SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Test Paper

এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার উত্তরসহ (PDF)

SSC পরীক্ষার জন্য নির্ভরযোগ্য প্রস্তুতি নিতে খুঁজছেন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Test Paper? তাহলে এই SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Test Paper 2026 PDF (উত্তরসহ) আপনার জন্যই। এতে রয়েছে বিগত বছরের বোর্ড প্রশ্ন ও উত্তর, গুরুত্বপূর্ণ মডেল টেস্ট, সম্ভাব্য সাজেশন এবং সর্বশেষ সিলেবাসভিত্তিক প্রস্তুতি সামগ্রী। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি প্রশ্নের ধরন বুঝতে পারবেন। তাই দেরি না করে এখনই SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Test Paper PDF ডাউনলোড করে প্রস্তুতি শুরু করুন।


SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Test Paper PDF

১। মারুফ ও আব্দুল্লাহ দুই ভাই। মারুফ নিয়মিত সালাত আদায় করে। রমযানের সাওম পালন করে। পক্ষান্তরে, আব্দুল্লাহ সালাত আদায় করে না এবং সাওমও পালন করে না। এমন কি আব্দুল্লাহর মাঝে মানবিক মূল্যবোধের অনুপস্থিতি লক্ষ করা যায়। আব্দুল্লাহ মনে করে, পরকাল বলতে কিছুই নেই। মারুফ আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলে, মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক. কাফির অর্থ কী?
খ. মানবিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
গ. আব্দুল্লাহর ধারণা কিসের শামিল? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
ঘ. মারুফের উক্তির যথার্থতা তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।

২। সজিব ও ঈসা দুইজন সহপাঠী। বিদ্যালয়ে যাওয়ার পথে সজিব ঈসাকে ১টি প্রশ্ন করে, এ পৃথিবী সৃষ্টির পর থেকে সবকিছুই সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্টভাবে কে পরিচালনা করছেন? প্রশ্নের জবাবে ঈসা বলে নিশ্চয়ই আল্লাহ। তিনি এক ও অদ্বিতীয়। সাথে সাথে সজিবও বলে, এটাই আমার দৃঢ় বিশ্বাস যে, কোনোকিছুই তাঁর সদৃশ নয়। তবে ফেরেশতাদের সাহায্য ছাড়া এসব পরিচালনা করা আল্লাহর পক্ষে সম্ভব নয়।

ক. মানবিক মূল্যবোধ বিকাশে কিসের ভূমিকা গুরুত্বপূর্ণ?
খ. তাওহিদে বিশ্বাস মানুষকে কী করে তোলে?
গ. মহান আল্লাহ সম্পর্কে ঈসার বক্তব্য বিশ্লেষণ কর।
ঘ. সজিবের শেষের উক্তিটি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

৩। জনাব কাওছার একজন ধনী ব্যক্তি। তার কারখানায় শতাধিক শ্রমিক কাজ করেন। তিনি শ্রমিকদের ঠিকমতো বেতন পরিশোধ করেন না। তার কারখানায় মালিক-শ্রমিক সম্পর্ক সন্তোষজনক নয়। ফলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানা ভাঙচুর করে। অপরদিকে, জনাব বশির তার অধীনস্ত কর্মচারীদের সাথে সম্পর্কও ভালো রাখেন ও যথাসময়ে বেতন পরিশোধ করেন এবং একটি বিশেষ মাসে সম্পদের সমুদয় হিসাব করে একটি অংশ গরিব শ্রমিকদের মাঝে বিতরণ করেন।

ক. অধীনস্ত কর্মচারীদের দৈনিক কতবার ক্ষমা করা যেতে পারে?
খ. জ্ঞান আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন? বুঝিয়ে লেখ।
গ. জনাব কাওছারের আচরণে কী লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. জনাব বশিরের শেষ কাজটি চিহ্নিত করে তার সামাজিক গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

৪। কামালের সৎ ও সুন্দর গুণে পাড়া-পড়শি মুগ্ধ ও সন্তুষ্ট। তিনি সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেন। পাড়ার অন্য ছেলেদের মিথ্যা, অশ্লীল ও অশালীন কথা ও কাজে তাকে খুবই ব্যথিত ও হতাশ করে। প্রতিবেশী জামাল কামালের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে এবং সমালোচনা করে।

ক. সত্যবাদিতা কী?
খ. ইসলামি পরিভাষায় শালীনতা বলতে কী বোঝায়?
গ. কামালের আচরণে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. জামালের কর্মকাণ্ড চিহ্নিত করে পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।

আরো পড়ুন: এসএসসি পদার্থবিজ্ঞান টেস্ট পেপার উত্তরসহ

৫। দরিদ্র কৃষক পরিবারে মিজানের জন্ম। চরম কষ্ট ও দরিদ্রতার মধ্য দিয়ে তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। পরবর্তীতে পত্রিকা বিক্রি করে পড়ালেখার খরচ চালিয়ে উচ্চশিক্ষা সমাপ্ত করে বর্তমানে বিসিএস কর্মকর্তা। তাঁর জীবনে এখন সুখ আর সুখ। তিনি অফিসের প্রথমদিনে সহকর্মীদের পরিপাটি দেখে মুগ্ধ হয়ে বেলন, এরূপ পরিপাটি ও শারীরিক সৌন্দর্যের সাথে সাথে আমাদের কাজগুলোও সুন্দর হতে হবে। কারণ আমাদের সৎকাজ যেমন আমাদেরকে সম্মানিত করে তেমনি মন্দকাজ আমাদেরকে নীচু পর্যায়ে নামিয়ে অপমানিতও করতে পারে।

ক. ‘সুন্নাহ’ কী?
খ. ‘মানবজীবনে ইসলামি শরিয়তের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।’ ব্যাখ্যা কর।
গ. মিজানের জীবনে কোন সূরার মর্মার্থের প্রতিফলন দেখা যায়? ব্যাখ্যা কর।
ঘ. মিজানের সহকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যটি সংশ্লিষ্ট সূরার আলোকে বিশ্লেষণ কর।

৬। সাদিক সাহেব আজ সকালে উঠে এমন কিছু সূরা তিলাওয়াত করলেন যেখানে সালাত, যাকাত ও হজ-এর নানা বিধিবিধান আলোচনা করা হয়েছে। অন্যদিকে, তার সহকর্মী আবিদ অন্য একটি সূরা তিলাওয়াত করে উপলব্ধি করতে পেরেছে পিতৃহারাদের প্রতি সদাচরণ করা আল্লাহর নির্দেশ। তাই তিনি তার মৃত বড় ভাইয়ের সন্তানদের যথেষ্ট সহায়তা করেন। এমনকি প্রয়োজনীয় ছোটখাটো বিষয়াদির প্রতিও খেয়াল রাখেন।

ক. ‘মারফু হাদিস’ কাকে বলে?
খ. “আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক।”-ব্যাখ্যা কর।
গ. সাদিক সাহেব কোন প্রকারের সূরা তিলাওয়াত করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. আবিদের উপলব্ধির যথার্থতা সংশ্লিষ্ট সূরার আলোকে নিরূপণ কর।

৭। রায়হান সাহেব সর্বদা সম্মিলিতভাবে আদায় করা একটি ইবাদতের প্রতি বিশেষ যত্নশীল। কারণ তিনি জানতে পারেন উক্ত ইবাদতের ব্যাপারে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। অপরদিকে, তার বড় ভাই রাফসান নির্দিষ্ট মাসের ভিন্ন ভিন্ন তারিখে নির্ধারিত কয়েকটি স্থানে কিছু কর্মসম্পাদনের মাধ্যমে আরেকটি ইবাদত পালন করেন। কিন্তু তিনি একটি ওয়াজিব কাজ আদায় করতে ভুলে যান। তার সহযাত্রী জনৈক ব্যক্তি তাকে তা স্মরণ করিয়ে দিলে তিনি তৎক্ষণাৎ অতিরিক্ত একটি কুরবানি দেওয়ার ব্যবস্থা করেন। SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Test Paper

ক. ‘যাকাত’ কাকে বলে?

খ. “জিন ও মানবজাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।”- ব্যাখ্যা কর।
গ. রায়হানের কর্মকাণ্ডে কোন ইবাদতের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. রাফসানের পালনকৃত ইবাদতটি কতটুকু সঠিক? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।

৮। বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিলে বিশেষ অতিথি একটি ইবাদতের তাৎপর্য সম্পর্কে বলেন, আল্লাহ তায়ালা নির্দিষ্ট একটি মাসে সকল সৎকাজের প্রতিদান দশগুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। অপরদিকে, প্রধান অতিথি অন্য একটি ইবাদতের গুরুত্ব তুলে ধরে বলেন, বিত্তশালীদের সম্পদে নিঃস্বদের জন্য আল্লাহ তায়ালা একটি অংশ নির্ধারণ করে দিয়েছেন। এটা তাদের প্রতি কোনো দয়া নয়।

ক. ‘হাক্কুল্লাহ’ কী?
খ. ‘ইলম ও নৈতিকতা পরস্পর সম্পর্কযুক্ত।’ ব্যাখ্যা কর।
গ. বিশেষ অতিথির বক্তব্যে কোন ইবাদতের তাৎপর্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. প্রধান অতিথির বক্তব্যটি সংশ্লিষ্ট ইবাদতের আলোকে মূল্যায়ন কর।

আরো পড়ুন: এসএসসি সাধারণ বিজ্ঞান টেস্ট পেপার উত্তরসহ

৯। কোভিড-১৯-এর প্রাদুর্ভাবে দেশে হ্যান্ড স্যানিটাইজারের অভাব দেখা দিলে জনাব ‘ক’ ভেজাল কেমিক্যাল মিশিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে দেশে বাজারজাত করে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নকল মালামাল জব্দ করে এবং ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় তার প্রতিষ্ঠানের ম্যানেজার জনাব ‘খ’ জনৈক কর্মকর্তাকে গোপনে কিছু টাকা প্রদানের প্রস্তাব করে জরিমানা মওকুফের চেষ্টা করে। SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Test Paper

ক. ‘তাকওয়া’ কী?
খ. ‘সুন্দর চরিত্রই পুণ্য’ বুঝিয়ে লেখ।
গ. জনাব ‘খ’-এর কর্মকাণ্ডে আখলাকে যামিমাহ’র কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. জনাব ‘ক’-এর কর্মকাণ্ড আখলাকে যামিমাহ’র সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মূল্যায়ন কর।

১০। জনাব আদনান মেয়র নির্বাচিত হয়ে সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখেন। একদিন তিনি জানতে পারেন, তাঁর বড় ছেলে আফনান এলাকার বখাটে ছেলেদের সাথে মিশে মদ পান করছে। সাথে সাথে তিনি নিজের ছেলেকে কঠোর শাস্তির আওতায় আনেন। অন্যদিকে, তাঁর ছোট ছেলে আতিক এ বছর কৃতিত্বের সাথে এইচএসচি পাস করলে তার বাবা তাকে ভবিষ্যতে কী হতে চায় জিজ্ঞেস করলে উত্তরে সে বলে, “আমি মধ্যযুগে বিজ্ঞানের সকল শাখায় বিচরণকারী বিখ্যাত চিকিৎসকের মতো চিকিৎসক হতে চাই। যাকে শল্য চিকিৎসার দিশারি বলে বিবেচনা করা হয়।”

ক. ‘হাক্কুল ইবাদ’ কী?
খ. ‘হিলফুল ফুযুল জাতিসংঘের পথনির্দেশক’- ব্যাখ্যা কর।
গ. কোন বিখ্যাত মনীষীর অর্জন আতিককে অনুপ্রাণিত করেছে? ব্যাখ্যা কর।

ঘ. জনাব আদনানের কর্মকাণ্ড তোমার পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট খলিফার জীবনীর আলোকে মূল্যায়ন কর।

১১। নওশাদ একজন তরুণ সমাজসেবক। তিনি একদা তাঁর এলাকায় একটি পাঠাগার স্থাপনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যাওয়ার উপক্রম হলে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি ভারসামপূর্ণ সমাধান দিয়ে অনিবার্য সংঘর্ষ থেকে গ্রামবাসীকে রক্ষা করেন। সমাজসেবায় এরূপ ভূমিকা রাখায় এলাকাবাসী তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করেন। উদ্বোধনী ভাষণে তিনি জনগণকে রাসুল (স.)-এর একটি ঐতিহাসিক ভাষণের মর্মবাণী ধারণ করার পরামর্শ দিয়ে বলেন, এ ভাষণে রয়েছে বিশ্বমানবতার সার্বিক দিকনির্দেশনা।

ক. ‘মদিনা সনদ’ কী?
খ. ‘মক্কা বিজয় মহানবি (স.)-এর ক্ষমার এক অনন্য উদাহরণ’- উক্তিটি বুঝিয়ে লেখ।
গ. পাঠাগার স্থাপনে নওশাদের ভূমিকায় মহানবি (স.)-এর জীবনাদর্শের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. জনগণের উদ্দেশ্যে নওশাদের পরামর্শের যথার্থতা নিরূপণ কর।

১২। আমিনা দশম শ্রেণির শিক্ষার্থী। সে কথাবার্তায়, চালচলনে ও পোশাক-পরিচ্ছদে অত্যন্ত ভদ্র, নম্র ও সভ্য। তার আচরণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবাই মুগ্ধ। সবাই তাকে পছন্দ করে এবং ভালোবাসে। এতে তার বান্ধবী রোমানা খুবই অসন্তুষ্ট ও বিরক্ত। তাই আমিনার অনুপস্থিতিতে সে প্রায় সময় অন্য বান্ধবীদের নিকট তার শারীরিক গঠন, পোশাক ও পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। বিষয়টি বুঝতে পেরে তাদের শ্রেণিশিক্ষক বললেন, “রোমানা তুমি এমনটি করো না। এটি ব্যভিচারের চাইতেও মারাত্মক।”

ক. ‘হারবুল ফিজার’ কী?
খ. ইসলামি জীবন দর্শনে ওয়াদা পালন আবশ্যক কেন?
গ. আমিনার আচরণে আখলাকে হামিদাহ-এর কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. রোমানার আচরণের পরিপ্রেক্ষিতে শ্রেণিশিক্ষকের উপদেশটি মূল্যায়ন কর।

আরো পড়ুন: এসএসসি উচ্চতর গণিত টেস্ট পেপার উত্তরসহ

১৩। রহমতুল্লাহ একজন ধনীলোক। তিনি প্রতিবছর সম্পদের হিসাব করে নির্দিষ্ট পরিমাণ অংশ দান করেন। তার বন্ধু এমন করার কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমি অহেতুক এই কাজ করছি না; বরং এটি একটি ইবাদত।” অন্যদিকে, জামিল মিয়া জুমার নামাযের খুতবা শুনছিলেন যেখানে ইমাম সাহেব বলেন, “ইসলামে এমন একটি ইবাদত রয়েছে যা মানুষকে লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, কাম-ক্রোধ প্রভৃতি থেকে বিরত রাখে।”

ক. মিযান কী?
খ. “আমাকে শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে।” ব্যাখ্যা কর।
গ. রহমতুল্লাহ যে ইবাদত পালন করেছেন তা শনাক্তপূর্বক ইসলামে এর গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ. ইমাম সাহেবের বক্তৃতায় উল্লিখিত ইবাদতটি চিহ্নিতপূর্বক এর শিক্ষা বিশ্লেষণ কর।


১৪। জনাব নিজাম একটি গার্মেন্টসের মালিক। তিনি চুক্তি মোতাবেক তার শ্রমিকদের বেতন-ভাতা দিচ্ছেন না। কয়েকবার প্রতিশ্রুতি দিয়েও তিনি তা রক্ষা করলেন না। এ নিয়ে মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটল। ব্যবসায় অনেক ক্ষতি হলো। এরপর তার ছোট ভাই জনাব রাশেদ গার্মেন্টসের দায়িত্বভার নিলেন এবং মহানবি (স.)-এর আদর্শ অনুযায়ী পরিচালনা করা শুরু করলেন। তিনি অল্পদিনের মধ্যে ব্যবসায় উন্নতি লাভ করলেন এবং শ্রমিকদের সাথে সুসম্পর্ক তৈরি হলো। SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Test Paper

ক. শরিয়ত কী?
খ. ‘ইলম’ অর্জন করতে হবে কেন? ব্যাখ্যা কর।
গ. জনাব নিজামের চরিত্রে আখলাকে হামিদার কোন গুণাটির অভাব? ব্যাখ্যা কর।
ঘ. জনাব রাশেদের গার্মেন্টস পরিচালনার পদ্ধতিটি চিহ্নিতপূর্বক তার ফলাফল বিশ্লেষণ কর।

১৫। আকবর আলী সবসময় ইসলামের কথাবার্তা বলে থাকেন। কিন্তু তিনি সময়মতো সালাত আদায় করেন না এবং প্রতিবেশীরা গৃহস্থালির জিনিসপত্র ধার চাইলে তা দিতে চান না। অপরদিকে, নোমান মিয়া একজন নিম্ন আয়ের মানুষ। শত কষ্টের মাঝেও সে সময় পেলেই আল্লাহর ইবাদতে মশগুল হয়। সে বিশ্বাস করে, “কষ্টের সাথে অবশ্যই স্বস্তি আছে।”

ক. হজ কী?
খ. “শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও।” ব্যাখ্যা কর।
গ. আকবর আলীর কর্মকাণ্ড যে সূরার সাথে সাদৃশ্যপূর্ণ তার শিক্ষা ব্যাখ্যা কর।
ঘ. নোমান মিয়ার কর্মকাণ্ডে কোন সূরার শিক্ষা ফুটে উঠেছে? তা চিহ্নিত করে এর শিক্ষা বিশ্লেষণ কর।

১৬। বায়তুল মুকাররম মসজিদের খতিব সাহেব একদা তাঁর বক্তব্যে উপস্থিত মুসল্লিগণের উদ্দেশ্যে বলেন, “তোমরা স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করবে; অধীনস্ত কর্মচারীদের প্রতি সদ্ব্যবহার করবে; ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।” তিনি আরও বলেন, আমাদের মাদাতী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ সাহেব তার পরিষদে বলেন, “যতদিন আমি আল্লাহ ও তাঁর রাসুলের অনুসরণ করি, ততদিন তোমরা আমার অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে।”

ক. বুহায়রা কে?
খ. কীভাবে মক্কা বিজয় হয়েছিল? ব্যাখ্যা কর।
গ. খতিব সাহেবের বক্তব্যটি ইসলামের কোন ভাষণের সাথে সংগতিপূর্ণ? তা ব্যাখ্যা কর।
ঘ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সাহেবের বক্তব্যটি কোন খলিফার চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? তা চিহ্নিতপূর্বক তা বিশ্লেষণ কর।

১৭। জনাব শরীফ একজন সমাজ সেবক। তিনি নিজ এলাকায় ফলদ-বনজ, ঔষধিসহ নানা ধরনের বৃক্ষরোপণ করেন। তিনি মনে করেন, এসব বৃক্ষ যেমন জীবন বাঁচানোর জন্য অক্সিজেন সরবরাহ করবে, তেমনি এসবের ফুল-ফল ও কাঠ থেকেও মানুষ উপকৃত হবে। তার বন্ধু কেরামত আলী একজন ব্যবসায়ী। তিনি পণ্যের মান সম্পর্কে ক্রেতাকে জানান না এবং দাম নিয়ে বিভিন্ন ছলচাতুরির আশ্রয় গ্রহণ করেন।

ক. সুন্নাহ কী?
খ. কর্মে নিয়তের বিশুদ্ধতা প্রয়োজন কেন?
গ. জনাব শরীফের কর্মে মহানবির (স.) কোন হাদিসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

ঘ. কেরামত আলীর আচরণ শনাক্তপূর্বক সমাজজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।

১৮। ফাতেমা ও শাহানা দুই বান্ধবী। ফাতেমা কথাবার্তা, আচার-ব্যবহার, পোশাক-পরিচ্ছদ সবকিছুতেই মার্জিত ও গ্রহণযোগ্যতা বজায় রাখে। তাই বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী তাকে ভালোবাসে। বিষয়টি শাহানার পছন্দ হয়নি। তাই সে ফাতেমা সম্পর্কে বাজে মন্তব্য করে এবং তার নিন্দা করে বেড়ায়। বিষয়টি জানতে পেরে শ্রেণিশিক্ষক আকলিমা বেগম শাহানাকে ডেকে বলেন, “আচরণের পরিবর্তন না করলে তোমাকে পরকালে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।” SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Test Paper

ক. হিংসা কী?
খ. “ফিতনা হত্যার চেয়েও জঘন্য? ব্যাখ্যা কর।
গ. ফাতেমার আচরণ শনাক্তপূর্বক মানবজীবনে এর গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ. শাহানার কর্মটি শনাক্ত করে এর কুফল বিশ্লেষণ কর।

১৯। জনাব ‘ক’ একজন সরকারি কর্মচারী। প্রতিদিন অনেক লোক তার অফিসে সেবা গ্রহণের জন্য আবেদন করে কিন্তু তিনি কোনো সুযোগ-সুবিধা না পেলে কাউকেই সেবা প্রদান করেন না। তার বন্ধু ‘খ’ একজন ব্যবসায়ী। তিনি আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়-অনাচার, পাপাচার থেকে নিজেকে বিরত রাখেন।

ক. আখলাকে হামিদাহ কী?
খ. আমানত রক্ষা করা কেন গুরুত্বপূর্ণ?
গ. জনাব ‘ক’-এর আচরণ আখলাকে যামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. জনাব ‘খ’-এর কর্ম শনাক্ত করে মানবজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।

২০। আব্দুল আলীম এইচএসসি পাস করে বাবাকে বলল, আমি বিশ্ববিখ্যাত মুসলিম চিকিৎসাবিজ্ঞানীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী, শল্য চিকিৎসার দিশারি হিসেবে আজও আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন। তার আদর্শ অনুকরণে একজন চিকিৎসাবিদ হতে চাই। অপরদিকে, তাদের গ্রামের ফরহাদ-এর বাসায় একটি ইয়াতিম মেয়ে কাজ করে। সে তাকে নিজের সন্তানের মতো ভালোবাসে এবং নিজেরা যা খায়, পরে তাকেও তা খেতে দেয় ও পরতে দেয়। তার সাথে কেউই খারাপ ব্যবহার করে না। SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Test Paper

ক. বিদায় হজ কী?
খ. ‘হিলফুল ফুযুল’ গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ. ফরহাদ-এর আচরণে মহানবি (স.)-এর কোন ভাষণের প্রভাব পড়েছে? ব্যাখ্যা কর।
ঘ. আব্দুল আলীম কাকে অনুসরণ করে চিকিৎসাবিজ্ঞানী হতে চায়। তাঁর অবদান উল্লেখ কর।

২১। রিমা ও কারিমা এসএসসি পরীক্ষার্থী। রিমা বিশ্বাস করে আল্লাহ তায়ালা সকল গুণের আধার। তাই সকল প্রশংসা ও ইবাদত একমাত্র তাঁরই জন্য এবং সাহায্য-প্রার্থনাও কেবল তাঁরই নিকট করতে হবে। কারিমা মনে করে, মানুষের সফলতা আল্লাহর পাশাপাশি পীর-মুরব্বিদের দোয়ার ওপর অনেকটা নির্ভরশীল। তাই সে পরীক্ষার আগে মাজারে গিয়ে তবারক বিতরণ করে।

ক. আখিরাত কী?
খ. “জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে।” ব্যাখ্যা কর।
গ. রিমার বিশ্বাস কি সঠিক? ব্যাখ্যা কর।
ঘ. কারিমার ধারণা চিহ্নিতপূর্বক এর কুফল বিশ্লেষণ কর।


SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Test Paper Question pdf download

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Test Paper Question with Answer pdf download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top