SSC Civics Model Test 01

SSC পৌরনীতি ও নাগরিকতা মডেল টেস্ট ০১ (PDF)

SSC Civics Model Test 01 পিডিএফ ডাউনলোড করুন। বোর্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী এই মডেল টেস্টটি প্রস্তুত করা হয়েছে। ২০২৬ সালের নতুন কারিকুলাম অনুসারে এতে রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন ৩০ নম্বর, সৃজনশীল ৫০ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন ২০ নম্বর।


SSC Civics Model Test 01

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. ‘পৌরনীতি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

(ক) গ্রিক

(খ) ল্যাটিন

(গ) ইংরেজি

(ঘ) স্প্যানিশ

২. পরিবার মানুষের—

(ক) শাশ্বত বিদ্যালয়

(খ) স্কুল

(গ) কলেজ

(ঘ) শিক্ষালয়

৩. সভ্য জীবনযাপনের একটি আদর্শ স্থান হলো—

(ক) সমাজ

(খ) রাষ্ট্র

(গ) গ্রাম

(ঘ) পরিবার

৪. কোনটি ব্যক্তির মর্যাদা?

(ক) নেতৃত্ব

(খ) নাগরিকতা

(গ) ভালো ব্যবহার

(ঘ) সম্পদ

নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:

বাংলাদেশের অধিবাসী পলাশ ওমানে কর্মরত অবস্থায় নাইজেরিয়ার মেয়েকে বিবাহ করেন। ওমান থেকে স্ত্রীকে নিয়ে আমেরিকার একটি জাহাজে নাইজেরিয়া যাওয়ার পথে তাদের ছেলে আশিকের জন্ম হয়।

৫. পলাশের স্ত্রী নাগরিকত্ব লাভ করবে—

(ক) বাংলাদেশ ও ওমানের

(খ) ওমান ও নাইজেরিয়ার

(গ) বাংলাদেশ ও নাইজেরিয়ার

(ঘ) বাংলাদেশ ও আমেরিকার

৬. পলাশের ছেলে আশিক নাগরিকত্ব লাভ করবে—

i. বাংলাদেশের

ii. নাইজেরিয়ার

iii. আমেরিকার

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

৭. আইনের উৎসের ভিত্তিতে আইন কত প্রকার?

(ক) ৪

(খ) ৫

(গ) ৬

(ঘ) ৯

৮. স্বাধীনতার রূপ কয়টি?

(ক) তিনটি

(খ) চারটি

(গ) পাঁচটি

(ঘ) ছয়টি

৯. সাধারণত ফৌজদারি আইন যেসব ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে—

i. আইনশৃঙ্খলা রক্ষার্থে

ii. ব্যক্তির অধিকার নিশ্চিত করতে

iii. দণ্ড হ্রাস করতে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১০. অর্থনীতির ভিত্তিতে গঠিত রাষ্ট্র কোনটি?

(ক) সমাজতান্ত্রিক

(খ) একনায়কতান্ত্রিক

(গ) গণতান্ত্রিক

(ঘ) এককেন্দ্রিক

১১. গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার মালিক কে?

(ক) রাষ্ট্র

(খ) সরকার

(গ) জনগণ

(ঘ) প্রশাসন

১২. যুদ্ধাংদেহী মনোভাব পোষণ করে কে সারা পৃথিবীতে ধ্বংস ডেকে এনেছিলেন?

(ক) হিটলার

(খ) আব্রাহাম লিংকন

(গ) ই এম হোয়াইট

(ঘ) মুসোলিনী

১৩. আলাপ-আলোচনার মাধ্যমে কোন দেশের সংবিধান গড়ে ওঠে?

(ক) রাশিয়া

(খ) চীন

(গ) ব্রিটেন

(ঘ) যুক্তরাষ্ট্র

১৪. লিখিত সংবিধানের বৈশিষ্ট্য হলো—

i. সুস্পষ্টতা

ii. প্রগতির সহায়ক

iii. স্থিতিশীলতা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও iii

(খ) ii ও iii

(গ) i ও ii

(ঘ) i, ii ও iii

১৫. বিশ্বের সকল রাষ্ট্রেই কোনটি আছে?

(ক) সমাজতন্ত্র

(খ) একনায়কতন্ত্র

(গ) গণতন্ত্র

(ঘ) সংবিধান

১৬. জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নির্বাচিত হন কে?

(ক) প্রধানমন্ত্রী

(খ) রাষ্ট্রপতি

(গ) স্পিকার

(ঘ) ডেপুটি স্পিকার

নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:

মিলন তার দাদা, মা-বাবা এবং চাচার সাথে থাকে। তার দাদা তাদের পরিবারের প্রধান। কিন্তু তার বাবা পরিবারের সব কাজকর্ম করে থাকেন। যেকোনো কর্মচারী নিয়োগে তিনি সিদ্ধান্ত নেন। তার দাদা শুধু তাতে সম্মতি প্রদান করেন।

১৭. উদ্দীপকে মিলনের বাবার সাথে মিল রয়েছে কার?

(ক) প্রধানমন্ত্রী

(খ) রাষ্ট্রপতি

(গ) মন্ত্রী

(ঘ) সচিব

১৮. উদ্দীপকে মিলনের পরিবারটির সাথে যে সরকারব্যবস্থার মিল রয়েছে তার মাধ্যমে—

i. দায়িত্বশীল সরকার গঠিত হবে

ii. ক্ষমতাসীন দল ও বিরোধী দল মিলে সমস্যার সমাধান করতে হবে

iii. জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১৯. রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?

(ক) নেতৃত্ব তৈরি

(খ) সামাজিক ঐক্য প্রতিষ্ঠা

(গ) ক্ষমতা লাভ

(ঘ) নির্বাচনী কর্মসূচি বাস্তবায়ন

২০. জনমত গঠনের মাধ্যম কোনটি?

(ক) রাজনৈতিক দল

(খ) সংঘ

(গ) সরকার

(ঘ) রাষ্ট্র

২১. ‘আওয়ামী মুসলিম লীগ’ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয় কত সালে?

(ক) ১৯৪৯

(খ) ১৯৫৫

(গ) ১৯৫৯

(ঘ) ১৯৬৭

২২. ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর?

(ক) ৩ বছর

(খ) ৪ বছর

(গ) ৫ বছর

(ঘ) ৬ বছর

২৩. উপজেলা পরিষদের আয়ের উৎস—

i. ধার্যকৃত কর

ii. রেট

iii. টোল

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

২৪. জেলা পরিষদে সংরক্ষিত কত জন মহিলা সদস্য রয়েছে?

(ক) ৩ জন

(খ) ৪ জন

(গ) ৫ জন

(ঘ) ৬ জন

২৫. আমাদের দেশে কারা বেশি সন্তান জন্মদান করে?

(ক) কৃষক

(খ) শ্রমিক

(গ) দরিদ্র লোক

(ঘ) উপজাতি

নিচের উদ্দীপকটি পড় এবং ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :

রহিম সাহেব দরিদ্র ঘরের সন্তান। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেন। কিন্তু প্রচলিত মজুরিতে চাকরি লাভে ব্যর্থ হন।

২৬. রহিম সাহেবের কর্মসংস্থানের ব্যর্থতা কোন ধরনের সমস্যাকে চিহ্নিত করে?

(ক) বেকারত্ব

(খ) বাস্তবমুখী শিক্ষা

(গ) অর্থনৈতিক

(ঘ) জনসংখ্যা

২৭. অনুচ্ছেদে বর্ণিত সমস্যা সমাধানে প্রয়োজন—

i. শিক্ষার প্রসার

ii. কর্মসংস্থান সৃষ্টি

iii. দক্ষ জনশক্তি তৈরি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

২৮. জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বছরে কয়বার অধিবেশন হয়?

(ক) একবার

(খ) দুবার

(গ) তিনবার

(ঘ) চারবার

২৯. বাংলাদেশ প্রথম শান্তি মিশনে সেনা পাঠায় কত সালে?

(ক) ১৯৮৮ সালে

(খ) ১৯৯১ সালে

(গ) ১৯৯৯ সালে

(ঘ) ২০০২ সালে

৩০. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন কোনটি?

(ক) জাতিসংঘ

(খ) ওআইসি (OIC)

(গ) সার্ক

(ঘ) কমনওয়েলথ

সৃজনশীল অংশ

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)

যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও :

১. রাষ্ট্রের প্রতি আমাদের অধিকার ও কর্তব্য উল্লেখ কর।

২. প্রকৃতির রাজ্য থেকে বেরিয়ে মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে— এ কথার অর্থ কী?

৩. নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি ও কী কী?

৪. ‘তথ্য অধিকার আইন’ সম্পর্কে সংক্ষেপে লেখ।

৫. আইনের শাসনের অর্থ সংক্ষেপে লেখ।

৬. সাম্য ও স্বাধীনতা কীভাবে পরস্পর নির্ভরশীল?

৭. গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি হয় কেন?

৮. কল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে ধারণা দাও।

৯. উত্তম সংবিধানের সংশোধন পদ্ধতি উল্লেখ কর।

১০. মৌলিক অধিকার বলতে কী বোঝায়?

১১. বাংলাদেশের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্পর্কে লেখ।

১২. গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বহুদলীয় ব্যবস্থা প্রয়োজন কেন?

১৩. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সংজ্ঞা দাও।

১৪. নারী নির্যাতন সম্পর্কে ধারণা দাও।

১৫. জাতিসংঘ সচিবালয় এর গঠন সংক্ষেপে বর্ণনা দাও।

সৃজনশীল প্রশ্ন (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১। নীরব তাঁর স্ত্রী, সন্তান, মা-বাবা, ভাই-বোন নিয়ে গ্রামে একত্রে বসবাস করেন। অন্যদিকে নিরবের বন্ধু শিশির তাঁর সন্তানকে একটি ভালো স্কুলে পড়ানোর জন্য সপরিবারে শহরে চলে আসেন। অবসর সময়ে শিশির তার স্ত্রী সন্তানকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান, কেনাকাটা করেন।

(ক) পৌরনীতি কাকে বলে?

(খ) মানুষ সমাজে বাস করে কেন?

(গ) শিশিরের পরিবারের অবসর সময়ের কর্মকাণ্ড পরিবারের কোন ধরনের কাজ? ব্যাখ্যা কর।

(ঘ) উদ্দীপকের ‘নীরবের পরিবার ও শিশিরের পরিবারের মধ্যে কোনটি অধিক জনপ্রিয়? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

২। জনাব মামুন বাংলাদেশের নাগরিক। তিনি উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রে গমন করেন এবং আবেদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। পরবর্তীতে তিনি মিতা নামের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে বিয়ে করেন। তাদের ১ম সন্তান ব্রিটেনে জন্ম নিলেও ২য় সন্তান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে।

(ক) নাগরিকতা কী?

(খ) নৈতিক অধিকার বলতে কী বোঝায়?

(গ) উদ্দীপকে উল্লিখিত মামুন সাহেবের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের ধরন ব্যাখ্যা কর।

(ঘ) “মামুন ও মিতা”— দম্পতির ১ম সন্তান ও ২য় সন্তানের নাগরিকত্বের ধরন কি একই রকম হবে? তোমার যুক্তির আলোকে বিশ্লেষণ কর।

৩। জসিম এলাকার প্রভাবশালী দুষ্ট প্রকৃতির ব্যক্তি। বিষ প্রয়োগে সে গ্রামের নিরীহ কৃষক ছলিমের পুকুরের মাছ মেরে ফেলে। ছলিম আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়ে এর প্রতিকার চায়, কিন্তু সে কোনো প্রতিকার পায়নি বরং জেল জুলুমের শিকার হয়।

(ক) রুজভেল্ট কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

(খ) রাজনৈতিক স্বাধীনতা কী? ব্যাখ্যা কর।

(গ) ছলিম কোন অধিকার থেকে বঞ্চিত— ব্যাখ্যা কর।

(ঘ) আইনের শাসনের অভাবেই ছলিমের মতো সাধারণ মানুষের এ পরিণতি— উক্তিটির মূল্যায়ন কর।

৪। ‘ক’ রাষ্ট্রের সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়। সে রাষ্ট্রে একটি মাত্র রাজনৈতিক দল বিদ্যমান এবং সরকারপ্রধানের আদেশই আইন। অন্যদিকে, ‘খ’ রাষ্ট্রের সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করে।

(ক) গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে?

(খ) গণতন্ত্র সফল করার উপায়গুলো ব্যাখ্যা কর।

(গ) ‘ক’ রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।

(ঘ) “‘খ’ রাষ্ট্রে অধিক নাগরিক সুবিধা বিদ্যমান”— তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৫। ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি কোনো চলচ্চিত্র উৎসবে সমালোচকদের ভূয়সী প্রশংসা লাভ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। ছবিটির পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ দেশে ফিরে এমন একজন ব্যক্তিত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন যিনি শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি এবং আলঙ্কারিক প্রধান। সরকারের সব শাসনসংক্রান্ত কাজ তাঁর নামে পরিচালিত হয় এবং তিনি দেশের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে নানা পরামর্শ প্রদান করেন।

(ক) শাসন বিভাগের অপর নাম কী?

(খ) প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কেন? বুঝিয়ে লেখ।

(গ) উদ্দীপকে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ দেশে ফিরে কার সাথে সাক্ষাৎ করেছেন? ব্যাখ্যা কর।

(ঘ) “দেশের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে পরামর্শ প্রদান করাই উক্ত ব্যক্তির একমাত্র কাজ”— তুমি কি এ উক্তির সাথে একমত? মতামত দাও।

৬। তাহের সাহেব একটি সংগঠনের সদস্য। তাঁর সংগঠন বিভিন্নভাবে সরকারের সমালোচনা করে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটির উদ্দেশ্য সরকারের ভুলত্রুটি জনগণের সামনে তুলে ধরা এবং আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করা।

(ক) নির্বাচকমণ্ডলী কাকে বলে?

(খ) এক ব্যক্তি এক ভোট বলতে কী বোঝ?

(গ) উদ্দীপক অনুযায়ী তাহের সাহেবের সংগঠনটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।

(ঘ) তাহের সাহেবের সংগঠনটি কীভাবে জনগণের অধিকার নিশ্চিত করতে পারে? মতামত দাও।

৭। আয়শা ও মিতা দুই জা। আয়শা গ্রামের স্কুলে চাকরি করে। তার দুই সন্তান। মিতা গৃহস্থালির কাজ করে। তার চারটি সন্তান। প্রায়ই স্বামীর সাথে মিতার ঝগড়াবিবাদ লেগে থাকে।

(ক) জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?

(খ) গ্রামীণ সমাজে নারীর পিছিয়ে থাকার একটি কারণ ব্যাখ্যা কর।

(গ) আয়শার কম সন্তান হওয়ার পেছনে কী কারণ কাজ করছে? ব্যাখ্যা কর।

(ঘ) “মিতার বেশি সন্তান হওয়ার পেছনে অসচেতনতাই দায়ী”— তুমি কি একমত? যুক্তি দাও।

৮। কিছুদিন পূর্বে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি প্রতিষ্ঠানের অধিবেশনে যোগদানের জন্য আমেরিকা গমন করেন যে প্রতিষ্ঠানটির সদস্য লাভ করেছিল ১৯৭৪ সালে। বাংলাদেশ ঐ প্রতিষ্ঠানটির সনদের নিয়মকানুন মেনে চলে এবং বিশ্বের ১৯৩টি দেশ এ প্রতিষ্ঠানটির সদস্য।

(ক) হেগ শহর কোন দেশে অবস্থিত?

(খ) ‘লীগ অব নেশনস’ কথাটি বুঝিয়ে বল।

(গ) মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিষ্ঠানের অধিবেশনে যোগদান করেছিলেন ওই ধরনের একটি প্রতিষ্ঠানে বাংলাদেশের সদস্যপদ লাভের ইতিহাস বর্ণনা কর।

(ঘ) উক্ত প্রতিষ্ঠান সৃষ্টির পেছনে রয়েছে ব্যাপক ইতিহাস— পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।


Read More: SSC Accounting Model Test 01

Read More: SSC Higher Math Model Test 01


SSC Civics Model Test 01 পিডিএফ ডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top