এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার উত্তরসহ PDFDownload করুন। এই টেস্ট পেপারে পাবেন সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বিগত সালের বোর্ড প্রশ্ন ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নোত্তর একসাথে। ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার পিডিএফ ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
১। কৃষক মিন্টু বসাক তার নিজ এলাকায় মহাজনের নিকট থেকে সাপ্তাহিক ১% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করেন। যেখানে বার্ষিক সুদ হবে ৫২%। অন্যদিকে জনাব সামাদ ‘সূচী ও রুচী’ নামক দু’টি প্রকল্পের একটিতে বিনিয়োগে আগ্রহী। সূচী প্রকল্প থেকে বিগত তিন বছরের আয়ের পরিমাণ যথাক্রমে ১২%, ১৪%, ৮%। একই সময়ে রুচী প্রকল্পের আয়ের গড় ৫৫% এবং আদর্শ বিচ্যুতি ৫.৫৮%।
ক. আর্থিক ঝুঁকি কী?
খ. সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা কর।
গ. মিন্টু বসাকের প্রকৃত সুদের হার নির্ণয় কর।
ঘ. আদর্শ বিচ্যুতি নির্ণয় করে জনাব সামাদের জন্য কোন প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক হবে তা মূল্যায়ন কর।
২। জনাব আহসান উল্লাহ্র ‘রকমারি স্টোর’ নামে একটি মুদি দোকান আছে। সম্প্রতি তিনি তার ব্যাংকে জমাকৃত ১০ লক্ষ টাকা দিয়ে শেয়ার ব্যবসায়ও শুরু করেন। অন্যদিকে হোটেল ব্যবসায়ী জনাব রাকিব ‘সম্প্রীতি’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করেন।
ক. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?
খ. সেলুন ব্যবসায়ের জন্য হুইলচেয়ার ক্রয় কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা কর।
গ. জনাব আহসান উল্লাহ্ অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. ‘রকমারি স্টোর’ ও ‘সম্প্রীতি’ প্রতিষ্ঠান দু’টির অর্থায়নের উদ্দেশ্য এক নয়- মতামত দাও।
৩। জনাব আসলাম এককালীন প্রাপ্ত ১ লক্ষ টাকা ৮% সুদে ‘A’ কোম্পানির বন্ডে বিনিয়োগ করেন। কিন্তু কিছুদিন পর অর্থের সংকট হওয়ায় বন্ডগুলো কম বাজারমূল্যে বিক্রি করে ক্ষতিগ্রস্ত হন। অন্যদিকে মান্নান এন্টারপ্রাইজ ‘মুন’ ও ‘স্টার’ নামে দু’টি প্রকল্পে বিনিয়োগ করতে চান। উভয় প্রকল্পের মেয়াদ ৩ বছর ও প্রাথমিক বিনিয়োগ ১৫ লক্ষ টাকা। ‘মুন’ প্রকল্পের ৩ বছরের নগদ প্রবাহ যথাক্রমে ৭ লক্ষ, ৯ লক্ষ ও ৪ লক্ষ টাকা। অন্যদিকে তিনি ‘স্টার’ প্রকল্প থেকে ৩ বছরেই বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে বলে আশা করছেন। এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
ক. মোট মুনাফা থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?
খ. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কী? ব্যাখ্যা কর।
গ. জনাব আসলাম তার ব্যবসায়ে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? বর্ণনা কর।
ঘ. ‘মুন’ প্রকল্পের পে-ব্যাক সময় নির্ণয়পূর্বক মান্নান এন্টারপ্রাইজের কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত বলে তুমি মনে কর? মতামত দাও।
৪। শীতবস্ত্র উৎপাদনকারী জনাব জালাল আহমেদ এ বছর শীত বেশি পড়বে এই আশায় নতুন মেশিন কিনে অধিক পরিমাণে শীতবস্ত্র উৎপাদন করেন। কিন্তু পরবর্তীতে শীত তেমন না হওয়ায় তিনি অতিরিক্ত শীতবস্ত্র বিক্রিতে ব্যর্থ হন। অন্যদিকে জনাব আরমান পৈত্রিক সম্পত্তি থেকে প্রাপ্ত ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য ‘সততা ব্যাংকে’ জমা রাখতে চাইলে তার বন্ধু তাকে উক্ত অর্থ সাধারণ শেয়ারে বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন বলে জানান।
ক. ব্যবসায়িক ঝুঁকি কী?
খ. উপযুক্ততার নীতি অনুসারে কীভাবে অর্থায়ন করা হয়? ব্যাখ্যা কর।
গ. মূলধন বাজেটিংয়ের কোন সঠিক সিদ্ধান্তের অভাবে জনাব জালাল ক্ষতির সম্মুখীন হন? ব্যাখ্যা কর।
ঘ. জনাব আরমানের জন্য কোনটি ঝুঁকিমুক্ত ক্ষেত্র হবে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
৫। শাহিন ও তুহিন দুই বন্ধু সম্প্রতি কুয়াকাটা বেড়াতে যায়। নিরাপত্তার কথা চিন্তা করে তারা দুজনেই নগদ টাকার পরিবর্তে ব্যাংক প্রদত্ত একটি কার্ড সাথে নেয়। শাহিনের হিসাবে টাকা শেষ হয়ে যাওয়ায় কার্ডটি আর ব্যবহার করতে পারেনি। অন্যদিকে টাকা শেষ হলেও তুহিনকে এ ধরনের সমস্যায় পড়তে হয়নি। এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
ক. দক্ষ ব্যাংক ব্যবস্থার পূর্বশর্ত কী?
খ. ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
গ. শাহিন ব্যাংকের কোন কার্ড গ্রহণ করেছেন? বর্ণনা কর।
ঘ. শাহিনের গ্রহণকৃত কার্ডের চেয়ে তুহিনের কার্ডে সুবিধা বেশি থাকলেও কার্ডটি ব্যয়বহুল- উক্তিটি মূল্যায়ন কর।
৬। ‘জননী ব্যাংক’ এর বিদেশে কোনো কার্যক্রম নেই। দেশের সীমানার মধ্যে থেকেই ব্যাংকটি বিভিন্ন ইলেক্ট্রনিক ব্যাংকিং এর সেবা প্রদানের মাধ্যমে ২৪ ঘণ্টা জনগণের সেবা দিয়ে থাকে। ‘জননী ব্যাংক’ এর একজন গ্রাহক জনাব সাজ্জাদের মা হঠাৎ অসুস্থ হয়ে গেলে রাত ২টার সময় তার ২৫,০০০ টাকার প্রয়োজন হয়। সাজ্জাদ তার বাসার নিকটস্থ জননী ব্যাংকের ইলেক্ট্রনিক যন্ত্র হতে তার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন।
ক. ব্যাংক কীসের মাধ্যমে মক্কেলের পক্ষে বিনিময় বিল ভাঙানোর ব্যবস্থা করে?
খ. বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?
গ. অঞ্চলভিত্তিক শ্রেণি অনুযায়ী জননী ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
ঘ. জনাব সাজ্জাদের মতো গ্রাহকদের সেবা প্রদানে জননী ব্যাংকের ইলেক্ট্রনিক ব্যাংকিং সেবার গুরুত্ব উদ্দীপকের আলোকে তুলে ধর।
৭। ‘নেপচুন ব্যাংক’ জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং উক্ত অর্থ থেকে ঋণ প্রদান করে। ব্যাংকটির আমানতের একটা অংশ সর্বদা সংরক্ষণ করার ফলে গ্রাহক সন্তুষ্টি বজায় থাকে। অপরদিকে ব্যাংকটি ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা যাচাই করে পর্যাপ্ত জামানতসাপেক্ষে ঋণ মঞ্জুর করে।
ক. লকার ভাড়ার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে?
খ. ব্যাংক কীভাবে ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে?
গ. গ্রাহক সন্তুষ্টি বজায় রাখার ক্ষেত্রে নেপচুন ব্যাংকের গৃহীত নীতিটি ব্যাখ্যা কর।
ঘ. ঋণদানের ক্ষেত্রে নেপচুন ব্যাংকের গৃহীত পদক্ষেপটি ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতির আলোকে মূল্যায়ন কর।
৮। ‘নক্ষত্র ব্যাংক’ জনগণের অর্থ আমানত গ্রহণ ও ঋণদানের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোভিড-১৯ এর কারণে সম্প্রতি ব্যাংকটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারেনি। তবে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য ব্যাংকটি একটি বিশেষ তহবিল ব্যবহার করে।
ক. নিয়মিত বিদেশ সফরকারীদের জন্য কোন হিসাব উপযোগী?
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
গ. কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী ‘নক্ষত্র ব্যাংক’ কোন ধরনের ব্যাংক? বর্ণনা কর।
ঘ. তুমি কি মনে কর, নক্ষত্র ব্যাংকের মতো আপদকালীন তহবিল থাকা সকল আর্থিক প্রতিষ্ঠানের জন্য আবশ্যক? মতামত দাও।
৯। মিসেস সানজিদা একজন চাকরিজীবী। তিনি ‘নবারুন ব্যাংকে’ প্রতিমাসের ১০ তারিখের মধ্যে বেতন থেকে ৩,০০০ টাকা করে ৪ বছরের জন্য তার ব্যাংক হিসাবে জমা রাখেন। ৪ বছর পর তিনি তার ব্যাংক হিসাবে লাভসহ জমানো টাকা একত্রে অন্য একটি ব্যাংক হিসাবে এককালীন দীর্ঘমেয়াদের জন্য রাখার চিন্তা করেছেন। সে মোতাবেক তিনি ব্যাংকের সাথে যোগাযোগ করে একটি অধিক লাভজনক ব্যাংক হিসাবে জমা রাখার সিদ্ধান্ত নেন। এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
ক. কোন মৌলিক উদ্দেশ্য অর্জনের জন্য বাণিজ্যিক ব্যাংক গঠিত?
খ. বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক কীভাবে আয় করে? ব্যাখ্যা কর।
গ. মিসেস সানজিদা প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? বর্ণনা কর।
ঘ. মিসেস সানজিদার জন্য কোন ব্যাংক হিসাবে টাকা জমা রাখা যুক্তিযুক্ত? মতামত দাও।
১০। মুদি দোকানি জনাব শওকত আলী গ্রীষ্মকালে আইসক্রিম, ঠান্ডা পানীয় ছাড়াও বিভিন্ন ফ্রোজেন আইটেমের চাহিদার কথা চিন্তা করে একটি ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। ফ্রিজ ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ তিনি একটি ব্যাংক থেকে ৭ বছর মেয়াদি ঋণের মাধ্যমে সংগ্রহ করতে চাচ্ছেন। অপরদিকে আইসক্রিম, ঠান্ডা পানীয় ইত্যাদি ক্রয়ে প্রয়োজনীয় অর্থ তিনি পণ্য বিক্রয়লব্ধ অর্থের মাধ্যমে ব্যবস্থা করবেন।
ক. কম্পিউটার অধ্যায়ের শুরু হয় কোন দশকে?
খ. অর্থায়ন বলতে কী বোঝায়?
গ. আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলির আলোকে জনাব শওকত আলীর গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. জনাব শওকত আলী ব্যবসায় অর্থায়নের যে নীতির প্রতিফলন ঘটাতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
১১। জনাব ফারুক তার প্রতিষ্ঠানের ‘নীলা’ ও ‘শিলা’ নামে দু’টি প্রকল্প চালু করেন। এজন্য তিনি একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ১০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি মুনাফা করতে ব্যর্থ হওয়ায় ঋণ পরিশোধ করতে পারছে না। এমতাবস্থায় তিনি যাচাই করে একটি প্রকল্প বন্ধ করতে চান। ‘নীলা’ প্রকল্পের বিগত ৪ বছরের আয়ের হার যথাক্রমে ২২%, ২৭%, ২৯% ও ৩০%। অপরপক্ষে ‘শিলা’ প্রকল্পের আদর্শ বিচ্যুতি ৬.৯৭%।
ক. কোনটি ঝুঁকি পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি?
খ. ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত কেন?
গ. জনাব ফারুকের প্রতিষ্ঠানটি কোন ঝুঁকির সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ঝুঁকি বিবেচনায় জনাব ফারুকের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত? মতামত দাও।
১২। জনাব রিসালাত ব্যবসায়ের প্রয়োজনে ‘শাপলা’ ব্যাংক থেকে মাসিক ৩% হারে চক্রবৃদ্ধি সুদে ১,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। তার বন্ধু জনাব ইকবাল সম্প্রতি চাকরি থেকে অবসর গ্রহণের ফলে এককালীন প্রাপ্ত ২০ লক্ষ টাকা বার্ষিক ১১% হার সুদে ১০ বছরের জন্য ‘শালুক’ ব্যাংক এ জমা রাখতে চাচ্ছেন। কিন্তু তার স্ত্রী তাকে উক্ত অর্থ দ্বারা জমি ক্রয়ের পরামর্শ দেন। কারণ জমির মূল্য ১০ বছরে দ্বিগুণ হওয়া ছাড়াও প্রতিবছর সবজি বিক্রয় বাবদ ১,৬০,০০০ টাকা আয় করতে পারবেন।
ক. ‘রুল ৭২’ অনুযায়ী ৭২ কে মেয়াদ দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
খ. চক্রবৃদ্ধি সুদ বলতে কী বোঝায়?
গ. জনাব রিসালাতের ঋণকৃত অর্থের প্রকৃত সুদের হার নির্ণয় কর।
ঘ. বিনিয়োগের জন্য জনাব ইকবালের কোন ক্ষেত্রটি বাছাই করা যুক্তিযুক্ত? মতামত দাও।
১৩। মুদি দোকানদার সবুর মিয়া বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করেন। তিনি দোকান চালানোর জন্য দৈনন্দিন আয় থেকে খরচ করেন। এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
ক. আয় সিদ্ধান্ত কী?
খ. পারিবারিক অর্থায়নটি ব্যাখ্যা কর।
গ. সবুর মিয়ার ব্যবসায়টি অর্থায়নের কোন নীতির অন্তর্ভুক্ত? বর্ণনা কর।
ঘ. জনাব সবুরের দৈনন্দিন আয় থেকে ব্যয় নির্বাহের সিদ্ধান্তটি পর্যালোচনা কর।
আরো পড়ুন:
এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় টেস্ট পেপার
১৪। জন প্রতিনিধি জনাব জলিল নিজস্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় মায়ের নামে এতিমখানা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি সাধারণ জনগণের বিদ্যুৎ সংকট রোধে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন এবং সফল হন।
ক. অর্থায়ন কী?
খ. বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের জলিলের প্রতিষ্ঠানটি অর্থায়নের কোন শ্রেণির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. জনাব জলিলের এতিমখানার অর্থায়নের উৎস সৌর বিদ্যুতের অর্থায়নের উৎস হতে ভিন্ন। মতামত দাও।
১৫। তুহিন ৫ বছর পর ২ লক্ষ টাকা পাওয়ার আশায় কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। ‘চপল ব্যাংক’ বার্ষিক ১০% হারে এবং ‘তমাল ব্যাংক’ মাসিক ৯% হারে চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
ক. অর্থের সময়মূল্য কী?
খ. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা কর।
গ. তুহিনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য ‘চপল ব্যাংকে’ কত টাকা জমা রাখতে হবে?
ঘ. তুহিনের কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক? গাণিতিকভাবে মতামত দাও।
১৬। মি. সোহরাব শতকরা ১৩.৫% হারে মাসিক চক্রবৃদ্ধিতে ১ লক্ষ টাকা ১০ বছরের জন্য ‘অপর্না ব্যাংকে’ জমা রাখতে চান। অপরদিকে ‘ঝর্ণা ব্যাংক’ ১০% ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দেয়।
ক. প্রকৃত সুদের হারের সূত্র লেখ।
খ. সুযোগ ব্যয় পদ্ধতিটি ব্যাখ্যা কর।
গ. মি. সোহরাব ‘অপর্না ব্যাংক’ থেকে কত টাকা পাবেন? নির্ণয় কর।
ঘ. কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক বলে মনে কর? গাণিতিকভাবে মতামত দাও।
১৭। জনাব টগর মূলধনের ৬০% শেয়ার ও বন্ড থেকে ক্রয় করেন। এছাড়াও মিসাইল প্রকল্প থেকে আগামী ৫ বছরে যথাক্রমে ২০%, ১০%, -১৫%, ২৫% ও-৫% হারে আয় প্রত্যাশা করেন। এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
ক. ঝুঁকি কী?
খ. কোনটি পরিমাপ করা যায় না? ব্যাখ্যা কর।
গ. বিনিয়োগকারী হিসেবে জনাব টগরের কোন ধরনের ঝুঁকি বিদ্যমান? বর্ণনা কর।
ঘ. যদি রকেট প্রকল্পের গড় আয় ১০% এবং আদর্শ বিচ্যুতি ১৪.০৩% হয় তাহলে ঝুঁকি বিবেচনায় জনাব টগরের জন্য কোন প্রকল্পে বিনিয়োগ করা যৌক্তিক? সিদ্ধান্ত দাও।
১৮। যশোরের ‘ID’ নামক ব্যাংক এদেশের সাথে পাশাপাশি দেশগুলোর মধ্যে ব্যাংকিং লেনদেনের কার্যক্রম পরিচালনা করে থাকে। যে কারণে দেশের সীমানা পেরিয়েও যেকোনো ভ্রমণকারী উক্ত শাখার লেনদেন থেকে অনেক উপকৃত হচ্ছে।
ক. বাণিজ্যিক ব্যাংক কী?
খ. স্কুল ব্যাংকিং বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. মালিকানাভিত্তিক ‘ID’ ব্যাংক কোন শ্রেণির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে ‘ID’ ব্যাংকের ভূমিকা অপরিসীম। বিশ্লেষণ কর।
১৯। বন্দর এলাকায় অবস্থিত ‘CV’ নামক ব্যাংক গ্রাহকদেরকে বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা প্রদানের জন্য প্রতিষ্ঠিত। এজন্য ব্যাংকটি লেনদেনের সুবিধার্থে মক্কেলকে একটি প্লাস্টিক কার্ড সরবরাহ করে থাকে। এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
ক. সমবায় ব্যাংক কী?
খ. উন্নয়নের নীতিটি ব্যাখ্যা কর।
গ. বিশেষ গ্রাহকভিত্তিক ‘CV’ ব্যাংক কোন শ্রেণির? বর্ণনা কর।
ঘ. ‘CV’ ব্যাংকটি শ্রেণিবিন্যাসের দিক থেকে একই শ্রেণিভুক্ত মতামত দাও।
২০। ‘কাজল ব্যাংকের’ অনুমতিক্রমে স্বজল ব্যাংক প্রতিষ্ঠিত। ‘স্বজল ব্যাংক’ কিছু টাকা কাজল ব্যাংকে জমা দিয়ে ৩০ লক্ষ টাকা নিয়ে স্বল্প পরিসরে ডেমরা এলাকায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত। ব্যাংকটি এলাকার শুধুমাত্র দরিদ্র চাষিদেরকে মেয়াদের ভিত্তিতে ঋণ প্রদান ও পরামর্শ দিয়ে থাকে।
ক. মহিলা ব্যাংক কী?
খ. তালিকাভুক্ত ব্যাংক বলতে কী বোঝায়?
গ. কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী কাজল ব্যাংক কোন ধরনের বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের স্বজন ব্যাংকটির সহযোগিতার বিষয়টি মূল্যায়ন কর।
২১। জনাব ইকবাল একজন ব্যবসায়ী। নিজ এলাকায় ‘B’ ব্যাংকে তার দুটি হিসাব রয়েছে। ব্যাংকটি তাকে চেক ও দু’ধরনের কার্ড সরবরাহ করে। তার পক্ষে ব্যাংকটি ভাড়া আদায় ও বিভিন্ন বিলের অর্থ পরিশোধ করে থাকে।
ক. পরিশোধিত মূলধন কী?
খ. ব্যাংকের নিরাপত্তার নীতিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ‘B’ ব্যাংকটি ভাড়া আদায়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কোন বিশেষ কাজটি সম্পন্ন করেছে? ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের বিলের অর্থ পরিশোধের মাধ্যমে ব্যাংকটির আয়ের সৃষ্টি হয়েছে। যুক্তি দাও।
২২। জনাব হক চাকরি থেকে অবসরের পর ১৫ লক্ষ টাকা পেলেন। তিনি ১০ লক্ষ টাকা দিয়ে ৫ বছরের জন্য ‘G’ ব্যাংকে একটি হিসাব খোলেন। বাকি পাঁচ লক্ষ টাকা ‘F’ ব্যাংকে জমা রাখেন। ‘F’ ব্যাংক হতে প্রাপ্ত সুদের কিছু অংশ প্রিমিয়াম হিসেবে বাদ দেওয়ার পর মোট অঙ্কের বিমা করা হয়। এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
ক. বন্ধকি ব্যাংক কী?
খ. তারল্য নীতিটি ব্যাখ্যা কর।
গ. জনাব হক ‘G’ ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্য কর।
ঘ. জনাব হক ‘F’ ব্যাংকে যে ধরনের হিসাব খুলেছেন তা ‘G’ ব্যাংক অপেক্ষা অধিক সুবিধাজনক বিশ্লেষণ কর।
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার প্রশ্নপত্র পিডিএড ডাউনলোড | SSC Finance Test Paper Question Download
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার উত্তরপত্র ডাউনলোড | SSC Finance and Banking Test Paper Question with Answer Download
