HSC Chemistry 1st Paper Suggestion

HSC Chemistry 1st Paper Final Suggestion 2026 (PDF)

HSC Chemistry 1st Paper Suggestion 2026 খুঁজছেন? ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য এখানে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা প্রশ্ন দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে বিগত বোর্ড পরীক্ষার MCQ ও সৃজনশীল প্রশ্নের বিশ্লেষণ। স্মার্ট প্রস্তুতির জন্য পুরো সাজেশনটি অনুসরণ করুন।


HSC Chemistry 1st Paper Suggestion

প্রথম অধ্যায়: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১. রাইডার ধ্রুবক কী?

২. মোলারিটি কাকে বলে?

৩. ফার্স্ট এইড বক্স কী?

৪. ক্ষয়কারী পদার্থের সংজ্ঞা দাও।

৫. ল্যাবরেটরি কিট কী?

৬. সেমিমাইক্রো বিশ্লেষণ কী?

৭.$H_2S$ এর বিকল্প রাসায়নিক দ্রব্যটির সংকেত লিখ।

৮. সেমিমাইক্রো বিশ্লেষণ কী?

৯.ফিউম হুড কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১.ল্যাবরেটরিতে নিরাপদ চশমা ব্যবহার করা প্রয়োজন কেন?

২.কাচের যন্ত্রপাতি পরিষ্কারের ক্ষেত্রে সতর্কতাগুলো লেখো।

৩.প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

৪.সেমি মাইক্রো এবং মাইক্রো বিশ্লেষণের মধ্যে দুইটি পার্থক্য লিখ।

৫.সেমি মাইক্রো পদ্ধতি পরিবেশ বান্ধব কেন?

৬.সেমিমাইক্রো ও মাইক্রো পদ্ধতি ব্যাখ্যা করো।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন

প্রয়োগমূলক

১. মেজারিং সিলিন্ডার ও পিপেটের ব্যবহার লেখো। [$\star \star$]

২. জারক বস্তু পরিত্যাগের পদ্ধতি বর্ণনা করো। [$\star \star$]

৩. $250\text{ cm}^3$ $1\text{M}$ $H_2SO_4$ দ্রবণে $H_2SO_4$ এর ভর কত? নির্ণয় করো। [$\star \star$]

৪. $250\text{ mL}$ $0.5\text{M}$ $Na_2CO_3$ এর পরিমাণ নির্ণয় করো। [$\star \star$]

৫. মাস্ক, অ্যাপ্রন, নিরাপদ চশমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। [$\star$]

৬. জারক পদার্থ ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহার সতর্কতা বিশ্লেষণ করো। [$\star \star$]

৭. কনিক্যাল ফ্লাস্ক, পিপেট ও আয়তনমিতিক ফ্লাস্কের মধ্যে কোন কোন গ্লাস সামগ্রী টাইট্রেশন প্রক্রিয়া সম্পাদনের জন্য ব্যবহৃত হয়? ব্যাখ্যা করো। [$\star \star$]

৮. পিপেট ধৌতকরণ কৌশল লেখো। [$\star \star$]

৯. $1.5\text{ M}$ $250\text{ mL}$ $H_2Cr_2O_7$ এর একটি ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কী পরিমাণ $H_2O$ প্রয়োজন। [$\star$]

১০. স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ উপাদানসমূহের দূষণ মাত্রা কমিয়ে কীভাবে পরিবেশে পরিত্যাগ করা যায়? বর্ণনা করো। [$\star \star$]

১১. ব্যুরেট, সিলিন্ডার, গ্লাস রড, ট্রে, পিপেট, বার্নার, টেস্টটিউব ও কনিক্যাল ফ্লাস্ক এর মধ্যে আয়তনিক বিশ্লেষণের জন্য তিনটি গুরুত্বপূর্ণ যন্ত্র যাচাই করো এবং তাদের ব্যবহার কৌশল লেখো। [$\star \star$]

উচ্চতর দক্ষতামূলক

১. আয়তনমিতিক বিশ্লেষণে প্রয়োজনীয় যন্ত্রের ব্যবহার বিশ্লেষণ করো। [$\star \star$]

২. বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিসমূহ আলোচনা করো। [$\star \star$]

৩. ব্যুরেট ও পিপেট ব্যবহার কৌশল বিশ্লেষণ করো। [$\star$]

৪. গাঢ় $H_2SO_4$, তরল $NH_3$, $HCl$, $NaOH$, $Na$-ধাতু ও $K_2[Fe(CN)_6]$ যৌগগুলোর অধিক ব্যবহার পরিবেশের উপর কীরূপ প্রভাব ফেলে- তা বিশ্লেষণ করো। [$\star \star$]

৫. পল-বুঞ্জি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্সের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। [$\star \star$]

৬. নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো। [$\star \star$]

৭. ম্যাক্রো, সেমিমাইক্রো ও মাইক্রো পদ্ধতির মধ্যে কোনটি পরিবেশবান্ধব এর তুলনামূলক বিশ্লেষণ দাও। [$\star \star$]

দ্বিতীয় অধ্যায়: গুণগত রসায়ন

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১.হুন্ডের নিয়মটি লেখো।

২.কোয়ান্টাম সংখ্যা কাকে বলে?

৩.অরবিটাল কাকে বলে?

৪.কম্পাঙ্ক কাকে বলে?

৫.বর্ণালি কাকে বলে?

৬.নেসলার বিকারক কাকে বলে?

৭.$Fe^{3+}$ এর ইলেকট্রন বিন্যাস লেখো।

৮.আউফবাউ নীতিটি বিবৃত করো।

৯.নিম্নচাপ পাতন কী?

১০.অরবিট কী?

১১.জীয়ম্যান প্রভাব কী?

১২.দ্রাব্যতা কী?

১৩.$Cu^{2+}$ এর ইলেকট্রন বিন্যাস লিখ।

১৪.নোড কী?

১৫.সম আয়ন প্রভাব কাকে বলে।

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১.$f$ উপশক্তিস্তরে ৭টি অরবিটাল থাকে— ব্যাখ্যা করো।

২.একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও H এর পারমাণবিক বর্ণালিতে অনেকগুলো রেখা সৃষ্টি হয় কেন? ব্যাখ্যা করো।

৩.গ্লুবার লবণের দ্রাব্যতার উপর তাপমাত্রা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা করো।

৪.বিশুদ্ধ NaCl কেলাসে HCl যোগ করা হয় কেন?

৫.সমআয়ন প্রভাবের কারণে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা কমে যায় কেন?

৬.$Fe^{2+}$ এবং $Fe^{3+}$ আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত? ব্যাখ্যা করো।

৭.পলির বর্জননীতি অনুসারে একই অরবিটালের দুটি ইলেকট্রনের স্পিন একইমুখী হতে পারে না কেন?

৮.পাসপোর্টে কীভাবে অনুপ্রভা সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

৯.$Cr(24)$ এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী কেন?

১০.ক্যালসিয়াম পরমাণুর ১৯তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে গমন করে কেন? ব্যাখ্যা করো।

১১.p উপস্তরে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন থাকতে পারে— পলির বর্জন নীতি অনুযায়ী ব্যাখ্যা করো।

১২.$25^\circ C$ তাপমাত্রায় $KNO_3$ এর দ্রাব্যতা $31.6$ বলতে কী বোঝ?

১৩.$He^+$ এর ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য— ব্যাখ্যা করো।

১৪.ইথার পাতনের সময় সম্পূর্ণরুপে অনাদ্র করা হয় না কেন?

১৫.শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন— ব্যাখ্যা করো।

১৬.2d অরবিটাল অসম্ভব— ব্যাখ্যা করো।

১৭.3f অরবিটাল সম্ভব কিনা— দেখাও।

১৮.প্রতিপ্রভা বলতে কী বোঝায়?

১৯.হুন্ডের নীতি অনুসরণে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো।

২০.অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লিখ।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন

প্রয়োগমূলক

১. দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা হিসাব করো। [$\star \star$]

২. $25^\circ C$ তাপমাত্রায় $AB_2$ যৌগের দ্রাব্যতা নির্ণয় করো। যেখানে $K_{sp} = 1.84 \times 10^{-8}$। [$\star \star$]

৩. $[Ar] 3d^5 4s^1$ মৌলের d ইলেকট্রনসমূহের শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যায় ভিন্নতা থাকে— ব্যাখ্যা করো। [$\star$]

৪. $_{29}Cu$ পরমাণুর ইলেকট্রন বিন্যাস আউফবাউ নীতির ব্যতিক্রম— ব্যাখ্যা করো। [$\star \star$]

৫. কোনো দ্রবণকে সম্পৃক্ত করতে অতিরিক্ত দ্রব যোগকরণ বিষয়ক গণনা। [$\star$]

৬. কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হুন্ডের নীতির প্রয়োগ ব্যাখ্যা করো। [$\star \star$]

৭. কোয়ান্টাম সংখ্যা মান হিসেব করে চতুর্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। [$\star \star$]

৮. কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পলির বর্জন নীতির প্রয়োগ দেখাও। [$\star \star$]

৯. ৩য় প্রধান শক্তিস্তর থেকে ২য়/১ম প্রধান শক্তিস্তরে ইলেকট্রন স্থানান্তরে নির্গত শক্তি ও তরঙ্গদৈর্ঘ্য বের করো। [$\star \star$]

১০. কোনো পরমাণুর ৪র্থ প্রধান শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা হিসাব করো। [$\star \star$]

১১. ইলেকট্রনটি ৪র্থ শক্তিস্তর হতে ২য়/৩য় শক্তি স্তরে নেমে আসলে নির্গত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। [$\star \star$]

১২. কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে অরবিটাল সংখ্যা নির্ণয়। [$\star \star$]

১৩. দ্রবণে $Cl^-$ আয়ন কীভাবে শনাক্ত করবে? [$\star \star$]

১৪. $NH_4^+$ আয়ন পরীক্ষাসহ শনাক্ত করো। [$\star \star$]

১৫. $Ca^{2+}$ আয়ন পরীক্ষাসহ শনাক্ত করো। [$\star \star$]

১৬. $27^\circ C$ তাপমাত্রায় $20\text{ mL } 0.07\text{ NaNO}_3$ দ্রবণের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। [$\star \star$]

১৭. পারমাণবিক রেখা-বর্ণালির সাহায্যে কীভাবে মৌল শনাক্ত করা যায়— ব্যাখ্যা করো। [$\star \star$]

১৮. বাষ্পীভবন ও পাতন পদ্ধতির তুলনা করো। [$\star$]

উচ্চতর দক্ষতামূলক

১. অতিবেগুনী ও দৃশ্যমান রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কোন কোন তড়িৎ চৌম্বকীয় বিকিরণ অঞ্চলের হবে? কারণসহ বিশ্লেষণ করো। [$\star \star$]

২. পানিতে দ্রবীভূত $AgCl$ এবং $0.1\text{M NaCl(aq)}$ দ্রবণে দ্রবীভূত $AgCl$ এর দ্রাব্যতার মানের পার্থক্য হওয়ার সম্ভাব্যতা কারণসহ বিশ্লেষণ করো। [$\star \star$]

৩. নির্দিষ্ট ঘনমাত্রার একটি দ্রবণ অপর একটি দ্রবণে মিশ্রিত করলে দ্রাব্যতার পরিবর্তন গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ করো। [$\star \star$]

৪. ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আউফবাউ নীতি ব্যাখ্যা করো। [$\star \star$]

৫. ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পলির বর্জন নীতি ব্যাখ্যা করো। [$\star \star$]

৬. বোর ও রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা করো। [$\star \star$]

৭. কোন সীমাবদ্ধতার উপর বোর মডেলটি প্রতিষ্ঠিত? মডেলটির স্বীকার্যসমূহ লেখো। [$\star$]

৮. $H_2$ পারমাণবিক বর্ণালিতে বহু সংখ্যক রেখা পাওয়ার কারণ ব্যাখ্যা করো। [$\star \star$]

৯. $n=3$ থেকে ইলেকট্রন $n=1$ এ গেলে বিকিরণটি চিকিৎসাক্ষেত্রে নাকি জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত হয়? আলোচনা করো। [$\star \star$]

১০. দুটি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে কোনো অধঃক্ষেপ উৎপন্ন হবে কিনা বিশ্লেষণ করো। [$\star \star$]

১১. ২য় প্রধান শক্তিস্তরের ৩য় রেখার তরঙ্গ দৈর্ঘ্যের ধর্ম দৃশ্যমান হবে কিনা বিশ্লেষণ করো। [$\star \star$]

১২. গ্লুকোজ ও ল্যাকটোজের ক্ষেত্রে ক্রোমাটোগ্রাফি পদ্ধতির প্রয়োগ বিশ্লেষণ করো। [$\star$]

১৩. ব্লু-ভিট্রিওলকে কেলাসন প্রক্রিয়ায় পৃথকীকরণের পদ্ধতি বিশ্লেষণ করো। [$\star$]

১৪. ফ্লোরিনের সর্বশেষ শক্তিস্তরে অবস্থিত ইলেকট্রনের কৌণিক বেগ নির্ণয় করো। [$\star$]

১৫. দুটি ভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট সম্পৃক্ত দ্রবণকে মিশ্রিত করলে কোনো অধঃক্ষেপ পাওয়া যাবে কি-না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। [$\star \star$]

১৬. $E_1$ ও $E_3$ শক্তিস্তরের মধ্যে কোনটির শক্তি বেশি? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। [$\star \star$]

১৭. ৩য় ও ৪র্থ স্তরের ইলেকট্রনের মধ্যে কোনটির স্থানান্তরের জন্য আসমানী রঙের বর্ণ বিকিরণ সম্ভব? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। [$\star \star$]

তৃতীয় অধ্যায়: মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১.ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল কাকে বলে?

২.তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে?

৩.বিরল মৃত্তিকা মৌল কাকে বলে?

৪.পোলারায়ন কাকে বলে?

৫.p-ব্লক মৌল কাকে বলে?

৬.অরবিটালের সংকরণ কাকে বলে?

৭.ইলেকট্রন আসক্তির সংজ্ঞা দাও।

৮.অবস্থান্তর মৌল কাকে বলে?

৯.পাই বন্ধনের সংজ্ঞা দাও।

১০.আয়নীকরণ শক্তি কী?

১১.পোলারিটি কী?

১২.হাইড্রোজেন বন্ধন কী?

১৩.পর্যাবৃত্ত ধর্ম কী?

১৪.সিগমা বন্ধন কী?

১৫.আধুনিক পর্যায় সূত্রের সংজ্ঞা দাও।

১৬.লিগ্যান্ড কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১.জিংক রঙিন যৌগ গঠন করে না কেন?

২.অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কেন? ব্যাখ্যা করো।

৩.সাধারণ অবস্থায় $Na^+$ গঠিত হলেও $Na^{2+}$ গঠিত হয় না কেন? ব্যাখ্যা করো।

৪.$NH_3$ একটি লিগ্যান্ড— ব্যাখ্যা করো।

৫.কক্ষ তাপমাত্রায় $H_2O$ তরল হলেও $H_2S$ গ্যাস— ব্যাখ্যা করো।

৬.$SnO$ একটি উভধর্মী অক্সাইড কেন?

৭.মিথেন অপেক্ষা মিথানলের স্ফুটনাঙ্ক বেশি কেন? ব্যাখ্যা করো।

৮.নাইট্রোজেনের ১ম আয়নীকরণ বিভব অক্সিজেনের ১ম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন?

৯.AgF পানিতে দ্রবণীয় কিন্তু AgI পানিতে অদ্রবণীয়— ব্যাখ্যা করো।

১০.Sc ধাতুকে অবস্থান্তর মৌল বলা হয় না কেন? ব্যাখ্যা করো।

১১.F ও Cl এর মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি? ব্যাখ্যা করো।

১২.অর্ধপূর্ণ ‘p’ অরবিটাল অধিক স্থিতিশীল কেন?

১৩.সাধারণ তাপমাত্রায় $F_2$ গ্যাস কিন্তু $I_2$ কঠিন— ব্যাখ্যা করো।

১৪.$H_3PO_4$ এবং $H_3AsO_4$ এর মধ্যে কোনটি অধিক অম্লীয় এবং কেন?

১৫.পোলারিটি ও পোলারায়নের মধ্যে পার্থক্য কী?

১৬.Cr অবস্থান্তর মৌল কেন? ব্যাখ্যা করো।

১৭.Fe কে অবস্থান্তর মৌল বলা হয় কেন?

১৮.HCl একটি পোলার যৌগ কেন?

১৯.নাইট্রোজেনকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কেন?

২০.ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের চেয়ে বেশি— ব্যাখ্যা করো।

২১.$PCl_5$ পানি দ্বারা আর্দ্রবিশ্লেষিত হয়— বিক্রিয়াসহ ব্যাখ্যা করো।

২২.অনাদ্র $AlCl_3$ ডাইমার গঠন করে কেন? ব্যাখ্যা করো।

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন

প্রয়োগমূলক

১. Al অপেক্ষা Mg এর প্রথম আয়নীকরণ বিভবের মান বেশি কেন? ব্যাখ্যা করো। [$\star \star$]

২. Na ও Mg এর ১ম আয়নীকরণ বিভবের মানের সাথে ২য় আয়নীকরণ বিভবের মানের ব্যতিক্রমধর্মিতার কারণ বিশ্লেষণ করো। [$\star \star$]

৩. $PCl_5$ গঠন সম্ভব হলেও $NCl_5$ গঠন সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো। [$\star \star$]

৪. নিম্ন তাপমাত্রায় $AlCl_3$ এর আণবিক ভর দ্বিগুণ হয়— ব্যাখ্যা করো। [$\star$]

৫. যৌগের প্যারাচৌম্বকত্বের ব্যাখ্যা। [$\star \star$]

৬. Ar ক্ল্যাথরেট যৌগ গঠন করে কেন? ব্যাখ্যা করো। [$\star$]

৭. মৌলের রঙিন যৌগ গঠন— বিশ্লেষণ করো। [$\star \star$]

৮. $H_2O$ ও $H_2S/HF$ এর ভৌত অবস্থায় ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। [$\star \star$]

৯. $[A(NH_3)_6]^{2+}$ আয়নটি চৌম্বক ধর্ম প্রদর্শন করে না— ব্যাখ্যা করো। [$\star \star$]

১০. ক্লোরিন এর ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি ব্যাখ্যা করো। [$\star \star$]

১১. সাধারণ তাপমাত্রায় $H_2O$ তরল হলেও $CO_2$ গ্যাসীয় কেন? [$\star \star$]

১২. $CO_2$ যৌগের মৌল দুটির সংকরায়ন ব্যাখ্যা করো। [$\star \star$]

১৩. $NO_2$ একটি মিশ্র অনাহাইড্রাইড সমীকরণসহ বর্ণনা করো। [$\star \star$]

১৪. $Cl_2O_7$ অক্সাইড $P_2O_5$ অপেক্ষা অধিক অম্লধর্মী— ব্যাখ্যা করো। [$\star$]

১৫. সমযোজী যৌগের অণুর আকৃতিতে মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব বর্ণনা করো। [$\star \star$]

১৬. পর্যায় সারণিতে মৌলসমূহের আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো। [$\star \star$]

১৭. $AlCl_3, MgCl_2$ যৌগ অপেক্ষা অধিক সমযোজী চরিত্র প্রদর্শন করে ব্যাখ্যা করো। [$\star$]

উচ্চতর দক্ষতামূলক

১. $Na_2O$ এবং $NaF$ এর মধ্যে কোনটি অধিক সমযোজী? বিশ্লেষণ করো। [$\star \star$]

২. $H_2O$ ও $NH_3$ এর সংকরায়ন একই হলেও আকৃতি ভিন্ন— ব্যাখ্যা করো। [$\star \star$]

৩. $NH_3$ ও $PH_3$ এর বন্ধন কোণ ভিন্ন হবে কিনা— বিশ্লেষণ করো। [$\star \star$]

৪. $H_2O$ ও $H_2S$ এর বন্ধন কোণের মান ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করো। [$\star \star$]

৫. হ্যালোজেন মৌলের হাইড্রাসিডসমূহের তীব্রতার ক্রম এবং এদের স্ফুটনাঙ্ক ব্যাখ্যা করো। [$\star$]

৬. $[Fe(CN)_6]^{3-}$ এবং $[Fe(CN)_6]^{4-}$ এর মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে— বিশ্লেষণ করো। [$\star \star$]

৭. $CH_4, NH_3$ ও $H_2O$ অণু তিনটির আকৃতির ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। [$\star \star$]

৮. পর্যায় সারণির ২য় পর্যায়ের মৌলের অক্সাইডসমূহের প্রকৃতি আলোচনা করো। [$\star \star$]

৯. $ZnCl_2$ ও $CaCl_2$ এর মধ্যে কোনটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি বিশ্লেষণ করো। [$\star \star$]

১০. পর্যায় সারণিতে মৌলের ইলেকট্রন আসক্তির ক্রম কারণসহ আলোচনা করো। [$\star \star$]

১১. পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তির পরিবর্তন বর্ণনা করো। [$\star \star$]

১২. বিভিন্ন জটিল যৌগের গঠনাকৃতি বিশ্লেষণ করো। [$\star$]

১৩. $CCl_4$ আর্দ্রবিশ্লেষিত না হলেও $SiCl_4$ আর্দ্রবিশ্লেষিত হয় কেন? গাণিতিক বা যুক্তিসহ বিশ্লেষণ করো। [$\star \star$]

১৪. $NaCl, MgCl_2, AlCl_3$ যৌগসমূহকে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমানুসারে সাজাও। [$\star \star$]

১৫. ইথিলিন অণুতে কী ধরনের সংকরায়ন ঘটে? ব্যাখ্যা করো। [$\star$]

১৬. Ni, Cu, Zn মৌলসমূহের গলনাঙ্কের ভিন্নতার কারণ কী? বিশ্লেষণ করো। [$\star \star$]

চতুর্থ অধ্যায়: রাসায়নিক পরিবর্তন

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১.সক্রিয়ণ শক্তি কাকে বলে?

২.লাশাতেলীয়ার নীতিটি লেখো।

৩.বাফার দ্রবণ কাকে বলে?

৪.অটো প্রভাবক কী?

৫.$pH$ কাকে বলে?

৬.ভরক্রিয়া সূত্রটি লেখো।

৭.প্রভাবক বিষ কী?

৮.উভমুখী বিক্রিয়া কী?

৯.রাসায়নিক সাম্যাবস্থা কী?

১০.$pK_a$ কী?

১১.এনথালপি কী?

১২.পানির আয়নিক গুণফল কী?

১৩.হেসের সূত্রটি লেখো।

১৪.অনুবন্ধী ক্ষারক কী?

১৫.প্রশমন তাপ কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১.$CH_3COOH$ অপেক্ষা $HCl$ শক্তিশালী কেন? ব্যাখ্যা করো।

২.রক্তের $pH$ নিয়ন্ত্রণে বাফার দ্রবণের ভূমিকা ব্যাখ্যা করো।

৩.পানির আয়নিক গুণফলের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো।

৪.$NH_4Cl$ এর জলীয় দ্রবণ অম্লীয় কেন? ব্যাখ্যা করো।

৫.$FeCl_3$ এর জলীয় দ্রবণ অম্লীয় কেন?

৬.$0.1 \text{ M } HCl$ ও $0.1 \text{ M } CH_3COOH$ দ্রবণের $pH$ কি সমান হবে?

৭.তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক কেন?

৮.প্রভাবক কীভাবে সক্রিয়ণ শক্তি হ্রাস করে— ব্যাখ্যা করো।

৯.সাম্যধ্রুবক $K_p$ ও $K_c$ এর মান কখনো শূন্য বা অসীম হয় না কেন?

১০.এনজাইমকে জৈব প্রভাবক বলা হয় কেন?

১১.বৃষ্টির পানির $pH$ মান $7$ এর চেয়ে কম হয় কেন?

১২.মানবদেহে বাফার দ্রবণের গুরুত্ব ব্যাখ্যা করো।

১৩.$Na_2CO_3$ এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? ব্যাখ্যা করো।

১৪.সক্রিয়ণ শক্তির উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো।

১৫.অনুবন্ধী এসিড ও অনুবন্ধী ক্ষারকের মধ্যে পার্থক্য লেখো।

১৬.হেসের সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ— ব্যাখ্যা করো।

১৭.সমআয়ন প্রভাব কীভাবে কোনো লবণের দ্রাব্যতাকে প্রভাবিত করে?

১৮.এসিডিক বাফার কীভাবে $pH$ পরিবর্তন প্রতিরোধ করে?

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক

প্রয়োগমূলক প্রশ্নের সাজেশন

১. $2NOX(g) \rightleftharpoons 2NO(g) + X_2(g); \Delta H = -ve$ – বিক্রিয়াটির $K_c$ গণনা এবং NOX যৌগটির বিয়োজন বৃদ্ধিতে কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা ব্যাখ্যা করো।

২. কক্ষ তাপমাত্রায় কোনো যৌগের $10\%$ আয়নিত হলে এর $K_a$ হিসাব করো।

৩. কোনো নির্দিষ্ট ঘনমাত্রায় দ্রবণের pH নির্ণয় করো।

৪. কোনো নির্দিষ্ট ঘনমাত্রায় $Fe(OH)_3$ দ্রবণের pH নির্ণয় করো। [যেখানে $K_{sp} = 4.5 \times 10^{-22}$]

৫. $6 \text{ mL } 0.05 \text{ M } NaOH$ ও $150 \text{ mL } 0.05 \text{ M } CH_3COOH$ দ্রবণ দুটি মিশ্রিত করলে মিশ্র দ্রবণের pOH এর মান নির্ণয় করো।

৬. নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো রাসায়নিক বিক্রিয়ার $K_p$ এর মান দেওয়া থাকলে বিয়োজন হার নির্ণয় করো।

৭. $aA + bB + cC \rightleftharpoons lL + mM + nN + \dots$ বিক্রিয়াটির $K_p$ ও $K_c$ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।

৮. $0.1 \text{ M } CH_3COOH$ দ্রবণের pH গণনা করো। [যেখানে $K_a = 1.8 \times 10^{-5}$]

৯. ইথানয়িক অ্যাসিড ডাইমার হিসেবে থাকে কেন? ব্যাখ্যা করো।

১০. $PCl_5(g) \rightleftharpoons PCl_3(g) + Cl_2(g)$; প্রমাণ অবস্থায় বিক্রিয়াটির $K_c$ এবং $K_p$ এর রাশিমালা প্রতিপাদন করো।

১১. বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব ব্যাখ্যা করো।

১২. বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বিশ্লেষণ করো।

১৩. তাপহারী ও তাপোৎপাদী বিক্রিয়া ব্যাখ্যা করো।

উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন

১. কোনো রাসায়নিক বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো।

২. চাপ $0.75 \text{ atm}$ এ হ্রাস করলে $A_2B_4$ এর বিয়োজনমাত্রা $3\%$ বৃদ্ধি হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। [$A_2B_4(g) \xrightleftharpoons{\Delta} 2AB_2(g)$]

৩. $Na_2CO_3$ ও $KMnO_4$ এর মধ্যে কোনটি মাটির pH পরিবর্তনে ভূমিকা রাখে? তা বিশ্লেষণ করো।

৪. $NH_4OH$ ও $HCl$ বা $NaOH$ ও $CH_3COOH$ দ্রবণের মিশ্রণে তৈরিকৃত বাফার দ্রবণে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড বা ক্ষার যোগ করলে pH এর পরিবর্তন বিশ্লেষণ করো।

৫. কোনো যৌগের শিল্পোৎপাদনে তাপ, চাপ ও প্রভাবক (লা-শাতেলীয় নীতি) এর প্রভাব ব্যাখ্যা করো।

৬. রাসায়নিক বিক্রিয়ায় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার কৌশল বিশ্লেষণ করো।

৭. $CH_4$ ও $C_2H_6$ হাইড্রোকার্বনের মধ্যে কোনটি জ্বালানি হিসেবে বেশি উপযোগী— তা বিশ্লেষণ করো।

৮. $XCl_5(g) \xrightleftharpoons[\text{চাপ, P}]{500 \text{ K}} XCl_3(g) + Cl_2(g)$ বিক্রিয়ায় প্রয়োজনীয় চাপ, $K_p$ এর তিনগুণ— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

৯. একাধিক দ্রবণের মিশ্রণের pH নির্ণয় করো।

১০. অম্লীয় বাফার দ্রবণের pH পরিবর্তনের ক্রিয়া-কৌশল লেখো।

১১. দেখাও যে, $K_p = K_c(RT)^{\Delta n}$

১২. বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বিশ্লেষণ করো।

১৩. নির্দিষ্ট আয়তন ও ঘনমাত্রার $CH_3COOH$ ও $NaOH$ একত্রে মিশ্রিত করে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের pH এর কোনো পরিবর্তন হয় না— বিশ্লেষণ করো।

১৪. $20\%$ বিক্রিয়ক সাম্যাবস্থায় উৎপাদে পরিণত হলে $K_p$ দেওয়া থাকলে প্রয়োজনীয় মোট চাপ নির্ণয় অথবা মোট চাপ দেওয়া থাকলে $K_p$ নির্ণয়।

পঞ্চম অধ্যায়: কর্মমুখী রসায়ন

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১. কিউরিং কী?

২. মল্ট ভিনেগার কাকে বলে?

৩. কিলেটিং এজেন্টের সংজ্ঞা দাও।

৪. খাদ্য নিরাপত্তা কাকে বলে?

৫. সাসপেনশন কী?

৬. কলয়েড কী?

৭. কোয়াগুলেশন কী?

৮. সল্ট কী?

৯. গ্লোবিউলিন কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

১. প্রিজারভেটিভস কীভাবে খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো।

২. খাদ্য সংরক্ষণে অ্যান্টিঅক্সিডেন্ট এর ভূমিকা লেখো।

৩. টয়লেট ক্লিনার তৈরিতে $NaOH$ ব্যবহার করা হয় কেন?

৪. দুধ একটি দ্রবণ না ইমালশন? ব্যাখ্যা করো।

৫. খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা ব্যাখ্যা করো।

৬. গ্লাস ক্লিনারে কস্টিক সোডা ব্যবহার করা হয় না কেন?

৭. খাদ্য কৌটাজাতকরণে ব্ল্যাঞ্চিং করা হয় কেন?

৮. শীতকালে কোল্ড ক্রিম ব্যবহার করা হয় কেন?

প্রয়োগমূলক প্রশ্নের সাজেশন

১. খাদ্য সংরক্ষণে সরিষার তেল এর ব্যবহার বর্ণনা করো।

২. ভিনেগার এবং BHT এর পার্থক্য লেখো।

৩. টমেটো প্রক্রিয়াজাতকরণ বর্ণনা করো।

৪. ক্যানিংয়ের গুরুত্ব লেখো।

৫. মাছ সংরক্ষণে ভিনেগারের ভূমিকা লেখো।

৬. $NaCl$, $C_6H_{12}O_6$ ও $CH_3COOH (6-10\%)$ এর দ্বারা খাদ্য সংরক্ষণে পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাখ্যা করো।

৭. দুধ সংরক্ষণে ভিনেগার ব্যবহৃত হয় না কেন? ব্যাখ্যা করো।

৮. গরুর দুধ থেকে ঘি তৈরির কৌশল বর্ণনা করো।

৯. ভিনেগারের প্রস্তুতি বর্ণনা করো।

১০. ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল ব্যাখ্যা করো।

উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন

১. খাদ্য সংরক্ষণে $NaCl$ এবং চিনির কৌশলের তুলনা করো।

২. ফলমূলের তাপীয় প্রক্রিয়াকরণ বর্ণনা করো।

৩. আম, পেয়ারা সংরক্ষণ কৌশল বর্ণনা করো।

৪. বাঁশকোড়ল প্রক্রিয়াজাতকরণ বিশ্লেষণ করো।

৫. কলয়েডের জমাট বাঁধার কারণ বিশ্লেষণ করো।

৬. খাদ্য সংরক্ষক হিসেবে ভিনেগার এবং $NaCl$ এর কৌশল ভিন্ন— ব্যাখ্যা করো।

৭. খাদ্য সংরক্ষক হিসেবে ভিনেগার ও BHA এবং BHT এর উপযোগিতার তুলনামূলক বিশ্লেষণ করো।

৮. কোল্ড ক্রিম প্রস্তুতি বিশ্লেষণ করো।

৯. টয়লেট ক্লিনারের পরিষ্কারকরণ কৌশল বিশ্লেষণ করো।

১০. ভিনেগার ও EDTA এর খাদ্য সংরক্ষণ পদ্ধতি একই হবে কি? বিশ্লেষণ করো।

১১. চিনি ও ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশলের পার্থক্য বিশ্লেষণ করো।

১২. খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব বিশ্লেষণ করো।


Read More: HSC Physics 2nd Paper Final Suggestion

Read More: HSC Physics 1st paper Final Suggestion


HSC Chemistry 1st Paper Suggestion PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top