SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Model Test 01

এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট ০১ (PDF)

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Model Test 01 পিডিএফ ডাউনলোড করুন। বোর্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রস্তুতকৃত এই মডেল টেস্টের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করুন এবং নিজেকে সবার থেকে একধাপ এগিয়ে রাখুন। এতে রয়েছে সৃজনশীল, সংক্ষিপ্ত ও বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়।


SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Model Test 01

বহুনির্বাচনী প্রশ্ন (প্রতিটির মান ১)

১. পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দীন সংগ্রাম পরিষদের সঙ্গে কত দফা চুক্তিতে স্বাক্ষর করেন?

(ক) ৪ দফা

(খ) ৬ দফা

(গ) ৮ দফা

(ঘ) ১১ দফা

২. ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করা হয়—

i. মিছিল বন্ধ করতে

ii. সভা-সমাবেশ বন্ধ করতে

iii. ভাষা আন্দোলন বন্ধ করতে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

৩. কখন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল?

(ক) ২৬ মার্চ ১৯৭১

(খ) ১০ এপ্রিল ১৯৭১

(গ) ১১ এপ্রিল ১৯৭১

(ঘ) ১৭ এপ্রিল ১৯৭১

৪. কত হাজার পাকসেনা নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে?

(ক) ৯২

(খ) ৯৩

(গ) ৯৪

(ঘ) ৯৫

৫. বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সাথে লেপ্টে আছে কেন?

(ক) ভূপৃষ্ঠ থেকে সৃষ্টি বলে

(খ) মাধ্যাকর্ষণ শক্তির কারণে

(গ) প্রাকৃতিক কারণে

(ঘ) বায়ুচাপের কারণে

উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও: SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Model Test 01

সামিন রহমানের নিজের বাড়ি ১৬০° পূর্ব দ্রাঘিমায় এবং তার নানা বাড়ি ১৫৫° পশ্চিম দ্রাঘিমায়। সে ১৮০° দ্রাঘিমা অতিক্রম করে তার নানা বাড়িতে গেল।

৬. সামিনের বাড়ি ও তার নানা বাড়ির মধ্যে সময়ের ব্যবধান কত?

(ক) ১ ঘণ্টা ০ মিনিট

(খ) ১ ঘণ্টা ৪৫ মিনিট

(গ) ২ ঘণ্টা ৩০ মিনিট

(ঘ) ৩ ঘণ্টা ০ মিনিট

৭. সামিন যে রেখাটি অতিক্রম করেছিল তার বৈশিষ্ট্য—

i. এটি মূল মধ্যরেখা

ii. এটি অতিক্রম করলে বারের তারিখের পরিবর্তন হয়

iii. এটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

৮. নিচের কোনটি সবচেয়ে নিচু পাহাড় চূড়া?

(ক) পিরামিড

(খ) কেওক্রাডং

(গ) তাজিংডং

(ঘ) মোদকম্যুয়াল

৯. গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে কোন বায়ু প্রবাহিত হয়?

(ক) সামুদ্রিক বায়ু

(খ) মৌসুমি বায়ু (সঠিক উত্তর – দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু)

(গ) অয়ন বায়ু

(ঘ) নিরক্ষীয় বায়ু

১০. যমুনার উপনদী হলো—

(ক) করতোয়া ও আত্রাই

(খ) ধরলা ও তিস্তা

(গ) বুড়িগঙ্গা ও গোমতী

(ঘ) ধলেশ্বরী ও হালদা

১১. মেঘনার শাখানদী হলো—

i. মনু

ii. গোমতী

iii. তিতাস

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) ii ও iii

(গ) i ও iii

(ঘ) i, ii ও iii

১২. স্যান ম্যারিনোর জনসংখ্যা কতজন?

(ক) ৩৩,৭৩৩

(খ) ৩৮,২০০

(গ) ৩৩,২২৯

(ঘ) ৩৩,২৩০

১৩. সমাজে প্রচলিত নিয়মকানুন আধুনিক রাষ্ট্রব্যবস্থায় কী নামে পরিচিত?

(ক) সামাজিক নীতি

(খ) আইন

(গ) প্রথা

(ঘ) সংস্কৃতি

১৪. একজন গ্রাম্য চৌকিদার সরকারের যে বিভাগে কর্মরত সে বিভাগের প্রধান কে?

(ক) প্রধানমন্ত্রী

(খ) রাষ্ট্রপতি

(গ) প্রধান বিচারপতি

(ঘ) স্পিকার

১৫. গণতান্ত্রিক ব্যবস্থায় বিকল্প সরকার কে?

(ক) সুশীল সমাজ

(খ) বিরোধী দল

(গ) সাধারণ জনগণ

(ঘ) মন্ত্রিপরিষদ

১৬. গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় কী?

(ক) নির্বাচন

(খ) সচেতন নাগরিক

(গ) গঠনমূলক রাজনীতি

(ঘ) সুবিচার

১৭. যুদ্ধ মানে হলো—

i. দুর্ভোগ

ii. অশান্তি

iii. ধ্বংসলীলা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১৮. বাংলাদেশ জাতিসংঘের কোন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে?

(ক) ত্রাণ কার্যক্রম

(খ) শান্তিরক্ষা মিশন

(গ) স্বাধীনতা রক্ষা

(ঘ) উদ্বাস্তু মিশনে

১৯. কোনটি অর্থনৈতিক অবকাঠামো?

(ক) শিক্ষা

(খ) স্বাস্থ্য

(গ) বিনোদন

(ঘ) পরিবহন

২০. উৎপাদনের ক্ষেত্রে ভূমি ব্যবহারের ক্ষেত্রে ভূমির মালিককে কী দিতে হয়?

(ক) মুনাফা

(খ) খাজনা

(গ) টাকা

(ঘ) সুদ

২১. মোট জাতীয় উৎপাদনকে কয়টি দিক থেকে বিবেচনা করে পরিমাপ করা যায়?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Model Test 01

২২. কোনটি কর বহির্ভূত রাজস্ব?

(ক) আবগারি শুল্ক

(খ) সম্পূরক শুল্ক

(গ) নন-জুডিসিয়াল স্ট্যাম্প

(ঘ) জরিমানা ও দণ্ড

২৩. বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি?

(ক) শিক্ষা

(খ) প্রতিরক্ষা

(গ) বেসরকারি প্রশাসন

(ঘ) বৈদেশিক বিষয়াবলি

২৪. মানুষের আমরণ আবাসস্থল কোনটি?

(ক) সমাজ

(খ) পরিবার

(গ) রাষ্ট্র

(ঘ) সংগঠন

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও: SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Model Test 01

রোকসানা ও রহিমদের পরিবারে পাঁচজন সদস্য। রহিমই তার পরিবারের সকল কাজের সিদ্ধান্তে অংশগ্রহণ ও মতামত প্রদান করেন। অন্যদিকে ইদংপ্রু ও মংপ্রুর পরিবারেও পাঁচজন সদস্য। ইদংপ্রুই তার পরিবারের সকল সিদ্ধান্ত নেন।

২৫. রোকসানা ও রহিমদের পরিবারটি কোন ধরনের পরিবার?

(ক) মাতৃপ্রধান

(খ) পিতৃপ্রধান

(গ) একক

(ঘ) বর্ধিত

২৬. রোকসানার পরিবারের সাথে ইদংপ্রু ও মংপ্রুর পরিবারের ধরনের বৈশিষ্ট্যগত মিল কোথায়?

(ক) আকারগত

(খ) বংশমর্যাদাগত

(গ) ক্ষমতা ও কর্তৃত্বে

(ঘ) উত্তরাধিকার সম্পর্কিত

২৭. কুসংস্কারমুক্ত থাকতে সাহায্য করে কোনটি?

(ক) শিক্ষা

(খ) খেলাধুলা

(গ) ভ্রমণ

(ঘ) শরীরচর্চা

২৮. কিসের ফলে নগরায়ণ বেশি ত্বরান্বিত হয়?

(ক) শিক্ষার

(খ) জনসংখ্যা বৃদ্ধির

(গ) প্রযুক্তির

(ঘ) শিল্পায়নের

২৯. কোনটির সাথে সামাজিক সমস্যা সৃষ্টির গভীর সম্পর্ক রয়েছে?

(ক) সামাজিক নৈরাজ্য

(খ) সামাজিক মূল্যবোধ

(গ) সামাজিক পরিবর্তন

(ঘ) সামাজিক নীতি

৩০. সামাজিক সমস্যার মূল বৈশিষ্ট্য হলো—

i. সাময়িক ঘটনা

ii. কমবেশি স্থায়ী

iii. অবাঞ্ছিত পরিবেশ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সৃজনশীল অংশ

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)

যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও :

১। তমদ্দুন মজলিস সম্পর্কে কী জান? সংক্ষেপে লেখ। 

২। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা কেমন ছিল? 

৩। সৌরকলঙ্ক কাকে বলে? 

৪। দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের উচ্চতা কেমন? 

৫। জলবিদ্যুৎ কীভাবে উৎপাদিত হয়? ব্যাখ্যা কর। 

৬। ম্যাকাইভারের মতে রাষ্ট্র কী? 

৭। সরকার কার কাছে জবাবদিহি করতে বাধ্য? 

৮। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝায়? 

৯। বিতর্ক সভা কী? সংক্ষেপে লেখ। 

১০। জাতীয় সম্পদ সংরক্ষণে দুটি উপায় লেখ। 

১১। অর্থনৈতিক নির্দেশক বলতে কী বোঝায়? 

১২। সরকার প্রগতিশীল হারে আয়কর আদায় করে কেন? ব্যাখ্যা কর। 

১৩। পরিবারের প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে লেখ। 

১৪। শহরগুলোতে একাধিক সংস্কৃতির মিশ্রণ ঘটে কীভাবে? 

১৫। সামাজিক নৈরাজ্য প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলো লেখ।

সৃজনশীল প্রশ্ন (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১। ১৯৫১ সালের আসামের শিলচর শহরে বাংলাকে রাষ্ট্রভাষার দাবির আন্দোলনে এক তরুণীসহ ১১ জন নিহত হয়। তাদের আন্দোলনের দরুন বাংলা ভাষা শুধু আসামেই নয় পশ্চিমবঙ্গেরও প্রধান ভাষা এবং ভারতবর্ষের প্রধান ৫টি ভাষার একটি হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা পায়।

ক. ‘স্মৃতির মিনার’ কবিতাটি রচনা করেন কে? (১)

খ. যুক্তফ্রন্টের বিজয়কে ‘ব্যালট বিপ্লব’ বলে আখ্যায়িত করা হয় কেন? (২)

গ. আসামের মতো বাংলাদেশে ঘটে যাওয়া আন্দোলনটির পটভূমি ব্যাখ্যা কর। (৩)

ঘ. ‘উদ্দীপকের ঘটনাটির মতো বাংলাদেশে ঘটিত আন্দোলনই ছিল বাঙালির মুক্তির প্রথম আন্দোলন’— বিশ্লেষণ কর। (৪)

২।শামীমের শহরটি ২০° ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৭০° ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত। তার বন্ধু সোহেলের শহরটি ২০° ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১১০° ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।

ক. সৌরকলঙ্ক কাকে বলে? (১)

খ. প্রতিপাদ স্থান বলতে কী বোঝায়? (২)

গ. শামীমের শহর থেকে সোহেলের শহরের সময়ের পার্থক্য নির্ণয় কর। (৩)

ঘ. শামীমের শহর থেকে সোহেলের শহরে সরাসরি যেতে হলে সময় ও তারিখের কোনো পরিবর্তন হবে কি? যুক্তিসহ তোমার মতামত দাও। (৪)

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Model Test 01

৩। ঘটনা-১ : রফিক ‘ক’ নদীর তীরে বসবাস করে। বাংলাদেশের ব্যবসায় বাণিজ্যের জন্য নদীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীটি বিদ্যুৎ উৎপাদনেও ভূমিকা রাখে।

ঘটনা-২ : মি. আমজাদ সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান যিনি মানুষের জন্য নিরবচ্ছিন্ন পানি সরবরাহের চেষ্টা করেন। তিনি মানুষকে পানির অপচয় না করার জন্য বোঝান।

ক. IWTA-এর পূর্ণরূপ লেখ। (১)

খ. বনভূমি ক্রমেই কমে যাচ্ছে কেন? (২)

গ. ‘ক’ নদী দ্বারা তোমার পাঠ্যবইয়ের কোন নদীকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর। (৩)

ঘ. পানি ও খাদ্য নিরাপত্তায় মি. আমজাদের কার্যক্রম তার এলাকার মানুষের জন্য উপকারী ছিল— বক্তব্যটি মূল্যায়ন কর। (৪)

৪। আবিরের পিতা সরকারি একটি দপ্তরে কর্মরত। তিনি জনগণের উপর কর ধার্য এবং আদায় করতে পারেন। সম্প্রতি তিনি নেতিবাচক সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদপত্রটির প্রকাশনা বাতিল করেন। পত্রিকার সম্পাদক সংবিধানের অভিভাবক হিসেবে স্বীকৃত একটি প্রতিষ্ঠানের নিকট অভিযোগ করেন। প্রতিষ্ঠানটি উভয় পক্ষের শুনানি গ্রহণ করেন। প্রতিষ্ঠানটি পত্রিকার প্রকাশনা বন্ধের আদেশ যথার্থ হয়নি মর্মে মত প্রকাশ করে।

ক. গেটেল গণতন্ত্রকে কিসের শাসন হিসেবে অভিহিত করেছেন? (১)

খ. প্রত্যক্ষ গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা কর। (২)

গ. আবিরের পিতা বাংলাদেশের প্রশাসনের কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর। (৩)

ঘ. মৌলিক অধিকার সংরক্ষণে শেষোক্ত প্রতিষ্ঠানটির ভূমিকা বিশ্লেষণ কর। (৪)

৬। ‘ক’ একটি দেশ। দেশটির মাথাপিছু আয় কম। জনসংখ্যার ঘনত্ব ও জনসংখ্যা বৃদ্ধির হার উভয়ই বেশি। দেশটি একটি দারিদ্র্যের চক্রের মধ্যে আবদ্ধ। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও বিদ্যমান। তবে দেশটির সার্বিক পরিবর্তন এবং উন্নয়নে বর্তমানে ছাত্রসমাজ এক যুগান্তকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

ক. মূলধন কী? (১)

খ. মাথাপিছু আয়ের ধারণাটি ব্যাখ্যা কর। (২)

গ. উদ্দীপকে ‘ক’ দেশটির কৃষি ও শিল্পখাতের প্রকৃতি আলোচনা কর। (৩)

ঘ. বর্তমানে উক্ত দেশটির সার্বিক সংস্কারে এবং দুর্নীতি দূরীকরণে ছাত্রসমাজের ভূমিকা বিশ্লেষণ কর। (৪)

৭। জাহাঙ্গীর আলম কৃষিকাজ করে এবং নদীতে মাছ ধরে সংসার চালান। তার এলাকায় বিভিন্ন পেশার লোক রয়েছে। এলাকাটিতে শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়, ঘরেই শিশুদেরকে আদব-কায়দা শিক্ষা দেওয়া হয়। স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী তাদের পিতামাতাকে কাজকর্মে সাহায্য-সহযোগিতা করে। কিন্তু জাহাঙ্গীরের ভাই আনোয়ার ঢাকার একটি শিল্প প্রতিষ্ঠানে কাজ করেন। স্ত্রীপুত্র নিয়ে এখানে স্থায়ীভাবে বসবাস করবেন বলে একটি ফ্ল্যাট বাড়িও তিনি ক্রয় করেছেন।

ক. জন্মের পর মানবশিশু প্রথমে কার সংস্পর্শে আসে? (১)

খ. অণু পরিবার বলতে কী বোঝায়? (২)

গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের গ্রামের পরিবারের কার্যাবলি ব্যাখ্যা কর। (৩)

ঘ. তুমি কি মনে কর, জাহাঙ্গীর সাহেব ও আনোয়ার সাহেবের পারিবারিক কার্যক্রম ও ধ্যানধারণা একই? উত্তরের সপক্ষে যুক্তি দাও। (৪)

৮। শ্যামল বাবুর ছয় কন্যা। সে পুত্র সন্তান লাভের আশায় পর পর ছয় কন্যা সন্তান জন্ম দিয়েছেন। পুত্র সন্তান লাভে ব্যর্থ হওয়াতে সে তার স্ত্রীকে নির্যাতন করে। কন্যাদের ভালোভাবে লালন-পালন করে মা। তার কন্যাদের কেউ কেউ এখন ঢাকার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। শ্যামল বাবুর কন্যারা চাকরিতে পুরুষ শ্রমিকের চেয়ে বেতন কম পায়। গত কয়েকদিন আগে তার বড় কন্যাকে মহল্লার এক ছেলে অপহরণের চেষ্টা করে। শ্যামল বাবুর স্ত্রী এখন কন্যাদের নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

ক. সামাজিক নৈরাজ্য কী? (১)

খ. “সমাজ জীবনে আর্থসামাজিক ক্ষেত্রে নৈরাজ্য ও মূল্যবোধের প্রভাব সুদূরপ্রসারী” – কথাটি ব্যাখ্যা কর। (২)

গ. উদ্দীপকের আলোকে নারীর প্রতি সহিংসতার কারণ ব্যাখ্যা কর। (৩)

ঘ. তুমি কি মনে কর, শ্যামল বাবুর আচরণ দেশের উন্নয়নের অন্তরায়? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও। (৪)


Read More: এসএসসি রসায়ন মডেল টেস্ট ০১

Read More: এসএসসি পদার্থবিজ্ঞান মডেল টেস্ট ০১


SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Model Test 01 PDF Download। SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Model Test 01

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top