কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: যে সৈন্যরা নির্বিচারে মানুষ হত্যা করে, তাদের চোখে চোখ রাখতে বুধার কোনো ভয় নেই। বরং সে নির্ভীকভাবে তাদের দিকে তাকিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করে। তাদের চোখে কোনো প্রাণ নেই, দৃষ্টি নিস্তেজ ও শূন্য। আর এ ধরনের প্রাণহীন দৃষ্টিই হিংস্রতার জন্ম দেয়। বুধা নিজ চোখে সেই হিংস্রতা, সেই নিষ্ঠুরতা দেখেছে। এমন নির্মম আচরণ কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। তাই সে বিশ্বাস করে, যার চোখে ভাষা নেই, সে মানুষ আসলে মানুষ নয়। কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন PDF Download করে অফলাইনেও পড়তে পারবে। তাহলে চলো, শুরু করি।
কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১। উপন্যসের আখ্যানভাগ কী?
উত্তর: উপন্যাসের আখ্যানভাগ হচ্ছে- Plot বা কাহিনি-সমগ্র।
২। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কী?
উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম মধু।
৩। বুধা দুঃখকে কী ভাবে?
উত্তর: বুধা দুঃখকে হিংস্র শকুন ভাবে।
৪। শাহাবুদ্দিন কার ছবি আঁকবে?
উত্তর: শাহাবুদ্দিন বুধার সাহসী ও হাস্যোজ্জ্বল ছবি আঁকবে।
৫। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত মুক্তিবাহিনীর কমান্ডার কে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত মুক্তিবাহিনীর কমান্ডার হলেন শাহাবুদ্দিন।
৬। মতিউর কী কারণে ফজু মিয়াকে বকাবকি করেছিল?
উত্তর: মতিউর বুধাকে কাজে নেওয়ার জন্য ফজু মিয়াকে বকাবকি করেছিল।
৭। শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল?
উত্তর: শান্তি কমিটির চেয়ারম্যান ছিল আহাদ মুন্সি।
৮। তিনুর বয়স কত?
উত্তর: তিনুর বয়স দেড় বছর।
৯। বাঙ্কারের তদারকি করছিল কে?
উত্তর: বাঙ্কারের তদারকি করছিল মতিউর।
১০। ‘মেশিনগান বল, আমার নাম মেশিনগান’- বুধা কাকে এ কথা বলেছে?
উত্তর: ‘মেশিনগান বল, আমার নাম মেশিনগান’- বুধা রাজাকার কুদ্দুসকে এ কথা বলেছে।
১১। শামুকের খোলটা কিসের মতো লাগে বুধার?
উত্তর: শামুকের খোলটা বুধার কাছে টুপির মতো লাগে।
১২। মিলিটারি কীভাবে গাঁয়ে প্রবেশ করে?
উত্তর: মিলিটারি জিপে করে গুলি ছুড়তে ছুড়তে গাঁয়ে প্রবেশ করে।
১৩। কুদ্দুস বুধার কাছে মিঠুর খোঁজ জানতে চাইলে সে কী বলে? (কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন)
উত্তর: কুদ্দুস বুধার কাছে মিঠুর খোঁজ জানতে চাইলে সে বলে-‘নদীর তলে খুঁজে দেখ।’
১৪। বুধা ঘুমের মধ্যে কিসের স্বপ্ন দেখে?
উত্তর: বুধা ঘুমের মধ্যে স্বাধীনতার স্বপ্ন দেখে।
১৫। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ছবি আঁকার মানুষ কে?
উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ছবি আঁকার মানুষ, হলেন ৪ মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন।
১৬। বুধার মতে তিনজন এক হলে কী হয়?
উত্তর: বুধার মতে তিনজন এক হলে শক্তি বাড়ে। হারে। লড়াইয়ে শত্রুরা হারে
১৭। বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?
উত্তর: বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা গুলি করে মানুষ হত্যা করে।
১৮। বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?
উত্তর: বুধা রাজাকার কমান্ডাদের বাড়িতে আগুন ধরিয়েছিল | প্রতিশোধ নেওয়ার জন্য।।
১৯। শাহাবুদ্দিন বুধার কী ধরনের ছবি আঁকার সিদ্ধান্ত নিয়েছিল?,
উত্তর: শাহাবুদ্দিন বুধার যুদ্ধরত নানা ভঙ্গির ছবি আঁকার সিদ্ধান্ত নিয়েছিল।
২০। বুধা হাবিব ভাইয়ের কাছে কী জানতে চেয়েছিল
উত্তর: বুধা হাবিব ভাইয়ের কাছে গণকবরের অর্থ জানতে চেয়েছিল।
আরো পড়ুন: এসএসসি একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন
২১। কোন ধরনের মানুষকে বুধার মানুষ মনে হয় না?
উত্তর: যার দৃষ্টিতে ভাষা থাকে না, সেরকম দৃষ্টিহীন মানুষকে বুধার মানুষই মনে হয় না।
২২। আহাদ মুন্সির চোখ কপালে ওঠে কেন?
উত্তর: বুধা নিজের নাম যুদ্ধ বলায় আহাদ মুন্সির চোখ কপালে ওঠে।
২৩। চাচি বুধাকে কিসের স্বপ্ন দিয়েছেন?
উত্তর: চাচি বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছেন।
২৪। গাঁয়ের লোকেরা বুধাকে কাকতাড়ুয়া ডাকে কেন?
উত্তর: সারাক্ষণ কাকতাড়ুয়া সেজে থাকে বলে গাঁয়ের লোকেরা বুধাকে কাকতাড়ুয়া নামে ডাকে।
২৫। উপন্যাসের আঙ্গিক ও গঠনকৌশলের দিক কোনটি?
উত্তর: উপন্যাসের কাহিনি কীভাবে গড়ে তোলা হবে সেটাই হচ্ছে উপন্যাসের আঙ্গিক ও গঠনকৌশলের দিক।
২৬। বুধা কার বাড়িতে বসে সাতই মার্চের ভাষণ শুনেছিল? (কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন)
উত্তর: বুধা কানু দয়ালের বাড়িতে বসে সাতই মার্চের ভাষণ শুনেছিল।
২৭। বুধা প্রায়ই কী সাজত?
উত্তর: বুধা প্রায়ই কাকতাড়ুয়া সাজত।
২৮। বুধা আলির কাছ থেকে কেরোসিন এনেছিল কেন?
উত্তর: রাজাকার আহাদ মুন্সির ঘরে আগুন দেওয়ার জন্য মশাল বানাতে বুধা আলির কাছ থেকে কেরোসিন এনেছিল।
২৯। শাহাবুদ্দিনকে নিয়ে বুধা কিসের শব্দ শোনার জন্য বসে থাকে?
উত্তর: শাহাবুদ্দিনকে নিয়ে বুধা মাইন বিস্ফোরণের শব্দ শোনার জন্য বসে থাকে।
৩০। বিনু হাসলে কী মনে হতো?
উত্তর: বিনু হাসলে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে।
৩১। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
উত্তর: বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৩২। শাহাবুদ্দিনের দৃষ্টিতে বুধা বুকের ভেতর কী ধরে রেখেছে?
অথবা, বুধা বুকের ভেতর কী ধরে রেখেছে?
উত্তর: শাহাবুদ্দিনের দৃষ্টিতে বুধা বুকের ভেতর মুক্তিযুদ্ধ ধরে রেখেছে।
৩৩। আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?
উত্তর: আধুনিক বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৩৪। কার নির্দেশনায় বুধা মিলিটারি ক্যাম্পে মাইন পুঁতে এসেছিল?
উত্তর: শাহাবুদ্দিনের নির্দেশে বুধা মিলিটারি ক্যাম্পে মাইন পুঁতে এসেছিল।
৩৫। ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসটি কার লেখা?
উত্তর: ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসটি সেলিনা হোসেনের লেখা।
আরো পড়ুন: এসএসসি আম-আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন
৩৬। গাঁয়ের লোকেরা বুধার নাম কী রেখেছে?
উত্তর: গাঁয়ের লোকেরা বুধার নাম রেখেছে- কাকতাড়ুয়া।
৩৭। চাচির মুখে কোন শব্দটি শুনে বুধা হোঁচট খায়?
উত্তর: চাচির মুখে ‘মুক্তি’ শব্দটি শুনে বুধা হোঁচট খায়।
৩৮। বুধার ছোট বোনের বয়স কত ছিল?
উত্তর: বুধার ছোট বোনের বয়স ছিল দেড় বছর।
৩৯। কে রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছিল?
উত্তর: বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছিল।
৪০। ‘জননী’ উপন্যাসটি কার লেখা?
উত্তর: ‘জননী’ উপন্যাসটি শওকত ওসমানের লেখা।
৪১। অপূর্ব চোখ ছিল কার?
উত্তর: বিনুর অপূর্ব চোখ ছিল।
৪২। গেরস্তের উঠোনে কী আছে?
উত্তর: গেরস্তের উঠোনে খড়ের গাদা আছে।
৪৩। ফুলকলি বুধাকে কী নামে ডাকতে চায়?
উত্তর: ফুলকলি বুধাকে ‘যুদ্ধ’ নামে ডাকতে চায়।
৪৪। বুধা কয়টি মশাল বানিয়েছিল? (কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন)
উত্তর: বুধা চারটি মশাল বানিয়েছিল।
৪৫। নিজের নিয়মে বড় হয়েছে কে?
উত্তর: নিজের নিয়মে বড় হয়েছে বুধা।
৪৬। ‘মেশিনগান বল, আমার নাম মেশিনগান’- বুধা কাকে এ কথা বলেছে?
উত্তর: ‘মেশিনগান বল, আমার নাম মেশিনগান’- বুধা রাজাকার কুদ্দুসকে এ কথা বলেছে।
৪৭। গ্রাম থেকে কয় দিনের মাথায় কলেরা চলে যায়?
উত্তর: গ্রাম থেকে সাত দিনের মাথায় কলেরা চলে যায়।
৪৮। বড় জামগাছটার নিচে কার সঙ্গে বুধার দেখা হয়?
উত্তর: বড় জামগাছটার নিচে হরিকাকুর সঙ্গে বুধার দেখা হয়।
৪৯। আহাদ মুন্সির সাথে কয়জন রাজাকার ছিল?
উত্তর: আহাদ মুন্সির সঙ্গে দুই জন রাজাকার ছিল।
৫০। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে আর্ট কলেজের ছাত্রটি কে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের আর্ট কলেজের ছাত্রটি শাহাবুদ্দিন।
৫১। আহাদ মুন্সির ছেলের নাম কী?
উত্তর: আহাদ মুন্সির ছেলের নাম মতিউর।
৫২। বুধা কীভাবে গান শিখেছে?
উত্তর: বুধা আখড়ার গান শুনে গান শিখেছে।
৫৩। বুধাকে কে ‘মানিকরতন’ নামে ডাকে?’
উত্তর: হরিকাকু বুধাকে ‘মানিকরতন’ নামে ডাকে।
৫৪। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী?
উত্তর: বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম ‘দুর্গেশনন্দিনী’।
৫৫। কারা পাখির মতো মানুষ মারে? (কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন)
উত্তর: পাকিস্তানি সেনারা পাখির মতো মানুষ মারে।
৫৬। নোলক বুয়া বুধাকে কী নামে ডাকত?
উত্তর: নোলক বুয়া বুধাকে ‘ছন্নছাড়া’ নামে ডাকত।
৫৭। বুধার মা-বাবার কবর কে পরিষ্কার করে?
উত্তর: বুধার মা-বাবার কবর পরিষ্কার করে কুন্তি।
৫৮। নোলক বুয়া বুধাকে কী খেতে দেয়?
উত্তর: নোলক বুয়া বুধাকে মুড়ি খেতে দেয়।
৫৯। উপন্যাসের প্রধান উপাদান কী?
উত্তর: উপন্যাসের প্রধান উপাদান এর কাহিনি বা গল্প।
৬০। বুধার চাচাত ভাই-বোন কতজন?
উত্তর: বুধার চাচাত ভাই-বোন আটজন।
এসএসসি কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন PDF Download






