SSC Bangla 2nd Paper All Board Question

SSC Bangla 2nd Paper All Board Question (MCQ)

SSC Bangla 2nd Paper All Board Question 2026 is essential for students who want to prepare effectively for their SSC exam. Practicing previous board questions is one of the best ways to understand the exam pattern and improve writing skills. In this post, you can download SSC Bangla 2nd Paper All Board Question 2026 in PDF format, covering all major education boards including Dhaka, Sylhet, Mymensingh, Cumilla, Barishal, Rajshahi, Chattogram, and Dinajpur. These question papers will help you boost your confidence and perform better in the final exam.


SSC Bangla 2nd Paper All Board Question

এসএসসি বোর্ড প্রশ্ন ও সমাধান

বিষয়: বাংলা ২য় পত্র | রাজশাহী বোর্ড ২০২৬

১. ‘ও’ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?

(ক) সংবৃত

(খ) অর্ধ-সংবৃত

(গ) বিবৃত

(ঘ) অর্ধ-বিবৃত

সঠিক উত্তর: (খ) অর্ধ-সংবৃত

২. কারণ যোজক আছে কোন বাক্যে?

(ক) তাকে আসতে বললাম, তবু এল না।

(খ) চা না-হয় কফি খান।

(গ) বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

(ঘ) যত পড়ছি, ততই নতুন করে জানছি।

সঠিক উত্তর: (গ) বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

৩. সমষ্টি বিশেষ্যের উদাহরণ কোনটি?

(ক) শয়ন

(খ) বৈশাখ

(গ) মানুষ

(ঘ) পরিবার

সঠিক উত্তর: (ঘ) পরিবার

৪. পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে তাকে কোন বহুব্রীহি সমাস বলে?

(ক) ব্যাধিকরণ

(খ) সমানাধিকরণ

(গ) ব্যতিহার

(ঘ) সংখ্যাবাচক

সঠিক উত্তর: (গ) ব্যতিহার

৫. স্বচ্ছ যুক্তবর্ণ কোনটি?

(ক) শ্চ

(খ) ট্র

(গ) ত্র

(ঘ) হৃ

সঠিক উত্তর: (ক) শ্চ

৬. ‘কন্যা’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

(ক) অলক

(খ) শ্রুতি

(গ) বিজলি

(ঘ) তনয়া

সঠিক উত্তর: (ঘ) তনয়া

৭. পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কী বলে?

(ক) সাপেক্ষ সর্বনাম

(খ) পারস্পরিক সর্বনাম

(গ) নির্দেশক সর্বনাম

(ঘ) অনির্দেশক সর্বনাম

সঠিক উত্তর: (ক) সাপেক্ষ সর্বনাম

৮. শব্দের অংশ কোনটি?

(ক) বিভক্তি

(খ) নির্দেশক

(গ) বলক

(ঘ) উপসর্গ

সঠিক উত্তর: (ঘ) উপসর্গ

৯. বিশেষ্য বর্গ কোনটি?

(ক) সকাল আটটার সময়ে সে রওনা হলো।

(খ) আমার ভাই পড়তে বসেছে।

(গ) সে লিখছে আর হাসছে।

(ঘ) ভদ্রলোক সত্যিকারের নির্লোভ

সঠিক উত্তর: (খ) আমার ভাই পড়তে বসেছে।

১০. ‘সাহস’ শব্দের দ্বারা নির্ভীকতা বোঝালে কী ধরনের পরিবর্তন হয়?

(ক) অর্থের উন্নতি

(খ) অর্থের অবনতি

(গ) অর্থসংকোচ

(ঘ) অর্থ-বদল

সঠিক উত্তর: (ক) অর্থের উন্নতি

১১. ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

(ক) কার কাছে গেলে জানা যাবে?

(খ) এমন কাজ তোমার দ্বারা হবে না।

(গ) মন দিয়ে লেখাপড়া করা দরকার।

(ঘ) মাথার উপরে নীল আকাশ।

সঠিক উত্তর: (গ) মন দিয়ে লেখাপড়া করা দরকার।

১২. ‘আনারস’ কোন ভাষার শব্দ?

(ক) পর্তুগিজ

(খ) ফারসি

(গ) তুর্কি

(ঘ) আরবি

সঠিক উত্তর: (ক) পর্তুগিজ

১৩. নিচের কোন বাক্যটি ভাববাচক বিশেষণ এর উদাহরণ?

(ক) সবুজ মাঠের পরে আমাদের গ্রাম

(খ) চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ো না

(গ) এই পুকুরের পানি ঘোলা

(ঘ) গাড়িটা বেশ জোরে চলছে

সঠিক উত্তর: (ঘ) গাড়িটা বেশ জোরে চলছে

১৪. ‘খুব যে বলেছিলেন আসবেন!’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?

(ক) ধরনবাচক

(খ) কালবাচক

(গ) স্থানবাচক

(ঘ) পদানু

সঠিক উত্তর: (ঘ) পদানু

১৫. ‘নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে।’- এটি কোন ধরনের বাক্য?

(ক) সরল

(খ) যৌগিক

(গ) মিশ্র

(ঘ) জটিল

সঠিক উত্তর: (খ) যৌগিক

১৬. ‘গবাক্ষ’ শব্দটি ‘গরুর চোখ’ না বুঝিয়ে ‘জানালা’ বোঝালে অর্থে কী ধরনের পরিবর্তন হয়?

(ক) অর্থবদল

(খ) অর্থপ্রসার

(গ) অর্থসংকোচ

(ঘ) অর্থের উন্নতি

সঠিক উত্তর: (ক) অর্থবদল

১৭. ‘গভীর জলের মাছ’ বাগধারাটির অর্থ কী?

(ক) খুব অলস

(খ) বেহায়া

(গ) খুব চালাক

(ঘ) বিশৃঙ্খলা

সঠিক উত্তর: (গ) খুব চালাক

১৮. ‘খুচরা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) পাইকারি

(খ) বেশি

(গ) নগদ

(ঘ) বাড়তি

সঠিক উত্তর: (ক) পাইকারি

১৯. তালব্য ব্যঞ্জন কোনটি?

(ক) র

(খ) জ

(গ) ঠ

(ঘ) দ

সঠিক উত্তর: (খ) জ

২০. ‘ত্বক’ এর উচ্চারণ কোনটি?

(ক) ত্বক্

(খ) তুক্রো

(গ) তক্

(ঘ) তকো

সঠিক উত্তর: (গ) তক্

২১. ‘কৃতি’, ‘কৃতী’-এই শব্দ দুটির অর্থ কোনগুলো?

(ক) কাজ, কর্মকুশল

(খ) সফল, কর্মকান্ড

(গ) মুখবন্ধ, যথার্থ

(ঘ) উপযুক্ত, যোগ্যতা

সঠিক উত্তর: (ক) কাজ, কর্মকুশল

২২. ‘মন্দ’ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি?

(ক) অবোধ

(খ) অপকর্ম

(গ) অবগুণ্ঠন

(ঘ) বিভুঁই

সঠিক উত্তর: (খ) অপকর্ম

২৩. বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের শেষে -আ বা -আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে কী বলে?

(ক) প্রযোজক ক্রিয়া

(খ) সরল ক্রিয়া

(গ) যৌগিক ক্রিয়া

(ঘ) নামক্রিয়া

সঠিক উত্তর: (ঘ) নামক্রিয়া

২৪. ‘পেশা’ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?

(ক) নেয়ে

(খ) বেতো

(গ) ডাক্তার

(ঘ) চোরা

সঠিক উত্তর: (গ) ডাক্তার

২৫. ‘আমাকে একটি কলম দাও।’-এটি কোন ধরনের বাক্য?

(ক) প্রশ্নবাচক

(খ) অনুজ্ঞাসূচক

(গ) আবেগবাচক

(ঘ) বিবৃতিবাচক

সঠিক উত্তর: (খ) অনুজ্ঞাসূচক

২৬. সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে-এখানে ‘সেলিম সাহেবের ছেলে’ কী?

(ক) উদ্দেশ্য

(খ) বিধেয়ের প্রসারক

(গ) বিধেয়ের ক্রিয়া

(ঘ) উদ্দেশ্যের প্রসারক

সঠিক উত্তর: (ঘ) উদ্দেশ্যের প্রসারক

২৭. ‘আহা! বেচারার এত কষ্ট।’-এটি কোন ধরনের আবেগ?

(ক) করুণা

(খ) আতঙ্ক

(গ) বিরক্তি

(ঘ) বিস্ময়

সঠিক উত্তর: (ক) করুণা

২৮. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

(ক) শব্দ

(খ) ধ্বনি

(গ) বাক্য

(ঘ) অনুবর্ণ

সঠিক উত্তর: (খ) ধ্বনি

২৯. ধরনবাচক ক্রিয়াবিশেষণের উদাহরণ কোনটি?

(ক) কখনো বা দেখা হবে।

(খ) সে এখন যাবে না।

(গ) যথাসময়ে সে হাজির হয়।

(ঘ) টিপ টিপ বৃষ্টি পড়ছে।

সঠিক উত্তর: (ঘ) টিপ টিপ বৃষ্টি পড়ছে।

৩০. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে কী বলে?

(ক) বিভক্তি

(খ) বচন

(গ) নির্দেশক

(ঘ) বলক

সঠিক উত্তর: (গ) নির্দেশক


এসএসসি বোর্ড প্রশ্ন ও সমাধান

বিষয়: বাংলা ২য় পত্র | চট্টগ্রাম বোর্ড || 2026

১. “তার মঙ্গল হোক।”- এটি কোন ধরনের বাক্য?

(ক) আবেগবাচক

(খ) অনুজ্ঞাবাচক

(গ) প্রশ্নবাচক

(ঘ) বিবৃতিবাচক

সঠিক উত্তর: (খ) অনুজ্ঞাবাচক

২. ‘মৃগয়া’ শব্দের দ্বারা ‘হরিণ’ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

(ক) অর্থপ্রসার

(খ) অর্থসংকোচ

(গ) অর্থ-বদল

(ঘ) অর্থের উন্নতি

সঠিক উত্তর: (খ) অর্থসংকোচ

৩. “ইতর বিশেষ” বাগধারাটির অর্থ কী?

(ক) ভালোমন্দ

(খ) পক্ষপাতিত্ব

(গ) পার্থক্য

(ঘ) গুরুত্বহীন

সঠিক উত্তর: (গ) পার্থক্য

৪. ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) ভানু

(খ) ভূধর

(গ) সবিতা

(ঘ) সুধাংশু

সঠিক উত্তর: (ঘ) সুধাংশু

৫. নিচের কোনটি ‘ভূত’ শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে?

(ক) ভুয়া

(খ) পেতনি

(গ) ভবিষ্যৎ

(ঘ) ভীরু

সঠিক উত্তর: (গ) ভবিষ্যৎ

৬. “নিবৃত ও নিভৃত”- শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?

(ক) বানানে

(খ) অর্থে

(গ) শব্দশ্রেণিতে

(ঘ) উচ্চারণে

সঠিক উত্তর: (ঘ) উচ্চারণে

৭. জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী কোনটি পশ্চাৎ স্বরধ্বনি?

(ক) অ

(খ) আ

(গ) ই

(ঘ) ঈ

সঠিক উত্তর: (খ) আ

৮. ‘র’ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?

(ক) পার্শ্বিক ব্যঞ্জন

(খ) উষ্ম ব্যঞ্জন

(গ) কম্পিত ব্যঞ্জন

(ঘ) স্পৃষ্ট ব্যঞ্জন

সঠিক উত্তর: (গ) কম্পিত ব্যঞ্জন

৯. বাংলা কারবর্ণের সংখ্যা কয়টি?

(ক) ৮টি

(খ) ৯টি

(গ) ১০টি

(ঘ) ১১টি

সঠিক উত্তর: (গ) ১০টি

১০. ‘লাউ’ শব্দটিতে পূর্ণ স্বরধ্বনি কোনটি?

(ক) আ

(খ) উ

(গ) ও

(ঘ) ঊ

সঠিক উত্তর: (ক) আ

১১. কোন বর্ণটি দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন?

(ক) প

(খ) ত

(গ) ট

(ঘ) স

সঠিক উত্তর: (খ) ত

১২. ‘এ’ বর্ণের স্বাভাবিক উচ্চারণ নিচের কোন শব্দে?

(ক) একটা

(খ) বেলা

(গ) খেলা

(ঘ) দেশ

সঠিক উত্তর: (ঘ) দেশ

১৩. কোনটি শব্দের শেষে যুক্ত হয় না?

(ক) উপসর্গ

(খ) বলক

(গ) বিভক্তি

(ঘ) প্রত্যয়

সঠিক উত্তর: (ক) উপসর্গ

১৪. ‘অপসংস্কৃতি’ শব্দে ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?

(ক) মন্দ

(খ) বিকৃত

(গ) অতিরিক্ত

(ঘ) নিন্দনীয়

সঠিক উত্তর: (খ) বিকৃত

১৫. ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?

(ক) জমিদারি

(খ) জ্যাঠামি

(গ) বাহাদুরি

(ঘ) ডাক্তারি

সঠিক উত্তর: (গ) বাহাদুরি

১৬. নিচের কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ?

(ক) বুদ্ধিমান

(খ) বর্ধমান

(গ) জ্ঞানবান

(ঘ) দয়াবান

সঠিক উত্তর: (খ) বর্ধমান

১৭. সমাসের মাধ্যমে গঠিত হয়-

(ক) নতুন শব্দ

(খ) নতুন বাক্য

(গ) নতুন পদ

(ঘ) নতুন অর্থ

সঠিক উত্তর: (ক) নতুন শব্দ

১৮. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?

(ক) শশব্যস্ত

(খ) কাজলকালো

(গ) তুষারশুভ্র

(ঘ) চন্দ্রমুখ

সঠিক উত্তর: (ঘ) চন্দ্রমুখ

১৯. ‘চশমা’ কোন ভাষার শব্দ?

(ক) ফরাসি

(খ) ফারসি

(গ) পর্তুগিজ

(ঘ) ওলন্দাজ

সঠিক উত্তর: (খ) ফারসি

২০. নিচের কোনটি ক্রিয়া-বিশেষ্য?

(ক) চিনি

(খ) সৌরভ

(গ) ভোজন

(ঘ) জনতা

সঠিক উত্তর: (গ) ভোজন

২১. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?

(ক) এরা

(খ) পরস্পর

(গ) নিজেরা নিজেরা

(ঘ) যেমন-তেমন

সঠিক উত্তর: (ঘ) যেমন-তেমন

২২. “খুব ভালো খবর।”- এই বাক্যে ‘খুব’ কোন বিশেষণ?

(ক) ভাববাচক

(খ) গুণবাচক

(গ) পরিমাণবাচক

(ঘ) অবস্থাবাচক

সঠিক উত্তর: (ক) ভাববাচক

২৩. “রাখাল গরুকে ঘাস খাওয়ায়।”- এ বাক্যে কোন প্রকার ক্রিয়ার উদাহরণ আছে?

(ক) নামক্রিয়ার

(খ) প্রযোজক ক্রিয়ার

(গ) সংযোগ ক্রিয়ার

(ঘ) যৌগিক ক্রিয়ার

সঠিক উত্তর: (খ) প্রযোজক ক্রিয়ার

২৪. “টিপ টিপ বৃষ্টি পড়ছে।”- বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?

(ক) ধরনবাচক

(খ) নেতিবাচক

(গ) কালবাচক

(ঘ) স্থানবাচক

সঠিক উত্তর: (ক) ধরনবাচক

২৫. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?

(ক) দুই

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

সঠিক উত্তর: (ক) দুই

২৬. বিকল্প যোজক রয়েছে কোন বাক্যে?

(ক) যত পড়ছি, ততই নতুন করে জানছি।

(খ) তাকে আসতে বললাম, তবু এলো না।

(গ) রহিম ও করিম এই কাজটি করেছে।

(ঘ) চা নাহয় কফি খান।

সঠিক উত্তর: (ঘ) চা নাহয় কফি খান।

২৭. “হায় হায়! এখন কী হবে!”- এ বাক্যে কোন আবেগের উদাহরণ রয়েছে?

(ক) অলংকার আবেগ

(খ) আতঙ্ক আবেগ

(গ) করুণা আবেগ

(ঘ) বিস্ময় আবেগ

সঠিক উত্তর: (গ) করুণা আবেগ

২৮. “জেসমিন সবার জন্য চা বানিয়েছে।”- এটি কোন বাক্য?

(ক) জটিল

(খ) সরল

(গ) যৌগিক

(ঘ) মিশ্র

সঠিক উত্তর: (খ) সরল

২৯. বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে?

(ক) উদ্দেশ্য

(খ) বিধেয়

(গ) বাক্যাংশ

(ঘ) বর্গ

সঠিক উত্তর: (ঘ) বর্গ

৩০. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে-

(ক) বিধেয়

(খ) প্রসারক

(গ) পূরক

(ঘ) উদ্দেশ্য

সঠিক উত্তর: (গ) পূরক


এসএসসি বোর্ড প্রশ্ন ও সমাধান

বিষয়: বাংলা ২য় পত্র | ঢাকা বোর্ড || 2026

১. স্বরবর্ণের মোট কয়টি সংক্ষিপ্ত রূপ রয়েছে?

(ক) ৭টি

(খ) ৮টি

(গ) ১০টি

(ঘ) ৯টি

সঠিক উত্তর: (গ) ১০টি

২. ‘চাই’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?

(ক) আ + ই্

(খ) অ + ই্

(গ) আ + এ্

(ঘ) আ + উ্

সঠিক উত্তর: (ক) আ + ই্

৩. কোনগুলো অঘোষ ব্যঞ্জন?

(ক) ব, ত

(খ) প, ফ

(গ) ত, দ

(ঘ) ছ, বা

সঠিক উত্তর: (খ) প, ফ

৪. ‘ক্ষ’ যুক্তবর্ণটির স্বরূপ কী?

(ক) ক + ষ

(খ) হ + ম

(গ) অ + ন্

(ঘ) য + ণ

সঠিক উত্তর: (ক) ক + ষ

৫. যে সব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?

(ক) প্রত্যয়

(খ) সমাস

(গ) অনুসর্গ

(ঘ) উপসর্গ

সঠিক উত্তর: (ঘ) উপসর্গ

৬. সুদিন শব্দে ‘সু’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) চমৎকার

(খ) ভালো

(গ) সম্পূর্ণ

(ঘ) বিশেষ

সঠিক উত্তর: (খ) ভালো

৭. কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলা হয়?

(ক) কৃদন্ত পদ

(খ) তদ্ধিতান্ত পদ

(গ) সমস্ত পদ

(ঘ) বিভক্তিযুক্ত পদ

সঠিক উত্তর: (ক) কৃদন্ত পদ

৮. কাজলকালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

(ক) কাজল ও কালো

(খ) কালো যে কাজল

(গ) কাজলের মতো কালো

(ঘ) কাজল রূপ কালো

সঠিক উত্তর: (গ) কাজলের মতো কালো

৯. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?

(ক) নভ

(খ) অনল

(গ) তিমির

(ঘ) বারি

সঠিক উত্তর: (ক) নভ

১০. নিচের কোনটি গুণ-বিশেষ্য?

(ক) জনতা

(খ) আকাশ

(গ) বাহিনী

(ঘ) সরলতা

সঠিক উত্তর: (ঘ) সরলতা

১১. ‘মৃদু’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

(ক) হালকা

(খ) লঘু

(গ) প্রবল

(ঘ) মুখর

সঠিক উত্তর: (গ) প্রবল

১২. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে কী বলে?

(ক) অনুনাসিক স্বরধ্বনি

(খ) সম্মুখ স্বরধ্বনি

(গ) পশ্চাৎ স্বরধ্বনি

(ঘ) দ্বিস্বরধ্বনি

সঠিক উত্তর: (ঘ) দ্বিস্বরধ্বনি

১৩. ‘উপাধান’ শব্দটির অর্থ কী?

(ক) বালিশ

(খ) উপকরণ

(গ) আবরণ

(ঘ) অলংকার

সঠিক উত্তর: (ক) বালিশ

১৪. ধ্বনির প্রতীককে কী বলে?

(ক) অক্ষর

(খ) বর্ণ

(গ) বর্ণমালা

(ঘ) চিহ্ন

সঠিক উত্তর: (খ) বর্ণ

১৫. শ, স, হ-এ তিনটি কোন ধ্বনির উদাহরণ?

(ক) উষ্ম ব্যঞ্জন

(খ) নাসিক্য ব্যঞ্জন

(গ) পার্শ্বিক ব্যঞ্জন

(ঘ) কম্পিত ব্যঞ্জন

সঠিক উত্তর: (ক) উষ্ম ব্যঞ্জন

১৬. ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?

(ক) ফরাসি

(খ) তুর্কি

(গ) পর্তুগিজ

(ঘ) আরবি

সঠিক উত্তর: (গ) পর্তুগিজ

১৭. নিচের কোনটি ক্রিয়া-বিশেষ্য?

(ক) দীনতা

(খ) পরিবার

(গ) আকাশ

(ঘ) পাঠানো

সঠিক উত্তর: (ঘ) পাঠানো

১৮. পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলে?

(ক) প্রশ্নবাচক

(খ) নির্দেশক

(গ) সাপেক্ষ

(ঘ) পারস্পরিক

সঠিক উত্তর: (গ) সাপেক্ষ

১৯. ‘খুব ভালো খবর’- বাক্যে ‘খুব’ কোন বিশেষণ?

(ক) ভাববাচক

(খ) গুণবাচক

(গ) নির্দিষ্টতাবাচক

(ঘ) উপাদানবাচক

সঠিক উত্তর: (ক) ভাববাচক

২০. ‘শিক্ষক ছাত্রকে বই দিলেন।’ এই বাক্যে ‘দিলেন’ কোন ক্রিয়া?

(ক) সকর্মক ক্রিয়া

(খ) অকর্মক ক্রিয়া

(গ) দ্বিকর্মক ক্রিয়া

(ঘ) সংযোগ ক্রিয়া

সঠিক উত্তর: (গ) দ্বিকর্মক ক্রিয়া

২১. গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয়ভাগে ভাগ করা যায়?

(ক) ২ ভাগে

(খ) ৩ ভাগে

(গ) ৪ ভাগে

(ঘ) ৫ ভাগে

সঠিক উত্তর: (ক) ২ ভাগে

২২. নিচের কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার হয়েছে?

(ক) মাথার উপরে নীল আকাশ।

(খ) কার কাছে গেলে জানা যাবে?

(গ) মন দিয়ে লেখাপড়া করা দরকার।

(ঘ) এমন কাজ তোমার দ্বারা হবে না।

সঠিক উত্তর: (গ) মন দিয়ে লেখাপড়া করা দরকার।

২৩. ‘বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।’ বাক্যটিতে কোন যোজক নির্দেশ করেছে?

(ক) সাপেক্ষ যোজক

(খ) কারণ যোজক

(গ) বিরোধ যোজক

(ঘ) বিকল্প যোজক

সঠিক উত্তর: (খ) কারণ যোজক

২৪. শাবাশ! এমন খেলাই তো চেয়েছিলাম। এই বাক্যটিতে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে?

(ক) করুণা আবেগ

(খ) বিস্ময় আবেগ

(গ) প্রশংসা আবেগ

(ঘ) সিদ্ধান্ত আবেগ

সঠিক উত্তর: (গ) প্রশংসা আবেগ

২৫. গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) ৫ ভাগে

(খ) ৪ ভাগে

(গ) ২ ভাগে

(ঘ) ৩ ভাগে

সঠিক উত্তর: (ঘ) ৩ ভাগে

২৬. ‘আমি সকাল থেকে বসে আছি।’ বাক্যে ‘সকাল থেকে’ কোন বর্গের উদাহরণ?

(ক) ক্রিয়া বিশেষণ বর্গ

(খ) বিশেষ্য বর্গ

(গ) ক্রিয়া বর্গ

(ঘ) বিশেষণ বর্গ

সঠিক উত্তর: (ক) ক্রিয়া বিশেষণ বর্গ

২৭. উদ্দেশ্যের প্রসারক কোথায় বসে?

(ক) বিধেয়ের পূর্বে

(খ) উদ্দেশ্যের পূর্বে

(গ) কর্মের পূর্বে

(ঘ) উদ্দেশ্য ও বিধেয়ের পূর্বে

সঠিক উত্তর: (খ) উদ্দেশ্যের পূর্বে

২৮. ‘বিপদ আসে এবং সঙ্গে দুঃখও আসে।’ গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকারের?

(ক) সরল

(খ) জটিল

(গ) যৌগিক

(ঘ) মিশ্র

সঠিক উত্তর: (গ) যৌগিক

২৯. ‘অপরূপ’ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থের পরিবর্তন লক্ষ করা যায়?

(ক) অর্থের উন্নতি

(খ) অর্থ প্রসার

(গ) অর্থ-বদল

(ঘ) অর্থ-সংকোচন

সঠিক উত্তর: (ক) অর্থের উন্নতি

৩০. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী?

(ক) খুব চৌকস

(খ) বড়ো গোঁফ

(গ) খুব অলস

(ঘ) চাটুকার

সঠিক উত্তর: (গ) খুব অলস


এসএসসি বোর্ড প্রশ্ন ও সমাধান

বিষয়: বাংলা ২য় পত্র | দিনাজপুর বোর্ড || 2026

১. ‘চশমা’ কোন বিদেশি ভাষা থেকে আগত শব্দ?

(ক) ফরাসি

(খ) ফারসি

(গ) আরবি

(ঘ) তুর্কি

সঠিক উত্তর: (খ) ফারসি

২. ‘সাগর’ কোন প্রকার বিশেষ্যের উদাহরণ?

(ক) নাম

(খ) বস্তু

(গ) সমষ্টি

(ঘ) জাতি

সঠিক উত্তর: (ঘ) জাতি

৩. ‘একজন এসে খবরটা দেয়’- এই বাক্যে ‘একজন’ কোন শ্রেণির সর্বনাম?

(ক) অনির্দেশক

(খ) নির্দেশক

(গ) আত্মবাচক

(ঘ) ব্যক্তিবাচক

সঠিক উত্তর: (ক) অনির্দেশক

৪. পূরণবাচক বিশেষণের উদাহরণ কোনটি?

(ক) অনেক

(খ) তিন

(গ) তৃতীয়

(ঘ) সেই

সঠিক উত্তর: (গ) তৃতীয়

৫. ‘সে গান করে আনন্দ পায়’ এই বাক্যে ‘করে’ কোন ধরনের অসমাপিকা ক্রিয়া?

(ক) ভাবী

(খ) ভূত

(গ) শর্ত

(ঘ) সাধারণ

সঠিক উত্তর: (খ) ভূত

৬. ‘টিপ টিপ বৃষ্টি পড়ছে’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?

(ক) কালবাচক

(খ) স্থানবাচক

(গ) নেতিবাচক

(ঘ) ধরনবাচক

সঠিক উত্তর: (ঘ) ধরনবাচক

৭. নিচের কোনগুলো অনুসর্গের উদাহরণ?

(ক) বিনা, পানে

(খ) আপন, তুমি

(গ) বলে, কয়ে

(ঘ) জোরে, আস্তে

সঠিক উত্তর: (ক) বিনা, পানে

৮. ‘তার মঙ্গল হোক’- এটি কোন ধরনের অনুজ্ঞাবাচক বাক্য?

(ক) আদেশ

(খ) নিষেধ

(গ) প্রার্থনা

(ঘ) অনুরোধ

সঠিক উত্তর: (গ) প্রার্থনা

৯. ‘ক্ষ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি?

(ক) ক্+ম

(খ) হ্+ন

(গ) ক্+ষ

(ঘ) ক্+য

সঠিক উত্তর: (গ) ক্+ষ

১০. ‘ঔ’ বর্ণের মধ্যে কোন কোন ধ্বনি আছে?

(ক) ও+ই

(খ) ও+উ

(গ) ও+অ

(ঘ) অ+ও

সঠিক উত্তর: (খ) ও+উ

১১. ‘হাতি’ শব্দের ‘হ’ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?

(ক) দন্ত্য

(খ) দন্তমূলীয়

(গ) কণ্ঠ্য

(ঘ) কণ্ঠনালীয়

সঠিক উত্তর: (ঘ) কণ্ঠনালীয়

১২. কোনগুলো শিস ধ্বনি?

(ক) স, শ

(খ) স, হ

(গ) ষ, শ

(ঘ) স, য

সঠিক উত্তর: (ক) স, শ

১৩. ‘পক্ষ’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

(ক) ফক্খ

(খ) পখ্ক

(গ) পোকখো

(ঘ) পক্খো

সঠিক উত্তর: (ঘ) পক্খো

১৪. কোনটি নাম প্রকৃতির উদাহরণ?

(ক) কর্

(খ) যা

(গ) চল্

(ঘ) মা

সঠিক উত্তর: (ঘ) মা

১৫. ‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?

(ক) প্রায়

(খ) অর্ধেক

(গ) সম্পূর্ণ

(ঘ) অল্প

সঠিক উত্তর: (খ) অর্ধেক

১৬. ‘বৃহৎ’ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?

(ক) বেতো

(খ) জেঠামি

(গ) ডিঙা

(ঘ) বাঘা

সঠিক উত্তর: (গ) ডিঙা

১৭. অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?

(ক) রাজপথ

(খ) গাছপাকা

(গ) তেলেভাজা

(ঘ) চিনিপাতা

সঠিক উত্তর: (গ) তেলেভাজা

১৮. ‘চন্দ্রমুখ’ কোন কর্মধারয় সমাসের উদাহরণ?

(ক) উপমিত

(খ) উপমান

(গ) রূপক

(ঘ) দ্বিগু

সঠিক উত্তর: (ক) উপমিত

১৯. ‘সকাল আটটার সময়ে সে রওনা হলো’- বাক্যটিতে কোন ধরনের বর্গের প্রয়োগ রয়েছে?

(ক) বিশেষ্য

(খ) ক্রিয়াবিশেষণ

(গ) বিশেষণ

(ঘ) ক্রিয়া

সঠিক উত্তর: (খ) ক্রিয়াবিশেষণ

২০. ‘সুমন গাছতলায় বসে বই পড়ছে’- এখানে ‘বই’ হলো-

(ক) উদ্দেশ্যের প্রসারক

(খ) বিধেয়ের প্রসারক

(গ) বিধেয়ের ক্রিয়া

(ঘ) বিধেয়ের পূরক

সঠিক উত্তর: (ঘ) বিধেয়ের পূরক

২১. “বিপদ আসে এবং সঙ্গে দুঃখও আসে”- এটি কোন প্রকার বাক্যের উদাহরণ?

(ক) যৌগিক

(খ) জটিল

(গ) সরল

(ঘ) মিশ্র

সঠিক উত্তর: (ক) যৌগিক

২২. ‘অন্ন’ শব্দের দ্বারা ভাত বোঝালে অর্থে কী ধরনের পরিবর্তন হয়?

(ক) অর্থপ্রসার

(খ) অর্থ-বদল

(গ) অর্থসংকোচ

(ঘ) অর্থের উন্নতি

সঠিক উত্তর: (গ) অর্থসংকোচ

২৩. ‘নাছোড়বান্দা’ অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

(ক) ঠোঁট কাটা

(খ) চিনে জোঁক

(গ) চশমখোর

(ঘ) চুনোপুঁটি

সঠিক উত্তর: (খ) চিনে জোঁক

২৪. ‘গৃহ’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

(ক) নভ

(খ) নয়ন

(গ) বিধু

(ঘ) নিলয়

সঠিক উত্তর: (ঘ) নিলয়

২৫. ‘আশা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) নিরাশা

(খ) হতাশা

(গ) প্রত্যাশা

(ঘ) প্রশংসা

সঠিক উত্তর: (ক) নিরাশা

২৬. ‘প্রকার’ শব্দের অর্থ ‘রকম’ হলে ‘প্রাকার’ শব্দের অর্থ কী?

(ক) যথার্থ

(খ) পবিত্র

(গ) দেয়াল

(ঘ) স্বাভাবিক

সঠিক উত্তর: (গ) দেয়াল

২৭. ‘প্রাচী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) প্রতীচ্য

(খ) প্রতীচী

(গ) প্রাচ্য

(ঘ) পাশ্চাত্য

সঠিক উত্তর: (খ) প্রতীচী

২৮. ‘সুসময়ের বন্ধু’ কথাটি নিচের কোন বাগধারাকে সমর্থন করে?

(ক) মণিকাঞ্চন যোগ

(খ) মানিকজোড়

(গ) অমাবস্যার চাঁদ

(ঘ) দুধের মাছি

সঠিক উত্তর: (ঘ) দুধের মাছি

২৯. অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে?

(ক) সিদ্ধান্ত আবেগ

(খ) অলংকার আবেগ

(গ) বিস্ময় আবেগ

(ঘ) সম্বোধন আবেগ

সঠিক উত্তর: (ক) সিদ্ধান্ত আবেগ

৩০. কোন বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়?

(ক) তৃতীয়

(খ) দ্বিতীয়

(গ) প্রথম

(ঘ) রেখা

সঠিক উত্তর: (ক) তৃতীয়


এসএসসি বোর্ড প্রশ্ন ও সমাধান

বিষয়: বাংলা ২য় পত্র | সিলেট বোর্ড || 2026

১. ‘অশক্ত’ ও ‘অসক্ত’ শব্দজোড়-এর অর্থ যথাক্রমে-

(ক) অক্ষম ও নির্লিপ্ত

(খ) অন্যায় ও কথিত

(গ) কীর্তি ও মনোযোগ

(ঘ) অক্ষম ও অসীম

সঠিক উত্তর: (ক) অক্ষম ও নির্লিপ্ত

২. ‘সুযোগ সন্ধানী’ অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা হয়েছে?

(ক) গভীর জলের মাছ

(খ) এক ঢিলে দুই পাখি

(গ) ভিজে বিড়াল

(ঘ) তীর্থের কাক

সঠিক উত্তর: (ঘ) তীর্থের কাক

৩. ‘পড়েছি মোঘলের হাতে খানা খেতে হবে সাথে’- প্রবচনটির অর্থ কী?

(ক) সুদিন হঠাৎ করে আসা

(খ) বিপদে পড়ে কাজ করা

(গ) ভদ্রলোকদের সহচর্য পাওয়া

(ঘ) মোঘলদের সাথে খানা খাওয়া

সঠিক উত্তর: (খ) বিপদে পড়ে কাজ করা

৪. ‘আহা! বেচারার এত কষ্ট’- বাক্যটিতে ‘আহা’ কোন ধরনের আবেগ?

(ক) আতঙ্ক আবেগ

(খ) বিরক্তি আবেগ

(গ) করুণা আবেগ

(ঘ) অলংকার আবেগ

সঠিক উত্তর: (গ) করুণা আবেগ

৫. বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে?

(ক) বর্গ

(খ) উদ্দেশ্য

(গ) বিধেয়

(ঘ) প্রত্যয়

সঠিক উত্তর: (ক) বর্গ

৬. ‘গবাক্ষ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

(ক) গরু সম্পর্কিত

(খ) গরুর চোখ

(গ) জানালা

(ঘ) গাধা

সঠিক উত্তর: (খ) গরুর চোখ

৭. ‘পদ্ম’ এর সঠিক উচ্চারণ কোনটি?

(ক) পদ্য

(খ) পদ্মা

(গ) পদ্ দো

(ঘ) পোদদো

সঠিক উত্তর: (ঘ) পোদদো

৮. পদের লগ্নক কত ধরনের?

(ক) দুই

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

সঠিক উত্তর: (গ) চার

৯. ‘বিচ্ছেদ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) সন্ধি

(খ) অবিচ্ছেদ

(গ) বিভক্ত

(ঘ) দ্বন্দ্ব

সঠিক উত্তর: (ক) সন্ধি

১০. দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, এগুলোকে কী বলে?

(ক) প্রবাদ

(খ) প্রতিশব্দ

(গ) শব্দদ্বৈত

(ঘ) শব্দজোড়

সঠিক উত্তর: (ঘ) শব্দজোড়

১১. আত্মবাচক সর্বনাম নিচের কোনটি?

(ক) একজন

(খ) সবাই

(গ) নিজে

(ঘ) নিজেরা নিজেরা

সঠিক উত্তর: (গ) নিজে

১২. ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

(ক) কার কাছে গেলে জানা যাবে

(খ) বহুদিন ধরে অপেক্ষা করে আছি

(গ) মাথার উপরে নীল আকাশ

(ঘ) এমন কাজ তোমার দ্বারা হবে না

সঠিক উত্তর: (খ) বহুদিন ধরে অপেক্ষা করে আছি

১৩. ‘পর্বত’ শব্দের প্রতিশব্দ কোনটি?

(ক) অদ্রি

(খ) চিকুর

(গ) জীমূত

(ঘ) মহী

সঠিক উত্তর: (ক) অদ্রি

১৪. বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) দুই

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

সঠিক উত্তর: (ক) দুই

১৫. নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?

(ক) জনতা

(খ) ভোজন

(গ) লবণ

(ঘ) সরলতা

সঠিক উত্তর: (ঘ) সরলতা

১৬. ‘যা দমন করা দুষ্কর’- এক কথায় কী বলে?

(ক) অদম্য

(খ) দুর্দমনীয়

(গ) দুর্ণিবার

(ঘ) দুর্দম

সঠিক উত্তর: (খ) দুর্দমনীয়

১৭. কোনটি পর্তুগিজ শব্দ?

(ক) রেস্তোরাঁ

(খ) আদালত

(গ) আলমারি

(ঘ) কারখানা

সঠিক উত্তর: (গ) আলমারি

১৮. জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?

(ক) দুই প্রকার

(খ) তিন প্রকার

(গ) চার প্রকার

(ঘ) পাঁচ প্রকার

সঠিক উত্তর: (খ) তিন প্রকার

১৯. দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক্ প্রত্যঙ্গ কোনটি?

(ক) জিভের সামনের অংশ

(খ) জিভের পেছনের অংশ

(গ) জিভের ডগা

(ঘ) দন্তমূল

সঠিক উত্তর: (গ) জিভের ডগা

২০. ‘নামাজ’ কোন ভাষার শব্দ?

(ক) তুর্কি

(খ) আরবি

(গ) ফারসি

(ঘ) দেশি

সঠিক উত্তর: (গ) ফারসি

২১. ‘এই পুকুরের পানি ঘোলা’, এখানে ‘ঘোলা’ কোন বিশেষণ?

(ক) অবস্থাবাচক বিশেষণ

(খ) ভাববাচক বিশেষণ

(গ) গুণবাচক বিশেষণ

(ঘ) বিধেয় বিশেষণ

সঠিক উত্তর: (ঘ) বিধেয় বিশেষণ

২২. ‘নিখাদ’ শব্দের ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) নেই অর্থে

(খ) উত্তম অর্থে

(গ) গতি অর্থে

(ঘ) নিশ্চয় অর্থে

সঠিক উত্তর: (ঘ) নিশ্চয় অর্থে

২৩. কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?

(ক) মা আমাকে ডাকছেন

(খ) শিশুটি ফুটপাতে ঘুমাচ্ছে

(গ) আমি একটি চিঠি লিখছি

(ঘ) সে গল্পের বই পড়ছে

সঠিক উত্তর: (খ) শিশুটি ফুটপাতে ঘুমাচ্ছে

২৪. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

(ক) মনমাঝি

(খ) অরুণরাঙা

(গ) কাজলকালো

(ঘ) চন্দ্রমুখ

সঠিক উত্তর: (ঘ) চন্দ্রমুখ

২৫. ‘যদি রোদ ওঠে তবে রওনা দেবো’- বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে?

(ক) সাধারণ যোজক

(খ) বিকল্প যোজক

(গ) সাপেক্ষ যোজক

(ঘ) বিরোধ যোজক

সঠিক উত্তর: (গ) সাপেক্ষ যোজক

২৬. নিচের কোনটি সঠিক?

(ক) ষ্ণ = ষ+ঞ

(খ) হ্ম = হ+ম

(গ) হৃ = হ+ঋ

(ঘ) ঞ্জ = ঞ+গ

সঠিক উত্তর: (খ) হ্ম = হ+ম

২৭. কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বুঝায়, তাকে কী বলে?

(ক) বহুব্রীহি সমাস

(খ) কর্মধারয় সমাস

(গ) তৎপুরুষ সমাস

(ঘ) দ্বিগু সমাস

সঠিক উত্তর: (ক) বহুব্রীহি সমাস

২৮. ‘বাচ্যার্থ’ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?

(ক) প্রত্যক্ষ

(খ) পরোক্ষ

(গ) গৌণ

(ঘ) মুখ্য

সঠিক উত্তর: (ঘ) মুখ্য

২৯. প্রত্যয় যুক্ত হওয়ায় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় নিচের কোন শব্দ?

(ক) গেঁয়ো

(খ) কানাই

(গ) চোরা

(ঘ) বেতো

সঠিক উত্তর: (গ) চোরা

৩০. ‘মরি তো মরব’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?

(ক) পদাণু ক্রিয়াবিশেষণ

(খ) নেতিবাচক ক্রিয়াবিশেষণ

(গ) ধরনবাচক ক্রিয়াবিশেষণ

(ঘ) কালবাচক ক্রিয়াবিশেষণ

সঠিক উত্তর: (ক) পদাণু ক্রিয়াবিশেষণ


এসএসসি বোর্ড প্রশ্ন ও সমাধান

বিষয়: বাংলা ২য় পত্র | যশোর বোর্ড || 2026

১. নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দ?

(ক) শুনানি

(খ) মাতাল

(গ) ভাজি

(ঘ) ধুনারি

সঠিক উত্তর: (ঘ) ধুনারি

২. অঘোষ ব্যঞ্জন নিচের কোনটি?

(ক) ড

(খ) ল

(গ) দ

(ঘ) ত

সঠিক উত্তর: (ঘ) ত

৩. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে কী বলে?

(ক) নির্দেশক

(খ) বলক

(গ) প্রত্যয়

(ঘ) বিভক্তি

সঠিক উত্তর: (খ) বলক

৪. নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ?

(ক) হ

(খ) ক

(গ) উ

(ঘ) গ

সঠিক উত্তর: (ক) হ

৫. বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে কোন তথ্যটি ভুল?

(ক) য বর্ণের উচ্চারণ [জ]

(খ) শ কখনো [শ]-এর মতো উচ্চারিত হয়, কখনো [স]-এর মতো উচ্চারিত হয়।

(গ) স কখনো [শ]-এর মতো উচ্চারিত হয়, আবার কখনো [স]-এর মতো উচ্চারিত হয়।

(ঘ) ষ বর্ণের উচ্চারণ সব সময়ে [স] হয়।

সঠিক উত্তর: (ঘ) ষ বর্ণের উচ্চারণ সব সময়ে [স] হয়।

৬. নালায়েক শব্দে ‘না’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) অপূর্ণ

(খ) মন্দ

(গ) নেতি

(ঘ) সামান্য

সঠিক উত্তর: (ক) অপূর্ণ

৭. সংযোগ ক্রিয়ার উদাহরণ নিচের কোনটি?

(ক) বেঁধে দেওয়া

(খ) বৃদ্ধি পাওয়া

(গ) সরে দাঁড়ানো

(ঘ) মরে যাওয়া

সঠিক উত্তর: (খ) বৃদ্ধি পাওয়া

৮. নিচের কোনটি অক্রিয় বাক্য?

(ক) তিনি বাংলাদেশের নাগরিক।

(খ) জেসমিন সবার জন্য চা বানিয়েছে।

(গ) আমার মা চাকরি করেন।

(ঘ) আমাকে একটি কলম দাও।

সঠিক উত্তর: (ক) তিনি বাংলাদেশের নাগরিক।

৯. দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে কোন বাক্য বলে?

(ক) সরল বাক্য

(খ) জটিল বাক্য

(গ) যৌগিক বাক্য

(ঘ) আবেগবাচক বাক্য

সঠিক উত্তর: (গ) যৌগিক বাক্য

১০. নিচের কোনটি উপমান কর্মধারয় সমাস?

(ক) শশব্যস্ত

(খ) সিংহপুরুষ

(গ) পদ্মআঁখি

(ঘ) চন্দ্রমুখ

সঠিক উত্তর: (ক) শশব্যস্ত

১১. ‘চাকর’ কোন ভাষার শব্দ?

(ক) ফরাসি

(খ) তুর্কি

(গ) ওলন্দাজ

(ঘ) পর্তুগিজ

সঠিক উত্তর: (খ) তুর্কি

১২. জাতি-বিশেষ্যের উদাহরণ কোনটি?

(ক) পরিবার

(খ) জনতা

(গ) ফল

(ঘ) হিমালয়

সঠিক উত্তর: (গ) ফল

১৩. ‘যেমন কর্ম তেমন ফল’ বাক্যে কোন প্রকারের সর্বনাম ব্যবহৃত হয়েছে?

(ক) অনির্দেশক সর্বনাম

(খ) নির্দিষ্ট সর্বনাম

(গ) সাপেক্ষ সর্বনাম

(ঘ) পারস্পরিক সর্বনাম

সঠিক উত্তর: (গ) সাপেক্ষ সর্বনাম

১৪. পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে বলে-

(ক) ব্যতিহার বহুব্রীহি

(খ) ব্যাধিকরণ বহুব্রীহি

(গ) সমানাধিকার বহুব্রীহি

(ঘ) পদলোপী বহুব্রীহি

সঠিক উত্তর: (গ) সমানাধিকার বহুব্রীহি

১৫. বিধেয় বিশেষণ ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে?

(ক) এই পুকুরের পানি ঘোলা।

(খ) খুব ভালো খবর।

(গ) এখানে অনেক লোক।

(ঘ) আধা কেজি চাল দাও।

সঠিক উত্তর: (ক) এই পুকুরের পানি ঘোলা।

১৬. নিচের কোনটি অস্বচ্ছ যুক্তবর্ণ?

(ক) ল্ট

(খ) ঞ্চ

(গ) ষ্ঠ

(ঘ) দ্ব

সঠিক উত্তর: (খ) ঞ্চ

১৭. বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি?

(ক) দুইটি

(খ) চারটি

(গ) পাঁচটি

(ঘ) সাতটি

সঠিক উত্তর: (খ) চারটি

১৮. কোন ক্রিয়াবিশেষণ বাক্যের মধ্যে বিশেষ ভূমিকা পালন না করে কাজ করে?

(ক) ধরনবাচক ক্রিয়াবিশেষণ

(খ) কালবাচক ক্রিয়াবিশেষণ

(গ) নেতিবাচক ক্রিয়াবিশেষণ

(ঘ) পদানু ক্রিয়াবিশেষণ

সঠিক উত্তর: (ঘ) পদানু ক্রিয়াবিশেষণ

১৯. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?

(ক) কার কাছে গেলে জানা যাবে?

(খ) মন দিয়ে লেখাপড়া করা দরকার।

(গ) বহুদিন ধরে অপেক্ষা করে আছি।

(ঘ) ভালো করে খেয়ে নাও।

সঠিক উত্তর: (ক) কার কাছে গেলে জানা যাবে?

২০. ‘তাকে আসতে বললাম, তবু এল না’- বাক্যটিতে কোন যোজকের ব্যবহার হয়েছে?

(ক) সাধারণ যোজক

(খ) বিকল্প যোজক

(গ) বিরোধ যোজক

(ঘ) কারণ যোজক

সঠিক উত্তর: (গ) বিরোধ যোজক

২১. ‘দূর! এ কথা কি বলতে আছে?’ বাক্যটিতে কোন ধরনের আবেগ শব্দের প্রয়োগ হয়েছে?

(ক) বিরক্তি আবেগ

(খ) বিস্ময় আবেগ

(গ) করুণা আবেগ

(ঘ) অলংকার আবেগ

সঠিক উত্তর: (ঘ) অলংকার আবেগ

২২. বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা বা না থাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা যায়?

(ক) দুই ভাগে

(খ) তিন ভাগে

(গ) চার ভাগে

(ঘ) পাঁচ ভাগে

সঠিক উত্তর: (ক) দুই ভাগে

২৩. ক্রিয়াবিশেষণ বর্গের পরিচয় পাওয়া যায় নিচের কোন বাক্যে?

(ক) ভদ্রলোক সত্যিকারের নির্লোভ।

(খ) বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই।

(গ) সে লিখছে আর হাসছে।

(ঘ) অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।

সঠিক উত্তর: (খ) বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই।

২৪. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয়-

(ক) বলক

(খ) প্রসারক

(গ) বর্গ

(ঘ) পূরক

সঠিক উত্তর: (ঘ) পূরক

২৫. ‘যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই’ এটি কোন ধরনের বাক্য?

(ক) সরল বাক্য

(খ) জটিল বাক্য

(গ) যৌগিক বাক্য

(ঘ) অনুজ্ঞাবাচক বাক্য

সঠিক উত্তর: (খ) জটিল বাক্য

২৬. অর্থের অবনতি হয়েছে নিচের কোন শব্দে?

(ক) মৃগরাজ

(খ) অপরূপ

(গ) জেঠামি

(ঘ) গবাক্ষ

সঠিক উত্তর: (গ) জেঠামি

২৭. কোন বাগধারার অর্থ সুযোগ সন্ধানী?

(ক) তীর্থের কাক

(খ) বর্ণচোরা

(গ) ভিজে বিড়াল

(ঘ) খয়ের খাঁ

সঠিক উত্তর: (ক) তীর্থের কাক

২৮. ‘পারাবত’ কোন শব্দের প্রতিশব্দ?

(ক) পাখি

(খ) বাতাস

(গ) সমুদ্র

(ঘ) কবুতর

সঠিক উত্তর: (ঘ) কবুতর

২৯. ‘হরদম’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) মুখর

(খ) হঠাৎ

(গ) বিভক্ত

(ঘ) নীরব

সঠিক উত্তর: (খ) হঠাৎ

৩০. শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে?

(ক) সমাজ বিবেচনায়

(খ) স্থান বিবেচনায়

(গ) প্রসঙ্গ বিবেচনায়

(ঘ) কাল বিবেচনায়

সঠিক উত্তর: (গ) প্রসঙ্গ বিবেচনায়


এসএসসি বোর্ড প্রশ্ন ও সমাধান

বিষয়: বাংলা ২য় পত্র | কুমিল্লা বোর্ড || 2026

১. বাক্য রূপান্তর করলে কোনটি অপরিবর্তিত থাকে?

(ক) অর্থ

(খ) ভাব

(গ) গঠন

(ঘ) বিন্যাস

সঠিক উত্তর: (ক) অর্থ

২. অনুসর্গ সাধারণত কোথায় বসে?

(ক) শব্দের পূর্বে

(খ) শব্দের মধ্যে

(গ) শব্দের পরে

(ঘ) বাক্যের শেষে

সঠিক উত্তর: (গ) শব্দের পরে

৩. ‘রোগগ্রস্ত’ অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?

(ক) টেকো

(খ) বেতো

(গ) গেঁয়ো

(ঘ) নেয়ে

সঠিক উত্তর: (খ) বেতো

৪. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায়, সেগুলোকে কী বলে?

(ক) বিভক্তি

(খ) নির্দেশক

(গ) বলক

(ঘ) বচন

সঠিক উত্তর: (ঘ) বচন

৫. নিচের কোনটি যৌগিক বাক্য?

(ক) জেসমিন সবার জন্য চা বানিয়েছে।

(খ) পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে।

(গ) রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।

(ঘ) যেহেতু তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।

সঠিক উত্তর: (গ) রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।

৬. দুটি শব্দ বা বাক্যকে যোগ করে কোন ধরনের যোজক?

(ক) সাধারণ

(খ) বিকল্প

(গ) কারণ

(ঘ) সাপেক্ষ

সঠিক উত্তর: (ক) সাধারণ

৭. ‘অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে।’ বাক্যটিতে কোন বর্গ বিদ্যমান?

(ক) ক্রিয়াবর্গ

(খ) বিশেষণবর্গ

(গ) ক্রিয়াবিশেষণ-বর্গ

(ঘ) বিশেষ্যবর্গ

সঠিক উত্তর: (ক) ক্রিয়াবর্গ

৮. ‘অন্ন’ দ্বারা ‘ভাত’ বোঝালে অর্থে কী ধরনের পরিবর্তন ঘটে?

(ক) অর্থের উন্নতি

(খ) অর্থসংকোচ

(গ) অর্থবদল

(ঘ) অর্থপ্রসার

সঠিক উত্তর: (খ) অর্থসংকোচ

৯. বাক্যের কোন অংশে সাধারণত ক্রিয়া থাকে?

(ক) কর্তা

(খ) কর্ম

(গ) উদ্দেশ্য

(ঘ) বিধেয়

সঠিক উত্তর: (ঘ) বিধেয়

১০. ‘ডুমুরের ফুল’ বাগধারাটির অর্থ কী?

(ক) মূল্যবান

(খ) কাঙ্ক্ষিত বস্তু

(গ) অদৃশ্য বস্তু

(ঘ) মূল্যহীন বস্তু

সঠিক উত্তর: (গ) অদৃশ্য বস্তু

১১. ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ কোনটি?

(ক) বনানী

(খ) তরু

(গ) কমল

(ঘ) মরুৎ

সঠিক উত্তর: (খ) তরু

১২. ‘গৃহী’ শব্দের বিপরীত শব্দ কী?

(ক) অগৃহী

(খ) নিগৃহী

(গ) বাহির

(ঘ) সন্ন্যাসী

সঠিক উত্তর: (ঘ) সন্ন্যাসী

১৩. ‘বিনা’ ও ‘বীণা’ শব্দ দুটির তফাত কোন ক্ষেত্রে?

(ক) উচ্চারণ ও অর্থে

(খ) উচ্চারণে

(গ) বানানে

(ঘ) অর্থে

সঠিক উত্তর: (ঘ) অর্থে

১৪. ‘আমদানি’ কোন ভাষার শব্দ?

(ক) আরবি

(খ) ফারসি

(গ) ফরাসি

(ঘ) পর্তুগিজ

সঠিক উত্তর: (খ) ফারসি

১৫. নিচের কোনটি মৌলিক শব্দ?

(ক) গরমিল

(খ) পাখি

(গ) পরিচালক

(ঘ) নীলাকাশ

সঠিক উত্তর: (খ) পাখি

১৬. জাতি-বিশেষ্যের উদাহরণ কোনটি?

(ক) পদ্মা

(খ) জনতা

(গ) পর্বত

(ঘ) ইত্তেফাক

সঠিক উত্তর: (গ) পর্বত

১৭. সর্বনামকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?

(ক) আট

(খ) নয়

(গ) দশ

(ঘ) এগারো

সঠিক উত্তর: (খ) নয়

১৮. ‘এই পুকুরের পানি ঘোলা।’ বাক্যটিতে ‘ঘোলা’ কোন বিশেষণ?

(ক) অবস্থাবাচক বিশেষণ

(খ) উপাদানবাচক বিশেষণ

(গ) গুণবাচক বিশেষণ

(ঘ) বিধেয় বিশেষণ

সঠিক উত্তর: (ঘ) বিধেয় বিশেষণ

১৯. দ্বিকর্মক ক্রিয়া রয়েছে কোন বাক্যে?

(ক) সে ঘুমায়।

(খ) নাসিমা বই পড়ছে।

(গ) শিক্ষক ছাত্রকে বই দিলেন।

(ঘ) ছেলেরা মাঠে খেলছে।

সঠিক উত্তর: (গ) শিক্ষক ছাত্রকে বই দিলেন।

২০. নিচের কোনটি বহুপদী ক্রিয়াবিশেষণ?

(ক) যথাসময়ে

(খ) ভয়ে ভয়ে

(গ) সামনে

(ঘ) গুনগুনিয়ে

সঠিক উত্তর: (খ) ভয়ে ভয়ে

২১. বিস্ময় আবেগ দ্বারা গঠিত কোন বাক্য?

(ক) আহ্, কী চমৎকার দৃশ্য।

(খ) শাবাশ! এমন খেলাই তো চেয়েছিলাম।

(গ) জ্বালা! তোমাকে নিয়ে আর পারি না।

(ঘ) হায় হায়। ওর এখন কী হবে?

সঠিক উত্তর: (ক) আহ্, কী চমৎকার দৃশ্য।

২২. ‘তারা তোমাদের ভোলেনি।’- এটি কোন ধরনের বাক্য?

(ক) অনুজ্ঞাবাচক

(খ) আবেগবাচক

(গ) বিবৃতিবাচক

(ঘ) প্রশ্নবাচক

সঠিক উত্তর: (গ) বিবৃতিবাচক

২৩. বর্ণ সংক্ষেপের ফলে গঠিত হলেও কোনটি স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত?

(ক) ৎ

(খ) ঙ

(গ) ঞ

(ঘ) ঋ

সঠিক উত্তর: (ক) ৎ

২৪. উচ্চ-মধ্য, পশ্চাৎ এবং অর্ধ-সংবৃত স্বরধ্বনি কোনটি?

(ক) অ

(খ) অ্যা

(গ) উ

(ঘ) ও

সঠিক উত্তর: (ঘ) ও

২৫. যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধা পায় এবং নাক-মুখ দিয়ে বেরিয়ে যায়, সেসব ধ্বনিকে কী বলে?

(ক) নাসিক্য ব্যঞ্জন

(খ) উষ্ম ব্যঞ্জন

(গ) পার্শ্বিক ব্যঞ্জন

(ঘ) কম্পিত ব্যঞ্জন

সঠিক উত্তর: (ক) নাসিক্য ব্যঞ্জন

২৬. ‘শ্রমিক’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

(ক) শ্রোমিক্

(খ) স্রোমিক

(গ) শ্রমিক্

(ঘ) স্রোমিক্

সঠিক উত্তর: (ঘ) স্রোমিক্

২৭. ক্রিয়াপ্রকৃতির অন্য নাম কী?

(ক) ক্রিয়াপদ

(খ) উপসর্গ

(গ) ধাতু

(ঘ) প্রত্যয়

সঠিক উত্তর: (গ) ধাতু

২৮. একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি?

(ক) বিনির্মাণ

(খ) অভিযোগ

(গ) সম্পত্তি

(ঘ) অত্যাচার

সঠিক উত্তর: (ক) বিনির্মাণ (বি + নির্ + মা + অন)

২৯. ‘সৌন্দর্য’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

(ক) সোন্দর + য

(খ) সুন্দর + অ

(গ) সুন্দর + জ

(ঘ) সুন্দর + য

সঠিক উত্তর: (ঘ) সুন্দর + য

৩০. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

(ক) মহানবি

(খ) মনমরা

(গ) মনমাঝি

(ঘ) মহারাজ

সঠিক উত্তর: (গ) মনমাঝি


এসএসসি বোর্ড প্রশ্ন ও সমাধান

বিষয়: বাংলা ২য় পত্র | বরিশাল বোর্ড || 2026

১. অস্বচ্ছ যুক্তবর্ণ নয় কোনটি?

(ক) হৃ

(খ) স্ফ

(গ) ভ্র

(ঘ) স্ব

সঠিক উত্তর: (খ) স্ফ

২. ‘পূর্বাভাষ’ শব্দের অর্থ নির্দেশ করে নিচের কোনটি?

(ক) পূর্বসংকেত

(খ) দীপ্তি

(গ) ইঙ্গিত

(ঘ) মুখবন্ধ

সঠিক উত্তর: (ঘ) মুখবন্ধ

৩. বিপরীত শব্দ তৈরির অন্যতম একটি মাধ্যম হলো-

(ক) সন্ধি

(খ) সমাস

(গ) উপসর্গ

(ঘ) প্রত্যয়

সঠিক উত্তর: (গ) উপসর্গ

৪. ‘অণুবাহ’ কোন শব্দের প্রতিশব্দ?

(ক) প্রচন্তন

(খ) ক্ষণপ্রভা

(গ) জীমূত

(ঘ) প্রবাহিনী

সঠিক উত্তর: (গ) জীমূত

৫. ‘ধরাকে সরা জ্ঞান’ বাগধারার অর্থ কী?

(ক) হতবুদ্ধি

(খ) অহংকার করা

(গ) বিত্তের অহংকার

(ঘ) কূটবুদ্ধি

সঠিক উত্তর: (খ) অহংকার করা

৬. ‘জেঠামি’ শব্দে কোন ধরনের অর্থের পরিবর্তন হয়েছে?

(ক) অর্থ সংকোচ

(খ) অর্থের উন্নতি

(গ) অর্থের অবনতি

(ঘ) অর্থ-বদল

সঠিক উত্তর: (গ) অর্থের অবনতি

৭. বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে-

(ক) বিধেয়ের পূর্বে

(খ) উদ্দেশ্যের পূর্বে

(গ) উদ্দেশ্য বা বিধেয়ের পরে

(ঘ) উদ্দেশ্য বা বিধেয়ের পূর্বে

সঠিক উত্তর: (খ) উদ্দেশ্যের পূর্বে

৮. কোন কর্মধারয় সমাসের পরপদ সাধারণত বিশেষণ হয়?

(ক) মধ্যপদলোপী

(খ) উপমান

(গ) উপমিত

(ঘ) রূপক

সঠিক উত্তর: (খ) উপমান

৯. ‘রোগগ্রস্ত’ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?

(ক) টেকো

(খ) মেটে

(গ) গেঁয়ো

(ঘ) বেতো

সঠিক উত্তর: (ঘ) বেতো

১০. কোনটি তদ্ধিত-প্রত্যয় সাধিত শব্দ নয়?

(ক) হামলা

(খ) মেঘলা

(গ) দীঘল

(ঘ) জমকালো

সঠিক উত্তর: (ক) হামলা

১১. ‘অতিশয়’ অর্থে উপসর্গযুক্ত শব্দ-

(ক) নিখাদ

(খ) নিদারুণ

(গ) নিঃশেষ

(ঘ) নিস্তরঙ্গ

সঠিক উত্তর: (খ) নিদারুণ

১২. শব্দ ও পদের পার্থক্য বিবেচনায় গঠনগতভাবে পদ কত রকমের?

(ক) দুই

(খ) চার

(গ) পাঁচ

(ঘ) আট

সঠিক উত্তর: (ক) দুই

১৩. র-ফলা কখন দ্বিত্ব উচ্চারণ হয় না?

(ক) শব্দের মধ্যে যুক্তব্যঞ্জনের সাথে

(খ) শব্দের শেষে ব্যঞ্জনের সাথে

(গ) শব্দের শুরুতে যুক্তব্যঞ্জনের সাথে

(ঘ) শব্দের মধ্যে ও শেষে ব্যঞ্জনের সাথে

সঠিক উত্তর: (ক) শব্দের মধ্যে যুক্তব্যঞ্জনের সাথে

১৪. কর্তা নিজেই কাজটি করেছে, তা বোঝালে কোন সর্বনাম হয়?

(ক) অনির্দেশক সর্বনাম

(খ) আত্মবাচক সর্বনাম

(গ) সাপেক্ষ সর্বনাম

(ঘ) ব্যক্তিবাচক সর্বনাম

সঠিক উত্তর: (খ) আত্মবাচক সর্বনাম

১৫. মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনটি?

(ক) ফ

(খ) জ

(গ) ক

(ঘ) ড়

সঠিক উত্তর: (ক) ফ

১৬. তালব্য ব্যঞ্জন উচ্চারণের সময় গৌণ বাষ্প্রত্যঙ্গ কোনটি?

(ক) শক্ত তালু

(খ) নরম তালু

(গ) দন্তমূল

(ঘ) মূর্ধা

সঠিক উত্তর: (ক) শক্ত তালু

১৭. উচ্চারণ করার সময় কোন স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না?

(ক) হ্রস্ব স্বরধ্বনি

(খ) যৌগিক স্বরধ্বনি

(গ) অর্ধস্বরধ্বনি

(ঘ) দ্বিস্বরধানি

সঠিক উত্তর: (গ) অর্ধস্বরধ্বনি

১৮. ‘তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে।’ বাক্যের যৌগিক রূপ কোনটি?

(ক) যেহেতু চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।

(খ) তুমি চেষ্টা না করাতে ব্যর্থ হয়েছ।

(গ) যদি চেষ্টা না করো তবে ব্যর্থ হবে।

(ঘ) তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।

সঠিক উত্তর: (ঘ) তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।

১৯. ‘বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই।’ বাক্যে নিম্নরেখ বর্গের নাম-

(ক) ক্রিয়াবিশেষণ বর্গ

(খ) ক্রিয়াবর্গ

(গ) বিশেষণবর্গ

(ঘ) বিশেষ্যবর্গ

সঠিক উত্তর: (ক) ক্রিয়াবিশেষণ বর্গ

২০. কোন কালের প্রয়োগে অক্রিয় বাক্য সক্রিয় বাক্য হয়ে যায়?

(ক) অতীত ও বর্তমান

(খ) অতীত ও ভবিষ্যৎ

(গ) বর্তমান ও ভবিষ্যৎ

(ঘ) অতীত, বর্তমান ও ভবিষ্যৎ

সঠিক উত্তর: (খ) অতীত ও ভবিষ্যৎ

২১. কোন বাক্যে অলংকার আবেগ রয়েছে?

(ক) দূর! এ কথা কি বলতে আছে?

(খ) জ্বালা! তোমাকে নিয়ে আর পারি না।

(গ) নাহ্, ওকে নিয়ে আর পারি না।

(ঘ) আরে! তুমি আবার কখন এলে।

সঠিক উত্তর: (ক) দূর! এ কথা কি বলতে আছে?

২২. কোনটি কারণ যোজক?

(ক) তবে

(খ) তবু

(গ) তাই

(ঘ) না-হয়

সঠিক উত্তর: (গ) তাই

২৩. যেসব শব্দের পরে অনুসর্গ বসে, সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হতে পারে?

(ক) র, এর

(খ) এ, তে

(গ) কে, য়

(ঘ) কে, র

সঠিক উত্তর: (ঘ) কে, র

২৪. পদানু ক্রিয়াবিশেষণ নিচের কোনটি?

(ক) মিছিলটি সামনে এগিয়ে যায়।

(খ) মরি তো মরব।

(গ) সে এখন যাবে না।

(ঘ) তিনি বেড়াতে যাননি।

সঠিক উত্তর: (খ) মরি তো মরব।

২৫. ‘বৃদ্ধি পাওয়া’ কোন প্রকার ক্রিয়া?

(ক) সংযোগ ক্রিয়া

(খ) যৌগিক ক্রিয়া

(গ) নাম ক্রিয়া

(ঘ) সরল ক্রিয়া

সঠিক উত্তর: (ক) সংযোগ ক্রিয়া

২৬. ‘৩৪তম’ কোন জাতীয় বিশেষণ?

(ক) পূরণবাচক

(খ) পরিমাণবাচক

(গ) ক্রমবাচক

(ঘ) গুণবাচক

সঠিক উত্তর: (ক) পূরণবাচক

২৭. ‘অমুক’ কোন ধরনের সর্বনাম?

(ক) অনির্দেশক

(খ) নির্দেশক

(গ) অন্যবাচক

(ঘ) ব্যক্তিবাচক

সঠিক উত্তর: (গ) অন্যবাচক

২৮. নিচের কোনটি ক্রিয়া-বিশেষ্য?

(ক) মিছিল

(খ) দ্রুত

(গ) করা

(ঘ) ধীরে

সঠিক উত্তর: (গ) করা

২৯. ‘সমঝোতা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

(ক) তৎসম

(খ) আরবি

(গ) ফারসি

(ঘ) হিন্দি

সঠিক উত্তর: (ঘ) হিন্দি

৩০. ‘কোনো ভাবেই যা নিবারণ করা যায় না’- এর এককথায় প্রকাশ কোনটি?

(ক) অনিবার্য

(খ) দুর্নিবার

(গ) দুর্দমনীয়

(ঘ) অদম্য

সঠিক উত্তর: (ক) অনিবার্য


এসএসসি বোর্ড প্রশ্ন ও সমাধান

বিষয়: বাংলা ২য় পত্র | ময়মনসিংহ বোর্ড || 2026

১. কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে কোন ক্রিয়া বলে?

(ক) যৌগিক

(খ) সংযোগ

(গ) প্রযোজক

(ঘ) সরল

সঠিক উত্তর: (গ) প্রযোজক

২. নিচের কোনটি ধরনবাচক ক্রিয়া বিশেষণ?

(ক) খুব যে বলেছিলেন আসবেন।

(খ) যথাসময়ে তিনি উপস্থিত হয়েছেন।

(গ) সে এখন যাবে না।

(ঘ) টিপটিপ বৃষ্টি পড়ছে।

সঠিক উত্তর: (ঘ) টিপটিপ বৃষ্টি পড়ছে।

৩. ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

(ক) সবার উপরে নীল আকাশ।

(খ) ভালো করে খেয়ে নাও।

(গ) কার কাছে গেলে জানা যাবে?

(ঘ) কোন পর্যন্ত পড়েছ?

সঠিক উত্তর: (খ) ভালো করে খেয়ে নাও।

৪. নিচের কোনটি অনুসর্গের উদাহরণ?

(ক) বরাবর

(খ) পাতি

(গ) অভি

(ঘ) অনু

সঠিক উত্তর: (ক) বরাবর

৫. কোন ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়?

(ক) বিরোধ

(খ) কারণ

(গ) সাপেক্ষ

(ঘ) বিকল্প

সঠিক উত্তর: (গ) সাপেক্ষ

৬. “বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।” বাক্যটিতে ‘তাই’ শব্দটি কোন যোজক নির্দেশ করে?

(ক) সাধারণ

(খ) সাপেক্ষ

(গ) বিরোধ

(ঘ) কারণ

সঠিক উত্তর: (ঘ) কারণ

৭. অলংকার আবেগের উদাহরণ নিচের কোনটি?

(ক) আহা! বেচারার এত কষ্ট।

(খ) যাকগে, ওসব কথা থাক।

(গ) হে বন্ধু, তোমাকে অভিনন্দন।

(ঘ) ছি ছি! এসব কথা বলো না।

সঠিক উত্তর: (খ) যাকগে, ওসব কথা থাক।

৮. বাক্যের একক হলো-

(ক) পদ

(খ) পদক্রম

(গ) শব্দ

(ঘ) ধ্বনি

সঠিক উত্তর: (ক) পদ

৯. “রাশেদ ও পপি ভাত খায়।” বাক্যটিতে ‘ও’ হলো-

(ক) অনুসর্গ

(খ) বিভক্তি

(গ) নির্দেশক

(ঘ) যোজক

সঠিক উত্তর: (ঘ) যোজক

১০. নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?

(ক) জগতে অসম্ভব বলে কিছু নেই।

(খ) তুমি আসবে বলে আমি অপেক্ষায় আছি।

(গ) ছেলেটি গরিব কিন্তু সৎ।

(ঘ) সবাই যেন সভায় হাজির থাকে।

সঠিক উত্তর: (গ) ছেলেটি গরিব কিন্তু সৎ।

১১. যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়?

(ক) বিশেষণ

(খ) বিশেষ্য

(গ) ক্রিয়া বিশেষণ

(ঘ) ক্রিয়া

সঠিক উত্তর: (খ) বিশেষ্য

১২. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?

(ক) পূরক

(খ) প্রসারক

(গ) বিধেয়

(ঘ) উদ্দেশ্য

সঠিক উত্তর: (ক) পূরক

১৩. নিচের কোনটি সমাপিকা ক্রিয়া?

(ক) হেসে

(খ) খেয়ে

(গ) করব

(ঘ) করিয়ে

সঠিক উত্তর: (গ) করব

১৪. ‘অন্ন’ শব্দের দ্বারা ভাত বোঝালে তাতে অর্থের কী পরিবর্তন হয়?

(ক) অর্থ প্রসার

(খ) অর্থ সংকোচ

(গ) অর্থের অবনতি

(ঘ) অর্থের উন্নতি

সঠিক উত্তর: (খ) অর্থ সংকোচ

১৫. “সফলতা লাভ” অর্থটি নিচের কোন বাগধারার মধ্যে রয়েছে?

(ক) অদৃষ্টের পরিহাস

(খ) তীর্থের কাক

(গ) কাঁচা পয়সা

(ঘ) কিস্তিমাত করা

সঠিক উত্তর: (ঘ) কিস্তিমাত করা

১৬. ‘বংশ’ শব্দটি কোন শব্দের প্রতিশব্দ?

(ক) কুল

(খ) কূল

(গ) পুলিন

(ঘ) কুলীন

সঠিক উত্তর: (ক) কুল

১৭. ‘মিলন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) বিচ্ছিন্ন

(খ) বিচ্ছেদ

(গ) বিভেদ

(ঘ) বিরহ

সঠিক উত্তর: (খ) বিচ্ছেদ

১৮. যুক্ত বর্ণ কয় রকম হয়?

(ক) দুই

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

সঠিক উত্তর: (ক) দুই

১৯. ‘চাই’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?

(ক) আ+উ

(খ) অ+উ

(গ) আ + ই

(ঘ) অ+ই

সঠিক উত্তর: (গ) আ + ই

২০. ঠোঁট দুইটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে কোন ধ্বনি উচ্চারিত হয়?

(ক) মূর্ধন্য ব্যঞ্জন

(খ) তালব্য ব্যঞ্জন

(গ) কণ্ঠ্য ব্যঞ্জন

(ঘ) ওষ্ঠ্য ব্যঞ্জন

সঠিক উত্তর: (ঘ) ওষ্ঠ্য ব্যঞ্জন

২১. ‘ঐ’ বর্ণের উচ্চারণ নিচের কোনটি?

(ক) অই

(খ) ওই

(গ) উই

(ঘ) ওই

সঠিক উত্তর: (খ) ওই

২২. কোনটি ক্রিয়াপদের বিভক্তির উদাহরণ?

(ক) রা

(খ) য়ে

(গ) লাম

(ঘ) এর

সঠিক উত্তর: (গ) লাম

২৩. কোনটির নিজের কোনো অর্থ নেই?

(ক) উপসর্গের

(খ) অনুসর্গের

(গ) সমাসের

(ঘ) সন্ধির

সঠিক উত্তর: (ক) উপসর্গের

২৪. নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দ?

(ক) মাতাল

(খ) দোলনা

(গ) পড়া

(ঘ) দৈনিক

সঠিক উত্তর: (ঘ) দৈনিক

২৫. বহুব্রীহি সমাসের উদাহরণ নিচের কোনটি?

(ক) তেলেভাজা

(খ) কানে খাটো

(গ) আলুসিদ্ধ

(ঘ) জমাখরচ

সঠিক উত্তর: (খ) কানে খাটো

২৬. সমস্তপদ সাধারণত কয় শব্দ দিয়ে লেখা হয়?

(ক) এক

(খ) দুই

(গ) তিন

(ঘ) চার

সঠিক উত্তর: (ক) এক

২৭. নিচের কোনটি মৌলিক শব্দ?

(ক) গরমিল

(খ) আমদানি

(গ) গোলাপ

(ঘ) লাগাতার

সঠিক উত্তর: (গ) গোলাপ

২৮. ‘শয়ন’ কোন জাতীয় বিশেষ্য?

(ক) নাম

(খ) গুণ

(গ) বস্তু

(ঘ) ক্রিয়া

সঠিক উত্তর: (ঘ) ক্রিয়া

২৯. কোন সর্বনাম সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে ব্যবহৃত হয়?

(ক) আত্মবাচক

(খ) পারস্পরিক

(গ) সকলবাচক

(ঘ) অন্যবাচক

সঠিক উত্তর: (খ) পারস্পরিক

৩০. ‘সবুজ মাঠের পরে আমাদের গ্রাম।’- এ বাক্যে কোনটি বিশেষণ পদ?

(ক) সবুজ

(খ) মাঠের

(গ) আমাদের

(ঘ) পরে

সঠিক উত্তর: (ক) সবুজ


SSC Bangla 2nd Paper All Board Question (MCQ) PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top