচনা করো। (★★)
২. মাতিলদার অতিবিলাসিতার পরিণাম ‘নেকলেস’ গল্পের আলোকে ব্যাখ্যা করো। (★★)
৩. লোইসেলের আত্মত্যাগ ও দায়িত্ববোধের দিকটি তুলে ধরো। (★★)
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘নেকলেস’ গল্পের মূলভাব বা নীতিকথা বিশ্লেষণ করো। (★★)
২. ‘অহেতুক উচ্চাকাঙ্ক্ষা ও মিথ্যা আভিজাত্যই মাতিলদার জীবনের ট্র্যাজেডির কারণ’— বিশ্লেষণ করো। (★★)
৩. ‘নেকলেস’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। (★)
HSC Bangla 1st Paper Suggestion: কবিতা
ঋতু বর্ণন
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. কবি আলাওল কোথায় জন্মগ্রহণ করেন?
২. ‘ঋতু বর্ণন’ কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা আছে?
৩. দখিনা স্নিগ্ধ বাতাস কার বার্তা বাহক?
৪. নির্মল আকাশে কবি কোন ঋতুর আগমনের কথা বলেন?
৫. ‘ঋতু বর্ণন’ কবিতায় শরৎকালে কোন দম্পতির মনে সুখ জাগে?
৬. ‘ঋতু বর্ণন’ কবিতায় পানকে কবি কিসের সাথে তুলনা করেছেন?
৭. ‘ঋতু বর্ণন’ কবিতায় সূর্য কিসের ভয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে?
৮. ‘মলয়া সমীর’ শব্দের অর্থ কী?
৯. নিদাঘ বলতে কবি কোন কালকে বুঝিয়েছেন?
১০. ‘ঋতু বর্ণন’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব’— চরণদ্বয়ের মাধ্যমে কী বোঝানো হয়েছে?
২. নবীন পল্লব কিসের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা করো।
৩. ‘মলয়া সমীর হৈলা কামের পদাতি।’— ব্যাখ্যা করো।
৪. বৃক্ষ বনস্পতিকে মুকুলিত করার মধ্য দিয়ে কী বোঝানো হয়েছে?
৫. ‘কুসুমিত কিংশুক সঘন বন লাল’— কেন বলা হয়েছে?
৬. ‘নিদাঘ সময় অতি প্রচণ্ড তপন।’— ব্যাখ্যা করো।
৭. ‘রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ।’— বলতে কী বোঝানো হয়েছে?
৮. ‘ঋতু বর্ণন’ কবিতায় যুবচিত্তে অনুভব জাগে কেন?
৯. ‘পুষ্প তুল্য তাম্বুল অধিক সুখ হয়।’— ব্যাখ্যা করো।
১০. ‘শীতের তরাসে রবি তুরিতে লুকাএ।’— ব্যাখ্যা করো।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘ঋতু বর্ণন’ কবিতায় বর্ণিত বসন্তের সৌন্দর্য ব্যাখ্যা করো।
২. ‘ঋতু বর্ণন’ কবিতায় প্রকাশিত ষড়ঋতুর রূপবৈচিত্র্য ব্যাখ্যা করো।
৩. ‘ঋতু বর্ণন’ কবিতায় বর্ণিত প্রকৃতির প্রতি মুগ্ধতার দিকটি ব্যাখ্যা করো।
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘ঋতু বর্ণন’ কবিতায় প্রকাশিত মানবমনে প্রকৃতির প্রভাব বিশ্লেষণ করো।
২. ‘ঋতু বর্ণন’ কবিতায় বর্ণিত প্রকাশিত বাংলার প্রকৃতির রূপ-মাধুরী বিশ্লেষণ করো।
৩. ‘ঋতু বর্ণন’ কবিতায় প্রকাশিত নিসর্গ-রূপের দিকটি বিশ্লেষণ করো।
বিভীষণের প্রতি মেঘনাদ
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
২. মেঘনাদ কাকে ‘তাত’ বলে সম্বোধন করেছিল?
৩. মেঘনাদ কাকে লঙ্কার কলঙ্ক বলে উল্লেখ করেছে?
৪. মেঘনাদ রামানুজকে কোথায় পাঠাতে চেয়েছে?
৫. মেঘনাদ কাকে ক্ষুদ্রমতি নর বলে উল্লেখ করেছেন?
৬. মেঘনাদ কাকে ‘মহারথী’ বলে সম্বোধন করেছে?
৭. বিভীষণ লঙ্কার পরিণতির জন্য কাকে দায়ী করেছে?
৮. ‘নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা!’ উক্তিটি কার?
৯. ‘অরিন্দম’ কে?
১০. বাসবত্রাস কে?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. “এতক্ষণে” — অরিন্দম কহিলা বিষাদে— মেঘনাদের এ অভিব্যক্তির কারণ কী? ব্যাখ্যা করো।
২. ‘হায়, তাত, উচিত কি তব এ কাজ?’— কে, কেন এ উক্তিটি করেছিল?
৩. ‘চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে?’— পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
৪. ‘লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে’— দ্বারা কী বোঝানো হয়েছে?
৫. বিভীষণের কথা শুনে মেঘনাদের মরে যাওয়ার ইচ্ছা হলো কেন?
৬. ‘স্থাপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে’ চরণটি বুঝিয়ে দাও।
৭. ‘কহ, মহারথী। এ কি মহারথীপ্রথা?’ বলতে কী বোঝানো হয়েছে?
৮. ‘প্রফুল্ল কমলে কীটবাস?’— বুঝিয়ে দাও।
৯. গুণবান পরজন অপেক্ষা নির্গুণ স্বজন শ্রেয় কেন?
১০. ‘গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি’— পঙ্ক্তিটি ব্যাখ্যা করো।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘বিভিষণের প্রতি মেঘনাদ’ কবিতায় প্রকাশিত স্বাজাত্যেবোধ ও দেশপ্রেমের পরিচয় দাও।
২. ‘বিভিষণের প্রতি মেঘনাদ’ কবিতায় বিভীষণ চরিত্রে প্রকাশিত বিশ্বাসঘাতকতার স্বরূপ বিশ্লেষণ করো।
৩. ‘বিভিষণের প্রতি মেঘনাদ’ কবিতা অবলম্বনে মেঘনাদের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো।
৪. ‘বিভিষণের প্রতি মেঘনাদ’ কবিতা অবলম্বনে বিভীষণের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো।
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘বিভিষণের প্রতি মেঘনাদ’ কবিতার মূলভাব বিশ্লেষণ করো।
২. ‘বিভিষণের প্রতি মেঘনাদ’ কবিতা অবলম্বনে মেঘনাদ ও বিভীষণের অন্তর্দ্বন্দ্বের দিকটি বিশ্লেষণ করো।
৩. ‘বিভিষণের প্রতি মেঘনাদ’ কবিতা অবলম্বনে বিভীষণ ও মেঘনাদের আদর্শগত দ্বন্দ্বের কারণ বিশ্লেষণ করো।
৪. ‘বিভিষণের প্রতি মেঘনাদ’ কবিতার অন্তর্নিহিত উদ্দেশ্য বিশ্লেষণ করো।
সোনার তরী
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
২. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
৩. ‘সোনার তরী’ কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে?
৪. ‘সোনার তরী’ কবিতায় কৃষকের ছোট খেতের চারদিকে কী খেলা করছে?
৫. কাকে দেখে কবির পরিচিত মনে হয়েছে?
৬. ‘সোনার তরী’ কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে?
৭. শূন্য নদীর তীরে কে পড়ে রইল?
৮. ‘খরপরশা’ শব্দের অর্থ কী?
৯. ‘সোনার তরী’ কবিতায় উল্লিখিত ‘বাঁকা জল’ কিসের প্রতীক?
১০. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘কূলে একা বসে আছি, নাহি ভরসা।’ — কবির এমন অনুভূতির কারণ কী?
২. ‘ভরা নদী ক্ষুরধারা খরপরশা।’ — বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা করো।
৩. ‘সোনার তরী’ কবিতায় ‘একখানি ছোটো ক্ষেত’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
৪. ‘এখনিতো ছোটো খেত আমি একেলা।’ — ব্যাখ্যা করো।
৫. ‘চারি দিকে বাঁকা জল’ — এর মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন?
৬. ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ প্রতীকে কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্যা করো।
৭. ‘সকলি দিলাম তুলে থরে বিথরে’— ব্যাখ্যা করো।
৮. ‘ঠাঁই নাই, ঠাঁই নাই— ছোটো সে তরী’ — বলতে কী বোঝানো হয়েছে?
৯. ‘যাহা ছিল নিয়ে গেল সোনার তরী’— ব্যাখ্যা করো।
১০. ‘আমারি সোনার ধানে গিয়েছে ভরি’ — বলতে কী বোঝানো হয়েছে?
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘সোনার তরী’ কবিতা অবলম্বনে মহৎ কর্মের গুরুত্ব বিশ্লেষণ করো।
২. ব্যক্তি মানুষের অনিবার্য পরিণতি মৃত্যু এবং সৃষ্টিকর্মের অমরতার দিকটি ব্যাখ্যা করো।
৩. ‘সোনার তরী’ কবিতায় রিক্ত কৃষকের অসহায়ত্বের যে দিকটি প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যা করো।
৪. ‘সোনার তরী’ কবিতায় বর্ণিত বর্ষা প্রকৃতির বর্ণনা দাও।
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘সোনার তরী’ কবিতার আত্মিক রূপ ও তার অন্তরালে যে জীবনদর্শন পরিলক্ষিত হয়, তা বিশ্লেষণ করো।
২. ‘সোনার তরী’ কবিতার আলোকে মহৎ সৃষ্টিকর্মের অবিনশ্বরতার কারণ বিশ্লেষণ করো।
৩. ‘সোনার তরী’ কবিতার মূলভাব বিশ্লেষণ করো।
বিদ্রোহী
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
২. কবির এক হাতে কী রয়েছে বলে উল্লেখ করেছেন?
৩. কবি নিজেকে কিসের মহা-হুঙ্কার বলেছেন?
৪. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কী দাহন করবেন বলে উল্লেখ করেছেন?
৫. কবি নিজেকে কার ‘মরমে বেদনা’ বলেছেন?
৬. কবি নিজেকে কার হাতের বাঁশরী বলেছেন?
৭. কবিকে রুখে উঠতে দেখে কী ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়?
৮. অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কী ছিল?
৯. ‘কুর্নিশ’ কথাটির মানে কী?
১০. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির।’ — ব্যাখ্যা করো।
২. কবি নিজেকে নটরাজের সঙ্গে তুলনা করেছেন কেন?
৩. ‘আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাতৃর;’ — ব্যাখ্যা করো।
৪. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য;’ — ব্যাখ্যা করো।
৫. কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? ব্যাখ্যা করো।
৬. ‘আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ!’ — ব্যাখ্যা করো।
৭. ‘আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য।’ ব্যাখ্যা করো।
৮. কবি নিজেকে ‘পরশুরামের কঠোর কুঠার’ বলেছেন কেন?
৯. ‘যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না’ — এ কথা বলার কারণ কী?
১০. ‘আমি সেই দিন হব শান্ত’ বলতে কবি কী বুঝিয়েছেন?
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘বিদ্রোহী’ কবিতার আলোকে অন্যায়-অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে কবির আপসহীন মনোভাব ও বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা করো।
২. ‘বিদ্রোহী’ কবিতার আলোকে প্রেম ও দ্রোহের যুগপৎ প্রকাশে কবিমানসের স্বরূপ ব্যাখ্যা করো।
৩. ‘বিদ্রোহী’ কবিতার আলোকে কবির স্বীয় আদর্শে স্থির থাকা ও মানবকল্যাণে আত্মনিয়োগের দিকটি ব্যাখ্যা করো।
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘বিদ্রোহী’ কবিতার মূলভাব বিশ্লেষণ করো।
২. ‘বিদ্রোহী’ কবিতার আলোকে কবির বিদ্রোহী চেতনার স্বরূপ বিশ্লেষণ করো।
৩. ‘বিদ্রোহী’ কবিতার আলোকে স্বীয় আদর্শে অটুট থাকার পাশাপাশি অপশক্তির কাছে মাথা নত না করার দিকটি বিশ্লেষণ করো।
৪. ‘বিদ্রোহী’ কবিতার আলোকে নিপীড়িত মানুষের অন্তর্যাতনার স্বরূপ বিশ্লেষণ করো।
৫. ‘বিদ্রোহী’ কবিতার আলোকে কবির বিদ্রোহের আড়ালে মানবপ্রেমের দিক বিশ্লেষণ করো।
সুচেতনা
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
২. কবি সুচেতনাকে কিসের সাথে তুলনা করেছেন?
৩. কবি জীবনানন্দ দাশের মতে, কোনটি শেষ সত্য নয়?
৪. ‘সুচেতনা’ কবিতায় কবি কার গভীর অন্ধকারের কথা বলেছেন?
৫. কোন আলোয় এসে পৃথিবীর সমাপ্তি হবে?
৬. কোনটি অনেক শতাব্দীর মনীষার কাজ?
৭. ক্লান্ত নাবিকেরা নাবিকের হাতে কবি কী গড়ে দিতে চান?
৮. কবি কখন শিশির শরীরে ছুঁয়েছেন?
৯. কোথায় অনাবিল সূর্যোদয় হবে বলে কবির বিশ্বাস?
১০. ‘সুচেতনা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ’— চরণটি ব্যাখ্যা করো।
২. ‘যেইখানে রাত্রিদিন-মানবের দিকে নির্জনতা আছে।’— ব্যাখ্যা করো।
৩. কবির প্রাণ অনেক যুগ বেঁচে ফুরেছে কেন?
৪. ‘মানুষের মানুষের মতো ভালোবাসা’ বলতে কবি কী বুঝিয়েছেন?
৫. ‘মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে’— বলতে কবি কী বুঝিয়েছেন?
৬. ‘এই পথে আলো জ্বেলে— এ পথেই পৃথিবীর সমাপ্তি হবে’— বলতে কবি কী বুঝিয়েছেন?
৭. বাতাসের মত নমনীয় সূর্যোদয় বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
৮. ‘গড়ে দেবো আজ নয় বহু দূর অগ্নি শাসনে সুচেত’- বলতে কবি কী বুঝিয়েছেন?
৯. কবি মানবকুল স্মরণ করে ব্যর্থতা অনুভব করেন কেন? ব্যাখ্যা করো।
১০. কবি মানবসমাজে সুচেতনা প্রত্যাশা করেছেন কেন?
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. বিরাজমান সংকটের প্রেক্ষাপটে কবির আক্ষেপ এবং এর বিপরীতে কবির উপলব্ধির দিকটি তুলে ধরো।
২. শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের ক্ষেত্রে প্রগতিশীল মানুষের ভূমিকা এবং কবির আশাবাদ সম্পর্কে আলোচনা করো।
৩. ‘সুচেতনা’ কবিতা অবলম্বনে কবির প্রকৃতি কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির দিকটি আলোচনা করো।
উচ্চতর দক্ষতামূলক:
১. কবিতার অন্তরালে ফুটে ওঠা কবির প্রকৃতি সংলগ্নতার স্বরূপ বিশ্লেষণ করো।
২. ‘সুচেতনা’ কবিতায় প্রকাশিত কবির আশাবাদের স্বরূপ বিশ্লেষণ করো।
৩. কবিতায় ফুটে ওঠা বৈশ্বিক সংকটের স্বরূপ বিশ্লেষণ করো।
৪. ‘সুচেতনা’ কবিতার মূলভাব বিশ্লেষণ করো।
প্রতিদান
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. জসীমউদ্দীন কী হিসেবে সমধিক পরিচিত?
২. কবি ঘর ভাঙার প্রতিদানে কী করেছেন?
৩. ‘প্রতিদান’ কবিতায় কবি ‘বিষে-ভরা বাণে’র প্রতিদানে কী দেন?
৪. কবি কাকে ‘বুকভরা গান’ দেন?
৫. ‘প্রতিদান’ কবিতায় ফুল মালঞ্চ কেমন?
৬. কবির বুকে যে কবর বেঁধেছে তার বুক তিনি কী দিয়ে ভরেন?
৭. ‘নিঠুরিয়া বাণী’ কী?
৮. ‘মালঞ্চ’ অর্থ কী?
৯. ‘প্রতিদান’ শব্দের অর্থ কী?
১০. ‘প্রতিদান’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,’ — এ পঙ্ক্তিতে কবি কী বোঝাতে চেয়েছেন?
২. ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর’ — ব্যাখ্যা করো।
৩. ‘প্রতিদান’ কবিতায় কবির পথে পথে ঘুরে বেড়ানোর কারণ ব্যাখ্যা করো।
৪. কবি কেন অনিষ্টকারীর জন্য দীঘল রজনী জেগে থাকেন?
৫. যে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বাঁধতে চান কেন?
৬. ‘যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ আমি দেই তারে বুকভরা গান’ — কথাটি ব্যাখ্যা করো।
৭. ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর’ — ব্যাখ্যা করো।
৮. ‘মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি’ — ব্যাখ্যা করো।
৯. ‘ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী’ — ব্যাখ্যা করো।
১০. ‘প্রতিদান’ কবিতায় কবির কণ্ঠে কোন আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে? ব্যাখ্যা করো।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘প্রতিদান’ কবিতা অবলম্বনে ক্ষমা ও পরার্থপরতার গুরুত্ব ব্যাখ্যা করো।
২. সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে কবির প্রত্যাশার দিকটি ব্যাখ্যা করো।
৩. স্বার্থপরতার বিপরীতে কবির প্রতিদানের স্বরূপ ব্যাখ্যা করো।
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘প্রতিদান’ কবিতায় কবির প্রতিদানের স্বরূপ বিশ্লেষণ করো।
২. ‘প্রতিদান’ কবিতায় প্রকাশিত কবি চেতনার স্বরূপ বিশ্লেষণ করো।
৩. ‘প্রতিদান’ কবিতার আলোকে মানবকল্যাণে আত্মস্বার্থ বিসর্জনের স্বরূপ বিশ্লেষণ করো।
৪. ‘প্রতিদান’ কবিতার মূলভাব বিশ্লেষণ করো।
তাহারেই পড়ে মনে
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. কবি সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘হে কবি’ বলে কে সম্বোধন করেছেন?
৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ঋতুর আগমন ঘটেছে?
৪. ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’ কার কথা বলা হয়েছে?
৫. ‘ফুটেছে কি আমের মুকুল?’ উক্তিটি কার?
৬. মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ কী?
৮. ‘পাথার’ শব্দের অর্থ কী?
৯. ‘উত্তরী’ শব্দের অর্থ কী?
১০. গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কেমন?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘হে কবি, নীরব কেন’— কবি কোন কারণে নীরব ব্যাখ্যা করো।
২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির উদাসীনতার কারণ ব্যাখ্যা করো।
৩. ‘দক্ষিণ দুয়ার গেছে খুলি?’— কবির এ জিজ্ঞাসার কারণ ব্যাখ্যা করো।
৪. ‘সে ভুলেনি তো, এসেছে তা ফাগুন স্মরিয়া’— উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
৫. ‘যদিবা এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই’— কীভাবে?
৬. রিক্ত প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কেন? বুঝিয়ে দাও।
৭. ‘উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?’— উক্তিটির তাৎপর্য তুলে ধরো।
৮. ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’— বলতে কবি কী বুঝিয়েছেন?
৯. ‘ভুলিতে পারি না কোনো মতে’— কেন কবি ভুলতে পারছেন না।
১০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় কেন?
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বিধৃত কবির বিচ্ছেদবেদনা ও উদাসীনতার পরিচয় দাও।
২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির প্রতি ভক্তদের নিবেদন প্রকাশ পেয়েছে কীভাবে? ব্যাখ্যা করো।
৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার আলোকে কবির জীবনে তাঁর স্বামীর প্রভাবের দিকটি আলোচনা করো।
৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বর্ণিত বসন্ত প্রকৃতির বর্ণনা দাও।
৫. প্রকৃতির সঙ্গে মানবমনের সম্পর্কের দিকটি ব্যাখ্যা করো।
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ফুটে ওঠা প্রকৃতি ও মানবমনের সম্পর্কের দিকটি বিশ্লেষণ করো।
২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির বেদনাবোধের যে পরিচয় ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো।
৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মূলভাব বিশ্লেষণ করো।
পদ্মা
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ প্রকাশিত হয় কতো সালে?
২. জলদস্যু কিসের ভয় মান দেখিয়েছে?
৩. ‘পদ্মা’ কবিতায় তালের পথে পথে কী কুড়ানোর কথা বলা হয়েছে?
৪. পদ্মার মূর্তি দেখে কারা কেঁপেছে?
৫. সংগ্রামী মানুষ কোথায় আস্তানা টাঙায়?
৬. নির্ভীক জোয়ান কিসের সঙ্গে নিঃশঙ্ক?
৭. সাজানো বাগান কোন ঝড়ে ভেসে গেছে?
৮. নদী বা সমুদ্রকে যে দস্যুরা ডাকাতি করে তারা কী নামে পরিচিত?
৯. ‘তরাঙ্গবেগ’ অর্থ কী?
১০. ‘পদ্মা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘পেয়ে ফের সমুদ্রের স্বাদ’— বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
২. জলদস্যুরা বৃত্তিকে অনেক অভিজ্ঞতা সমৃদ্ধ করে? ব্যাখ্যা করো।
৩. ‘কেঁপেছে তোমারে দেখে জলদস্যু— দুর্দান্ত দুর্মদ’— কেন বলা হয়েছে?
৪. ‘তোমার তরঙ্গাভিযান বর্ণ তার রয়েছে অম্লান!’— কেন বলা হয়েছে?
৫. পদ্মানদীকে ‘কঠিন শ্রমের ফল’ বলা হয়েছে কেন?
৬. নির্ভীক জোয়ান জীবন-মৃত্যুর সঙ্গে নিঃশঙ্ক কেন?
৭. ‘ঝাঁঝায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান,’ — কেন বলা হয়েছে?
৮. ‘জীবনের অজস্র সম্ভার’— বলতে কী বোঝানো হয়েছে?
৯. ‘মৃত জড়তার বুকে এনেছে শক্তির অনিবার’— বলতে কী বোঝানো হয়েছে?
১০. সনেট হিসেবে ‘পদ্মা’ কবিতা ব্যাখ্যা করো।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘পদ্মা’ কবিতার আলোকে পদ্মার ধ্বংসাত্মক রূপের পরিচয় ব্যাখ্যা করো।
২. ‘পদ্মা’ কবিতার আলোকে শস্য উৎপাদনে পদ্মা তীরের সংগ্রামী মানুষের কর্মতৎপরতার স্বরূপ ব্যাখ্যা করো।
৩. ‘পদ্মা’ কবিতার আলোকে পদ্মার কল্যাণময়ী রূপের স্বরূপ ব্যাখ্যা করো।
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘পদ্মা’ কবিতার আলোকে নদীকে কেন্দ্র করে সাধারণ মানুষের জীবনসংগ্রামের দিকটি বিশ্লেষণ করো।
২. ‘পদ্মা’ কবিতার আলোকে পদ্মার গতিময়তায় কবির জীবনে প্রাপ্ত অনুপ্রেরণার স্বরূপ বিশ্লেষণ করো।
৩. ‘পদ্মা’ কবিতার মূলভাব বিশ্লেষণ করো।
আঠারো বছর বয়স
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর আগ পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
২. পদাঘাতে আঠারো বছর বয়স কী ভাঙতে চায়?
৩. আঠারো বছর বয়স কী জানে?
৪. কোন বয়স দুঃসহ?
৫. আঠারো বছর বয়সে কানে কী আসে?
৬. আঠারো বছর বয়স থরোথরো কাঁপে কীসে?
৭. ‘আঠারো বছর বয়স’ বিপদের মুখে কী?
৮. ‘আঠারো বছর বয়স’ কবিতাটির কবি এ দেশের বুকে কী নেমে আসার আহ্বান জানিয়েছেন?
৯. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
১০. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘আঠারো বছর বয়স কী দুঃসহ’— কেন?
২. ‘আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়’— কেন?
৩. ‘এ বয়স জানে রক্তদানের পুণ্য’— এ কথার তাৎপর্য কী?
৪. ‘সঁপে আত্মাকে শপথের কোলাহলে’— এখানে কবি কী বোঝাতে চেয়েছেন?
৫. ‘তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,’— বলতে কী বোঝানো হয়েছে?
৬. ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা,’— ব্যাখ্যা করো।
৭. ‘দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার’— উক্তিটি ব্যাখ্যা করো।
৮. ‘এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে’— ব্যাখ্যা করো।
৯. এ বয়স জেনো ভীরু কাপুরুষ নয়’— ব্যাখ্যা করো।
১০. ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’— ব্যাখ্যা করো।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘আঠারো বছর বয়স’ কবিতা অবলম্বনে তারুণ্যের বৈশিষ্ট্য আলোচনা করো।
২. ‘আঠারো বছর বয়স’ কবিতা অবলম্বনে আঠারো বছর বয়সি তারুণ্যের ঝুঁকিহমুহ আলোচনা করো।
৩. ‘আঠারো বছর বয়স’ কবিতায় তরুণদের প্রাণশক্তির যে পরিচয় পাওয়া যায় তা ব্যাখ্যা করো।
৪. ‘আঠারো বছর বয়স’ কবিতায় তরুণদের কর্মোদ্দীপনার যে পরিচয় পাওয়া যায় তা ব্যাখ্যা করো।
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘আঠারো বছর বয়স’ কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো।
২. ‘আঠারো বছর বয়স’ কবিতায় বিধৃত ইতিবাচক দিকের মূল্যায়ন করো।
৩. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি তারুণ্যকে নতুন সৃষ্টির প্রেরণার বয়স হিসেবে চিহ্নিত করেছেন কেন? বিশ্লেষণ করো।
৪. ‘আঠারো বছর বয়স’ কবিতায় তারুণ্যের যে অকুতোভয়, দেশপ্রেমী স্বরূপ চিত্রিত হয়েছে তা বিশ্লেষণ করো।
৫. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবির প্রত্যাশার স্বরূপ বিশ্লেষণ করো।
ফেব্রুয়ারি ১৯৬৯
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় শহরের পথে পথে কী ফুটেছে?
৩. খবরের পথে কী ফুটেছে?
৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কৃষ্ণচূড়ার লাল রঙ কিসের প্রতীক?
৫. রাজপথের জন্য বাগান তোলে কে?
৬. ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?
৭. আমাদের রক্ত থেকে নক্ষত্রের মতো অবিরত কী ঝরে?
৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কার অস্তিত্বের কথা বলা হয়েছে?
৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি ‘কমলবন’-কে কিসের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন?
১০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে’— এখানে কোন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে?
২. কৃষ্ণচূড়াকে নিবিড়তর হওয়ার কথা বলা হয়েছে কেন?
৩. ‘একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ’— ব্যাখ্যা করো।
৪. ‘এ-রঙের বিপরীতে আছে অন্য রঙ’— বলতে কী বোঝানো হয়েছে?
৫. ‘সারা দেশ ঘাতকের তপ্ত আস্তানা’ বলতে কী বোঝানো হয়েছে?
৬. ‘চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ’— বলতে দ্বারা কী বোঝানো হয়েছে?
৭. ‘আমাদেরই স্বপ্ন আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা’— উক্তিটি ব্যাখ্যা করো।
৮. ‘অবিনীতি বর্ণমালা’ বলতে কী বোঝানো হয়েছে?
৯. ‘দুখিনী মাতার অশ্রুজলে ফোঁটা ফুল’— বলতে কী বোঝানো হয়েছে?
১০. ‘সেই ফুল আমাদেরই প্রাণ’— বুঝিয়ে দাও।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার আলোকে বাঙালির সংগ্রামী চেতনার দিকটি ব্যাখ্যা করো।
২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণিত অন্যায়-অত্যাচার এবং বাঙালির আত্মত্যাগের বিষয়টি ব্যাখ্যা করো।
৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সালাম, বরকত চরিত্র মূলত একুশের চেতনাকে ধারণ করে’— কীভাবে তা ব্যাখ্যা করো।
৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় জাতিগত শোষণ এবং এর বিরুদ্ধে যে ধারাবাহিক সংগ্রাম ও প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অবলম্বনে বাঙালি জাতীয়তাবাদের চেতনা কীভাবে বিকশিত হয়েছে তা বিশ্লেষণ করো।
২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার মূলভাব বিশ্লেষণ করো।
৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অবলম্বনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনায় গণ আন্দোলনের প্রেক্ষাপট বিশ্লেষণ করো।
আমি কিংবদন্তির কথা বলছি
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন?
২. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বর্ণিত পূর্বপুরুষের করতলে কী ছিল?
৩. পূর্বপুরুষের পিঠে কেমন ক্ষত ছিল?
৪. জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?
৫. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কী?
৬. কে আজন্ম ক্রীতদাস থেকে যাবে?
৭. কবিতা না শোনা মানুষ হৃদপিণ্ডে কী ধরে রাখতে পারে না?
৮. জননীর আশীর্বাদ কাকে ধন্য করবে?
৯. ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী?
১০. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন ছন্দে রচিত?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি তাঁর পূর্বপুরুষ সম্পর্কে কী বলেছেন?
২. ‘তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’— বুঝিয়ে লেখো।
৩. ‘কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা’— ব্যাখ্যা করো।
৪. ‘যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে’— কেন?
৫. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ পঙ্ক্তিটি দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
৬. ‘বিচলিত স্নেহ’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
৭. ‘ভালোবাসা দিলে মা মরে যায়’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
৮. ‘সূর্যকে হৃদপিণ্ডে ধরে রাখা’ বলতে কী বোঝানো হয়েছে?
৯. কবি প্রবহমান নদীর কথা বলতে কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা করো।
১০. ‘সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা’— ব্যাখ্যা করো।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বর্ণিত সংগ্রামী চেতনার দিকটি ব্যাখ্যা করো।
২. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিবোধের যে পরিচয় বিধৃত হয়েছে, তা ব্যাখ্যা করো।
৩. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় আমাদের পূর্বপুরুষদের উপর শাসকগোষ্ঠীর শোষণ ও নির্যাতনের যে চিত্র প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উচ্চতর দক্ষতামূলক:
১. কবিতায় বর্ণিত বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের চেতনার দিকটি বিশ্লেষণ করো।
২. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বিধৃত মুক্তিকামী মানুষের সংগ্রামী চেতনার স্বরূপ বিশ্লেষণ করো।
৩. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার মূলভাব বিশ্লেষণ করো।
প্রত্যাবর্তনের লজ্জা
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. ‘লোক-লোকান্তর’ কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?
২. উৎকণ্ঠিত মুখগুলো কীভাবে কবিকে সান্ত্বনা জানাচ্ছিল?
৩. স্টেশনে আসার সময় কে কবিকে তাড়া দিয়েছিলেন?
৪. ‘আজ রাত না হয় বই নিয়েই বসে থাক’ — কে বলেছিলেন?
৫. কে কখনো ট্রেন ফেল করে না?
৬. কবি কোথায় কুয়াশায় কাঁপছেন?
৭. কবি আবার কীভাবে ঘরে ফিরবেন?
৮. কবি তাঁর প্রত্যাবর্তনের লজ্জা কীভাবে তুলে ফেলবেন?
৯. ‘উৎকণ্ঠিত’ কথাটির অর্থ কী?
১০. ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার উৎস কী?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. কবির ট্রেন ধরার বিষয়ে তাঁর বাবা উদ্বিগ্ন ছিলেন কেন?
২. ‘হতাশার মতো হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে’ — চরণটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?
৩. কবি এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছেন কেন? ব্যাখ্যা করো।
৪. চোখের পাতায় শীতের বিন্দু বলতে কবি কী বুঝিয়েছেন?
৫. প্রত্যাবর্তন কে? প্রত্যাবর্তকের মুখ পরাজিতর মতো কেন?
৬. ‘দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা’ বলতে কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্যা করো।
৭. ‘দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে’ — কেন? ব্যাখ্যা করো।
৮. কবি কীভাবে প্রত্যাবর্তনের লজ্জাকে তুলে ফেলবেন? ব্যাখ্যা করো।
৯. কবির মা কিসের প্রতিমূর্তি? ব্যাখ্যা করো।
১০. ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতায় কবি কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দিকটি তুলে ধরো।
২. কবির শহরমুখিতার দিকটি বিশ্লেষণ করো।
৩. কবিতায় প্রস্ফুটিত পারিবারিক চিত্র সম্পর্কিত ধারণার স্বরূপ ব্যাখ্যা করো।
৪. গ্রামীণ প্রকৃতির চিরন্তন সৌন্দর্যের স্বরূপ ব্যাখ্যা করো।
৫. শহর অভিমুখে যাত্রার ব্যর্থতার স্বরূপ ব্যাখ্যা করো।
৬. শহরমুখী যাত্রার ব্যর্থতার গ্লানি থেকে মুক্তির স্বরূপ ব্যাখ্যা করো।
উচ্চতর দক্ষতামূলক:
১. কবিতার অন্তরালে প্রস্ফুটিত আত্মানুসন্ধান ও শিকড়ের টানে মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দিকটি ব্যাখ্যা করো।
২. কবিতার অন্তরালে প্রস্ফুটিত গ্রামবাংলার চিরায়ত প্রকৃতি ও পারিবারিক চিত্র সম্পর্কিত ধারণার স্বরূপ ব্যাখ্যা করো।
৩. কবিতার অন্তরালে প্রস্ফুটিত শহরমুখী যাত্রার ব্যর্থতার গ্লানি থেকে মুক্তির স্বরূপ ব্যাখ্যা করো।
৪. ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার প্রকৃতি, জীবনদর্শন, মমতা প্রভৃতি বিশ্লেষণ করো।
উপন্যাস: লালসালু
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?
২. ‘লালসালু’ উপন্যাসে ‘শস্যহীন জনপদ’ বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে?
৩. মজিদ কোন গ্রাম থেকে মহব্বতপুর গ্রামে এসেছিল?
৪. মজিদ কার মাজারকে ‘মুদাসের পীরের মাজার’ বলে প্রচার করে?
৫. মহব্বতপুর গ্রামের প্রভাবশালী মাতব্বরের নাম কী?
৬. মজিদের প্রথম স্ত্রীর নাম কী?
৭. জমিলা মজিদের কততম স্ত্রী?
৮. মজিদ কেন গ্রামে স্কুল করার বিরোধিতা করেছিল?
৯. ‘লালসালু’ উপন্যাসে কার ঘরে সন্তান হওয়ার খবর শুনে মজিদ বিচলিত হয়?
১০. উপন্যাসের শেষে কোন প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা আছে?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি’— উক্তিটি বুঝিয়ে লেখো।
২. মজিদ কেন মহব্বতপুর গ্রামবাসীকে জাহেল ও বে-এলেম বলেছে?
৩. মজিদ কেন খালেক ব্যাপারীর স্ত্রীর ওপর রাগ করেছিল?
৪. মজিদের তাহের ও কাদেরের বাবার ওপর চড়ার কারণ কী ছিল?
৫. জমিলা কেন মজিদকে ভয় পেত না? ব্যাখ্যা করো।
৬. ‘বিশ্বাসহীনতার গহ্বরে মানুষের বাস’— উক্তিটি ব্যাখ্যা করো।
৭. মজিদ কেন আক্কাস আলীর স্কুল করার প্রস্তাবে বাধা দেয়?
৮. জমিলাকে কেন মাজারের খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল?
৯. ‘মজিদের শক্তি মাজারে, আর মাজারের শক্তি লালসালু কাপড়ে’— বুঝিয়ে লেখো।
১০. উপন্যাসের শেষে মজিদ কেন মাজার ছেড়ে পালাল না?
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘লালসালু’ উপন্যাসে মজিদের চরিত্রে প্রকাশিত ভণ্ডামি ও ধর্ম ব্যবসার স্বরূপ ব্যাখ্যা করো।
২. মহব্বতপুর গ্রামের মানুষের অজ্ঞতা ও ধর্মভীরুতার সুযোগ মজিদ কীভাবে নিয়েছে— বর্ণনা করো।
৩. জমিলা চরিত্রের মাধ্যমে গ্রামীণ নারীর প্রতিবাদী সত্তার যে প্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা করো।
৪. খালেক ব্যাপারীর চরিত্রের মাধ্যমে গ্রামীণ মাতব্বরের অসহায়ত্ব ও মজিদ-নির্ভরতা ব্যাখ্যা করো।
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘লালসালু’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো।
২. ‘মজিদ কোনো ব্যক্তি নয়, একটি বিশেষ মানসিকতার প্রতীক’— উক্তিটি বিশ্লেষণ করো।
৩. সামাজিক ও ধর্মীয় কুসংস্কারের প্রেক্ষাপটে ‘লালসালু’ উপন্যাসের গুরুত্ব মূল্যায়ন করো।
৪. উপন্যাসের পরিণতির আলোকে মজিদের অস্তিত্ব রক্ষার সংগ্রামের দিকটি বিশ্লেষণ করো।
নাটক: সিরাজউদ্দৌলা
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
১. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কত সালে প্রকাশিত হয়?
২. সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতির নাম কী ছিল?
৩. ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার কে ছিলেন?
৪. পলাশীর যুদ্ধ কত সালে এবং কত তারিখে সংঘটিত হয়?
৫. ফোর্ট উইলিয়াম দুর্গ কে নির্মাণ করেছিলেন?
৬. লর্ড ক্লাইভ কে ছিলেন?
৭. সিরাজউদ্দৌলার বিশ্বস্ত অনুচরদের মধ্যে একজনের নাম লেখো।
৮. কে সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন?
৯. ‘উমিচাঁদ’ কে ছিলেন?
১০. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার সিংহাসনে বসেন?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন
১. “বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা” — উক্তিটির তাৎপর্য বুঝিয়ে লেখো।
২. ঘসেটি বেগম কেন সিরাজউদ্দৌলার পতন চেয়েছিলেন?
৩. মীর জাফর কেন নবাবের অবাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।
৪. “জাঁহাপনা, আমাদের অপরাধ মার্জনা করুন” — সেনাপতিদের এ উক্তির কারণ কী?
৫. পলাশীর প্রান্তরে নবাবের পরাজয়ের মূল কারণ কী ছিল?
৬. লর্ড ক্লাইভ ও ইংরেজদের ষড়যন্ত্রের স্বরূপ ব্যাখ্যা করো।
৭. নবাব সিরাজউদ্দৌলা কেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন?
৮. “মীর জাফরের বিশ্বাসঘাতকতা বাংলার ইতিহাসে এক কালো অধ্যায়” — বুঝিয়ে লেখো।
৯. সিরাজউদ্দৌলার দেশপ্রেম ও সাহসিকতার পরিচয় দাও।
১০. নবাব সিরাজউদ্দৌলার পতনের পর বাংলার মানুষের অবস্থা কেমন হয়েছিল?
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন
প্রয়োগমূলক:
১. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে চিত্রিত ষড়যন্ত্রের স্বরূপ বিশ্লেষণ করো।
২. নবাব সিরাজউদ্দৌলা ও মীর জাফরের মধ্যকার চারিত্রিক বৈপরীত্য ব্যাখ্যা করো।
৩. নাটকে ঘসেটি বেগমের প্রতিহিংসাপরায়ণ মনোভাব কীভাবে প্রকাশ পেয়েছে— আলোচনা করো।
৪. বাংলার স্বাধীনতা রক্ষায় নবাবের শেষ মুহূর্তের প্রচেষ্টার বর্ণনা দাও।
উচ্চতর দক্ষতামূলক:
১. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের ঐতিহাসিক গুরুত্ব ও সার্থকতা বিচার করো।
২. “ব্যক্তিগত স্বার্থের কাছে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়ার পরিণাম ভয়াবহ” — নাটকের আলোকে বিশ্লেষণ করো।
৩. নবাব সিরাজউদ্দৌলার ট্র্যাজিক পরিণতির জন্য কারা দায়ী ছিল— মূল্যায়ন করো।
৪. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি দেশপ্রেম ও বিশ্বাসঘাতকতার এক অনন্য দলিল— উক্তিটির সার্থকতা বিচার করো।
HSC Bangla 1st Paper Suggestion PDF Download






