SSC Biology Test Paper PDF Download

এসএসসি জীববিজ্ঞান টেস্ট পেপার ২০২৬ | পিডিএফ ডাউনলোড

SSC Biology Test Paper PDF with Answer : এই টেস্ট পেপারে পাওয়া যাবে সাজশনভিত্তিক মডেল টেস্ট, বিগত সালের বোর্ড প্রশ্ন ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন ও উত্তরপত্র একসাথে। SSC Biology Test Paper PDF ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।


SSC Biology Test Paper PDF Download

১। ‘X’ সাহেব সকালের নাস্তায় মধু এবং এক গ্লাস ফলের রস খেলেন। এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে এগুলো ‘X’ সাহেবকে শক্তির যোগান দেয়।

ক. ফসফোরাইলেশন কাকে বলে?
খ. বিকেলে সালোকসংশ্লেষণের হার মন্থর হওয়ার কারণ ব্যাখ্যা কর।
গ. ‘X’ সাহেবের গৃহীত খাদ্য উপাদানের ২ অণু থেকে প্রক্রিয়াটির তৃতীয় ধাপে কয়টি ATP উৎপন্ন হবে? তালিকা তৈরি কর।
ঘ. উদ্দীপকের প্রক্রিয়াটি জীবজগতের জন্য তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা কর। –

২। নিষেকের পর ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে ভ্রূণ গঠিত হয়। এ সময় একটি অস্থায়ী অঙ্গ ভ্রূণ ও মায়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে।

ক. হরমোন কাকে বলে?
খ. কোন প্রকারের পরাগায়নে নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার ধারাবাহিক পরিবর্তন বর্ণনা কর।
ঘ. ভ্রূণের বৃদ্ধি ও সুষ্ঠু বিকাশে উল্লিখিত অঙ্গের গুরুত্ব বিশ্লেষণ কর।

৩। দৃশ্যকল্প-১: বর্তমানে বাংলাদেশে শকুন একটি বিলুপ্তপ্রায় প্রাণী। প্রজাতির অস্তিত্ব রক্ষায় শকুন প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। SSC Biology Test Paper PDF
দৃশ্যকল্প-২: ব্যাঙের একটি প্রজাতি Xenopus tropicalis এর সম্পূর্ণ ক্রোমোজোম সেট বিশেষ প্রক্রিয়ায় দ্বিগুণ হয়ে Xenopus laevis নামক নতুন প্রজাতির উৎপত্তি ঘটেছে।

ক. মিউটেশন কাকে বলে?
খ. ‘বংশগতির ভৌত ভিত্তি’ ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এর আলোকে সংগ্রামগুলোর বর্ণনা দাও।
ঘ. প্রজাতির উৎপত্তি ও টিকে থাকার ক্ষেত্রে দৃশ্যকল্প-২ এর প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ কর।

৪। ফারহানের বয়স ১৭ বছর এবং সে খুব পরিশ্রমী। তার উচ্চতা ১৫১ সে.মি. এবং ওজন ৪৮ কেজি। প্রতিদিন সে ৩৮৫ গ্রাম শর্করা, ১২০.৫ গ্রাম আমিষ এবং ১৫ গ্রাম চর্বি গ্রহণ করে। SSC Biology Test Paper PDF

ক. আত্তীকরণ কাকে বলে?
খ. ‘মিশ্রগ্রন্থি’ – ব্যাখ্যা কর।
গ. ফারহানের প্রতিদিনের গ্রহণকৃত খাদ্যশক্তির পরিমাণ নির্ণয় কর।
ঘ. ফারহানের গ্রহণকৃত খাদ্য এবং তার প্রয়োজনীয় শক্তির মধ্যে সামঞ্জস্যতা বিশ্লেষণ কর।

৫। A জীব = Homo sapiens
B জীব = Artocarpus heterophyllus
C জীব = Penicillium notatum

ক. বিবর্তনবিদ্যা কাকে বলে?
খ. বৈজ্ঞানিক নামকরণ কী? ব্যাখ্যা কর।
গ. A জীবটির বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস লেখ।
ঘ. B ও C জীব দুইটির মধ্যে কোনটি উন্নত? যুক্তিসহকারে মতামত দাও।

৬। সড়ক দুর্ঘটনায় আহত মুরাদের অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার দেহের পাম্প যন্ত্রটির কাজে সমস্যা দেখা দেয়। জীবন বাঁচানোর জন্য মুরাদের দুই বন্ধু তুহিন ও শাফিন তাকে রক্ত দিতে চাইলে ডাক্তার মুরাদসহ তিনজনের রক্তের গ্রুপ পরীক্ষা করে দেখলেন, মুরাদের রক্তের গ্রুপ B’, তুহিনের A+ এবং শাফিনের O+।

ক. আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?
খ. কোষপ্রাচীর পানি শুষে স্ফীত হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন বর্ণনা কর।
ঘ. তুহিন ও শাফিন উভয়ের রক্তই কী মুরাদ গ্রহণ করতে পারবে? যুক্তিসহ মতামত বিশ্লেষণ কর।

৭। প্রাণিদেহে বিশেষ এক ধরনের টিস্যু রয়েছে যা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং তা বিশ্লেষণের মাধ্যমে পেশীগুলোকে কাজের নির্দেশ দেয় এবং স্মৃতি সংরক্ষণ করে। SSC Biology Test Paper PDF

ক. লাইসোজোম কী?
খ. পিটুইটারিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত টিস্যুর গঠন চিত্রসহ ব্যাখ্যা কর।
ঘ. প্রাণিদেহ সচল ও কর্মক্ষম রাখতে উদ্দীপকের টিস্যুর ভূমিকা অপরিহার্য – বিশ্লেষণ কর।

৮। রুমেলের বয়স ১৭ বছর, তার উচ্চতা ১৩৫ সে.মি. এবং ওজন ৬০ কেজি। সে সকালের নাস্তায় খিচুড়ি খেতে পছন্দ করে।

ক. রাফেজ কী?
খ. পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কেন?
গ. রুমেলের নাস্তায় পছন্দকৃত খাদ্যটি পুষ্টিকর ও সহজপাচ্য ব্যাখ্যা কর।
ঘ. রুমেলের বয়স ও উচ্চতার সঙ্গে ওজনের সামঞ্জস্য মূল্যায়ন কর।

৯। ইদানীং রফিক সাহেবের ভালো ঘুম হয় না এবং অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন, ঘাড়ে ব্যথা হয় ও বুক ধড়ফড় করে। চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাঁকে ওজন কমানো, চর্বি জাতীয় খাবার কম খাওয়া এবং নিয়মিত ঔষধ সেবনের পরামর্শ দেন। SSC Biology Test Paper PDF

ক. বাতজ্বর কী?
খ. রক্তের গ্রুপ জানা প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত খাদ্যের পরিপাক ক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে রফিক সাহেবের রোগের কারণ ও প্রতিকার বিশ্লেষণ কর।


আরো পড়ুন:

এসএসসি অর্থনীতি টেস্টপেপার

এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় টেস্ট পেপার

এসএসসি বাংলা ২য় পত্র টেস্ট পেপার

এসএসসি বাংলা ১ম পত্র টেস্ট পেপার


১০। বিদ্যালয়ের শিক্ষাসফরে ছাত্র-ছাত্রীদের জনপ্রতি খাদ্য তালিকায় ভাত ও রুটি ৩০০ গ্রাম, মাংস ও ডাল ২০০ গ্রাম এবং তেল ও মাখন ৫০ গ্রাম বরাদ্দ ছিল।

ক. ক্লোরোসিস কাকে বলে?
খ. ATP কে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয় কেন?
গ. উদ্দীপকে প্রদত্ত খাদ্য থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের খাদ্যগুলোর কীভাবে পরিপাক ঘটে তা বিশ্লেষণ কর।

১১। রফিক ও সফিক মাইক্রোস্কোপের সাহায্যে উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করছিল। রফিক একটি গোলাকার অঙ্গাণুতে সুতার মতো কিছু দেখতে পেল। সফিক ডিম্বাকৃতি দুটি অঙ্গাণু দেখতে পেল। একটি শক্তি সরবরাহ করে, অন্যটি খাদ্য প্রস্তুত করে।

ক. লসিকা কী?
খ. প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন?
গ. রফিক যে উপাদানটি পর্যবেক্ষণ করেছিল তার চিত্রসহ গঠন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে সফিকের দেখা অঙ্গাণু দুটি কীভাবে শক্তি সরবরাহ করে? বিশ্লেষণ কর।

১২। আমির ও হালিমা ভাই-বোন। আমির নিয়মিত দুধ, পনির, মাংস ও ডিম খেতে পছন্দ করে। কিন্তু হালিমার পছন্দ শাকসবজি ও ফলমূল। SSC Biology Test Paper PDF

ক. রাফেজ কী?
খ. যকৃতকে দেহের রাসায়নিক গবেষণাগার বলা হয় কেন?
গ. আমিরের খাবারগুলোর পরিপাক প্রক্রিয়ার ব্যাখ্যা কর।
ঘ. রোগ প্রতিরোধে দুইজনের খাবারগুলোর মধ্যে কোনগুলো বেশি কার্যকর এবং কেন? বিশ্লেষণ কর।

১৩। মুখ গহ্বর → গলবিল → অন্ননালি→ PQ → বৃহদন্ত্র।

ক. ক্লোরোসিস কী?
খ. উদ্ভিদের পুষ্টিতে ক্যালসিয়াম প্রয়োজন কেন?
গ. উদ্দীপকের ‘P’ চিহ্নিত অংশে পরিপাক ক্রিয়া বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের ‘Q’ অংশে পরিপাক বিভিন্ন এনজাইম দ্বারা সম্পন্ন হয়- উক্তিটি বিশ্লেষণ কর।

১৪। মি. সজল ফ্যাক্টরিতে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যে তার ঘাড় শক্ত হয়ে যায় এবং মুখমণ্ডল লাল হয়ে যায়। তার ভাই রবিন জর্দা দিয়ে পান খায় এবং কিছুক্ষণ পর পর জর্দাসহ পান না খেলে কাজে মনোযোগ হারায়।

ক. ভার্নালাইজেশন কী?
খ. থাইরয়েডকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন?
গ. উদ্দীপকের সজলের রোগটির কারণ ও লক্ষণ বর্ণনা কর।
ঘ. রবিনের গৃহীত উপাদানটির ক্ষতিকর প্রভাব থেকে কীভাবে মুক্তি পাওয়া যেতে পারে? যুক্তিসহ মতামত দাও।

১৫। রফিক খুব পরিশ্রমী। সপ্তাহে প্রতিদিন সে প্রচুর খেলাধুলা করে। তার উচ্চতা ১৮৫ সে. মি., ওজন ৭৫ কেজি এবং বয়স ২৭ বছর। SSC Biology Test Paper PDF

ক. আদর্শ খাদ্য পিরামিড কী?
খ. শস্য স্যালাইন কীভাবে তৈরি করা হয়?
গ. রফিকের BMI নির্ণয় কর।
ঘ. রফিকের প্রতিদিনের ক্যালরির চাহিদা বিশ্লেষণ কর।

১৬। মানব দেহের দুই ফুসফুসের মাঝখানে একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ আছে যার মাধ্যমে সারা দেহে এক ধরনের তরল পদার্থ পরিবাহিত হয়।

ক. রক্তরস কাকে বলে?
খ. ধমনি এবং শিরার মধ্যে দুটি পার্থক্য লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত তরল পদার্থটি মানব দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- বিশ্লেষণ কর।

১৭। সাদিয়া অনার্স ফাইনাল পরীক্ষার জন্য হাতে লিখে হ্যান্ডনোট তৈরি করছে। তার মা তাকে রান্নার বিষয়ে খেয়াল রাখতে বলেন। সে রান্নাঘরে কোনোকিছুর শব্দ পেয়ে দ্রুত প্রবেশ করে অ্যালুমিনিয়ামের গরম ঢাকনা উঠাতে গিয়ে ছেড়ে দিলেন। এ ঘটনায় মা খুব রাগ করেন।

ক. হরমোন কাকে বলে?
খ. ডায়াটমের চলনকে সামগ্রিক চলন বলা হয় কেন?
গ. যে বিশেষ প্রক্রিয়ার কারণে সাদিয়ার রান্নাঘরে এমনটি ঘটেছে তার কৌশল ব্যাখ্যা কর।
ঘ. সাদিয়ার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কার্যক্রমে মানবদেহের একটি অঙ্গ বিশেষ ভূমিকা রাখে- বিশ্লেষণ কর।


এসএসসি জীববিজ্ঞান টেস্ট পেপার ২০২৬ | SSC Biology Test Paper PDF Question Download

এসএসসি জীববিজ্ঞান টেস্ট পেপার ২০২৬ | SSC Biology Test Paper PDF Question with Answer Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার রেটিং দিন:

Scroll to Top