SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper

এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় টেস্ট পেপার ২০২৬ পিডিএফ

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper PDF: আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper PDF। এই টেস্ট পেপারে আছে সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন-উত্তর এবং শীর্ষ স্কুলের প্রশ্ন ও উত্তর। এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় টেস্ট পেপার ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক। চলো, শুরু করি!


SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper

১। তন্ময় ও তাওসিফ পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়ে ফরিদপুর জিলা স্কুলে ভর্তি হয়। তন্ময় হোস্টেলে থেকে ঠিকমতো পড়াশোনা না করে বন্ধুর বান্ধবের সাথে বেশিরভাগ সময় আড্ডা দিত। তাওসিফ তার বাবা-মায়ের তত্ত্বাবধানে থেকে পড়াশোনা করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে ফরিদপুর মেডিকেলে পড়াশোনা করছে। তন্ময় কিছু বখাটে ছেলেদের সাথে মিশে সিগারেট খাওয়া থেকে শুরু করে আরও নানা অপকর্মে লিপ্ত হয়। প্রধান শিক্ষক তার নানাবিধ অপকর্মের জন্য ছাড়পত্র দিতে বাধ্য হন।

ক. মিথস্ক্রিয়া কাকে বলে?
খ. শিশুর সামাজিকীকরণে “অন্তরঙ্গ বন্ধুদল” গুরুত্বপূর্ণ কেন?
গ. তাওসিফের সুন্দর ভবিষৎ নির্মাণে সামাজিকীকরণের কোন মাধ্যমটি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে? ব্যাখ্যা কর।
ঘ. “শিশুর সামাজিকীকরণে পড়ার সাথি ও খেলার সাথির ভূমিকা ব্যাপক।”- উক্তিটির তন্ময়ের ক্ষেত্রে মূল্যায়ন কর।

২। মুক্তিযুদ্ধের সময় সাব্বির সেনাবাহিনীর একজন চৌকস অফিসার ছিলেন। ১৯৭৫ সালের পর তিনি নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন। দেশের রাষ্ট্রপতির পদে আসীন হয়ে তিনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে কিছু সংস্কার করেন। পরবর্তীতে তিনি নিজেই একটি দল গঠন করে সামরিক শাসন থেকে গণতান্ত্রিক ধারায় দেশকে পরিচালনা করেন।

ক. ‘খালকাটা’ কর্মসূচির উদ্যোক্তা কে?
খ. ১৯৮১-১৯৯০ইং সময়কালে সাধারণ মানুষের বিক্ষোভের কারণ কী ছিল?
গ. তোমার পাঠ্যবইয়ের কোন চরিত্রটি সাব্বিরের সাথে সাদৃশ্যপূর্ণ? সাব্বির অন্তঃসারশূন্য ভঙ্গুর ধ্বংসপ্রায় রাষ্ট্রটিকে কীভাবে গণতান্ত্রিক ধারায় রূপ দিলেন তা পাঠ্যপুস্তকের আলোকে তুলে ধর।
ঘ. দেশটিকে মূলধারায় পরিচালনার জন্য সাব্বির কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

৩। জুবায়ের ক্যানবেরায় পড়াশোনা শেষে বসবাস (৩৫° দক্ষিণ অক্ষরেখা ও ১৫০০ পূর্ব দ্রাঘিমা রেখা) শুরু করেছে। তার বাবা মোঃ ইদ্রিস আলী ২২ অক্টোবর তারিখে ঢাকা থেকে (২৩.৫° উত্তর অক্ষরেখা ও ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা) স্থানীয় সময় সকাল ৬টায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আগামী ২৫শে ডিসেম্বর সে তার বাবাকে ক্যানবেরা বেড়াতে আমন্ত্রণ জানায়।

ক. প্রতিপাদ স্থান কাকে বলে?
খ. প্রমাণ সময় জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
গ. ক্যানবেরার স্থানীয় সময় কয়টায় জনাব ইদ্রিস আলি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন?
ঘ. জনাব মোঃ ইদ্রিস আলি ক্যানবেরা বেড়াতে যাওয়ার সময় কি সঙ্গে গরম পোশাক নিয়ে যাবেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৪। প্রথম অংশ: কাজী এহসানের দাদার ২৫০ বিঘা ফসলি জমি ছিল। তার পিতা এখন অল্প পরিমাণ জমির মালিক। এভাবে চলতে থাকলে এহসানের জমির পরিমাণ আরও কমে যেতে পারে ভেবে সে মর্মাহত হলো। দ্বিতীয় অংশ: তাকরিম গত ছুটিতে কুমিল্লায় বেড়াতে যায়। সেখানে সে কিছু পাহাড় পরিদর্শন করে দেখল যে, মাটির রং লালচে ধরনের।

ক. টেকটনিক প্লেট কী?
খ. বরেন্দ্র ভূমি কীভাবে সৃষ্টি হয়েছিল? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের দ্বিতীয় অংশ তাকরিমের ভ্রমণকৃত এলাকা ভূপ্রকৃতির দিক থেকে কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের প্রথম অংশে কাজী এহসানের মর্মাহত হওয়ার পিছনে জনবসতির বিস্তারই দায়ী।”- বিশ্লেষণ কর।

৫। প্রেক্ষাপট-১: যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় পরিচালিত একটি দেশের ‘ক’ অঞ্চল দ্বারা ‘খ’ অঞ্চলের মানুষ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হতে থাকে। একপর্যায়ে একটি নির্বাচনে একটি বিশেষ দলকে শোচনীয়ভাবে পরাজিত করার জন্য কয়েকটি দল মিলে একটি জোট গঠন করে। নির্বাচনে এ জোট নিরঙ্কুশ বিজয় লাভ করে। SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper
প্রেক্ষাপট-২: রিফাত তার বড় বোন নিশাতের বিয়ের কার্ড ইংরেজিতে ছাপিয়ে আনলে তার বাবা এটা দেখে দুঃখ প্রকাশ করেন। তিনি রিকাতকে একটি আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বিয়ের কার্ডটি পুনরায় বাংলায় ছাপিয়ে আনতে বলেন।

ক. বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে?
খ. আইয়ুব খান মৌলিক গণতন্ত্র চালু করেন কেন? ব্যাখ্যা কর।
গ. প্রেক্ষাপট-১ এ কোন নির্বাচনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. প্রেক্ষাপট-২ এ উল্লিখিত আন্দোলনটি বাঙালিদের মধ্যে ঐক্য ও স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে- বক্তব্যটি বিশ্লেষণ কর।

৬। রাতুল তার বাবার সাথে ঢাকা থেকে বিমানে পাকিস্তানের পেশোয়ার শহরে গেল। ঢাকা ও পেশোয়ারের দ্রাঘিমা যথাক্রমে ৯০° পূর্ব ও ৫৬০ ৪৫ পূর্ব। রাতুলরা যখন রওনা দিয়েছিল তখন ঢাকার সময় দুপুর ১২:০০ টা ছিল। পেশোয়ারে গিয়ে রাতুলের বাবা বললেন, আমাদের দেশের সাথে এই দেশের স্থানীয় সময়ের পার্থক্য আছে। রাতুল তার বাবাকে বলল, যদি স্থানীয় সময়ের পার্থক্যের সঙ্গে সপ্তাহের দিন বা বার নিয়েও গরমিল হয় তখন কী হবে? উত্তরে বাবা বললেন, একটি বিশেষ রেখা ব্যবহার করে এ সমস্যা সমাধান করা যায়।

ক. গ্রহ কাকে বলে?
খ. প্রত্যেক দেশের জন্য প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রাতুলরা ঢাকা থেকে রওনা দেওয়ার সময় পেশোয়ারের স্থানীয় সময় কত ছিল? নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের রাতুলের বাবার শেষ কথাটির যৌক্তিকতা মূল্যায়ন কর।

৭। ‘ক’ একটি স্বাধীন রাষ্ট্র। প্রতিবেশী একটি রাষ্ট্র ‘ক’ রাষ্ট্রের ওপর আক্রমণ করলে ‘ক’ রাষ্ট্র তার বিশেষ ক্ষমতাবলে প্রতিবেশী রাষ্ট্রের আক্রমণ প্রতিহত করল। অন্যদিকে, ‘খ’ একটি সদ্য স্বাধীন রাষ্ট্র। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত হয়ে ‘খ’ রাষ্ট্র প্রতিরক্ষাবাহিনী, পুলিশ ও অন্যান্য আধা-সামরিক বাহিনী গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে। SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper

ক. অ্যারিস্টটল নাগরিকের সংজ্ঞায় কী বলেছেন?

খ. রাষ্ট্রীয় ঐতিহ্য তুলে ধরা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘ক’ রাষ্ট্রের ঘটনায় রাষ্ট্রের কোন উপাদান ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. রাষ্ট্রের অস্তিত্ব ও স্বাধীনতা রক্ষায় ‘খ’ রাষ্ট্রের কাজের ভূমিকা মূল্যায়ন কর।

৮। ‘ক’ নামক দেশে সরকারি উদ্যোগে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যেমন রয়েছে তেমনি বেসরকারিভাবে রপ্তানি এলাকা স্থাপিত হয়েছে। অন্যদিকে, ‘খ’ নামক দেশে ব্যক্তিগত উদ্যোগে সম্পত্তি অর্জন করা যায়। তবে ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী নির্ধারিত পরিমাণ অর্থ বা সম্পদ থাকলে তার একটি নির্ধারিত অংশ দরিদ্র জনগণের মাঝে বণ্টন করতে হয়।

ক. শ্রম কাকে বলে?
খ. বাতাস সম্পদ নয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ‘ক’ রাষ্ট্রে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? বাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ‘ঘ’ রাষ্ট্রে কল্যাণমুখী ও শোষণহীন প্রক্রিয়া অনুসরণ করা হয়। বক্তব্যটি বিশ্লেষণ কর।

৯। মিরাজ চৌধুরী তার দেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত। তার এই পেশাগত কাজের জন্য তার পরিবার ভীষণ গর্বিত। কারন প্রতিষ্ঠানটি দেশের সকল ধরনের নির্বাচন স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালনা করে।

ক. অষ্টাদশ শতকের গনতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে কোন দেশকে ধরা হয়?
খ. রাজনৈতিক দল বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে উক্ত সংস্থার কার্যাবলি আলোচনা কর।
ঘ. উদ্দীপকে আলোচিত সংস্থাটি কীভাবে এই স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষতা বজায় রাখতে পারে? বিশ্লেষণ কর।

১০। জনাব রহমান X দেশে বসবাস করেন। তার দেশে যে অর্থব্যবস্থা প্রচলিত সেখানে দাম ও সামর্থ্যের ওপর ভিত্তি করে ক্রেতার পছন্দ ও উদ্যোক্তার বিনিয়োগ স্থির হয়। অপরদিকে, তার বন্ধু জামিল Y দেশে চাকরির সুবাদে কর্মরত, যেখানে সামাজিকভাবে প্রয়োজনীয় দ্রব্যাদি নির্বাচন ও ক্রয়ের ব্যাপারে ভোক্তার স্বাধীনতা বিদ্যমান। SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper

ক. বাহ্যিকতা কী?
খ. ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে কেন মুক্তবাজার অর্থনীতি বলা হয়?
গ. উদ্দীপকে X দেশে কোন অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “X দেশে বিদ্যমান অর্থব্যবস্থা হতে Y দেশে বিদ্যমান অর্থব্যবস্থা ভিন্ন।”-বিশ্লেষণ কর।

১১। জনাব হাসান একজন তৈরি পোশাক শিল্প কারখানার মালিক। তিনি তার কারখানায় উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করেন এবং রপ্তানির জন্য করও প্রদান করে থাকেন। এছাড়া বছরে একবার সরকারকে তার আয়ের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে পরিশোধ করেন, যা সরকারের আয়ের অন্যতম একটি উৎস। ব্যবসায়ের প্রয়োজনে তিনি এমন একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন, যা মূলত: স্বল্প মেয়াদি ঋণ সরবরাহ করে থাকে।

ক. কর রাজস্ব কাকে বলে?

খ. দারিদ্র্য বিমোচনে বিশেষায়িত ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত হাসান সাহেবের প্রদানকৃত করই কি সরকারের আয়ের একমাত্র উৎস? ব্যাখ্যা কর।
ঘ. জনাব হাসান যে প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য কার্যাবলি বিশ্লেষণ কর।


আরো পড়ুন:

এসএসসি বাংলা ২য় পত্র টেস্ট পেপার

এসএসসি বাংলা ১ম পত্র টেস্ট পেপার

এসএসসি হিসাববিজ্ঞান টেস্ট পেপার



১২। রাতুল ও তার মা-বাবা শহরে থাকে। সে অবসরে ইউটিউব দেখে আর ভিডিও গেম খেলে। তার চাচাতো ভাই সোহাগ গ্রামে মা-বাবা ও দাদা-দাদির সাথে থাকে। অবসরে সে বায়োজ্যেষ্ঠদের সহযোগিতা করে।

ক. সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
খ. সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. রাতুল যে ধরনের পরিবারে বাস করছে তার সংখ্যা দিন দিন বাড়ছে-ব্যাখ্যা কর।
ঘ. ‘রাতুল ও সোহাগের সামাজিকীকরণ প্রক্রিয়া ভিন্ন প্রকৃতির’- বিশ্লেষণ কর।

১৩। শিমুল একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে যেয়ে দেখল যে, ঘুষ, স্বজন প্রীতি ছাড়া চাকরি পাওয়া যায় না। এসব দেখে সে ধীরে ধীরে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।

ক. AIDS-এর পূর্ণরূপ কী?
খ. সামাজিক নৈরাজ্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন সামাজিক সমস্যা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সমস্যা প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন- বিশ্লেষণ কর।

১৪। দৃশ্যকল্প-১: জনাব কামাল বাসে করে বেড়াতে যাচ্ছিলেন। পথে তার বাসটি দুর্ঘটনায় পতিত হয় এবং তিনি আহত হয়ে পঙ্গু হয়ে যান। SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper pdf
দৃশ্যকল্প-২: জনাব জামাল বাসে উঠে দেখতে পান যে হেলপারের বয়স ১২/১৩ বছর। তিনি বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হন। এটি আইন বিরোধী কাজ।

ক. HIV-এর পূর্ণরূপ কী?
খ. সামাজিক নৈরাজ্য বলতে কী বোঝায়?
গ. দৃশ্যকল্প-২-এ বর্ণিত সমস্যাটি কেন সমাজের জন্য ক্ষতিকর? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-১-এ বর্ণিত সামাজিক সমস্যাটি রাষ্ট্রীয় ও পারস্পরিক জীবনে কীরূপ প্রভাব ফেলে? মূল্যায়ন কর।

১৫। নির্বাচন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আজমল হোসেন বলেন, “এটি পাকিস্তান আমলের নির্বাচন যাতে চারটি দল সম্মিলিতভাবে অংশগ্রহণ করে জয়ী হয় এবং তারা সরকার গঠন করে।” তিনি আরেকটি নির্বাচনের কথাও উল্লেখ করে বলেন, “এটি এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন এবং এ নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল বিপুল ভোটে বিজয়ী হন।” SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper

ক. তমদ্দুন মজলিস কী?
খ. ৬ দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কেন?

গ. উদ্দীপকের শুরুতে কোন নির্বাচনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের ২য় নির্বাচনটি ছিল বাংলাদেশের অভ্যুদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান”- সপক্ষে যুক্তি দাও।

১৬। বিভব ও তার বাবা টেলিভিশনে একটি প্রামাণ্যচিত্রে দেখতে পায় ‘ক’ দেশকে তার প্রতিবেশী দেশ যুদ্ধের মাধ্যমে দখলের চেষ্টা চালাচ্ছে। ফলে একটি আন্তর্জাতিক সংস্থা উক্ত দেশকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করে। বিভবের বাবা তাকে বলে, উক্ত সংস্থায় বাংলাদেশের অনেকেই একটি বিশেষ বাহিনীর সদস্য হিসেবে কাজ করে বিশ্বে প্রশংসা অর্জন করেছে।

ক. সিডও-এর পূর্ণরূপ লেখ।
খ. ইউনিফেম গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. বিশ্বশান্তি রক্ষায় উদ্দীপকে উল্লিখিত বাহিনীর অবদান মূল্যায়ন কর।

১৭। বাংলাদেশ সরকার ২০০২ সালের জানুয়ারি মাস থেকে পলিথিনের উৎপাদন, পরিবহণ, মজুদ ও ব্যবহারকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করে। পলিথিন অপচনশীল বলে মাটির উর্বরা শক্তিকে বিনষ্ট করে, খাদ্যসামগ্রীতে পলিথিনের ব্যবহারে ক্যান্সার, চর্মরোগসহ নানা রোগের প্রাদুর্ভাব ঘটায় এবং এ রকম আরও বিভিন্ন সমস্যার কারণে পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ইদানিং আবার পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা পৃথিবীর জন্য মাকে হুমকির কারণ।

ক. MDG-এর পূর্ণরূপ লেখ।
খ. সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে এসডিজি অর্জনের কোন চ্যালেঞ্জকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে পলিথিনের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে কঠিন করে তুলবে’- তুমি কি এ ব্যাপারে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

১৮। সুবাহ খুলনায় বসবাস করে। গ্রীষ্মের ছুটিতে নানাবাড়ি বগুড়ায় বেড়াতে গিয়ে লক্ষ করে সেখানকার ভূমিরূপ তার নিজের এলাকার মতো নয়। আবার, বনভূমির মধ্যেও বেশকিছু পার্থক্য দেখতে পায়। তার এলাকায় সুন্দরী, গরান, গোলপাতা ইত্যাদি বৃক্ষ জন্মে। SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper

ক. ভূমিকম্প কাকে বলে?
খ. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।
গ. সুবাহার নানাবাড়ির ভূমিরূপের বর্ণনা দাও।
ঘ. “সুবাহর জেলায় গড়ে উঠা বনভূমির অনুরূপই সারাদেশের বনভূমি”-তুমি কি একমত? সপক্ষে যুক্তি দাও।

১৯। তথ্য কণিকা-১: এটি একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল, যা ৩৪ জন ব্যক্তির ১০ মাসের নিরলস প্রচেষ্টার ফসল।
তথ্য কণিকা-২: মিছিলে খালি গায়ে এক যুবক যার পিঠে লেখা ‘গণতন্ত্র মুক্তি পাক’ এবং বুকে লেখা ‘স্বৈরাচার নিপাত যাক’।

ক. মুক্তিফৌজ কাকে বলে?
খ. মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের গঠন বর্ণনা কর।
গ. তথ্য কণিকা-১-এ উল্লিখিত দলিলটি প্রণয়নের পটভূমি ব্যাখ্যা কর।
ঘ. তথ্য কণিকা-২-এ বর্ণিত ঘটনাটিই কী গণতন্ত্রের পুনঃযাত্রার একমাত্র নিয়ামক ছিল? সপক্ষে যুক্তি দাও?

২০। মনির ও আবির যমুনার পাড়ে বসে গল্প করছিল। মনির এক পর্যায়ে জানল, প্রায় দুশো বছর আগে সংঘটিত একটি প্রাকৃতিক দুর্যোগের ফলে এ নদীটির সৃষ্টি হয়েছিল এবং চার হাজার বছরে উক্ত দুর্যোগের ধ্বংসলীলায়  ১.৫০ কোটি লোক মারা যায়।

ক. লালমাই পাহাড় কোথায়?
খ. বরেন্দ্রভূমি সৃষ্টি হয়েছিল কীভাবে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত নদীটির পটভূমি গতিপথ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রাকৃতিক দুর্যোগটি মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? তোমার মতামত দাও।


SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper pdf Question Download

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper PDF Question with Answer Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top