আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন

আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রের আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDFDownload। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন।


আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

১। আবু জাফর ওবায়দুল্লাহ কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ খ্রিষ্টাব্দের ৮ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।

২। আবু জাফর ওবায়দুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন।

৩। আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?

উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

৪। আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?

উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৭৯ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

৫। আবু জাফর ওবায়দুল্লাহ মৃত্যুবরণ করেন কবে?

উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ মৃত্যুবরণ করেন ২০০১ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ।

৬। পলিমাটির সৌরভ কার করতলে ছিল?

উত্তর: পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল।

৭। কে কবি এবং কবিতার কথা বলতেন?

উত্তর: কবির পূর্বপুরুষগণ কবি এবং কবিতার কথা বলতেন।

৮। কে আজন্ম ক্রীতদাস থেকে যাবে?

উত্তর: যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।

৯। প্রবহমান নদীর কথা কে বলতেন?

উত্তর: কবির মা প্রবহমান নদীর কথা বলতেন।

আরো পড়ুন: এইচএসসি আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১০। কে ক্রীতদাস ছিল?

উত্তর: কবির পূর্বপুরুষ ক্রীতদাস ছিল।

১১। প্রবহমান নদী কাকে পুরস্কৃত করে?

উত্তর: যে মৎস্য লালন করে, তাকে প্রবাহমান নদী পুরস্কৃত করে।

১২। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে?

উত্তর: যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে।

১৩। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে কী তাকে সশস্ত্র করবে?

উত্তর: যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে তাকে ইস্পাতের তরবারি সশস্ত্র করবে।

১৪। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কী?

উত্তর: সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা।

১৫। ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘কিংবদন্তি’ শব্দের অর্থ জনশ্রুতি।

১৬। ‘শ্বাপদ’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘শ্বাপদ’ শব্দের অর্থ হিংস্র মাংসাশী শিকারি জীব।

১৭। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কী ঘোষিত হয়েছে?

উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ঘোষিত হয়েছে ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তি।

১৮। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি গদ্য ছন্দে রচিত।

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র অর্ধাঙ্গী প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন

১৯। ‘অভিনবত্ব’ কী নির্মাণের শর্ত?

উত্তর: ‘অভিনবত্ব’ চিত্রকল্প নির্মাণের শর্ত।

২০। ‘কিংবদন্তি’ শব্দবন্ধটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কীসের প্রতীক?

উত্তর: ‘কিংবদন্তি’ শব্দবন্ধটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে।

২১। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে?

উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় রক্তজবা ফুলের নাম উল্লেখ আছে।

২২। কার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল?

উত্তর: কবির পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।

২৩। পূর্বপুরুষেরা অতিক্রান্ত কোন পাহাড়ের কথা বলতেন?

উত্তর: কবির পূর্বপুরুষেরা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন।

২৪। কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়?

উত্তর: কবিতার মুক্ত শব্দগুলো জিহ্বা থেকে উচ্চারিত হয়।

২৫। কর্ষিত জমির কোনটি কবিতা?

উত্তর: কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।

২৬। কে ঝড়ের আর্তনাদ শুনবে?

উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে।

২৭। দিগন্তের অধিকার থেকে কে বঞ্চিত হবে?

উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।

আরো পড়ুন: এইচএসসি বাংলা অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

২৮। কবির কণ্ঠে উচ্চারিত সত্য কীসের মতো?

উত্তর: কবির কণ্ঠে উচ্চারিত সত্য স্বপ্নের মতো।

২৯। সাঁতার না জানাকে কে ভাসিয়ে রাখে?

উত্তর: প্রবহমান নদী সাঁতার না জানাকে ভাসিয়ে রাখে।

৩০। কে সন্তানের জন্য মরতে পারে না?

উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না।

৩১। কবিতা না শোনা মানুষ হৃৎপিণ্ডে কী ধরে রাখতে পারে না?

উত্তর: কবিতা না শোনা মানুষ হৃৎপিণ্ডে সূর্যকে ধরে রাখতে পারে না।

৩২। পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত কেন?

উত্তর: পূর্বপুরুষের পিঠে অত্যাচারের আঘাত এখনও তাজা রয়েছে বলে তাদের পিঠে রক্তজবার মতো ক্ষত।

৩৩। পূর্বপুরুষেরা অন্যের অধীনে কীভাবে জীবনধারণ করতেন?

উত্তর: পূর্বপুরুষেরা অন্যের অধীনে ক্রীতদাসের মতো জীবনধারণ করতেন।

৩৪। শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে?

উত্তর: যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে।

৩৫। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে কী তাকে সশস্ত্র করবে?

উত্তর: যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে।

৩৬। কবিতায় কী ধরনের সুন্দরের কথা বলা হয়েছে?

উত্তর: কবিতায় সশস্ত্র সুন্দরের কথা বলা হয়েছে।

৩৭। রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণকে কী বলে?

উত্তর: রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণকে কবিতা বলে।

৩৮। কবি পূর্বপুরুষদের মতো কোন কথা বলার প্রত্যাশা করেছেন?

উত্তর: কবি পূর্বপুরুষদের মতো স্বাধীনতার কথা বলার প্রত্যাশা করেছেন।

৩৯। ‘বিচলিত স্নেহ’ শব্দবন্ধের মানে কী?

উত্তর: ‘বিচলিত স্নেহ’ শব্দবন্ধের মানে হলো আপনজনের উৎকণ্ঠা।

৪০। ‘করতল’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘করতল’ শব্দের অর্থ হাতের তালু।

আরো পড়ুন: এইচএসসি বাংলা বানানের নিয়ম

৪১। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটির রচয়িতা কে?

উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটির রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ।

৪২। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

৪৩। ‘অভ্যুত্থান’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘অভ্যুত্থান’ শব্দের অর্থ উত্থান বা জাগরণ।

৪৪। কবিতায় উল্লিখিত জানালাটি কেমন?

উত্তর: কবিতায় উল্লিখিত জানালাটি উজ্জ্বল।

৪৫। কবিতায় কোন ধরনের জমি আবাদের কথা বলা হয়েছে?

উত্তর: পতিত জমি আবাদের কথা বলা হয়েছে।

৪৬। কবিতার রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ কী?

উত্তর: কবিতার রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হলো এর আঙ্গিক বিবেচনা।

৪৭। ‘দিগন্ত’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘দিগন্ত’ শব্দের অর্থ দিকের শেষ সীমা।

৪৮। ‘অতিক্রান্ত’ শব্দের অর্থ কী?

উত্তর: অতিক্রান্ত শব্দের অর্থ অতিক্রম করা হয়েছে এমন।

৪৯। আবু জাফর ওবায়দুল্লাহ কীসের জন্য একুশে পদক পান?

উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ রাষ্ট্রভাষা আন্দোলনবিষয়ক সাহিত্য রচনার জন্য একুশে পদক পান।


এইচএসসি বাংলা ১ম পত্রের আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDFDownload।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top