এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার উত্তরসহ পিডিএফ ডাউনলোড। সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বিগত সালের বোর্ড পরিক্ষার প্রশ্ন ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নপত্র ও উত্তরপত্র একসাথে PDF Download করুন। পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার উত্তরসহ PDF ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।
এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার
১। দৃশ্যকল্প-১: জনাব গনি সাহেব একজন ব্যবসায়ী। তিনি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সকল অধিকার ভোগ করেন। কিন্তু তাঁর ওপর ধার্যকৃত কর তিনি নিয়মিত ও যথাযথভাবে প্রদান করেন না।
দৃশ্যকল্প-২: জামিল সাহেব একজন শিল্পপতি। তিনি সকল নিয়মকানুন মেনে কারখানা পরিচালনা করেছেন। তিনি সমাজের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করেন।
ক. ‘তথ্য অধিকার’ কী?
খ. অর্থনৈতিক অধিকার বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. জনাব গনি সাহেব রাষ্ট্রের প্রতি কোন ধরনের কর্তব্য পালনে ব্যর্থ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের জামিল সাহেব একজন সুনাগরিক- এর সত্যতা যাচাই কর।
২। আলতাফ সাহেব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ায় থাকাকালীন সময়ে দেশে মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য তাঁর সহপাঠীদের সাথে সুসংগঠিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধে তাদের অনেকেই শহিদ হন।
ক. বাংলাদেশের সরকারপ্রধান কে?
খ. ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য লেখ।
গ. আলতাফ সাহেব ও তাঁর সহপাঠীরা মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করেছিলেন এবং তাদের অবদান ব্যাখ্যা কর।
ঘ. “আলতাফ সাহেব ও তাঁর সহপাঠীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান”- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
৩। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন সমস্যা সমাধান ও পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠিত হয়। উক্ত সংস্থাটির সাথে বাংলাদেশের নিবিড় সম্পর্ক। সংস্থাটির উদ্যোক্তা হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার
ক. “The Cream of UN peacekeepers” হিসেবে কারা আখ্যায়িত?
খ. আন্তর্জাতিক আদালত কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত সংস্থাটির সাথে বাংলাদেশের সম্পর্ক সম্বন্ধে যা বলা হয়েছে তার সত্যতা নিরূপণ কর।
৪। ফারিয়া তার গৃহ শিক্ষকের নিকট থেকে সরকারব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করে। সে বুঝতে পারে যে, সরকারব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। নির্বাচিত দলের আস্থাভাজন ব্যক্তি হন সরকারপ্রধান। এই সরকারের দোষের চেয়ে গুণই বেশি। সরকারপ্রধান গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করেন।
ক. যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কখন?
খ. বাংলাদেশের প্রধানমন্ত্রী কীভাবে নিয়োগপ্রাপ্ত হন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত সরকারের গুণাবলি ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত সরকারপ্রধানের ক্ষমতা ও কার্যাবলি বিশ্লেষণ কর।
৫। কিংবদন্তি নেতা আংকেল-হো ১৯৪৫ সালে ২ সেপ্টেম্বর হ্যানয়ের এক জনসভায় ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন। তার নির্দেশমতো সে দেশের মানুষ স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে। আংকেল হো-র মতে নেতার আদর্শে গেরিলা বাহিনী ও মুক্তিফৌজের সাহায্যে দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে ভিয়েতনামের স্বাধীনতা অর্জিত হয়।
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের বর্তমান নাম কী?
খ. অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. আংকেল-হোর ভাষণের সাথে বাংলাদেশের ইতিহাসের কোন ভাষণের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. আংকেল হোর মতো একজন নেতা ছিল বিধায় ভিয়েতনাম স্বাধীনতা লাভকরেছিল। বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে বক্তব্যটি বিশ্লেষণ কর।
৬। ডি. এল স্কুলের ছাত্ররা ফুলের ডালা নিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। সকলে গাইছে আমার ভাইয়ের রক্তে রাঙানো… গানটি। এদিনটি তারা প্রতিবছর স্বতঃস্ফূর্তভাবে পালন করে।
ক. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
খ. অসহযোগ আন্দোলন বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে যে আন্দোলনের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘উক্ত ঘটনা বাঙালিদের মুক্তির চেতনা বেগবান করে’- বিশ্লেষণ কর।
৭। আলী আকবর সাহেবের দেশে জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠ আসন লাভকারী দল সরকার গঠন করে। এই দলের নেতা নির্বাচিত হন প্রধানমন্ত্রী। তিনি অন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেন। তার মন্ত্রিসভা প্রকৃত ক্ষমতার অধিকারী। জনাব হাসান সাহেবের দেশে রাষ্ট্রপ্রধান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। তিনি প্রধান শাসক হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন। এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার
ক. সংসদীয় সরকার কাকে বলে?
খ. কখন সংসদীয় সরকার অস্থিতিশীল হতে পারে?
গ. উদ্দীপকে আলী আকবর সাহেবের সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রীর গুরুত্ব সবচেয়ে বেশি? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে জনাব হাসান সাহেবের রাষ্ট্রের সরকারব্যবস্থা আলী আকবর সাহেবের শাসনব্যবস্থার চাইতে কি উত্তম? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
৮। নিরব তাঁর স্ত্রী, সন্তান, মা-বাবা, ভাই-বোন নিয়ে গ্রামে একত্রে বসবাস করেন। অপরদিকে নিরবের বন্ধু শিশির তাঁর সন্তানকে একটি ভালো স্কুলে পড়ানোর জন্য সপরিবারে শহরে চলে আসেন। অবসর সময়ে শিশির তার স্ত্রী সন্তানকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান, কেনাকাটা করেন।
ক. পৌরনীতি কাকে বলে?
খ. মানুষ সমাজে বাস করে কেন?
গ. শিশিরের পরিবারের অবসর সময়ের কর্মকাণ্ড পরিবারের কোন ধরনের কাজ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের নিরবের পরিবার ও শিশিরের পরিবারের মধ্যে কোনটি অধিক জনপ্রিয়? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৯। ঘটনা-১: আলীম মর্কেটে তার মেয়ের জন্য শীতের কাপড় কেনার সময় তার মেয়ের সমবয়সী অসহায় এক মেয়ের জন্যও একটি শীতের কাপড় কিনে আনলেন। পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার
ঘটনা-২: তামিম চাকরির জন্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গমন করেন। কিছুদিন পর তিনি নাগরিকতা অর্জনের জন্য স্থানীয় এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের দুই বছর পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তানটিও ওই দেশের নাগরিক।
ক. অধিকার কী?
খ. নাগরিকদের আইন মান্য করা কর্তব্য কেন?
গ. ঘটনা-১-এ আলীমের মাঝে সুনাগরিকের কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, জনাব তামিম ও তার কন্যা একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করেছে? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
১০। প্রাপ্তি উচ্চ শিক্ষার জন্য জাপানে গিয়ে লক্ষ করল, সেখানে কেন্দ্র থেকে শাসনব্যবস্থা পরিচালিত হয়। অপরদিকে, তার মামা রফিক সাহেব যে দেশে বসবাস করেন সেখানে কেন্দ্রের পাশাপাশি আঞ্চলিক সরকার ব্যবস্থাও বিদ্যমান। এ ব্যবস্থায় কেন্দ্রের স্বেচ্ছাচারিতা থাকে না এবং স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে।
ক. পুঁজিবাদী রাষ্ট্র কাকে বলে?
খ. আইনের শাসনকে গণতন্ত্রের প্রাণ বলা হয় কেন?
গ. প্রাপ্তির ভ্রমণকৃত দেশটির সরকারব্যবস্থা কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত দুটি সরকার ব্যবস্থার মধ্যে কোনটি বৃহৎ রাষ্ট্রের জন্য অধিক উপযোগী? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
১১। জনাব আরিফ সরকারের নির্বাচিত এমন এক বিভাগের সদস্য যেখানে প্রয়োজন অনুযায়ী আইন তৈরি, পরিবর্তন ও সংশোধন করা হয়। অপরদিকে, জনাব আহসান রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত একটি বিভাগের প্রধান। তাঁর বিভাগের ক্ষমতা ও কাজ দুটি পৃথক ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হয়।
ক. শাসন বিভাগের অপর নাম কী?
খ. মাঠ প্রশাসন কেন্দ্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয় কেন?
গ. উদ্দীপকে জনাব আরিফের বিভাগটি সরকারের কোন বিভাগকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. মৌলিক অধিকার রক্ষায় জনাব আহসান সাহেবের বিভাগটি কার্যকর ভূমিকা পালন করেছে- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
১২। ঘটনা-১: ‘X’ দেশের শাসক নিজের ইচ্ছানুযায়ী দেশ চালাতেন। এতে একপর্যায়ে জনগণ বিদ্রোহী ও অসন্তুষ্ট হয়ে ওঠে। ফলে ক্ষুব্ধ জনগণকে শান্ত করার জন্য দেশ পরিচালনায় কিছু নিয়মকানুন প্রণয়ন করেন। পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার
ঘটনা-২: রাজাপুর গ্রামের তরুণরা ‘অরুন সংঘ’ নামে একটি ক্রীড়া সংগঠন গড়ে তোলে। এই সংগঠনের নিয়মগুলো স্পষ্ট ও ছোট বই আকারে প্রকাশিত হয়। সংগঠনের কোনো নিয়ম কীভাবে পরিবর্তিত হবে তা সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে।
ক. সংবিধান কাকে বলে?
খ. দুষ্পরিবর্তনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় উপযোগী কেন?
গ. ঘটনা-১ সংবিধান প্রণয়নের কোন পদ্ধতিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. ঘটনা-২-এ বর্ণিত সংগঠনটির সাথে উত্তম সংবিধান সাদৃশ্যপূর্ণ-বিশ্লেষণপূর্বক মতামত দাও।
১৩। ‘X’ নামের একটি সংগঠনের ওপর নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, আইনের অনুশাসন ও সংবিধান রক্ষার দায়িত্ব ন্যস্ত। অপরপক্ষে, ‘Y’ নামের সংগঠনটি আইন প্রণয়ন, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ ও বাজেট পাসের সাথে জড়িত। এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার
ক. বাংলাদেশ সচিবালয়ের দ্বিতীয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
খ. আপিল বিভাগ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ‘X’ সংস্থাটির বর্ণিত কার্যক্রমের কার্যকারিতা ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের শাসনব্যবস্থায় ‘Y’ সংগঠনের ভূমিকা ব্যাপক? মতামতসহ বিশ্লেষণ কর।
আরো পড়ুন:
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় টেস্ট পেপার
১৪। কিংবদন্তি নেতা আংকেল-হো ১৯৪৫ সালে ২ সেপ্টেম্বর হ্যানয়ের এক জনসভায় ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন। তার নির্দেশমতো সে দেশের মানুষ স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে। আংকেল হো-র মতে নেতার আদর্শে গেরিলা বাহিনী ও মুক্তিফৌজের সাহায্যে দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে ভিয়েতনামের স্বাধীনতা অর্জিত হয়।
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের বর্তমান নাম কী?
খ. অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. আংকেল-হোর ভাষণের সাথে বাংলাদেশের ইতিহাসের কোন ভাষণের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. আংকেল হোর মতো একজন নেতা ছিল বিধায় ভিয়েতনাম স্বাধীনতা লাভকরেছিল। বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে বক্তব্যটি বিশ্লেষণ কর।
১৫। ডি. এল স্কুলের ছাত্ররা ফুলের ডালা নিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। সকলে গাইছে আমার ভাইয়ের রক্তে রাঙানো… গানটি। এ দিনটি তারা প্রতিবছর স্বতঃস্ফূর্তভাবে পালন করে।
ক. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
খ. বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে যে আন্দোলনের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘উক্ত ঘটনা বাঙালিদের মুক্তির চেতনা বেগবান করে’- বিশ্লেষণ কর।
১৬। বিশেষ একটি সংস্থা সম্পর্কে বলতে গিয়ে তাহমিনার দাদু বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা যখন সারা বিশ্ববাসীকে আতঙ্কগ্রস্ত করে তোলে, তখন বিশ্বশান্তির জন্য ডাক দিয়ে আবির্ভূত হয় এই সংস্থা। পৃথিবীর স্বাধীন রাষ্ট্রগুলো এর সদস্যভুক্ত হয়। দাদু আরও বলেন, এই সংস্থা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের হাত।
ক. সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে কয়টি স্তর রয়েছে?
খ. কমনওয়েলথ গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় উক্ত সংস্থাটির কোন শাখা কার্যকর ভূমিকা রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে তাহমিনার দাদুর বর্ণিত সংস্থাটি “বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
১৭। বাংলাদেশের একজন ছাত্র রতন আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষে ভালো ফলাফলের জন্য শিক্ষক হিসেবে নিয়োগ পায়। স্থায়িভাবে বসবাসের সুযোগ পাওয়ায় রতন দেশে এসে সুমনাকে বিয়ে করে আমেরিকা নিয়ে যায়।
ক. অধিকার কাকে বলে?
খ. সুনাগরিক বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ‘রতন’ কোন নীতির ভিত্তিতে আমেরিকার নাগরিকত্ব অর্জন করেছে? ব্যাখ্যা কর।
ঘ. অধিকার ভোগের ক্ষেত্রে সুমনা কি রতনের মতো সুযোগ-সুবিধা ভোগ করবে? বিশ্লেষণ কর।
১৮। মি. জব্বার একটি দেশের সরকারপ্রধান ও দলীয় নেতা। তিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তি। তাকে কেন্দ্র করেই তার দেশের শাসনকার্য পরিচালিত হয়। অপরপক্ষে, মি. রসুল তার সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত এবং রাষ্ট্র ও সশস্ত্র বাহিনীর প্রধান। তিনি মি. জব্বারের পরামর্শ অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিদের নিয়োগদান করেন এবং দেশের সর্বোচ্চ আদালতে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের দণ্ডও মওকুফ করতে পারেন। কিন্তু তিনি পর পর দুই মেয়াদের বেশি পদে থাকতে পারেন না। এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার
ক. অভিশংসন কী?
খ. প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মি. রসুলের কাজের গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ. মি. জব্বার ও মি. রসুল-এর মধ্যে কাকে তুমি উক্ত দেশের শাসনব্যবস্থার মধ্যমণি বলে মনে কর? তোমার বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।
১৯। বিশ্বের সকল মুসলমানের স্বার্থ ও মর্যাদা রক্ষায় একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৭। বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রই এর সদস্য। এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
ক. SAARC-এর পূর্ণরূপ কী?
খ. বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির নাম কী? মুসলমানদের স্বার্থ রক্ষায় উক্ত সংগঠনের গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে বর্ণিত সংগঠনটির সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে”-উক্তিটি বিশ্লেষণ কর।
২০। মি. অলক সিদ্ধান্ত নিল তার একমাত্র মেয়েকে ইংরেজি মাধ্যমে পড়াবেন। এতে মি. অলকের বড় ভাই মি. পুলক বাঙালি জাতি ভাষার জন্য যে আত্মত্যাগ করেছেন তাদের প্রতি সম্মান জানিয়ে তার ভাতিজিকে বাংলা মাধ্যমে পড়ানোর জন্য পরামর্শ দেন। মি. অলক তার সিদ্ধান্ত পরিবর্তন করে মেয়েকে বাংলা মাধ্যমে ভর্তি করান।
ক. যুক্তফ্রন্ট কখন গঠিত হয়?
খ. অসহযোগ আন্দোলন কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মি. পুলক বাঙালিদের কোন আন্দোলনে আত্মত্যাগের কথা স্মরণ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. ‘মি. অলক যে আত্মত্যাগের কথা স্মরণ করে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তা বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টিতে ভূমিকা পালন করে’- বিশ্লেষণ কর।
২১। জনাব কায়সার উচ্চ শিক্ষার জন্য কানাডায় গমন করেন। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য সেদেশে সরকারি চাকরি লাভ করেন এবং দীর্ঘদিন চাকরি করার পর সেদেশের নাগরিকত্ব লাভের জন্য আবেদন করেন এবং সেদেশের নাগরিকত্ব লাভ করার কিছুদিন পর স্ত্রী ও সন্তানদেরকে কানাডায় নিয়ে যান। তারাও সেদেশের নাগরিকত্ব লাভ করে।
ক. নাগরিক কাকে বলে?
খ. দ্বৈত নাগরিকতা কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের জনাব কায়সার যে পদ্ধতিতে কানাডার নাগরিকত্ব লাভ করল-তা বিশ্লেষণ কর।
ঘ. জনাব কায়সারের পরিবার কীভাবে কানাডায় বসবাসের অনুমতি পেল? উক্ত নাগরিকত্ব লাভের নীতিগুলো বিশ্লেষণ কর।
২২। জনাব ফারুক একজন শিক্ষিত ও মার্জিত ব্যক্তি। তিনি পিতা-মাতা ও সন্তানদের নিয়ে একত্রে বসবাস করেন। তিনি পরিবারের সকল ব্যয় বহন করেন। পরিবারের সকলের সুন্দর মানসিক বিকাশের জন্য তিনি পরিবারের সকল সদস্যদের নিয়ে ভ্রমণে বের হন এবং সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করেন। এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার
ক. যৌথ পরিবার কাকে বলে?
খ. পরিবারের শিক্ষামূলক কাজ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে জনাব ফারুকের পরিবার কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে বর্ণিত জনাব ফারুকের কাজসমূহ পরিবারের একমাত্র কাজ নয়।’ উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
২৩। স্বপ্না ও রত্না নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। তারা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে নিজেদের মধ্যে কথা বলে। স্বপ্না মনে করে, শক্তি প্রয়োগের ফলেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। শক্তিশালী ব্যক্তিরাই দুর্বলদের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে। অপরপক্ষে রত্না বলে, সমাজে জনগণের পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়। জনগণ নিজেদের নিরাপত্তার জন্য অন্যের ওপর শাসন করার ক্ষমতা অর্পণ করে।
ক. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র উৎপত্তির কোন মতবাদকে অগণতান্ত্রিক ও অযৌক্তিক বলেছেন?
খ. মানুষ সমাজে বসবাস করে কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের স্বপ্না রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কোন মতবাদকে সমর্থন করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে রত্না ও স্বপ্নার রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত মতবাদের মধ্যে তুমি কোন মতবাদকে অধিকতর যুক্তিযুক্ত মনে কর? বিশ্লেষণ কর।
২৪। করিম সাহেবের দুই ছেলে ও দুই মেয়ে। বাবার মৃত্যুর পর মেয়েরা পৈতৃক সম্পত্তির ভাগ চাইলে, ছেলেরা নানা অজুহাত পেশ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। এমতাবস্থায় বোনেরা ঝগড়া-বিবাদ না করে আইনের আশ্রয় গ্রহণ করে। তারা সকলে আদালতের রায় অনুযায়ী যার যার সম্পত্তির দখল বুঝে পায়। এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার
ক. আইনগত কর্তব্য কী?
খ. ‘অধিকার ভোগ করতে হলে, কর্তব্য পালন করতে হয়’- উক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের করিম সাহেবের মেয়েরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. করিম সাহেবের ছেলেমেয়েদের মধ্যে সুনাগরিকের গুণাবলি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।
২৫। ‘ক’ অঞ্চলটি দীর্ঘদিন ‘খ’ অঞ্চল দ্বারা নিয়ন্ত্রিত ছিল। ‘ক’ অঞ্চলের জাতীয় পরিষদ নির্বাচনে রনি সাহেব সদস্য নির্বাচিত হন। অপরদিকে, গতবারের নির্বাচিত সদস্য জহির সাহেব পরাজিত হন। তিনি পরাজয় মেনে না নিয়ে রনি সাহেবের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দায়ের করেন। প্রশাসন রনি সাহেবকে গ্রেপ্তার করে জেলে আটকে রাখেন। ‘ক’ অঞ্চলের তীব্র আন্দোলনের ফলে প্রশাসন রনি সাহেবকে মুক্তি দিতে বাধ্য হয়। পর্যায়ক্রমে ‘ক’ অঞ্চলের জনগণের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে।
ক. পাকিস্তান সৃষ্টির মূলভিত্তি কী ছিল?
খ. ৬ দফা কর্মসূচিকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত জহির সাহেবের আচরণের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকগোষ্ঠীর কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. রনি সাহেবের নির্বাচনি এলাকার জনগণের সাথে তুমি বাঙালি জাতির কোন ঘটনার সাথে সাদৃশ্য দেখতে পাও? বিশ্লেষণ কর।
এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার | SSC Civics Test Paper PDF Question Download
এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার উত্তরপত্র ডাউনলোড করুন।
