নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি জীববিজ্ঞান নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ জ্ঞানমূলক প্রশ্ন


নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

১। নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে?

উঃযে সব উদ্ভিদের ডিম্বকের মধ্যে গর্ভাশয় নেই, ফলে বীজটি অনাবৃত থাকে তাদের নগ্নবীজী উদ্ভিদ বলে।

২। করালয়েড মূল কী?

উঃCycas এর মূল দেখতে অনেকটা সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো বলে এদেরকে কোরালয়েড মূল বলে।

৩। রেণু পত্র কী?

উঃCycas উদ্ভিদের পরিপক্ক কান্ডের মাথায় রেণু বহনকারী বিশেষ আকৃতির রূপান্তরিত পাতা বা শুল্ক সৃষ্টি হয়, এদেরকে স্পোরোফিল বা রেণুপত্র বলে।

৪। সবচেয়ে বড় শুক্রাণু পাওয়া যায় কোন উদ্ভিদে?

উঃ Cycas উদ্ভিদে সবচেয়ে বড় শুক্রাণু পাওয়া যায়।

৫। আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে?

উঃ যে সব উদ্ভিদের ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় এবং ফলের বীজ নির্দিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকে, তাদের আবৃতবীজী উদ্ভিদ বলে।

৬। একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে?

উঃযে সব আবৃতবীজী উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে, তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়।

৭। পুংস্তবক কী?

উঃপুংগ্যাস হলো উদ্ভিদের বংশরক্ষা ও বংশবিস্তারের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ।

৮। পুষ্প প্রতীক কী?

উঃ যে প্রতীকের সাহায্যে একটি মাতৃঅক্ষের তুলনায় পুষ্পের বিভিন্ন স্তবকের সদস্যদের অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পবিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয় তাই পুষ্প প্রতীক।

৯। পুং পুষ্প কী?

উঃযে পুষ্পে পুষ্পাক্ষ বা থ্যালামাস উত্তল বা চ্যাপ্টা থাকে এবং এর শীর্ষে গর্ভাশয়টি অবস্থান করে, অন্যান্য স্তবক গর্ভাশয়ের অপেক্ষাকৃত নিচে অবস্থান করে তাকে গর্ভপুষ্প বলে।

আরো পড়ুন: জীববিজ্ঞান টিস্যু ও টিস্যুতন্ত্র জ্ঞানমূলক প্রশ্ন

১০। পুষ্পমঞ্জরী কী?

উঃএক বা একাধিক পুষ্প একটি বিশেষ শাখায় বিন্যস্ত হয়েছে তাকে পুষ্পমঞ্জরী বলে।

১১। পুষ্প বিন্যাস কী?

উঃমুক্তাবস্থায় বৃতাংশগুলো অথবা পাপড়িগুলো পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিভেশন বা পুষ্প পত্র বিন্যাস।

১২। পুংপত্র বিন্যাস কী?

উঃমুক্তাবস্থায় বৃতাংশগুলো পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিভেশন বা পুষ্প পত্র বিন্যাস।

১৩। অমরা কী?

উঃফুলের গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুই হচ্ছে অমরা।

১৪। অমরাবিন্যাস কী?

উঃ গর্ভাশয়ে ডিম্বকসমূহ অমরা সংস্থাপনই হলো অমরা বিন্যাস।

১৫। পুষ্পপুট কী?

উঃপুষ্পপুট হলো এমন একটি অবস্থা যখন ফুলের বৃতি ও দলককে আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না অথবা দেখতে একই রকম মনে হয়।

১৬। হাইপোগাইনাস কী?

উঃ ফুলের গর্ভাশয়ের অবস্থান উপরে এবং অন্যান্য স্তবক নিচে অবস্থান করাই হলো হাইপোগাইনাস।

১৭। এপিগাইনাস কী?

উঃপুষ্পাক্ষের কিনারা গর্তিত হয়ে পেয়ালার ন্যায় গঠন সৃষ্টি করে। গর্ভাশয়ের উপরে অন্যান্য স্তবক অবস্থান করাই হলো এপিগাইনাস।

১৮। মাত্র অক্ষ কী?

উঃ যে অক্ষ হতে পুষ্পের সৃষ্টি হয় তাই মাত্র অক্ষ।

আরো পড়ুন: জীববিজ্ঞান জীবপ্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন

১৯। ট্রাইমেরাস কী?

উঃযে ফুলের প্রতিটি স্তবকের সংখ্যা তিন বা তিনের গুণিতক সে ফুলটিই হলো ট্রাইমেরাস ফুল।

২০। টেট্রামেরাস কী?

উঃযে ফুলের প্রতিটি স্তবকের সংখ্যা চার বা চারের গুণিতক তাই টেট্রামেরাস ফুল। যেমন- সরিষা ফুল।

২১। পেন্টামেরাস কী?

উঃযে ফুলের প্রতিটি স্তবকের সংখ্যা পাঁচ বা পাঁচের গুণিতক তাই পেন্টামেরাস ফুল। যেমন- জবা, বকফুল।

২২। পত্রবৃন্ত কী?

উঃ পত্রবৃন্ত হলো- পাতার বোঁটা।

২৩। ক্যাপসুল কী?

উঃ যে ফল উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ হয় তাই ক্যাপসুল। যেমন- সরিষা, মূলা ফল।

২৪। সাইজোকার্প কী?

উঃশুষ্ক অবিদারি ফলই হলো সাইজোকার্প। যেমন- ধনে।

২৫। একক পুষ্প বিন্যাস কী?

উঃএটি এক ধরনের নিয়ত পুষ্পবিন্যাস, এক্ষেত্রে শীর্ষমুকুল থেকে একটি মাত্র ফুল উৎপন্ন হয়। যেমন- জবা।

২৬। জীবন্ত জীবাশ্ম কী?

উঃবর্তমানকালের কোনো জীবন্ত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।

২৭। পামফার্ন কী?

উঃCycas উদ্ভিদই হলো পামফার্ন। এর কাণ্ড ও পাতা দেখতে অনেকটা পামজাতীয় উদ্ভিদ বা ট্রু-ফার্নের কাণ্ড ও পাতার মতো।

২৮। টেউড়ন কোষ কোন গোত্রভুক্ত?

উঃটেউড়ন কোষ Malvaceae গোত্রভুক্ত।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top