প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ‘প্রবাস বন্ধু’ গল্পে প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ ও মানুষের জীবনচিত্র হাস্যরসাত্মকভাবে ফুটে উঠেছে। সেখানে দেখা যায় সহজ-সরল জীবনযাপন, বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতি ও মানবিক সম্পর্কের উষ্ণতা। এই গল্প আমাদের দৃষ্টি প্রসারিত করে শেখায় আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন, সমাজ ও সংস্কৃতিকে নতুনভাবে ভাবতে। এসএসসি প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download করে অফলাইনেও পড়তে পারবে। তাহলে চলো, শুরু করি।
এসএসসি প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১। ‘হরফন-মৌলা’ অর্থ কী?
উত্তর: ‘হরফন-মৌলা’ অর্থ সকল কাজের কাজি।
২। ‘প্রবাস বন্ধু’ গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে গৃহীত?
উত্তর: ‘প্রবাস বন্ধু’ গল্পটি লেখকের ‘দেশে বিদেশে’ গ্রন্থ থেকে গৃহীত।
৩। লেখক আবদুর রহমানের চোখ দুটিকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর: লেখক আবদুর রহমানের চোখ দুটিকে পান্ডুয়ার সঙ্গে তুলনা করেছেন।
৪। কোথাকার আঙুর আফগানিস্তানে মশহুর?
উত্তর: ‘বাগেবালা’র আঙুর আফগানিস্তানে মশহুর।
৫। ব্রহ্মরন্দ্র শব্দটির অর্থ কী?
উত্তর: ‘ব্রহ্মরন্দ্র’ শব্দের অর্থ তালুর কেন্দ্রবর্তী ছিদ্র।
৬। চিনেমাটির ডাবরে কী ভেসে উঠেছে?
উত্তর: চিনেমাটির ডাবরে দুটো পান্ডুয়া ভেসে উঠেছে।
৭। সৈয়দ মুজতবা আলীর পিতার নাম কী?
উত্তর: সৈয়দ মুজতবা আলীর পিতার নাম সিকান্দর আলী।
৮। সৈয়দ মুজতবা আলী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: সৈয়দ মুজতবা আলী ১৯০৪ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
৯। সৈয়দ মুজতবা আলী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: সৈয়দ মুজতবা আলী আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন।
১০। কোন কলেজে অধ্যাপনা দিয়ে সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন শুরু হয়?
উত্তর : কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়।
আরো পড়ুন: এসএসসি নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
১১। সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: সৈয়দ মুজতবা আলী ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন।
১২। খাজামোল্লা গ্রাম কাবুল থেকে কত মাইল দূরে?
উত্তর: খাজামোল্লা গ্রাম কাবুল থেকে আড়াই মাইল দূরে।
১৩। লেখকের কাজের লোকের নাম কী?
উত্তর: লেখকের কাজের লোকের নাম আবদুর রহমান।
১৪। মন্ত্রীর দফতরে ঝগড়া-বচসা করেন কে?
উত্তর: অধ্যক্ষ জিরার মন্ত্রীর দফতরে ঝগড়া-বচসা করেন।
১৫। কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন?
উত্তর: কাবুল শহরে লেখক দুটি নরদানব দেখেছেন।
১৬। আবদুর রহমানকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর: আবদুর রহমানকে লেখক নরদানবের সঙ্গে তুলনা করেছেন।
১৭। আবদুর রহমানের উচ্চতা কত?
উত্তর: আবদুর রহমানের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি।
১৮। আবদুর রহমানের পায়ের আকৃতি কেমন?
উত্তর: আবদুর রহমানের পায়ের আকৃতি ডিঙি নৌকার মতো।
১৯। কার নাক এবড়ো-থেবড়ো?
উত্তর: আবদুর রহমানের নাক এবড়ো-থেবড়ো।
২০। লেখক আবদুর রহমানের চামড়া ফাটা চেহারার সঙ্গে কিসের তুলনা করেছেন?
উত্তর: আবদুর রহমানের চামড়া ফাটা চেহারার সঙ্গে আফগানিস্তানের রিলিফ ম্যাপের তুলনা করেছেন।
আরো পড়ুন: এসএসসি কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন
২১। কে ভীমসেনের মতো রান্না করবে?
উত্তর: আবদুর রহমান ভীমসেনের মতো রান্না করবে।
২২। আবদুর রহমান আগে কোথায় কাজ করেছে?
উত্তর: আবদুর রহমান আগে পল্টন মেসে কাজ করেছে।
২৩। বরফ কোন পাহাড় থেকে আসে?
উত্তর: বরফ পাগমানের পাহাড় থেকে আসে।
২৪। পর্বতপ্রমাণ বোঝা বয়ে কে ফিরে আসছে?
উত্তর: পর্বতপ্রমাণ বোঝা বয়ে আবদুর রহমান ফিরে আসছে।
২৫। আবদুর রহমান লেখককে রাতে কোথায় খেতে বলল?
উত্তর: আবদুর রহমান লেখককে রাতে বাড়িতে খেতে বলল।
২৬। টাঙা হাঁকিয়ে বাড়ি ফিরছেন কে?
উত্তর: টাঙা হাঁকিয়ে বাড়ি ফিরছেন অধ্যক্ষ জিরার।
২৭। কাবুল শহরে নিশাচর হতে হলে কিসের প্রয়োজন?
উত্তর: কাবুল শহরে নিশাচর হতে হলে তাগদ ও হাতিয়ার প্রয়োজন।
২৮। ‘তাগদ’ অর্থ-কী?
উত্তর: ‘তাগদ’ অর্থ শক্তি।
২৯। দুম্বার মাংসে কিসের লুকোচুরি খেলার কথা বলা হয়েছে?
উত্তর: দুম্বার মাংসে কিশমিশের লুকোচুরি খেলার কথা বলা হয়েছে।
৩০। শামি কাবাব কী সাইজের ছিল?
উত্তর: শামি কাবাব ছিল বোম্বাই সাইজের।
আরো পড়ুন: এসএসসি একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন
৩১। লেখকের মতে আবদুর রহমান কতজনের রান্না পরিবেশন করেছে?
উত্তর: লেখকের মতে আবদুর রহমান ছয়জনের রান্না পরিবেশন করেছে।
৩২। অধিক শোকে মানুষ কী হয়?
উত্তর: অধিক শোকে মানুষ পাথর হয়।
৩৩। লেখক কী খেতে পছন্দ করেন না?
উত্তর: লেখক মিষ্টি খেতে পছন্দ করেন না।
৩৪। আফগানিস্তানে কোনটি মশহুর?
উত্তর : আফগানিস্তানে বাগেবালার বরফি আঙুর মশহুর।
৩৫। মেয়েরা আচারের জন্য কাগজি লেবু কোথায় ঘষে?
উত্তর: মেয়েরা আচারের জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষে।
৩৬। কাবুলিরা কয় পেয়ালা চা খায়?
উত্তর: কাবুলিরা ছয় পেয়ালা চা খায়।
৩৭। কাবুলের হাওয়া কিসের মতো?
উত্তর: কাবুলের হাওয়া আতশবাজির হল্কার মতো।
৩৮। কোথায় আস্ত দুম্বা খেয়ে পানি খেলে আবার ক্ষুধা লাগে?
উত্তর: পানশিরে আস্ত দুম্বা খেয়ে পানি খেলে আবার ক্ষুধা লাগে।
৩৯। তাজি ঘোড়াকে হার মানিয়ে কী ছুটে চলে?
উত্তর: তাজি ঘোড়াকে হার মানিয়ে বরফের গুঁড়ো ছুটে চলে।
৪০। কোথায় বরফের পাঁজা কম্বলের মতো ওম দেয়?
উত্তর: পানশিরে বরফের পাঁজা কম্বলের মতো ওম দেয়।
৪১। কোথায় এক দম নিলে এক বছর আয়ু বাড়ে?
উত্তর: পানশিরে এক দম নিলে এক বছর আয়ু বাড়ে।
৪২। লেখক শীতকাল কোথায় কাটাবেন বলেছেন?
উত্তর: লেখক শীতকাল পানশিরে কাটাবেন বলেছেন।
৪৩। ‘ও রভোয়া’ অর্থ কী?
উত্তর: ‘ও রভোয়া’ অর্থ আবার দেখা হবে।
এসএসসি প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download






