কাজ শক্তি ও ক্ষমতা জ্ঞানমূলক প্রশ্ন

পদার্থবিজ্ঞান কাজ, শক্তি ও ক্ষমতা জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

এইচএসসিপদার্থবিজ্ঞান ১ম পত্রের কাজ শক্তি ও ক্ষমতা জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্সিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো। কাজ শক্তি ও ক্ষমতা জ্ঞানমূলক প্রশ্ন PDF Download করে অফলাইনেও পড়তে পারবে।


কাজ শক্তি ও ক্ষমতা জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

১) ঋণাত্মক কাজ কাকে বলে?

উ: বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের ক্রিয়ার বিপরীত দিকে সরে যায় বা বলের দিকে সরণের ঋণাত্মক উপাংশ থাকে তবে যে কাজ সম্পাদিত হয় তাকে ঋণাত্মক কাজ বলে।

২) প্রত্যয়নী বল কাকে বলে?

উ: কোনো স্প্রিংকে দৈর্ঘ্য বরাবর বিকৃত করলে স্থিতিস্থাপক ধর্মের দরুন প্রযুক্ত বলের বিপরীতে যে বলের উদ্ভব হয় তাকে প্রত্যায়নী বল বলে।

৩) স্প্রিং ধ্রুবক কাকে বলে?

উ: কোনো স্প্রিং-এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাকে ঐ স্প্রিং-এর স্প্রিং ধ্রুবক বলে।

৪) কাজ-শক্তি উপপাদ্যটি বিবৃত কর।

উ: কাজ-শক্তি উপপাদ্যটি হল- কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান।

৫) অশ্বক্ষমতা কাকে বলে?

উ: প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে এক অশ্বক্ষমতা বলে।

৬) অসংরক্ষণশীল বল কাকে বলে?

উ: কোনো বস্তুকে বলের প্রভাবে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে যদি মোট কাজের পরিমাণ শূন্য না হয় তবে ঐ বলকে অসংরক্ষরণশীল বল বলে।

৭) কর্মদক্ষতা কাকে বলে?

উ: কোনো ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থায় বা যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ঐ ব্যবস্থার বা যন্ত্রের কর্মদক্ষতা বলে।

৮) ক্ষমতা কাকে বলে?

উ: কোনো একটি উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। একক সময়ের কৃত কাজ দ্বারা ক্ষমতা পরিমাপ করা হয়।

৯) কর্মদক্ষতা কাকে বলে?

উ: কোনো যন্ত্রে সরবরাহকৃত শক্তি এবং কাজে পরিণত হওয়ার শক্তিকে কর্মক্ষমতা বলে।

আরো পড়ুন: আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব জ্ঞানমূলক প্রশ্ন

৯) যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি কাকে বলে?

উ: ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বলের (dissipative force-এর) ক্রিয়ায় যদি কোনো শক্তির অপচয় না ঘটে তবে কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকে, অর্থাৎ বস্তুটির মোট যান্ত্রিক শক্তি ধ্রুব থাকে- একেই যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি বলে।

১০) সংরক্ষরণশীল বল কী?

উ: যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে যেকোনো পথে ঘুরিয়ে অবস্থানে আনলে বল কর্তৃক কাজ শূন্য হয় তাকে সংরক্ষরণশীল বল বলে। পুনরায় প্রাথমিক

১১) কিলোওয়াট-ঘণ্টা কী?

উ: এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয়, তাকে কিলোওয়াট-ঘণ্টা বলে।

১২) বলের দ্বারা কাজ কী?

উ: কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখে ঘটে তবে কৃতকাজকে বলের দ্বারা কাজ বলে।

১৩) যান্ত্রিক শক্তি কাকে বলে?

উ: কোনো বস্তুর অবস্থান ও গতির কারণে এর মধ্যে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে।

১৪) কাজ কাকে বলে?

উ: কোনো বস্তুর ওপর বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে

১৫) কাজের একক কী?

উ: কাজের একক নিউটন-মিটার বা জুল।

১৬) শক্তি কাকে বলে?

উ: কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।

১৭) ধনাত্মক কাজ কাকে বলে?

উ: বলের দ্বারা কৃত কাজকে ধনাত্মক কাজ বলে।

আরো পড়ুন: পদার্থবিজ্ঞান নিউটনিয়ান বলবিদ্যা জ্ঞানমূলক প্রশ্ন

১৮) ক্ষমতার একক কী?

উ: ক্ষমতার একক জুল/সে. (J/s)।

১৯) 1 ওয়াট কাকে বলে?

উ: এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট বলে।

২০) কাজহীন বল কাকে বলে?

উ: বস্তুর সরণের লম্বদিকে ক্রিয়াশীল বল বস্তুর সরণের সময় কোনো কাজ করে না। এ ধরনের বলকে কাজহীন বল বলে।

২১) গতিশক্তি কাকে বলে?

উ: কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে বস্তুটির গতিশক্তি বলে।

২২) স্থিতিশক্তি কাকে বলে?

উ: বস্তু তার অবস্থানের কারণে যে শক্তি অর্জন করে অথবা বস্তুস্থিত কণাসমূহের পারস্পরিক অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি অর্জন করে তাকে বস্তুর স্থিতিশক্তি বলে।


এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্রের কাজ শক্তি ও ক্ষমতা জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top